শুক্রবার, সেপ্টেম্বর ০৩, ২০২১

যেমন তুমিও

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

হৃদয় দিয়ে তাকালেই চিনবে আমাকে!

 

আমি সেই ভালবাসার ব্যকরণ

চিরন্তন প্রেমের পুস্পিত বিজ্ঞান

হৃদ স্পন্দনের রঞ্জিত মৌল উপাদান

রক্ত কণিকার তরঙ্গিত কলোতান

হৃদয় হতে হৃদয়ের পুলক শিরহণ

 

হারিয়ে ফেলা তোমার সেই আমি!

এক পবিত্র প্রমের উর্ব্র ভূমি।

আমাকে চিনতেই হবে

হৃদয় দিয়ে তাকালেই চিনবে আমাকে!

 

আমি যে তোমার হারিয়ে যাওয়া প্রথম প্রেম !

আমাকে না চেনা মানে

তোমার হৃদয়কে অস্বীকার করা

এক অনুপম প্রেমকে সমাধিস্ত করা ।

 

তোমার হৃদয়কে চেনা মানে আমাকে চেনা

এক পবিত্র প্রেমের সম্মান!

ঝরে যাওয়া ফুলেও সুবাস থাকে

সৌরভ থাকে স্ব-গৌরবে

ভালবাসার অনুভবে- যেমন তুমিও

-----------------------------------

অবুঝ একটি প্রাণ

 

অবুঝ একটি প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

হে প্রাণ বড়ই অবুঝ তুমি নির্দ্বিধায়

প্রেমের অলংকারে সেজেছো শুধু ছলনা জানো না

সব গয়না উজার করে দিয়েছো অন্য কাউকে

যে কিনা তার মর্যাদা দিতে জানে না !

 

তোমার নোলক দুল চুড়িতে সে রূপবতী!

প্রাচুর্য্যর সিংহাসনে বসে ভুলে গেছে

প্রেমের সৌরভ-গৌরব।

হৃদয়ের অলংকার আর বাজেনা ।

 

রূপ যৌবনের প্রলয়ে নিজেকে ভাসাবে বলে

গর্জে উঠেছিল বাদল মেঘে বিজলী চমকে

আজ বিষাদের বিপুল বিস্তৃতি

তবু তুমি অবুঝ প্রাণ নির্দ্বিধায়

হৃদয় দিতে জেনেছো শুধু ছলনা জানো না ।

 

আমি তোমাকে ভালবাসতে বলিনি

শুধু মর্যাদাটুকু চেয়েছি

দম্ভ অহমিকা ভুলতে বলেছি-

অবুঝ একটি প্রাণ

প্রেমের আবেদন করেছিল অহংকারীর অনুকূলে

অবশেষে তুমি হারালে বেদনার নীল সাগরে

জানিনা তোমার বিজয় কতটুকু

তার চেয়ে ঢের বেশী এই হৃদয়ের।

-------------------------------------------------

স্বপ্নের শুভ্র আকাশ

 স্বপ্নের শুভ্র আকাশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

আমি আর কতোটুকু ভালবাসতে পারি ?

তার চেয়ে ঢের বেশী হৃদয়ের তরঙ্গ রাশি !

 

কতোটুকু ভালবাসলে মনে হবে ভালবেসেছি তোমায়,

যতোটুকু ছিল সবটুকু দিয়েছি অবলিলায়

 

ওইটুকু নিয়ে তুমি সুখী হও

হৃদয় দিতে ‍দিতে কিছু নত হও

ভালবাসতে বাসতে বাসতে হৃদয় হবে দুর্বার

তুমি ও আমি ছুঁবো স্বপ্নের শুভ্র আকাশ।

 

আমি আর কতোটুকু ভালবাসতে পারি ?

এর চেয়ে বেশী পারেনি পৃথিবীর প্রাণ

 

উদগ্রীব হয়ে আছে অভিজাত পূর্ণিমার চাঁদ !

