বুধবার, জুন ০৯, ২০২১

তবু সে মানুষ!

----- মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

পৃথিবীর চৌদিক বিভীষিকাভরা-অস্থির যন্ত্রানাময়!

হৃদয়ের কাছে হৃদয় যে অভিশাপ! সে যে বড় ভয়!

 

শিকল ভেঙ্গে  ছুটেছে মানুষ ছলনার কারাগার

হিংসে বিদ্বেষ রচিছে সে- রুদ্ধ করিছে দ্বার।

মানবতা আজ দিবসে নিভায়ে সাজিয়াছে নিশাচর

বিষাক্ত ছোবলের মত নাচে সে নাচে বুকের  উপর।

 

অন্তর তাহার কপাট মারে- নিখিল দীর্ঘ্শ্বাস

গর্জে উঠে ক্ষমতা তাহার- প্রহসন-পরিহাস!

মানবতা তাহার ছাই হয়ে যায় অগ্নি তপ্ত শিখা

হৃদয় তরে নেমে আসে তাহার প্রেমের যবনিকা

 

সে যে নিষ্ঠুর- চোর- ডাকাত-যন্ত্রনাকারী শুনি!

তবু সে মানুষ! তার চেয়ে উদার কে আছে ধরণী ?

---০৯-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মানবতার ”মা”

 ---------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

বঙ্গ তাজের পথ ধরে তুমি পথ চলিতেছো বাংলার বুকে

বিশ্ব চিনেছে তোমাকে নিশীথের অন্ধকারে মানবের দুঃখে

অনেক দুঃখীর কান্না শুনেছি আমি মাতৃহারা সন্তানের মতো

তখন তুমিছিলে সেখানে আঁচল বিছায়ে মাতৃস্নেহে রত ।

 

বঞ্চিত প্রাণে যখন গগণ বিদারী কান্নার সমুদ্র সফেন

উদ্দাম ছুটেছো অবিরাম গায়ের মেঠো পথে প্রাণ পণ !

 

দুঃখ তার কবেকার শুনেছো কান পেতে দিবা-নিশি

অশ্রু মুছেছো মায়ের আঁচলে দুঃখীরে ভালবাসি

মানবতা যেথায়  তুমুল যুদ্ধের সমরে রক্তাক্ত প্রাণ

দীপ্ত প্রদীপের মতো সেথায় তুমি উজ্জ্বল মহিয়ান

 

অশ্বের দৌড়ে ছুটেছো তুমি বীর সেণানির মতন

দিবা- নিশি শুনেছো  তুমি- কার কি প্রয়োজন!

মাতৃস্নেহের উপমা তুমি বঙ্গ তাজের মেয়ে

বঞ্চিত জনতার হাল ধরেছো  পিতার নাও লয়ে।

 

হাসি আসে মাগো তোমার আঁচল তলে

দুঃখীরা  যে দুঃখ ভুলে

তাই তো তুমি মানবতার মা - কাপাসিয়ার কোলে ।

আঁধার রাত্রির জোনাক তুমি আলোয় ঝিলমিল

সিমিন হোসেন রিমি তুমি জাতিরহৃদয় দিল।

----০৯-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মঙ্গলবার, জুন ০৮, ২০২১

মোবাইল র্পদায়

 

------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************

এ যুগের  ছেলে-মেয়ে ইন্টারনেটের ভীরে

মোবাইলে আসক্ত বিনিদ্র শিবিরে

আকাশে কালো মেঘ নিরালা দুপুর

নিষিদ্ধ পল্লী তাই কামনার সুর।

 

লজ্জা সরম আজ খুঁয়ে ক্ষণে ক্ষণে

অজানা পিপাসা তার জেগে উঠে প্রাণে

লেখা পড়া ছেড়ে সে অসীম আকাশে

ফেইসবুক এ্যাপস এ মরিচিকার আশে!

