রবিবার, আগস্ট ১৫, ২০২১

ঐতিহ্যের ফুটবল টিম

 

কবিতার নামঃ- ঐতিহ্যের ফুটবল টিম

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২১ ইং

*********************************************

সবুজ শ্যমল ছায়া ঘেরা সোনালী ভোরে

রাওনাট গ্রামের দুর্বার ছেলেরা অদম্য দৌড়ে

দৃঢ় চিত্তপানে শরীর গঠনে-সুস্থ মননে

দুরন্ত ছুটে চলে খেলার মাঠে স্কুল প্রাঙ্গণে—

 

সকল মাদক নেশা হেলায় তুচ্ছ করে

অটুটু বন্ধনে ঐক্য যায় গড়ে

ক্রিকেট ফুটবল আরো কত কি দলে দলে

সোনালী সংঘ, যুব সংঘ শিরোনামে ডানা মেলে

এক ঝাঁক তরুণ ছুটে চলে

গ্রাম থেকে গ্রামে খেলে খেলে ।

 

রাওনাট ফুটবল টিম যেন উজ্জ্বল রেখা!

 শত বিজয়ের মুকুট লয়ে চিত্রপটে আঁকা

রফিকুল, খোদেনেওয়াজ ,মাসুম সরকার

শাহজাহান,মামুন -নামী দামী ফুটবলার।

 

কে আছে রুখে? উঠেছে প্রবল ঢেউ!

গিয়ে দেখো যে কেউ !

খেলার মাঠ যেন চিরজীবী জীর্ণ্ ঝরা ফেলে

ঐতিহ্যের ফুটবল টিমে রাওনাটের দুর্বার ছেলে।

----------------------------------------

শ্রেষ্ঠ গোল কিপার

 

কবিতার নামঃ- শ্রেষ্ঠ গোল কিপার

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২১ ইং

*********************************************

এক অতন্ত্রী প্রহরী গোল পোষ্ট পানে

কে তারে রুখবে পিছুর টানে।

রুখে বল দৃঢ়  হাতে নিঁখুত পায়ে

আমাদের রফিকুল সেরা তাই গাঁয়ে ।

 

যতই ওরা ফাঁদ ফাঁদবে

খেলা শেষে কাঁদবে,ওরা কাঁদবে

গোলকিপার দিয়েছে ঝাঁপ বাজিয়ে তূর্য্

রাওনাট টীমে উঠিছে তাই বিজয়ের সূর্য্।

 

আনন্দ ছড়ালো পাড়া মহল্লা্ ব্যাপে

শ্লোগানে শ্লোগানে গ্যালারীর উল্লাস ক্ষেপে।

শ্রেষ্ঠ গোল কিপার-কে তারে রুখবে ?

বিপক্ষ দল কাঁদবে- ওরা কাঁদবে !

 

কিসের ভয়! দূর্গম গিরি করব রে জয় !

খেলার মাঠে করি নাকো ভয়

 আমাদের আছে শ্রেষ্ঠ গোল কিপার-রফিকুল

ওরা হারবে, ওরা কাঁদেব-ওরা পাবে নাকো কূল।

--------------------------------------------------

আমাদের বেকার খানা

 

কবিতার নামঃ- আমাদের বেকার খানা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২১ ইং

*********************************************

হৃদয়ের ব্যাকুলতা কি বলতে চায় শুনি !

এখনো কানে বাজে সেই বেকার খানার ধ্বনি!

কতো দিন কতো রাত আড্ডায় মেথেছি সেথায়

এ প্রাণের ব্যাকুলতা এখনো ওইদিকে ফেরায়

এমদাদুলের সেই অভিজাত রান্না

বেকার জীবনের অভিশপ্ত কান্না

ভুলতে চেয়েছি বেকার খানার আড্ডায়-

বিনিদ্র থেকেছি কতো টাস খেলার শয্যায়

ধূঁয়া ছেড়েছি বিড়ি সিগারেটের বন্যায়

প্রেমিক প্রেমিকার গল্প করেছি অবিরত

তবু ছিলাম সংযত-

অভিশপ্ত বেকারের মাঝেও বুকে নিতাম টানি

বেকার খানায় স্বপ্ন বুঁনেছি সাধনাকে বিজয় মানি

কে যায়নি সেথায় ?

আমি -রফিকুল –শাহজান- মোবারক- মাছুম

মাসুদ- মস্তফা- আরো কতো জন !