মধু চন্দ্রিমার অপেক্ষায় ঝর্ণার জল ধারা

ফুলগুলো ভেসে যায়

ফুল শয্যার শিহরণে।

দীর্ঘ্ রজনী দিবসের অপেক্ষায়।

 

জানি, মূলত বিদ্রোহ করে অহংকারী প্রাণ ।

তবু প্রেমের স্বপ্ন বুঁনি আগামীর শুভ্র আকাশ।

ভালবাসার পথে তুমি আমার হৃদয়ের সৈনিক।

বিজয়ের পতাকা উড়াবোই পৃথিবীর চৌদিক।

------------------------------------------------------

অনুপম প্রেম

 

অনুপম প্রেম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

কবির কবিতা তুমি, প্রেমের তীর্থ্ আমার।

হৃদয়ের স্পন্দিত তরঙ্গ হতে তোমাকে রচিব বলে

হারিয়েছি নিজেকে কি যে তুমুল উল্লাসে অবিরাম

তুমি কি তার কিছু অনুভূব করেছো ?

 

প্রতিদিন অতুল্য শিহরনে কাব্য রচি

শব্দের সম্ভারে খুঁজে ফিরি হৃদয়ের উপন্যাসে

মৌলিক প্রেমের চেয়ে নিঁখুত স্থপতি কি আছে ?

তোমার অংকিত চিত্রে দেখেছি আমি

এ হৃদয়ের পটভূমি !

 

জেনেছি প্রেমের চিত্র শিল্পী তুমি

সে চিত্রটি ছুঁয়েছি আমি নির্লোভ ভালবাসায়

তা পরম যত্নে হৃদয়ের এ্যালবামে রেখেছি

ওসবের কতোটা জেনেছো ?

 

শুনেছি ভালবাসার মাঝে ভালবাসা নেই !

ভালবাসার শিল্পী আজ ভালবাসার শুন্যতায়

বিরহের তুলি হাতে---

তপ্ত হৃদয়ের এ্যালবামে বেদনার ছবি আঁকে।

 

এক হৃদয়ের দরখাস্তে তোমাকে চিনেছি

ভালবাসার কবিতায় লিখেছি- তুমি আমার

শুধু আমার!

তুমি সে আমার অনুপম প্রেম।

---------------------------------------

অনাবাদি প্রেমের জমি

 অনাবাদি প্রেমের জমি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

তোমার হৃদয়ে একটু জায়গা হবে ?

বহুদিন চাষাবাদ করিনা প্রেমের।

 

সেই কবে হতে প্রস্তুত রেখেছি প্রাণ

দু’জনা মিলে গাইবো ভালবাসার গান।

শুধু তোমার হৃদয়টা চাই

এর বেশী কিছু চাবো না- কখনো না

 

যুক্তিসঙ্গত এই হৃদয়ের দাবি খুব উর্ব্র

তবু কি হৃদয়টুকু পাবো না?

অধীর আগ্রহে খুলে দিয়েছি  দ্বার

হৃদয়টা চেয়েছি বারংবার

এমন কী অপরাধ কখনো করেছি!

 

ততোটা রূপসী আর শুরভী না হলেও ক্ষতি নেই

কামনা নেই লাবন্যের উজ্জ্বলতায়

সব হৃদয় আর প্রেম দিয়ে

ভালবাসার পরিচর্যা দিয়ে

হৃদয়টা খুলে দাও-----

 

সঙ্গী করে নিবো তোমাকে ফুল শয্যা রাতের মতো

তোমার শুন্যতায় হৃদয় খাঁ খাঁ

অনাবাদি প্রেমের জমি—

তোমার হৃদয়ে একটু জায়গা হবে ?

-------------------------------------

ভালবাসা পুড়ালে

 

ভালবাসা পুড়ালে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

আগুনের লেলিহান শিখা আর কতটুকু পুড়ে !

তার চেয়ে ঢের বেশী এ অশান্ত হৃদয় জুড়ে

রাঙা জল স্রোতে

নিভে না কোন মতে

 

তুমি যে আগুন দিয়েছো জ্বলে- আজো জ্বলে!

প্রবল কম্পনে নেচে উঠে শিরা উপশিরা

অসীম ক্ষয় হচ্ছে উদ্যাম ভয় হারা

প্রেমের মতো আর অতো নয় আগুনের সন্ত্রাস!

বুকটা চৌচির হয়েগেছে তোমার অগ্রাসনে

 

কি ছুরি বিঁধালে ?

