শনিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২২

মোর দেন সেফটি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০২-২০২২ ইং

হৃদয় খুলে বিবিএস কেবলস  যতনে

বিপিএল কে জাগিয়াছে বিশ্ব অঙ্গনে।

দূর দর্পণে দেখিয়াছে বিপিএল কল্লোল

ক্রিকেট উৎসবে মেতেছে পৃথিবীর হিল্লোল।

 

বাংলার টাইগার্স্ ব্যাট বলে গেয়েছে গান

হার জিত যাই হোক সফল আয়োজন

চার ছক্কা বরষনে মুগ্ধ নিখিল প্রাণ

ইন সুইয়ং আউট সুইয়ং গড়িছে ব্যবধান।

 

দেশী বিদেশীর সমারোহে ক্রিকেটের হাসি

হেথায় জয়-পরাজয়ে নাহি কো রেষারেশি

বঙ্গ বন্ধুর প্রেম হতে আজ শতবর্ষ্ পরে

ক্রিকেট উৎসবে জাগিছে প্রাণ ঘরে ঘরে।

 

হৃদয় খুলে বিবিএস কেবলস  যতনে

বিপিএল কে জাগিয়াছে বিশ্ব অঙ্গনে।

মাতৃকার প্রেম হতে ঊষালোকে

বিবিএস কেবলস দিয়েছে কিরণ ভূ-লোকে।

 

মোর দেন সেফটি শ্লোগানে শ্লোগানে

বিবিএস কেবল চলিছে জাতির সম্মানে।

দৃঢ়  শপথের কণ্ঠ মাতৃকার প্রেমে

কোয়ালিটি হতে আসিবে না নেমে।

---------------------------------------------

কতো না বিজয় আসিত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০২-২০২২ ইং

যদি তোমরা গাইতে গান এক হয়ে

কতো না বিজয় আসিত আনন্দ লয়ে

হবে কি অন্তর শুভ্র তোমার ?

রিপুর স্পর্শ্ মাঝে হবে না সঞ্চার।

 

কতো যে কিরণকম্প দেখি এই ভবে

আকাশ ধরণীতল এঁকে বেঁকে যাবে।

আপন তাল লয়ে বাজে হে শিল্পির গান

গভীর কান পেতে শুনে হে অজ্ঞ প্রাণ ।

 

সহসা আসিবে না বিজয় আবেগী জনতার

তোমরা যে গর্জিছো রিপুর প্রবাহে অণিবার!

চৌদিকে ভাবের ঘোর বিহঙ্গের মুখে

অগ্নি সমীরণ হানিয়াছে আঘাত সহস্রের সুখে।

 

অযুত কলঙ্ক লেগে আছে সর্বাঙ্গ তোমার

হে সুধী, কণ্ঠ স্বরে কতো মিথ্যে বারম্বার ?

তোমারে সুধরাতে বলি আপন জীবনে

পরনিন্দায় পর দোষে দিও না সুর গানে।

 

যদি তোমরা গাইতে গান এক হয়ে

কতো না বিজয় আসিত আনন্দ লয়ে।

মিশায়াছো অন্তরে বিদ্বেষ দিকে দিকে

আজ সত্যে মিথ্যের উথরোল ভূ-লোকে।

------------------------------------------

শতেক সহস্ররূপে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০২-২০২২ ইং

শতেক সহস্ররূপে বদলিতেছে প্রাণ

পৃথিবী ভুলিতেছে ভালবাসা অফুরান।

শত লক্ষ সুরে উচ্ছ্বসি উঠিছে নৃত্য

স্বার্থের ভঙ্গিতে সাজিছে মানুষের চিত্ত।

 

ছলনার স্রোতে স্রোতে বাজিতেছে বেণু

দাঁড়িয়ে রয়েছে প্রেম ভালবাসা কল্পধেনু

প্রেমিকার প্রেম দিকে দিকে করিছে দহন

চিতার অনলে প্রেমিক কত অগণন।

 

পৃথিবীর পবিত্র প্রেম যত বিরহে বরষ

কত রূপে হইতেছে অপমান দিক দশ!

প্রেম চিনিছে অর্থ্ বৈভব!

মানুষ ভুলিছে হৃদয়ের গৌরব।

 

প্রেমের  মর্যাদা যত এক মুর্হূতেই

হারিয়েছো সেইসব চিত্তের লোভেই।

হবে না কি অন্তর বিশুদ্ধ তোমার ?