সারাদিন-সারাক্ষণ

হাদিস উল্লাহ সাহেবের বাড়ী যেন ছিল জীবন মরণ।

সব বেকারের আড্ডা খানা

আমাদের বেকার খানা।

আজ আর কেউ বেকার নেই, বেকার নেই—

স্মৃতি বিজরিত বেকার খানা সেও নেই সেও নেই।

-----------------------------------------------

সেই আড্ডাটা নেই আর

 

কবিতার নামঃ- সেই আড্ডাটা নেই আর

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২১ ইং

*********************************************

স্কুল প্রাঙ্গনের বন্ধনকাল সেই কবে হল শেষ

সেই আড্ডাটা নেই আর খেলার মাঠে বেশ !

কৈশোরের দুরন্তপনা নিয়ে এখনো চেনা জানা

কি বন্ধনে খেলেছি খেলার মাঠে কত জনা ।

 

অকৃত্রিম প্রেমে কত না ছুটেছি বন্ধুত্বের টানে

কত না উৎসবের আয়োজন করেছি মাঝখানে

এই গ্রাম, সেই গ্রাম ক্রিকেট ফুটবলে মেতে

তুমুল প্রতিযোগিতা করেছি বন্ধুত্ত্বের মালা গেঁথে-

আজ জীবন জীবিকার সমারোহে অবরুদ্ধ দ্বার।

নতুন যুদ্ধের রক্তদ্বার !

 

সেই বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে গেছে চৌধার

সেই আড্ডাটা নেই আর !

দূরত্বে কমেছে বন্ধুত্বের মায়া- জানে না তো কেউ

বন্ধুত্ত্ব আছে কি না আছে- কেউ আর উঠায় না ঢেউ!!

তবু মনে পরে -হৃদয় কাঁদে ব্যস্ততার মাঝে

ওহে বন্ধুরা,

নব তরী নিয়ে দিবে পাড়ি বন্ধুত্বের সাজে।

 

সেই আড্ডাটা নেই আর !

ফিরে এসো সবুজ শ্যামল গ্রামে আবার

চল যাই স্কুল প্রাঙ্গণে হৃদয়েকে রাঙিবার।

------------------------------------------

অসীম শ্রদ্ধাঞ্জলি

 

কবিতার নামঃ- অসীম শ্রদ্ধাঞ্জলি

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২১ ইং

*********************************************

তোরা কি শুনেছিস মৃত্যুর গর্জ্ন,ওরে বাঙালি প্রাণ !

নির্দ্য় বুলেট ঝড়ে বঙ্গ বুকে লেগেছে লেলিহান আগুন

তামাম পৃথিবী শুনেছে ওই ক্রন্দনের কলরোল

ওরে বাঙালি তোরা কি শুনেছিস

পিতার বক্ষ হতে উঠছে বিপ্লবী রক্তের কল্লোল !

জাতি মূর্ছিত বিহ্বল! স্থপতি মরণে মরনে আলিঙ্গন

রক্তাক্ত বাঙালির মুক্তির ঠিকানা স্থপতির অঙ্গন।

চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিথর লাশ!

হায় নিষ্ঠুরতা! হায় অকৃজ্ঞ জাতি!

হায় কি পরিহাস !

তোরা চিনলি না, তোরা বুঝলি না বঙ্গ তীরে

বঙ্গ বন্ধু শেখ মুজিব নিজের বুক চিরে চিরে

তোকে দিয়েছিল স্বাধীনতা, তোকে দিয়েছিল নিশান

ওরে পাষাণ, ওরে পাষাণ- ওরে বেঈমান

প্রেমের সঞ্চয় নিয়ে পিতা যে ফিরে আসে এ প্রাণ

তারে রুখবি কি করে আমার সোনার বাংলা গান ।

জাতির পিতা বঙ্গ শেখ মুজিবর রহমান-

বাঙালি জাতির রক্তে রক্তে চির প্রবাহমান।

তোমার বিদায় নহে গো কোন অবসান-

তুমি লাল-সবুজে চির উদিয়মান,চির অম্মান।

তবু অন্তর পাতা হতে অসীম শ্রদ্ধাঞ্জলি!

তোমায় ভুলবে না কভূ তোমার রেখে যাওয়া বাঙালি।

-------------------------------------------------

তুমি যে আগামী দিন

 

কবিতার নামঃ- তুমি যে আগামী দিন

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২১ ইং

*********************************************

আল্লাহ দিয়েছে ডাক, নেই সেই আর প্রাণ,

সময়ের বেশী করে না সে কলোতান

আমারেও দিয়েছে প্রাণ,আমি তার বেশি থাকিব না ভুবন

আমি গাই আল্লাহ’র গান।

 

ওহে মানব, প্রতিটি প্রাণ বড় বেশী পরাধীন !

