শনিবার, মার্চ ১২, ২০২২

ঘরে ঘরে কান্নার রোল


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০৩-২০২২ ইং

জগতের দুর্ণিনীতি যেন মাতৃকার ভিতরে;

মুক্তিরে ফিরায়ে দাও হে স্বাধীন বসুন্ধরে।

বিপুল সিন্ডিকেট তরে ওগো  মা তুমি

তৈলে তৈল দাও ব্যাপ্ত হয়ে বঙ্গ ভূমি।

 

দিগ্বিদিকে ছল চাতুরী দিয়েছে বিস্তারিয়া

হিংস্র পশুর মতো নির্দয় হইয়া

রক্ত চুষিছে জনতার হস্ত দু’খান বাঁধিয়া

স্বাধীনে স্বাধীনতা নেই বঙ্গ জুড়িয়া।

 

সিন্ডিকেট শিহরিয়া কম্পিত পুলকে

প্রবাহিয়া চলে যায় ক্ষমতার আলোকে

গ্রাম গঞ্জ শহরে- উত্তর দক্ষিণে

পূর্ব্ পশ্চিমে-জুলুমের অনল দহনে।

 

তবু যেন নিরব নিস্পেশিত জন বল

তীব্র আন্দোলনে নাহি পাই নব পুস্পদল।

ঘৃণা করি সংগোপনে পথে ঘাটে আড্ডায়

খুলি না মুখ ভয়ে ভয়ে বিদ্রোহী সভায়।

 

জগতের দুর্ণিনীতি যেন মাতৃকার ভিতরে;

মুক্তিরে ফিরায়ে দাও হে স্বাধীন বসুন্ধরে।

ঘরে ঘরে কান্নার রোল স্তব্ধ বাঙালির

দ্রব্য মূল্য লাগামহীন- ব্যবধান বিস্তর।

-------------------------------------------

হৃদয়ে মোর কে নাচে গো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০৩-২০২২ ইং

হৃদয়ে মোর কে নাচে গো নীরব অন্ধকারে !

একলা আমি ব্যাকুল হলাম কোন অভিসারে ?

 

ভুলতে চাই অনেক করে

নাইবা পারি নাইবা সরে

কে গো তুমি পিছন পিছন

বলছো আমায় প্রেমের কথন।

 

হৃদয় তুমি কাঁপিয়ে চলো বিষম উগ্রতায়

তবু তুমি  আমার  মধ্যে বিপুল উষ্ণতায়।

কইতে কতো মনের কথা

ছুটছি অফুরান তুমি যেথা।

 

তুমি যে আমার আমি ওগো প্রিয়সী

কোন আঘাত নাহি পাই দিবানিশি

ভালোবাসি- এতো ভালোবাসি !

যেন তুমি মোর পূর্ণিমা শশী ।

 

তোমারে নিয়ে স্বপ্ন বিলাসে

আমি ছুটেছি বিপুল হরষে

হৃদয়ে মোর কে নাচে গো নীরব অন্ধকারে !

একলা আমি ব্যাকুল হলাম কোন অভিসারে ?

-------------------------------------------

যোগ্যকে মরতে দেখেছি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১২-০৩-২০২২ ইং

মূর্খ্ কিংবা অর্ধশিক্ষিত বাঁকাইয়া গ্রীবা

গ্রাসিল যতন করি সমাজের রৌদ্রবিভা।

নব জাগরণে ছুটিল মূর্খ্ সম্মুখ ধরে

জাহেলী মন্ত্র পড়ি গর্জিল জুলুম করে।

 

ধরামাঝে সবচেয়ে সে আজি সাহসী

সেই ক্ষমতা সেই দাপট উঠিল বিকশি

নব ধনকুপ ক্ষেপিয়া কহিল জ্বলিয়া

আমার শাসন শোষন সমাজ জুড়িয়া।

 

তবু সত্য নৈতিক গর্জিল না সম্মানের ভয়ে!