আমি যে নিলোর্ভ্ ভালবাসি অপার।

 

এই প্রেম হবে না কো কভূ সঞ্চার,

যদি না তুমি হও লোভহীন সম্ভার।

শতেক সহস্ররূপে বদলিতেছে প্রাণ

পৃথিবী ভুলিতেছে ভালবাসা অফুরান।

-------------------------------------

প্রকৃত বন্ধুত্ত্ব হতে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০২-২০২২ ইং

প্রকৃত বন্ধুত্ত্ব হতে জেগে ওঠে জীবনে

বিপুল বিজয়ের আলো প্রভাত কিরণে।

দূর্গে দূর্গে প্রসারিয়া বক্ষ সম্মুখে প্রথম।

যুদ্ধের প্রান্তরে ভুলে না কভূ বন্ধুর প্রেম।

 

হৃদয়ের গভীর হতে উঠে বন্ধুত্বের রেখা

সন্ধ্যাকাশে পূর্ণি আলোয় করে দেখা

রক্ত কণিকার মতো অস্থি মজ্জা ধরে

উথরোল প্রবাহিত হয় শিরে উপশিরে ।

 

মনে হয় যেন বন্ধু ছাড়া একাকী প্রবাসী;

নির্বাসিত বিরহ ব্যাদনায় অশ্রুজল ভাসি।

বন্ধুর সত্ত্বাখানি জাগে সদা অন্তরে

এ আকাশ, এ ধরণী, এই নদী-'পরে ।

 

আজিকার বন্ধুত্ত্বের শান্ত জ্যোৎস্নারাশি

মেঘের আড়ালে ঘন  আঁধার পরবাসি

শুধু শুন্যে থাকি চাহি

বন্ধুর বন্ধুত্ত্ব কিছু নাহি।

 

আপন স্বার্থের মহরা বন্ধু হতে অহরহ !

আজিকার বন্ধুত্ত্ব বিষাদ ব্যাকুল- বিদ্রোহ।

প্রকৃত বন্ধুত্ত্ব হতে জেগে ওঠে জীবনে

বিপুল বিজয়ের আলো প্রভাত কিরণে।

-----------------------------------

শুক্রবার, ফেব্রুয়ারি ১৮, ২০২২

ভাষা শহীদের রক্ত বিন্দু

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৮-০২-২০২২ ইং

সর্ব অঙ্গে সর্ব প্রাণে যারে অনুভব করি—

 সে যে আমার মাতৃভাষা যায় গো শিহরি

কি যে অমৃত  রস ধারা দেয় গো কণ্ঠ স্বরে  !

উঠায় গো তাল লয় অ -আ -ক –খ- ধরে

 

সে যে আমার বাংলা ভাষা প্রাণে হরষিয়া

মাতৃস্তন পানে দোলে গো  অঙ্গে বহিয়া

তারে কি করে ভুলি রক্ত চুক্ষু দেখিয়া ?

আমি যে ভালোবাসি গহিন বক্ষে রাখিয়া।

 

সালাম রফিক বরকত জব্বার বীরের মতন

বাংলা বর্ণে বর্ণে জ্বলে গো রৌদ্র কিরণ !

শহীদ মিনার জাগে গো একুশে ফেব্রুয়ারী

হরেক ফুলে ফুলে সাজে গো প্রভাত ফেরী।

 

ভাষা শহীদের রক্ত বিন্দু আমাদের মাতৃভাষা

তাই তো বাং লা ভাষায় দেখি গো অমর ঊষা।

অ-আ-ক-খ সর্বব্যাপী হয়ে

জলে স্থলে, অরণ্যের পল্লবনিলয়ে ।

 

অব্যক্ত আহ্বানরবে শত বার করে

অন্তর প্রবাহে রাখো গো বাংলা ভাষারে।

শুনিবারে পাই যেন চিরদিনকার

তুমি তার সিপাহী আনন্দ সম্ভার।

---------------------------------------

শনিবার, ফেব্রুয়ারি ১২, ২০২২

আমার বিজয় তুমি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০২-২০২২ ইং

বাংলার গৃহে গৃহে পাড়ায় পাড়ায়

বিপুল আলো দেখি সুস্নিগ্ধ বসূধায়

অযত্ন অবহেলায় বাতিল কাফেলায়

আপনারে বিস্তারিয়া বিজয় হারায়।

 

