শুক্রবার, ফেব্রুয়ারি ১২, ২০২১

আগামী দিনের মা

 


---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

দেখেই পরে প্রাণের ভিতর যুবতী’রে লয়ে

বৌ সাজিয়ে স্বপ্ন বুঁনো দিবানিশি শুয়ে।

ভাবছো নাকি বৌয়ের ঘরে আগামী দিনের ধুম?

প্রেম যে বড় বেজায় দেখি-আছে কি কোন দাম?

 

বৌয়ের পেটে এই যে থলি আগামী দিনের মা-

তোমার প্রেমে এই যে সন্তান দেখছো ধরাতে

আলোক পেটে জাগলে পরে মানুষ হবে তাতে

নষ্ট পেট জন্ম  দেয় তাগুদের উৎপাত

ধরার বুক উস্কে দেয় সন্তানের কুপথ।

 

ওরে যুবক!ওরে ভাই,সন্তানকে দাও শ্রেষ্ঠ মা-

দেখবে তুমি সন্তান হবে সোনার চেয়ে খাঁটি

এই পৃথিবী খোঁজে পাবে আলোক সূর্যের ঘাটি।

নষ্ট পেটে তেড়ে আসে

তোমার সর্বনাশে--

 

বৌয়ের পেটে এই যে থলি আগামী দিনের মা-

-----১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

 

একটি বছর উধাও হলো


---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

জন্মদিনে জলটা বেঁধে,পঞ্জিকাতে খুঁজি

একটি বছর উধাও হলো জীবন হতে আজি।

কতো রঙে, কতো ঢংঙে জন্মদিনে সাজি

ভাবি না কভূ হারায়ে গেছে নশ্বর দিনের পূঁজি

 

নতুন দিন এগিয়ে এসে ডাকছে ওই পারে

তবুও মন বুঝিসনা রে

শুভ জন্মদিন ফূর্তি নয় ক্ষণিক সম্ভারে

কি জবাব দিবি তুই তারে !

বিগত দিনের উত্তরে?

 

বিগত দিনের অপরাধে ক্ষমা চাও নতশিরে

শুভ জন্মদিনে ওই মহান সত্ত্বার দরবারে ।

শুকরিয়া কর ওই বিধাতার ভরসাভরা প্রাণ,

নতুন দিনের শুভ কামনায় পৃথিবীর উদ্যান ।

 

জন্মদিনে জলটা বেঁধে,পঞ্জিকাতে খুঁজি

একটি বছর উধাও হলো জীবন হতে আজি।

 

----১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

ভালবাসা দিবসে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মানুষের প্রাণে প্রাণে তাগুদের ভরে,

কালোকে সাদা ভেবে জগত পানে ঘুরে

ছোটে বড় ছেলে মেয়ে মানুষের ছানা

ওইখানে উড়ে য়ায় মেলে কালো ডানা।

 

এক সাথে ছেলে মেয়ে রঙ্গে ঢংঙ্গে চলে

ভালবাসা দিবস নামে হারায় কূলে কূলে

নবীন প্রবীণ ,বুড়ো বুড়ি যায় একই ঘাটে

কোলে কোলে বুকে বুকে হাত ধরে ছুটে

 

কি যে ধুমধাম! আউলা ঝাউলা থাকে

ওই অঙ্গে অঙ্গে  রঙ্গ ছবি আঁকে।

কতো রঙে কতো ঢংঙে কতো আদর করে

ক্ষণে  ক্ষণে কতো রঙ, কত রূপ ধরে

 

ভালবাসা দিবসে  ফোঁস ফোঁস ফোলে

ভালবাসি ভালবাসি কতো ঝড় তোলে!

যৌবনের উত্তালে প্রেম করে কানা

ধরো ধরো করো করো পরিশেষ হানা

 

ভালবাসা দিবসে জীবন যায় ঘুচে

হৃদয়ের যত প্রেম সব দেয় মুছে।

----১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

কেমনে হাসে?

 


-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

বঙ্গ বন্ধুর স্বাধীন দেশে

আমার অধিকার সর্বনাশে!

আমি যদি যাই বিপদে পড়ে

অসাধু এসে পাকড়ে ধরে

পুচকে নেতায় হয় বিচার

আইনের শাসন গোঢ় আঁধার

কাজ তো নয় ঘুষের আগে

শাসক দলে টিকেট লাগে

চিনে না ভাই ভিন টিকেটে

বাহিনী তার লাগায় পিঠে

বললে কিছু ঘাড়ে ধরে

টেনে হিছড়ে জেলে ভরে

কেউ যদি চেয়ার পায়

প্রতি কাজে ঘুষ চায়

এদিক্ ওদিক্ ডাইনে বাঁয়,

শাসক দলের গান গায়

আমার অধিকার হায়!হায়

লুটে পুটে তারা যায়

যে সব লোকে এইসব দেখে

সে তো ভাই মিথ্যে লেখে ।

বঙ্গ বন্ধুর স্বাধীন দেশে

আমার অধিকার সর্বনাশে!