মূর্খ্ কিংবা অর্ধশিক্ষিত দাপুটে সবেকার চেয়ে

আজ সমাজে ধনকুপ হীরে মানিক রতনে

পুষ্প বরষনে -অপার যতনে---

 

গুন্ডা পান্ডা তাবেদার গ্রাসিল গর্ব্ করে

জ্ঞানী গুনির  মর্যাদা নেই আর বহরে।

সমাজে অথর্ব্ মুখ দেখা দিল হাসি

যোগ্যতা তাই গলায় পড়িল ফাঁসি।

 

সমাজপতির বেশে মূর্খ্ কিংবা অর্ধশিক্ষিত যত 

অর্থ্ দম্ভে দংশিল যেন বিষাক্ত সর্পের মতো। 

জ্ঞানী গুনি চুপষে রহিল ভীতু ভীতু বুকে

যোগ্যকে মরতে দেখেছি নশ্বর ভূ-লোকে।

   ---------------------------------------------------

শুক্রবার, মার্চ ১১, ২০২২

কে এই সুন্দরী

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৬-০৩-২০২২ ইং

জগতের অরূপা টিপ প্রকৃতির কাজল;

গঙ্গার উথরোল তরঙ্গে তরীর মাস্তুল।

কে সাজাইল তাহারে- বলো সত্য করি ?

ধরাতলে সব চেয়ে কে এই সুন্দরী !!

 

নরের হৃদয় পটে ফুটিয়া উঠিল

সেই অপরূপা মুখ- পূর্ণিমায় জাগিল

ফুল শয্যার চাঁদরে দৃঢ় বন্ধন বাঁধিয়া

জগৎ রাঙাইল সে বুকে বুকে রাখিয়া ।

 

কখনো সে বলিল না রাণী সে মেয়ে-

ধরাতলে রূপসী সে সবেকার চেয়ে!

নরের অলংকারে সাজিল হাসিমুখে

অর্ধাঙ্গিনী বলি তাহারে পৃথিবীর বুকে।

  

আসিল সে অচিন  নরের হাত ধরি

নব যুদ্ধের মন্ত্র পড়ি

আজো সেই হাসি সেই মুখ উঠে বিকশি

কে এই সুন্দরী ! কে এই রূপসী !!!

 

সর্বাঙ্গে শুভ্রতা তাহার পূর্ণিমা সম 

প্রেমে পড়িল নর-বলি উঠিল প্রিয়তম।

কে সাজাইল তাহারে- বলো সত্য করি ?

ধরাতলে সব চেয়ে কে এই সুন্দরী !!

--------------------------------------------

সর্বশ্রেষ্ঠ রূপ তার

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১১-০৩-২০২২ ইং

ওহে সর্বশ্রেষ্ঠ রূপ তার বল জগৎ জুড়ে

যে কিনা হাসাইল ব্যাথিত প্রাণ বিস্তরে!

সুন্দর মুখ দেখিয়া নহে ভালবাসি তোরে

ভালোবাসি তোর মানবতা আপন করে।

 

ক্ষমতা কিংবা ধন ভান্ডার নহে ভালোবাসি

ভালবাসি মানবিয় স্পর্শ্ প্রাণ খুলে হাসি।

তরঙ্গ বেশে নাচিল অঙ্গে অঙ্গে শিরা যত

নবীণ শক্তি যেন ফিরে এলো ঊষার মতো।

 

এই পৃথিবী বজ্র কণ্ঠে বলিল উৎসব বুকে

মনুষ্যত্ত্ব দেখেছি আজ তোর মাঝে সম্মুখে

যে প্রেমে জাগিল দুঃখীর প্রাণ নব আলোয়ে

তার চেয়ে মহিয়ান কে আর এই ধরালয়ে ?

 

ধরাতলে প্রকৃত যোদ্ধা সে সকলের চেয়ে-

যে কিনা উদ্দাম দুঃখীর সমরে নির্ভয়ে!

আজ জেনে গেছে পৃথিবী তুই তার অংশ

যে স্পর্শে জেগে আছে মানবতার বংশ।

 

অর্থ্ বৈভব কিংবা ক্ষমায় বাঁচিবে না প্রাণ

যদি না জাগে মানবতা এই ভূমে প্রাণপণ।

ওহে সর্বশ্রেষ্ঠ রূপ তার বল জগৎ জুড়ে

যে কিনা হাসাইল ব্যাথিত প্রাণ বিস্তরে!