ব্যথা করে অবিরাম ব্যথা করে পলে পলে ।

 

আগুনে পুড়ালে তবু কিছু ছাঁই থাকে

ভালবাসা পুড়ালে জীবনটাকে দেয় বেঁকে

স্পন্দনের ফাঁকে ফাঁকে

রক্ত ঝরা কবিতা লিখে।

হউক না আগুন তবু হৃদয় ভালবাসে

প্রেমিকার স্বপ্ন বুঁনে রক্তিম আকাশে।

ভালবাসা পুড়ালে আর কিছু থাকে না

কিছুই থাকে না---

------------------------------------------

হৃদয়ের অহঙ্কার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

অহঙ্কারের খেলা শেষ হয়ে কোনোদিন যদি

হৃদয়ে প্রেমের শিহরণ জাগে

সেদিন ভালবাসার কথা বলিও তুমি

দম্ভ অহমিকা জাগ্রত রেখে কিংবা অট্ট হেসে

ভালবাসি শব্দটা বলা যায় কিন্ত ভালবাসা যায় না!

ভালবাসা হৃদয়ের এক অনুপম অলংকার

যেদিন বুঝবে সেদিন বলিও

আমি দ্বার খুলে দিবো তোমার প্রর্তাবর্তনে।

একদিন ভালবেসেছিলাম!

এতোটুকু ছিল না দীনতা

সেদিন তুমি অহঙ্কারে পদধূলিত করেছিলে

অপমানিত করেছিলে ভালবাসার মযার্দাকে!

আজ তুমি ভালবাসার ভিখারী!

অনুশোচনার এই দিন শেষ হয়ে কোনদিন যদি

নিরহঙ্কারী হতে পারো

শুভ্রতায় স্নিগ্ধতায় সমুজ্জল চাদরে ঢেকে দিবো

তোমায় -ভালবাসার আলিঙ্গনে।

পৃথিবীকে বলে দিবো তুমি ছিলে আমার

তুমি আছো আমার।

হৃদয়ে হৃদয়ে আছে র্নিমল ভালবাসার গাঢ় সংযোগ।

কিছু প্রেম তুমিও দিয়েছিলে--

কিন্ত দম্ভ অহমিকা করেছিল ধূসর কার্নিশ।

অহঙ্কার হৃদয়ের সব নয়-শেষ নয়

ভালবাসাই হৃদয়ের অহঙ্কার ।

ততো বেশি দূরে নয় ঠিক বুকের কাছে।

--------------------------------------------------------------

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০২, ২০২১

সূর্য্ ঢাকা মেঘে এসে

 

সূর্য্ ঢাকা মেঘে এসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-০৯-২০২১ ইং

********************************************* 

অদ্ভুত! অদ্ভুদ রঙিন ডানা মেলে

এক ঝাঁক মুক্ত পরী জেগে উঠল ফেইস ‍বুক!

কত যে রূপের বাহার!

কত যে প্রেমের সমাচার

কত যে হৃদয়ে উদার

কত যে আহ্বান ভালবাসার

আজ তারা উম্মুক্ত ময়দানে

স্বর্গীয় পুলকের সন্ধানে

গল্প উপন্যাসে কবিতার চরনে চরনে

গানে গানে নির্লজ্জ কলোতানে

কথিত বন্ধু বান্দবীর বন্ধনে

অলি গলি রেষ্টুরেন্টে নানান আড্ডায়

তুমুল ঝড় উঠায় ফেইস বুক অধ্যায়

কিংবা আরো কিছু অভিপ্রায়

হায় ! হায় !আপন সংসার হারায়-

অদ্ভুত! অদ্ভুদ রঙিন ডানায়

এক ঝাঁক মুক্ত পরী অপলক চেয়ে

ইশারায় ইশারায় ডাকে- বলে

অথচ আপন রূপেই তারা শোভা !

তবুও ফেইস বুকে খুঁজিতেছে জবা!

সূর্য্ ঢাকা মেঘে এসে

আলো খুঁজে গগণে ভেসে।

ডিজিটাল প্রেমে পরীরা ইজ্জত হারালো

প্রেমহীন ছিল পুনরায় প্রেমহীন হলো।

--------------------------------------------------------

সূর্য্ ঢাকা মেঘে এসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-০৯-২০২১ ইং

********************************************* 

অদ্ভুত! অদ্ভুদ রঙিন ডানা মেলে

এক ঝাঁক মুক্ত পরী জেগে উঠল ফেইস ‍বুক!

কত যে রূপের বাহার!