 

আপন আপনাকে ছেড়ে নিমেষের তরে

পরকিয়া জুটি বাধে কাল- বৈশাখীর ঝড়ে!

ভেঙ্গেছে কতো নীড় নিরুদ্দেশে ভাসি

অন লাইনে  কতো শত ডাকে সর্বনাশী!

 

তুলে নেয় কতো প্রাণ রাত্রির আঁধারে

এ যুগের ছেলে মেয়ে ধর্ষক শিকারে ।

বিনিদ্র কতো শত উলঙ্গ পাপিয়া

মোবাইল র্পদায় ভেসে উঠে জাগিয়া।

 

কেউ নেই দেখে আর কোন সে গোপন!

ছেলে মেয়ে করে কি-কোন সে আবেদন!!

---০৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।             

ভবিষ্যৎ ফাঁসির মঞ্চে

 ----- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

ছাত্র-ছাত্রীর স্বপ্ন নিভে যাচ্ছে ঘরের কোণে কোণে

পরীক্ষা আজ মাঠ ছেড়ে দিয়ে করোনার আহবানে!

 

ভবিষ্যৎ ফাঁসির মঞ্চে- ভয়াবহ মৃত্যুর শব্দ শুনি তার;

পরীক্ষাটা নেওয়া যেত যে কোন উপায়ে অজস্র-অপার।

করোনার উছিলা দিয়ে কাহাদের ক্ষিপ্ত ডানা ঝাড়া?

শিক্ষার চাকা বন্ধে ছুটিতেছে ছুটিতেছে কারা!

 

সূর্য্ যদি ডুবে থাকে- আলো কি জাগবে আকাশ?

শিক্ষায় কেন পিছু টান! কেন এতো পরিহাস?

ঝরে যাওয়া সময়টুকু যোগ হবে কি আগামীর যুগ?

উড়ুক উড়ুক তারা বাধাহীন জ্যোৎস্নায় উৎফুল্লে উড়ুক

 

ভবিষৎ কি? পৃথিবীর সব অসনি ছায়া মুছে যাক অতঃপর

আগামীর আলো জেগে উঠুক বাধাহীন পরীক্ষার ভিতর।

--------০৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আলী হোসেন চৌধুরী

 -----------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

হে কবি, আজো তুমি সেই মঞ্চে দাঁড়িয়ে আছো

রঙিন চশমা পড়ে ওই নীলিমা দেখছো এখনো

এ বয়সেও তুমি বয়সহীন এক তরুণের মতো

হৃদয়ের উপকণ্ঠে ঝড় তুলে যাও

শিরহিত শব্দে শব্দে তিলোত্তমা কাব্যের চরনে—

 

স্মৃতি পাতাগুলো ঢের বলছে আমাকে

সেইদিন মঞ্চে দেখেছিলাম এক সূর্য নক্ষত্রের মেলা;

আর তুমি বাচিক শিল্পি হয়ে মঞ্চের পূর্ব্ কোণে

তুমুল ঢেউ তুলেছিলে জনসমুদ্রে

হৃদয়ে হৃদয়ে লিখেছিলে এক প্রেমের কবিতা

 

যে কণ্ঠ আজো কানে বাজে- সে তুমি,শুধু তুমি!

হৃদয়ের গভীর স্পন্দনের সাথে

উতরোল জন সমুদ্রের মাঝে অন্তিম স্পৃহা নিয়ে

স্বপ্ন বুঁনেছিলাম তোমাকে ঘিরে

আরো আলো ছড়িয়ে দিবে মানুষের তরে –”এক কবির গভীর হৃদয়”।

 

হে কবি, আমাদের প্রিয় আলী হোসেন চৌধুরী—

আমি চেয়ে আছি দূর এক অন্ধকার সভ্যতা থেকে

আমি মুক্তি চাই নব সভ্যতায় ফিরে এসে

কবিতার ভুবনে, কবির তাবুতে

তুমি সেই অপরূপ কাপাসিয়ার নব সূর্য্দয়!!