আজ যে মরহুম মরহুমা বন্ধনহীন

তুমি যে আগামী দিন !

তারই পথের পথিক হয়ে শুভ্র কাফনে-নিথর দেহে

অন্ধকার কবরে শুয়ে- এক অজনা গ্রহে

পৃথিবীর মায়া ছেড়ে মরণের  কোলে

রক্তের বাঁধন ভুলে-চলে যাবে আমাদের ফেলে।

 

আাজকে তোমার জানাজায় আমি মুক্ত স্বাধীন

কালকে আমি পরাধীন, আমি পরাধীন !

 

হে  প্রাণ ,কিসের এত কল্লোল !এত কলোতান!

কেহ গাইবে না তোমার জয়গান -এই নশ্বর ভুবন

হে অজ্ঞ প্রাণ ! ফিরে এসো, ফিরে এসো আল-কোরআন।

আরশের  মালিক যিনি দয়াবান ,তিনি মেহেরবান

তোমার আসিবে যখন ডাক উড়ে যাবে প্রাণ !

সময়তো নেই আর তৈরী হও এখন।

তুমি যে আগামী দিন !

মরহুম -মরহুমা -বন্ধনহীন।

-------------------------------------------------

শনিবার, আগস্ট ১৪, ২০২১

পিতৃহারা সন্তান

 

কবিতার নামঃ- পিতৃহারা সন্তান

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০৮-২০২১ ইং

*********************************************

পিতার গান আর নাহি উঠে বাজি

অশ্রুজলে বুক ভেসে যায় আজি

এ শুন্যতায় সুর নাহি উঠে বাঁশিতে

শিল্পীর কণ্ঠ যেন অবরুদ্ধ ধরনীতে।

 

বট বৃক্ষের হাওয়া ওই যে উঠেছে—ওগো

তুমি কি শুনেছো! তুমি কি দেখেছো মাগো ?

একবার এসে দেখো পিতৃ হারা সন্তান

মাতৃহারা সন্তান- কতো শুন্যে ভাসমান!!

 

কতো রাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে

কে তার ব্যথা বুঝেছে?

হৃদয় আমার পুড়েছে অনলে জ্বলে জ্বলে

কেন তুমি এতিম করিলে

এ অনুপম জগৎ ভুলে!

কোন ভূ-লোকে গেলে চলে ?

 

জানি, জানি বিধাতার ডাক শুনে—

তুমি অনন্তের পথে আরশের প্রাঙ্গনে

তবু দু’হাত তুলে ফরিয়াদ করি দয়াময় সিংহাসনে

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগীরা

তোমার স্বর্গীয় সুখে ভুলে যাব পিতৃহারা।

------------------------------------------

হৃদয় আর কাঁদেনা

 

কবিতার নামঃ- হৃদয় আর কাঁদেনা

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০৮-২০২১ ইং

*********************************************

এ প্রেম প্রাণে প্রাণে করেছিল কত কোলাহাল

তুলে কল্লোল

হৃদয় প্রাঙ্গনতলে শিহরিত পাল তুলে

প্রেমিক প্রেমিকেরা সাজিত জুঁই চ্যামিলী পারুলে

অনুভবের পল্লবে স্বপ্নের বনে বনে

পূর্ণিমার শুভ্রতা পেত চিঠির লাইনে লাইনে

তরঙ্গে তরঙ্গে কবিতা লিখতো চরনে চরনে

আমি তোমাকে ভালবাসি শব্দটা অনুজ্জ্ব রেখে

হৃদয় থেকে হৃদয়ে অবিরাম যেত ছবি এঁকে

অলিখিত চুক্তি হতো প্রাণে প্রাণে

অদৃশ্য কলোতানে

রোমাঞ্চিত হতো প্রেমের পৃথিবী সুমধুর গানে

এক অটুট বন্ধনে

আগামী ফুল শয্যার সন্ধানে-

প্রেমিক যুগল স্বর্গীয় চুম্বনে প্রেমের উদ্যানে।

আজ সেই প্রেম নেই প্রাণে প্রাণে

আছে কিছু নষ্টামী ভন্ডামী ডিজিটাল ফোনে ফোনে

কত সহজেই বলে ফেলে ভালবাসি, তোমাকে ভালবাসি!

কত মাখামাখি, কত হাসাহাসি!