পৃথিবী জানে হে, আমার বিজয় তুমি

তোমার চিত্তাসনে স্বাধীন বাংলার ভূমি

দেশ প্রেম অন্তরে লয়ে অসীম গগনে

যে সূর্যটা জ্বলে লাল সবুজের নিশানে।

 

তার স্পর্শ্টা চাই মাতৃকার চরণে-

রজনীদিন-যুগযুগান্তর ধরি আপন পরানে

এতো আলো তব অন্ধকার বঙ্গ মাঝারে

এতো বিজয় তব পরাজায় বাহারে !!

 

পৃথিবী জানে হে, আমার বিজয় তুমি

তোমার চিত্তাসনে স্বাধীন বাংলার ভূমি

বসন্ত এসেছে বর্ষণ করেছে তরুরাজি

সূর্য্ উঠিছে পূর্ব্ গগণে তাই প্রভাত আজি।

 

অন্ধকার প্রকোষ্ঠে বাঙালি বসিয়া একাকী

আপনার বিজয় হারায় অশ্রুজল আঁখি।

অথচ পৃথিবী জানে হে, আমার বিজয় তুমি

তোমার চিত্তাসনে স্বাধীন বাংলার ভূমি

---------------------------------------------

তোমার হাতে সপে দিলাম


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০২-২০২২ ইং

স্বপ্ন বুঁনি বাংলার সকল তারুণ্য হতে

সোনালী গগনের নব সূর্যে নব প্রভাতে।

হে তারুণ্য বসুন্ধরে, তোমার পানে চেয়ে

অপার আশায়  প্রাণ উঠিয়াছে গেয়ে।

 

মুক্তি যুদ্ধে পাওয়া লাল সবুজের এদেশ

তোমার হাতে সপে দিলাম পরিশেষ।

সোনলী রৌদ্রের মতো অনন্ত অশেষ

উজ্জ্বলতা চাই দেখি মাতৃকার পরিবেশ।

 

ব্যাকুল হয়ে দিকে ‍দিকে তারুণ্যের সুরে

জাতি চায়  গাইতে গান তাল লয় ধরে

অযুত স্বপ্ন বুঁনি সারাবেলা করিয়া চুম্বন

প্রত্যেক কুসুমকলি চাই করি আলিঙ্গন।

 

তুমিতো সেই কোমল শ্যাম তৃণক্ষেত্র গুলি

প্রত্যেক উথরোল তরঙ্গ পরে অন্তরে দুলি।

অযুত স্বপ্ন বুঁনে দাও দোলা চুপে চুপে

বীর দর্পে পূর্ণি আলোয় জাগ্রতরূপে।

 

মুক্তি যুদ্ধে পাওয়া লাল সবুজের এদেশ

তোমার হাতে সপে দিলাম পরিশেষ।

হে তারুণ্য,তুমি সমস্ত জাতির অন্তর নয়নে

শুভ আলোটুকু বিলিয়ে দাও পরম যতনে।

-----------------------------------------

অযুত স্বপ্নকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০২-২০২২ ইং

আজিকার তারুণ্যের চূড়ায় চূড়ায়

সেই শপথ দেখি না আর চিত্ত চেতনায়

ভবিষ্যৎ চলিছে হেরে মিথ্যা দুরাশায়

কান্ডারী নহে গো তার পরশ ছায়ায়।

 

তারুণ্য নেচে গেয়ে যায় আবেগে উল্লাসি

উচ্ছৃঙ্খল যে জীবন তারে ভালোবাসি

মাদকের করাল গ্রাসে সে প্রাণ ঝড়ে

জ্ঞানের দিপালী নাহি জ্বলে আপন তরে।

 

কঙ্কাল সার সম ভবিষ্যৎ স্বপ্ন বীর

হিংস্র ব্যঘ্র দানবীয় প্রেম হারা শরীর।

নিভিতেছে তারুণ্যের প্রাণ দীপ্তোজ্জ্বল

মাতৃকার বুক তরে প্রচ্ছন্ন-অনল।

 

যম দূতের মত মৃত্যু যেন তারুণ্যের তরে

ওত পেতে আছে মৃত্যুর আগে জীবন কেড়ে

বিদ্যুৎ বেগে অনায়াস মাদকের গ্রাস

জাতির অযুত স্বপ্নকে করিছে পরিহাস।

 

