বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১

প্রশ্ন্ করেছো কি ?

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রশ্ন্ করেছো কি আপানকে, এই জাতির কখন হবে?

কতো কথা তুমি বলো !পরনিন্দায় সব দেখ ভবে

গীবতের ডানা মেলো শুধু অপরের কর্ম্ শেষে

ভাবছো যত বিষাদ মুখে ব্যঙ্গ ছলে অট্ট হেসে্

 

এমন কি অবদান রেখেছো ‍শুনি পূর্ণি চাঁদের মতো?

প্রেমিকারা ছুটে যাবে ঝর্ণা ধারাতে রাত বাড়বে যত

কি হলো তোমার? শুধু বলে বেড়াও পরনিন্দার ভঙ্গিতে!

অন্তরে কি কৃষ্ণ্ টিপ বসালে? নাকি তুমি হিংসের তাবুতে?

 

জানতে বড়ো ইচ্ছে হয় জ্বালা কেন দ্বিগুন বেগে!

সেতো তো পেরেছে, তুমি কি পেরেছো আগুন রেগে?

তুমি পুড়ছো প্রতিহিংসের দাবানলে অধরার পিছু ছুটি,

দিনশেষে তোমাকে আর দেখি না লাল-সবুজের ঘাঁটি।

 

অহেতুক আপনাকে করলে বিদ্রোহী চির প্রেমের সংগীতে

নিজে পারো না,কাজ করো না,বদনাম করো দিবারাতে ।

 

প্রশ্ন্ করেছো কি আপানকে, এই জাতির কখন হবে?

------১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

প্রেমিক তো নয়

 

----কবি মোঃ আমিনুল এহছান মোললা।

দেখতে পেলাম রাস্তা গিয়ে

ছুটছে মেয়ে ফুল বিলিয়ে

ভালবাসার পাত্র মেলে

যুগল বুকে একটি ছেলে!

মন্দ নয় সে প্রেমিক ভালো

তোমরা সবাই যাই বলো

সে যে আমার জীবন মরন

অনেকটা ঠিক স্বামীর মতন।

আগলে রাখে পাশে বসে

পরম সুখে থামে শেষে।

বিষয় আসয় বুঝিবি কি আর?

ভেলেন্টাইন ডে করছে সাবার!

কিসের আশায় ছুটছে মেয়ে?

গলায় দড়ি সব হারায়ে !

প্রেমিক তো নয় ছেলেটি আর।

একটা ধর্ষক একটা জানোয়ার।

লুট করে সে গেছে চলে

লাশটি মেয়ের গঙ্গার জলে।

ভেলেন্টাউন ডে তবলা বাজায়

ছেলে-মেয়ে সব অন্ধ্ ধরায় ।

নগ্ন যৌবন ক্ষুধায় ভোগে

মাদক নেশা আর ধর্ষণ রোগে।

প্রেমিক তো নয় ছেলেটি আর।

একটা ধর্ষক একটা জানোয়ার।

---১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বুধবার, ফেব্রুয়ারি ১০, ২০২১

রোগীর রক্তে রক্তে

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মেডিকেল চত্তরে ডাক্তারের ঘরে

ছোট দালাল বড় দালাল কতো কর্মী ঘুরে।

হেসে খেলে লেখে যায়-- উড়ে টেষ্টের ডানা

ফোটা ফোটা অশ্রু জলে কাঁদে দুঃখীর ছানা

এদিক-সেদিক ছুটে যায়--নাই কোন তালে

দালালেরা কানে কানে ওইসব কথা বলে ।

ডাক্তার মশাই তরিগরি চেয়ার ছেড়ে উঠে

দিবা নিশি দৌড়ে দৌড়ে সেবা নাহি জুটে।

ডাক্তার মশাই চুপচাপ-- ওইসব ধ্যানে থাকে

রোগীর রক্তে রক্তে টাকার ছবি আঁকে!

এদিক পাঠায়-ওইদিক পাঠায়,কতো মায়া করে,

টেষ্টে টেষ্টে কতো রঙ! কত রূপ ধরে!!

টাকার হাওয়া ঝড় তুলে লাল-সবুজের কোলে

সেবক সেবক ডাক ছেড়ে সেবার কথা ভুলে।

এই দেন ওই দেন রোগী হয় দেনা

দিন যায় রাত আসে মৃত্যু দেয় হানা।

দুঃখী প্রাণের চারিধার—আলো যায় ঘুচে,

মুখের যত হাসি সব দেয় মুছে।

ডাক্তার মশাই চুপচাপ-- ওইসব ধ্যানে থাকে

রোগীর রক্তে রক্তে টাকার ছবি আঁকে!