বিদ্রোহী আজ মায়ের  পাশে

লাল-সবুজ আর কেমনে হাসে?

---১১-০২-২০২১ইং,রাওনাটমকাপাসিয়া,গাজীপুর।

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১

বলি শোন তোরে

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************

প্রাণে আর প্রেমে বিস্তর ফাঁকা,

যৌবন আর দেহ নগ্নতায় আঁকা।

 

আজিকার প্রেম এই কথা বলে

প্রেমিক প্রেমিকা বন ভাদর চলে

চট করে খুঁয়ে দেয় প্রেমিকের কাছে

জীবনের সেরা ধন যা গোপন আছে।

 

সৌরভের ফুল তার মধুতে ঠাসা

প্রেমিক এসে লুটে নেয় বুক ভরা আশা

প্রেমিকের মুখ যেন কলঙ্কের কালি

সব যেন বিশ্রী সব যেন খালি।

 

আজিকার প্রেম কাঁদে  বিরহের সুরে

নাই প্রাণ, নাই প্রেম যুগলের নীরে

বলে যাই কানে কানে চিৎকার করে

নগ্ন প্রেম আর নয় বলি শোন তোরে।

----১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অভিশাপ

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

একটি মেয়ে দুইটি ছেলে রেল লাইনের ধারে

রাত্রি তখন নয়টা বাজে কিসের কোচিং করে?

বন্ধুর কোলে গা জড়িয়ে  রেল লাইনের পাশে

যুবতী মেয়ে কোচিং রেখে নগ্ন গায়ে হাসে ।

কতো পথিক অবাক হয়ে ছিঃ ছিঃ করে যায়

কেমন বাপের ছেলে-মেয়ে পথে ঘাটে হায়!

পথিক বলে সারাজীবন বাপটি ছিল খাঁটি-

আজ দেখি মেয়েটি সব করলো সুনাম মাটি।

আমি বললাম বলতো দেখি তোরা একটু ভেবে?

রাত্রে কেন মেয়েটি একা কোচিং সেন্টার যাবে!

ধর্ষ্ণ ধারা কেমনে আসে বন্ধু থেকে নেমে?

বান্ধবী ওই গা ভাসিয়ে মাতাল কেন রুমে?

পথিক বলে আরে ভাই এতো কি আর জানি?

পিতা-মাতা নেয় না খোঁজ - এ খবর শুনি ।

কাঁদ কেন? একি আপদ! ওরে মেয়ের বাপ

সব হারায়ে তোমার মেয়ে এখন অভিশাপ।

এখন দেখো সোনার ছেলে বলছে সবই মিছে

কোচিং ছেড়ে রাত্রি দিবস ঘুরছে কার পিছে।

যৌবন শেষে ঝঢ় উঠেছে ঢেউ উঠেছে কূলে

বাবা দেখে মেয়ে তাহার ফাঁসির মঞ্চে ঝুলে।

টাকার চোখে

 

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************

টাকার চোখে কাজল মেখে সন্মান কিনা যায়

সকাল -সাঁজে মানুষগুলো নিত্য্ তপস্যায়।

ক্ষমতা পেলে নিত্য আসে প্রাঙ্গণ ভরে ভরে

শ্লোগান তুলে বজ্র কণ্ঠে হৃদয় উড়ার করে ।

অর্থের সম্মান গর্জে ওঠে অজ্ঞের সাথী হয়ে

জ্ঞানী গুনী আপন জয়ে

পর্দার পিছুন যেয়ে—

 

ক্ষমতায় কেনা শক্তিগুলো রাতের কালি ঢেলে

রন্ধে রন্ধে আঁকছে ছবি বিষের আগুন জ্বেলে

যেমন খুশী তেমন নাঁচায় দিনের পর দিন

অর্থে কেনা সম্মান আজ চলছে বিরামহীন।

 

সম্মান কি ছেলে খেলা? অর্থে নাহি পার!

অন্তর জানে কার সাথে সম্মান আছে তার।

অর্থের খেলা ক্ষণিক বটে তোমার জয়গানে

পাবে সম্মান জ্ঞানী-গুণী সেই কথা সবে জানে।

 

টাকার চোখে কাজল মেখে প্রেমিক পাওয়া যায়?