তবু জাগে না কান্ডারীর সেই সব মহিমা

তারুণ্যের এই সব নেশা নহে গো দৃপ্ত গরিমা।

মাদক সম্রাট গড়িছে তারুণ্য ধবংসের ফাঁদ

 পাঞ্জেরীর শক্তি বলে নাহি দেখে অপরাধ।

-------------------------------------------

শুক্রবার, ফেব্রুয়ারি ১১, ২০২২

একটি বজ্র কণ্ঠ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০২-২০২২ ইং

একটি বজ্র কণ্ঠ, একটি অঙ্গুলির নির্দেশ

প্রবীণ নবীণের সবুজ শ্যামল জাগ্রত বাংলাদেশ।

তুমুল গর্জ্নে যুদ্ধে উম্মুখ বাঙালির প্রাণ

কালজয়ী শ্লোগানে শ্লোগানে মুক্তির গান্ ।

 

দৃঢ় শপথে বীর দর্পে সাহসী পালোয়ান

একটি অঙ্গুলির নির্দেশে তুলেছিল মেশিনগান

ছুটেছিল বিপুল উৎসবে যুদ্ধের ময়দান

এনেছিল লাল সবুজের গর্বিত নিশান।

 

সেই বজ্র কণ্ঠ আজ আর নেই এ প্রান্তর!

যে অঙ্গুলি নির্দেশ দিতে পারে জাতিকে বিস্তর।

দিতে পারে ঐক্য সাম্য- স্বপ্নের ঠিকানা

বিজয়ের স্পৃহা অসাম্প্রদায়িক ভাবনা।

 

সেই একটি বজ্র কণ্ঠ, একটি অঙ্গুলির নির্দেশ

বাঙালি জাতি আজো খুঁজে ফিরে চারিপাশ!

নাহি কোন ঐক্যের প্রতীক,নাই কোন দর্শ্ন

আছে কিছু দ্বিধাদ্বন্ধ, আছে ছলনার প্রহসন।

 

পাঞ্জেরীবিহীন বাঙালির তরী বহে দিনরাত

সমুদ্রের উত্তাল তরঙ্গ করিতেছে আঘাত।

বজ্র কণ্ঠের উত্তাপ এখনো বাঙালির পরানে

শুধু অঙ্গুলির নিদেশটা নেই আজিকারপানে।

-----------------------------------------

প্রেমের শুন্যতা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০২-২০২২ ইং

প্রেমের শুন্যতা হৃদয়ে বেষ্টিয়া ধরি

পথে ঘাটে প্রেমিকের ছলে আপনার করি।

যেন কতো প্রেমের উজ্জ্বলা এই বিশ্বনীরে

ভালোবাসা দিবসে উথরোল  হাত ধরে ।

 

নব নব স্জ্জায় গেয়ে যায় বসন্ত গান

ফুটায় অশুভ  ফুল পুলকের নগ্ন উদ্যান

প্রেমের শুন্যতা হেরি দু’হৃদয়ের মাঝখানে

প্রেমিকের উদয় প্রান্ত হতে অস্তসিন্ধু-পানে।

 

আলিঙ্গনে আপনারে প্রকাশ্যে লুকায়ে-

ভালোবসার ফুট ফুটায় বিপুল অভয়ে!

প্রেমের শুন্যতা হেরি সর্বলোকসনে

মরুতে জল খোঁজে পৃথিবীর সন্তানে।

 

দেশে দেশান্তরে বিষ সুরা করি পান

অনলের চিতায় আপনারে করি দান

হৃদয় নেই তবু ভালোবাসার গাই গান

ভালোবাসা দিবস হেরি জাতিরে অপমান।

 

প্রেম পূতঃপবিত্র হৃদয়ের তরঙ্গ তটে!

নহে কো আপনারে বিলায়ে পথে ঘাটে

এ যে বিধিবদ্ধ বিচরণ স্বৈর্গীয় রাজসিক

সর্ব্ক্ষণে চির উজ্জ্বল সতত নির্ভীক।

---------------------------------------

জয় বীর বঙ্গতাজ

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ********************************** জয় বীর বঙ্গতাজ ! জয় স্বাধীন ইতিহাস ! ...