-----১০-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৯, ২০২১

হৃদয়ের ইচ্ছা


------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে প্রেয়ষী, দরজাটা খুলে দাও হে তোমার

যখনই প্রাণটা ব্যকুল হয়ে ওঠে আমার।

তোমাতেই খুঁজে পাই  সৌরভ অফুরান

তাই তো কূড়াই ফুল তোমারি বাগান ।

আমি ভাবি না কভূ অপমান

এ যে মোর ভালবাসার সম্মান।

হৃদয়ের ইচ্ছা করো হে পূরণ

তোমায় ভালবেসে করেছি গৌরব দান।

হে প্রেয়ষী, দরজাটা খুলে দাও হে তোমার

যখনই প্রাণটা ব্যকুল হয়ে ওঠে আমার।

----০৯-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হৃদয়ের ইচ্ছা

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

হে প্রেয়ষী, দরজাটা খুলে দাও হে তোমার

যখনই প্রাণটা ব্যকুল হয়ে ওঠে আমার।

তোমাতেই খুঁজে পাই  সৌরভ অফুরান

তাই তো কূড়াই ফুল তোমারি বাগান ।

আমি ভাবি না কভূ অপমান

এ যে মোর ভালবাসার সম্মান।

হৃদয়ের ইচ্ছা করো হে পূরণ

তোমায় ভালবেসে করেছি গৌরব দান।

হে প্রেয়ষী, দরজাটা খুলে দাও হে তোমার

যখনই প্রাণটা ব্যকুল হয়ে ওঠে আমার।

----০৯-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কথা ছিল

 

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

কথা ছিল ধরণীর বুকে সেজদা করবো আমি

গোলাম হবো সেই বিধাতার যিনি অন্তরযামী।

ঈমানের বলিয়ানে ওইপার যাবো ভেসে ভেসে

হে প্রাণ তুমি কোথায় ছুটেছো নিখিলের বুক এসে?

জাহেলী সমুদ্রের এই মাঝখানে-

তরী যায়নি তো ডুবে তরঙ্গ পানে?

হে পৃথিবী শুনাও গান হৃদয়ের কানে কানে

যে গান দিয়েছে আল্লাহ পবিত্র আল-কোরআনে।

এই বুকে  দাঁড়িয়ে কখনো যদি হই পথ হারা

এনে দিও ওই পাতালকার তলে ঈমানদার যারা।

আমি তোমার গোলাম হতে চাই অন্তঃকরণে হেসে

হে দয়াময় আল্লাহ কবুল করো আমায়  ভালোবেসে।

ওহে আমি এক গোনাগার পাপী বান্দা-

এ অপরাধে ক্ষমার আকাশ করিও না সন্ধ্যা।

কথা ছিল ধরণীর বুকে সেজদা করবো আমি

গোলাম হবো সেই বিধাতার যিনি অন্তরযামী।

---০৯-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অমানিশার আলো

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমার বক্ষ হতে নিস্পাপ অনুভব নিয়ে

তোকে আবিস্কার করেছি অবুঝ হৃদয়ে।

হে প্রিয়তমা,রূপের চেয়ে তোর প্রাণ বেশি ভাল লাগে,

তোর উদাসীনতা দেখে হৃদয়ে ব্যথা জাগে ।

প্রেমটুকু দিয়েছি আমি তোর সারা দেহে

তার কিছু কি অনুভব করেছিস হৃদয় গুহে?

পবিত্র প্রাণ হতে তুই আছিস মোর সংগীতে

ভালোবাসি,তোকে ভালোবাসি জীবন রাঙাতে

আয় ফিরে আয় আমার এই অবুঝ নিবাস,

উপহার দিবো তোরে প্রেমের নির্যাস ।।

কেন তোর মুখখানি বিষাদ –কোমল?

হে প্রিয়তমা, মুছে ফেল বুক ভরা অশ্রুজল।

তুই পবিত্র, তাই তোরে এতো ভলোবাসি,

তুই অমানিশার আলো,তাই দেখি পূর্ণিহাসি।

----০৯-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

এক অনুভূতির কম্পন!

 

-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

সেই সময়টা ছিল কতো কল্পনায় ঘেরা

এক অনুভূতির কম্পন!

প্রত্যহ জাগ্রত হতো স্পন্দন থেকে শিহরণে

দিবাযামীর উদয়ক্ষণে কিংবা

হৃদয় থেকে হৃদয়ের পৃথিবী!