ভালবাসলে সম্মান আসে এই বসূধায়।

---১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কুকুর চটে

 ——কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************
রূপের রাণী নগ্ন বেশে অর্ধ্ পোশাক গায়ে
দেহের ভাষা জাগিয়ে তুলে নগ্ন কুকুর পেয়ে
কি হয়েছে? কি হয়েছে ? রানী নাকি গুম!!
এদিক-সেদিক ছুটাছুটি পাড়া পড়শির ধুম।

কোপাল পোরা এই যে রাণী দেখাও কারে খুলে
ছুঁ মেরে নিয়ে যাবে হিংস্র জানোয়ার তুলে
দেহের ভাষা ধুম ধাড়াক্কা আঁতকে উঠে প্রাণ
ওঁত পেতে ওই কুকুরগুলো করবে রক্ত স্মান।

ওহে রানী, ফুলের সৌরভ জড়াও কেন শুধু?
ওই যে ওরা আসছে তেড়ে খাবে তোমার মুধু।
দেহের ভাষায় কুকুর চটে,তোমায় খাবে বলে
আর কতো জাগিয়ে দিবে প্রাণের আশা ছেড়ে?
—-১১-০২-২০২১ ইং,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

কেউ নেই আঁধারে

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************

মোবাইল সর্বনাশা, দেহ মন চিৎপাত,

ছেলে মেয়ে হু হু করে কেটে দেয় দিনরাত;

কি দেখে কি না কোন কিছুর অর্থ্ নেই

দেখছে তো দেখছে তাড়াহুড়ো সেথা নাই

যত কথা তত পাতা মেসেঞ্জারে পাঠাইয়ো

মোট কথা পর্ণগ্রাফি গভীর নিশি রাখিও ।

আমি আছি তুমি থেকো ফেইজবুক পাতাতে

দু’জনে সারারাত মাতবো রঙ্গতে-

ভাল করে চেয়েদেখি কালো রেখা সম্মুখে

ছেলে কি, মেয়ে কি  অন্ধকার ভূ-লোকে।

মোবাইল! মোবাইল! সর্বানাশা চাপিয়ে

তারুণ্যের শক্তি দিয়েছে আজ নিভিয়ে

মোবাইলে চেয়ে দেখি নগ্ন কেউ ওধারে

লেখা আছে আমি তুমি, কেউ নেই আঁধারে।

ইন্টারনেট কয় কথা, রোজ দেখি তাই ত

পর্ণগ্রাফি এক সাথে,লাজ সরম নাই ত।

আধুনিক ছেলে মেয়ে মোবাইল হাতে কয় সে

এমন যন্ত্র দেখি নাই আগে- যা চাই তা দেয় হরষে।

মোবাইলে চেয়ে দেখি নগ্ন কেউ ওধারে

লেখা আছে আমি তুমি, কেউ নেই আঁধারে।

অবশেষে পরকিয়া মাথা দেয় ঘুলিয়ে

ঘুম থেকে ওঠে দেখি বউ গেছে পালিয়ে।

----১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ছিচকে নেতা, পিচ্ছি নেতা

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ছিচকে নেতা ,পিচ্ছি নেতা গর্জে ওঠে সবখানে

বড় নেতা চুপটি থাকে জন দুঃখের মাঝখানে।

বুক উঁচিয়ে ক্ষমতা দেখায়,শাসকল দলের মগডালে

দেখলে ওদের শরীর কাঁপে,ভয়ে জাতি চমকালে !

গর্জে ওঠে, ধমক দেয় চটে যায় অল্পেতেই-

অস্র ধরে কেড়ে নেয় শাসক দলের গল্পেতেই-

এই কাঁদন শুনবে কে?

আপন স্বার্থে চুপটি থাকে, তোষামোদের গুন দেখে!

ত্রাসে ভরা শাসক বাড়ী বড় নেতার চাটুকদার

বললে কিছু ধেয়ে আসে মান সম্মান যায় এবার!

শুনে না আর আমার কথা, রাখে কেবল রাগ পুষে

সুযোগ বুঝে কোপ মারে ক্ষমতার ওই রাক্ষুসে !!

নাইক কারন নাইক বিচার দেখি আমি জেলখানা

রিচারক চুপটি করে দেখে আমার আমলনামা

ছিচকে নেতা পিচ্ছি নেতা গড়ে তুলে রক্ত বান

জনতা কাঁদে হতাশ হয়ে, শাসক শুনে বধির কান।

ক্ষমতা এক লোহার গলা, যেথায় শুধু আগুন পাই

চৌদিকে ধূসর ছাঁই, পানি দেবার কেহ নাই ।

ছিচকে নেতা, পিচ্ছি নেতা গর্জে ওঠে সবখানে

বড় নেতা চুপটি থাকে জন দুঃখের মাঝখানে।

------১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...