-----------------------------------------

শনিবার, মার্চ ০৫, ২০২২

রাসেল সরকার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৫-০৩-২০২২ ইং

এক নব ঊষার ঝলক দেখেছি দূর্গাপুরে

রাসেল সরকার নামে জাগিল জগৎ জুড়ে।

বঙ্গ বুকে সে স্বাধীন মায়ের মুখশশী

যুদ্ধের দূর্গে জাগে বাংলারে ভালোবাসি।

 

মুক্তি যুদ্ধের বিদ্রোহী তার অগ্নিসম জ্বালা

গলায় নাহি সয় পাক দোসরের ফুলমালা।

বজ্র কণ্ঠের সুর বাজে  আজো অন্তর দ্বার

শহীদের অর্জিত নিশান চির অহংকার ।

 

রাসেল সরকার বঙ্গের মণি মুক্তা হার

মহান মুক্তি যুদ্ধের চেতনায় নব উপহার।

ধরা তলে সাহসী সে সকলের চেয়ে

বিপদে জ্বলে উঠে ওগো মাতৃকার হয়ে।

 

শুধাইল আপনারে মুক্তি যুদ্ধরে সত্য করি

গর্বিত বিজয় কেতন তুলিল হাতে হাত ধরি

এক নব ঊষার ঝলক দেখেছি দূর্গাপুরে

রাসেল সরকার নামে জাগিল জগৎ জুড়ে।

 

 সইতে পারে না সে সতিনের ছেলে মেয়ে

 যারা ছিল সঙ্গী সাথিী পাক দোসরের হয়ে !

রাসেল সরকার বঙ্গের মণি মুক্তা হার

মহান মুক্তি যুদ্ধের চেতনায় নব উপহার।

--------------------------------------------

নলীবিল পার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৫-০৩-২০২২ ইং

সযত্নে সাজিল প্রকৃতি নলীবিল পার

বষরে অথৈ জল বহে বুক চিরে তার

বসতি গড়িল সাধে জন মানব তীরে

জাগিল গুপ্ত আবরণ খুলি চৌধারে।

 

জলে স্থলে সাম্যের  মন্ত্র পড়ি

নলীবিলটারে অন্তরে লালন করি।

আমি জন্মেছি ওগো সরকার বাড়ী

সর্বশ্রেষ্ঠ রূপসী সে যে -জগৎ উর্বরি।

 

 শাপলা শালুকে আঁকা-বাঁকা একখানি বুক

সোনালী ফসল দেখিয়া হাসিল কৃষকের মুখ

রাজকন্যা যেন চলিল নলীবিল বেয়ে

অপরূপা সুন্দরী সে সবাকার চেয়ে।

 

সরকার বাড়ীর সরকার আমি নলীবিল পার

ধন্য ওগো  জন্মে আমি  অজস্র অপার।

যে সে মোর অন্তর রাণী চির মণিহার।

তারে কি করে ভুলি ওগো জগৎ সম্ভার !!

 

সযত্নে সাজিল প্রকৃতি নলীবিল পার

বষরে অথৈ জল বহে বুক চিরে তার

ধরা অঙ্কিত সবুজ শ্যামল অঞ্চলখানি

প্রিয়তমার প্রেম সম -বক্ষে নিয়েছি টানি।

----------------------------------------

শুক্রবার, মার্চ ০৪, ২০২২

মুক্তির বিপুল উৎসব


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৪-০৩-২০২২ ইং

সত্যরে দৃঢ় পনে অন্তরে গাঁথিয়া মুমিন

নিঃশেষে নিবিড় স্নেহে ভালোবাসে রমজান।

নতশির আদেশ মানে তাঁর ধরিত্রীর সন্তান

জীবন চক্রে রাখে না কভূ সত্যের ব্যবধান।

 

কিছু মুনাফিক জগতের মহাদেশ-মাঝে

মুনাফার মোহে রমজানে দস্যুর সাজে

জুলুম অত্যাচারে নিভে দেয় রহম ঊষা!

ওহে কেমন মুমিন হে মিটয় অমৃত তৃষা?

 

রমজান এসেছে মুক্তির লাগি বিশ্ব কানন

তবু ফুল ফুটেনি ! তবু দেখেনি সুন্দর স্বপন!