কত যে প্রেমের সমাচার

কত যে হৃদয়ে উদার

কত যে আহ্বান ভালবাসার

আজ তারা উম্মুক্ত ময়দানে

স্বর্গীয় পুলকের সন্ধানে

গল্প উপন্যাসে কবিতার চরনে চরনে

গানে গানে নির্লজ্জ কলোতানে

কথিত বন্ধু বান্দবীর বন্ধনে

অলি গলি রেষ্টুরেন্টে নানান আড্ডায়

তুমুল ঝড় উঠায় ফেইস বুক অধ্যায়

কিংবা আরো কিছু অভিপ্রায়

হায় ! হায় !আপন সংসার হারায়-

অদ্ভুত! অদ্ভুদ রঙিন ডানায়

এক ঝাঁক মুক্ত পরী অপলক চেয়ে

ইশারায় ইশারায় ডাকে- বলে

অথচ আপন রূপেই তারা শোভা !

তবুও ফেইস বুকে খুঁজিতেছে জবা!

সূর্য্ ঢাকা মেঘে এসে

আলো খুঁজে গগণে ভেসে।

ডিজিটাল প্রেমে পরীরা ইজ্জত হারালো

প্রেমহীন ছিল পুনরায় প্রেমহীন হলো।

--------------------------------------------------------

আয় না পাষাণী

 

আয় না পাষাণী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-০৯-২০২১ ইং

********************************************* 

এ হৃদয়ে বিরহের তুমুল ঝড় উঠলে

অপরাধী হবি অপরাধী হবি তুই

খুব সামান্য হৃদয়ের স্পর্শ্ পেলে

রক্ত বিন্দু দিয়ে লিখে যাবো ভালবাসি তোরে।

 

অনলকে নিভে দিবো প্রেমের তুফানে !

ছড়াবো নিমিষে শর্তবিহীন রাঙা প্রবাহ

তোর অন্তর সাগরে-

উড়ে যাবে দিগন্ত পেড়িয়ে যুগল ডানায়

অযুত স্বপ্নে-শুনেছি পুস্পগুলো ফুটে গেছে-

 

সূর্যমূখীর মতো চেয়ে আছে অপলক নয়নে

রূপ যৌবনের সৌরভ সুবাসে- ভালবাসে যদি!

অমার্জনীয় অপরাধ হয় হোক,

আমি তুলে নিবো হৃদয়ের ফুলদানিতে।

প্রেমের অমরতা দিবো তোরে নিরবধি!

 

আয় পুস্প- ফুটাই তোরে প্রেমের স্বর্গলোক!

এ হৃদয়ে বিরহের তুমুল ঝড় উঠলে

অপরাধী হবি -অপরাধী হবি তুই

আয় না পাষাণী একবার পাঁপড়ি খুলে।

ফুল শয্যার বাসর সাজাই রাগ-অনুরাগ ভুলে।

-----------------------------------------------

বুধবার, সেপ্টেম্বর ০১, ২০২১

সাধারনে-অসাধারন তুমি

 

সাধারনে-অসাধারন তুমি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রচনা কালঃ ০১-০৯-২০২১ ইং

স্থানঃ চাবাগান, জয়দেবপুর গাজীপুর।

**************************

যেন সাধারন গানে অসাধারন সব সুরগুলো বাজে;

জগতের সব আনন্দ মেলে তাই বিজয়ের রাজে।

 

যে সাধারনে পৃথিবীর বুক অসাধারন হাসে

অকৃত্রিম প্রাণ বিলিয়ে নির্লোভ ভালবেসে

সেখানেই তুমি অসাধারন হৃদ স্পন্দনের মতো

বিনিদ্র জেগে থাকো পূর্ণিমায় আলোয় যত !

 

সাধারনে অসাধারন খুঁজে পাই জেলা গাজীপুরে

যেখানে অতন্ত্র প্রহরী তুমি বিজয়ের নিশানা উড়ে

কত যে আনন্দ মেলে তোমার সুরে!

সেই সুরের র্মূছনায় দেওয়ানা গাজীপুরে

 

যে আনন্দ হাসে জুঁই চ্যামেলী শিমুল পলাশে

ঘুমন্ত প্রাণ জাগায় মাতৃকার কোল হেসে

সেখানেই তুমি সাধারনে-অসাধারন

দুঃখ-ব্যথার রক্তশতদলে উদার প্রাণ।

 

যে তুমি স্বপ্ন দেখিয়েছো অমৃত গানের সুরে।

এই আনন্দের বচন নাহি আর ফুরে

সাধারনে-অসাধারন তুমি

লাল-সবুজের বঙ্গ ভূমি।

----------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...