----০৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

চারিপাশে এরা কারা?

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

একটু ভেবে দেখুন!

আপনার চারিপাশে এরা কারা?

এভাবে আর কিছুদিন চলতে থাকলে ছিঃছিঃ করবে লোকে

দুঃসময়ে আপনি একটু ভেবে দেখুন

একটু ভেবে দেখুন!!

 

আপনাকে বিক্রি করে দিচ্ছে কারা

গর্বের ঐতিহ্য দিয়েছে হাত ওরা

চতুর্দিকে দেশপ্রেমিকের দারুন আকাল

লুটে পুটে যাচ্ছে বেসুর –বেতাল

মনে হচ্ছে বিদ্রোহের কঠিন মর্মান্তিক নষ্ট খেলা

আত্নঘাতী গোলের চেষ্টায় মেতেছে স্থানীয় পর্যায় থেকে

উচ্চ মহলে—

 

রাজ্যের কোষাগার সব খোয়াবে

সময় দ্রুত চলে যাচ্ছে

একটু ভেবে দেখুন!

আপনার চারিপাশে এরা কারা?

একটা অসনি সংকেত সন্নিকটে, বিনিদ্র থাকুন

হাত জোড় করি, একটু ভেবে দেখুন।

----০৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

সৎ মানুষের খুঁজে

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

সৎ মানুষের খুঁজে, অসৎ তো ছাড়ে না!!

এতো সহজেই যদি পেয়ে যাবে

তবে কেন দুর্ণিনীতির গল্প শুনি লাল-সবুজের তর?

সত্যের আবরনে কেন এতো মিথ্যের আয়োজন!

জাতি গড়ার প্রত্যুষে সৎ লোকের কত প্রয়োজন

কেউ কি বলতে পারো মহৎ লোকটা কোথায়?

সত্যটা উপেক্ষার ডাস্টবিনে ফেলে

শুধু ছুটেছি সোনার বাংলার পিছু

মরিচিকার মতো লোহাকে চাদরে জড়ালে

অথচ লোহাকেই নিঃশেষ করে দিলে তিলে তিলে

সৎ মানুষের খুঁজে, অসৎ তো ছাড়ে না!!

সেই কবে থেকে সত্যটা অনাদরে অবহেলায়

কত স্বপ্নের সাথে শর্ত্হীন চুক্তি হয়েছিল সৎ মানুষের সাথে

আজ ওরা কোথায়?

ওদের প্রয়োজন কি তবে ফুরালো?

আমি বলি না না- এখনও সৎ মানুষে খুঁজে—

জাতিটা কষ্টে- নষ্টে আছে

দুর্ণিনীতিবাজরা সুখেই আছে দুরারোগ্য ক্যান্সারের মতো

অসৎ লোকেরা জাতির কোষে নিরাপদ আশ্রম গড়েছে

এমন দুর্দিনে আমি পরিপুষ্ট প্রেমিক আর সৎ মানুষের খুঁজে।

-------০৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিদ্রোহী চামান্ডা

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

পরির্ব্তন,পরির্ব্তন বলে

ব্যঙ্গ সুরে চিৎকার করে উঠে কিছু লোক

অথচ তারাই রাস্ট্রের বিদ্রোহী চামান্ডা

একটু ভাল করে লক্ষ করলেই দেখি সত্যের আড়ালে

ওরাই অসৎ--

মায়ের শীতল আচল জুড়ে

দিশলাইয়ের কাঠিটা ওরাই জ্বালে

যে রকম শপথে বাঙ্গালী হয়েছিলাম

আজ সেখানে নেই দেশপ্রেমের প্রবাহ

আছে কিছু লোক দেখানো অভিনয়—

সত্যের আড়ালে অসত্যের ঘনঘটা

চোর আর চোরের তুমুল সখ্যতা

মানুষের সম্মুখে এসে

নতুন আবরনে জেগে উঠে মঞ্চে মঞ্চে পর্দায় পর্দায়

সাধুতা যেখানে বির্জনে

মায়ের সম্মান বাঁচে কি করে?