আরো কত কি ! এ নাকি ডিজিটাল প্রেম!

হায় শ্যাম ! হায় শ্যাম !

প্রেম আজ নিঃশব্দে চলে গেছে নির্জনে ।

হৃদয় আর কাঁদেনা হৃদয়ের জন্যে প্রেমের আয়োজনে।

--------------------------------------------------------

প্রসন্ন পরাজিত তুমি

 

কবিতার নামঃ- প্রসন্ন পরাজিত তুমি

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০৮-২০২১ ইং

*********************************************

হে যুবক! দিগন্ত বিস্তৃত তোমার আকাশের মতো

তুমি ছুটিতে পারো তরঙ্গিয়া চির দৃপ্ত-চির অব্যাহত।

 

কেন সীমাহীন অবজ্ঞায় ভেঙ্গে চলেছো জীবন তীর !

কেন অসংযত প্রলয়ংকারী ঘুর্ণি ঝড়-যৌবন ভর ?

একা তুমি রণাঙ্গনের যুদ্ধ বিজয়ী ঐশ্বর্যসম্ভার

রুদ্র সমুদ্রের মত উত্তাল কল্লোল চারিধার

ভাঙ্গতে-গড়তে পারো সমুদ্রের কঠিন পার

তুমি প্রসন্ন, তুমি দুরন্ত দুর্বার; তুমি স্বপ্নের নোঙ্গর।

 

তোমায় ঘিরে পৃথিবী স্বপ্ন বুঁনিতেছে দশদিক ভরি

আর তুমি কি না অবহেলায় ডুবিতেছো জীবন তরী !

নেশার অগ্রাসনে ‍তুমি জীবন্ত লাশের ভঙ্গিতে

ঝঙ্কারিয়া যৌবন গান গাইতেছো মরন সংগীতে

প্রসন্ন পরাজিত তুমি!

এ জাতির স্বপ্ন ভূমি।

 

যৌবন যেমন শৃঙ্খল তেমন উচ্ছৃঙ্খল, দুরন্ত দুর্বার;

পাখা গজালে উঁই পোকার মতো অনলে ছাড়খার

যৌবন হতে অবতরি ধেয়ে আসে বিজয়ের নিশান

ডিজিটাল অগ্রাসনে তোরা জাসনে হেরে ওরে প্রাণ

ওরে দুরন্ত দুর্বার যুবক!

তোদের হাতেই গর্বিত পতাকা উড়ুক।
--------------------------------------------

কবিতার নামঃ তুমি এক শিক্ষার মহাকবি

 

কবিতার নামঃ তুমি এক শিক্ষার মহাকবি

কবির নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৪-০৮-২০২১ ইং

*********************************************

এখনো রাত্রির আঁধারে তোমার উজ্জ্বল উপস্থিতি;

অন্ধ জাতিকে পথ দেখাও পূর্ণি আলোয় যথারীতি।

এখনো ডাক দাও আলোর মশাল হাতে উঠি

র্নিভয়ে উপেক্ষা করি বিদ্রোহের কলকাটি।

 

এখনো সততার স্তরে স্তরে

নির্লোভ অভিসারে

জ্ঞানের আলো ছড়িয়ে যাও মাতৃকার আচল ধরে

এখনো দীপ্ত ভাবাবেগে

জাতি গড়ার প্রত্যয়ে তুমি থাকো বিনিদ্র জেগে!

ভুলে যাও ক্ষুর্ধাত দিন ক্রমশ শিক্ষাঙ্গন পেলে

গোপনে অশ্রু ঝরাও তবু দিয়ে যাও প্রাণ খুলে

 

যদিও রক্তাক্ত দিন, তবু চির দীপ্ত জ্ঞানের মশাল

যদিও আঁধার পথ তবু উজ্জ্বল তরীর মাস্তুল !

এখনো আলো দাও অন্ধ জাতির দিকে দিকে

তুমি জাতির দিশারী!র্নিলোভ ভালবাস সৃষ্টিকে।

 

জানি তুমি নিশ্চিত উপবাস,

হে শিক্ষাগুরু তবুও দেখিনা কভূ দীর্ঘ্শ্বাস !

তুমি এক শিক্ষার মহাকবি

প্রত্যহ স্বপ্ন দেখি, তোমার মাঝেই জাতির প্রতিচ্ছবি।

মুক্তির লালিত বাণী তোমাতেই আছে এই বিশ্বাস।

শিক্ষা ছাড়া জাতি গড়া এ যেন মূর্খের পরিহাস।

-----------------------------

 

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...