 

সেই কল্পনার গোলাপী ঠোঁট,  চুলে

ফোটানো রজনী গন্ধ্যার মাতাল হাওয়া,কানে

দোলানো একরত্তি হীরে-

ডাগর চোখের অপলক চাহনী,মুক্তা দাঁতের

রূপালী ঝিলিক !

হৃদয়ে দাগ কেটেছিল এক বিষাক্ত চাবুকে।

 

সেই থেকে অনুভূতি-- অনুভূতি থেকে ভাললাগা

হৃদয়ের সমস্ত তরঙ্গ জেগে ওঠেছিল

অনুপম ভালবাসার সন্ধানে-

 

আজো ছুটে চলেছি সেই অনুভূতির ডালে ডালে

বিরহের আগুনে জ্বলা হৃদয়!

আর কতোটুকু পারে জ্বলতে?

 

সেই সময়টা ছিল কতো কল্পনায় ঘেরা

এক অনুভূতির কম্পন!

---------০৯-০২-২০২১ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


সবিনয় অনুরোধে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এক স্বপ্নের সবিনয় অনুরোধে

তোমার জমিনে বীজ বুনেছি আগামীর চাষাবাদে

অনুপম সমীরনে জেগে ওঠো তুমুল উল্লাসে

কলিগুলো মেলে দাও ডানায় ডানায় মুক্ত আকাশে

হৃদয়ের চাঁদরে ছড়িয়ে দাও প্রেমের ফুলগুলো

তোমার দিকে চেয়ে আছে পৃথিবীর চোখগুলো।

 

স্বপ্নের সবুজ পাতাগুলো অঙ্কুরে ঝরে যাচ্ছে-

ধূসর হয়ে যাচ্ছে

কৃষ্ণ রঙের অজস্র ক্ষত চিহ্নগুলো জেগে উঠছে

এতো ভঙ্গুর শাখা প্রশাখা ইতিপূর্বে দেখেনি

আমি ভাবিনি-

তাইতো এক স্বপ্নের সবিনয় অনুরোধে

তোমার জমিনে বীজ বুনেছি আমাগীর চাষাবাদে।

 

তোমাকে গজে উঠতে হবে পৃথিবীর আকাশে বাতাসে

ফুলে ফুলে, ডালে ডালে, পল্লবে পল্লবে প্রেমের হরষে।

যত হউক মৌমাছি ও লক্ষ-কোটি কীট-পতঙ্গের ভিড়।

মাটি ভেদ করে পাঁপড়ি মেলতেই হবে বিস্তর ।

 

আসন্ন রাত্রি ও বিষন্ন কূয়াঁশায়

তোমাকে জাগতে হবে নব আলোয় এই বসূধায়।

হে স্বপ্ন, তুমি একটু শান্ত হয়ে চলো

তোমার মাঝেই খুঁজে পাই আমি পৃথিবীর আলো।

 

এক স্বপ্নের সবিনয় অনুরোধে

তোমার জমিনে বীজ বুনেছি আগামীর চাষাবাদে

---০৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

অন্ধতার বধ্য ভূমিতে

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

নেই পৃথিবীর লোভ কিংবা তাগুদের হৃদয়

আছে শুধু স্বর্গ্ লোভ,আছে শুধু বিধাতার ভয়।

চৌদিকে লোভ লালসার ব্যস্ততায় বিভোর

ক্ষণিক পৃথিবীর মানুষেরা আজ।

 

বাহ্যিক চোখে যা দেখি,শারীরিক ইন্দ্রিয় যা চায় শুধু

তাকেই অনুমোদন করি।অন্তর চোখে দেখি না

অদৃশ্যের -দৃশ্য্ !হৃদয়ের সাথে করি ছলনা ।

সেজদা করি না অদৃশ্য সত্ত্বাকে—

যার করুনায় এতো স্বপ্ন বুঁনি বিশ্বসভায়।

 

আজ সেখানে

আমরা হিংসে -প্রতিহিংসের যুদ্ধে--জগতের মুগ্ধতায়

বাতিলের নিশানা উড়াই হৃদয় ভূমিতে। রক্তের বন্যা বয়ে

দেই জীবনের সাহিত্যে।নরকের কাব্য্ রচনা করি

প্রতিটি কবিতার চরণে চরণে-

 

অন্ধতার বধ্য ভূমিতে আমরা ছুটেছি বহুদুর!

পৃথিবীর আত্ত্বাগুলো গুমরা হয়ে গেছে তাগুদের বেড়া জালে

যারা শুভ্র ও সত্যবান,তারাও আজ অগ্নি দাবানলে জ্বলে।

হৃদয় নত হতে শিখেনি এখনো

সেই অদৃশ্য্ মহান পবিত্র সত্ত্বার পদতলে।

----০৯-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...