জন্মেছি মানুষ- হয়নি মানুষ!

ব্যঙ্গ সুরে চিৎকার করে উঠে কিছু লোক

অথচ তারাই রাস্ট্রের বিদ্রোহী চামান্ডা ।

----০৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সোমবার, জুন ০৭, ২০২১

প্রসস্থ রাস্তায় এতো কি মায়া?

 -------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

হে জনপ্রতিনিধি, একবার এসো ফিরে

শুধু একবার চেয়ে দেখো এই মহল্লার ঘরে ঘরে

তোমার জনবিরোধী ইচ্ছে হানা দেয় বারবার

জনতা চায় না তবু এখানে তোমার র্নিদয় হুঙ্কার

এই যে আকাশ, দিগন্ত মাঠ স্বপ্নের ভিটে মাটি

কোন অভিলাসে ভেঙ্গেছো শত জনতার ঘাঁটি !

 

আঘাতে আঘাতে ছিন্নভিন্ন জীবনের শেষসম্বল !

এখানে চরম দুঃখ এনেছে সর্ব্নাশের খেয়াল

ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে বিষাদের কালো ছায়া

হে জনপ্রতিনিধি, প্রসস্থ রাস্তায় এতো কি মায়া?

জনতার সেখানে প্রকাশ্যে চোখের জল বহে বুকে

সেখানে তুমি কেন এতসব ঘূর্ণিপাকে?

 

 

জননেতা জনতার কথা শুনে না-আপন ইচ্ছে বিপুল!

যা ইচ্ছে তাই করে- জনতার নাই কোন কূল।

আহা কি ভুল! আহা কি ভুল!

ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে বিষাদের কালো ছায়া

হে জনপ্রতিনিধি, প্রসস্থ রাস্তায় এতো কি মায়া?

এ অভিশাপ নেও যদি- বারংবার হবে তুমি নিষ্ফল

এ জন বিরোধী ইচ্ছে যেন আর না হয় প্রবল।

------০৭-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রতিবাদের সফেন

 ---------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

অনেক দেখিয়েছো ক্ষমতা, এবার থামাও অত্যাচার,

নইলে জনতার কাঠগড়ায় শুরু হবে তুমুল বিচার।

তুমি ভাব,তুমি শুধু পারো কেড়ে নিতে অধিকার

না না কখনো না,এ প্রতিরোধে তুমি হবে চুরমার

তোমার সহায় আছে ক্ষমতার চেয়ার

জনতার আছে প্রতিবাদের উত্তাল জোয়ার।

 

আমাদের এই বিপ্লবী বুক রক্ত গাঢ় লাল

দুমড়ে মুচড়ে যাবে অত্যাচারী শাসকের মহাকাল

শোধরে যাও, শোধরে নাও

নইলে গদি ছেড়ে দাও ।

উল্কা পিন্ডের মতো গতিশীল আমাদের উদ্দাম

প্রতিবাদের সফেন গর্জে উঠেছে  জনপদ-গ্রাম।

 

জনতা বুজে গেছে দুঃখের দরিয়া কি অসীম!

তাইতো ফুসকে উঠেছে হিমালয়ের শান্ত হিম

এখানে স্বৈরতন্ত্র স্তব্দ, গণতন্ত্রের শ্লোগান চৌদিক

জন ইচ্ছের মহাপ্লাবন,বাক স্বাধীনতা মূর্তপ্রতীক।

এক যুদ্ধ শেষ,উম্মুখ সৈণিকের দুর্বার ঢালা

ওহে পথ পাবে না, শুরু হবে দিনবদলের পালা।

-----০৭-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...