মুমিন রূপে তব মুমিনেরে করি শেষ

রমাজানের তাৎপর্য্ নাহি বুঝি অনিমেষ।

 

আলোক মহিমার শেষতল খুঁজে নাহি পায়

এখনো ধরনীর বুকে বাতিলের অভিপ্রায়

রমজান পেয়ে মুক্তি করো গো আপনারে

অগ্নি বেড়ি হে তব অনন্ত যুগ ধরে—

 

রমজানেরে করিয়া লহ তোমার বুকের

মুক্তির বিপুল উৎসব অনন্ত সুখের

মুমিন জাগিবে সেথা চির সত্যের সুরে

বাতিলেরা থাকিবে না কভূ এই নশ্বরে।

--------------------------------------------

শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২

জাতিয় শ্লোগান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০২-২০২২ ইং

মুক্তির লক্ষে হরষে  জয় বাংলা ধ্বনি

বাঙালি প্রাণে প্রাণে নিয়েছিল টানি

এক আত্মায় ভেসেছিল রক্ত প্লাবন

তুলেছিল বিজয়ের  ধ্বনি সুনীল গগণ।

 

মাতৃকার সব তরু লতা গিরি নদী বন

নির্ম্ল সমীরণ-

জয় বাংলা শ্লোগানে কম্পিত বঙ্গ সমীর

উত্তাল তরঙ্গে জাগ্রত গঙ্গা -দীপ্ত সমর ।

 

যে ধ্বনি অন্তরে গাঁথা জীবন –সমাজ !

মুক্তির মন্ত্রে আজো সে দীপ্ত বিরাজ

বাঙালির ঐক্য রূপে বারম্বার ডাকি

জয় বাংলা  শ্লোগান অন্তরে রাখি—

 

মুক্তির শ্লোগান তব প্রাণতপ্ত বুকে

যুগে যুগে কিছু সন্তান স্তন দিয়ে মুখে

মাতৃকার রক্ত চোষে মিটায় শত ক্ষুধা

অযুত লক্ষ ব্যাদনায় অনুপম বসূধা।

 

যোদ্ধার দুর্গম পথে জয়-বাংলা শ্লোগান

মুক্তি যুদ্ধের বিপুল সাহস-বিজয় নিশান

বজ্র কণ্ঠে তুল হে জাতিয় শ্লোগান

এখনো জাগায় সে ঐক্যের স্বপন।

---------------------------------------

পরাশক্তির বসন্তদিনে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০২-২০২২ ইং

নিখিল অন্তরে বাজুক মানবতার গান

শুনে যাক পৃথিবীর কোন মুগ্ধ কান

পিন্ড কূঞ্জ হতে উষালোকে উঠুক হাসি

ক্ষুদ্র  শক্তি পরাশক্তি দেশী -প্রতিবেশী।

 

নিদ্রা হতে উঠি  আজ বহুদিন পরে

কম্পে উঠিছে পরান অশ্রু ঝরে!

কত শত বোমা বারুদ মানবতা কেড়ে

খেলিছে যুদ্ধ খেলা এই জগৎ সংসারে।

 

কিছু কি করিবেনা পৃথিবী! আসিবে না নেমে

মানুষ কি তবে হিংস্র পশুত্বের প্রেমে

আজিকার মানবতা যেন পরমাণুর মতন

অগ্রাসী যুদ্ধের মাঝে এটম যৌবন।

 

পরাশক্তির বসন্তদিনে রক্ত ঝরা দুঃখ!

তাদের মনের গৃহে কত শত উম্মুখ

যুদ্ধে দামামা রূপে জগে উঠে বিশ্ব ভূমি

কেড়ে নেয় কত প্রাণ কত মাতৃভূমি।

 

যুগযুগান্তের মহা সাম্যের-বন্ধন

সহসা কি ছিঁড়ে যাবে- করিবে প্রস্থান

নিখিল অন্তরে বাজুক মানবতার গান

শুনে যাক পৃথিবীর কোন মুগ্ধ কান।

-------------------------------------

জয় বীর বঙ্গতাজ

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ********************************** জয় বীর বঙ্গতাজ ! জয় স্বাধীন ইতিহাস ! ...