সোমবার, জুন ২০, ২০২২

চাই তোমার মানবতা

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ২০-৬-২০২২ ইং

************************

ওগো বন্ধু মানবতার,অসহায় জনের প্রিয় !

ওই দেখ ভাসছে জলে, আজ নিও বন্ধু নিও

এ বন্যা যে অশ্রু-আর্দ্র উত্তাল কলোধ্বনি—

ডুবিগেছে ঘর বাড়ি পশু পাখি সম্বলখানি।

 

শুনিতে পাও কি তুমি মানবতার দূত ?

এ-পারে ও-পারে বিরহী যন্ত্রনা অদ্ভুত !

কত দূরে আছ হে ‍বন্ধু অসীম আকাশে ?

প্রকৃতির নিষ্ঠুর খেলা দুলিতেছে বাংলাদেশে!

 

একটু এসে শোন অসহায় মানুষের ভাষা

ঘর নেই- অন্ন নেই- বন্যা বাঁধিয়াছে বাসা।

এতো দুর্ভোগ হয়রানি এতো দিশেহারা !

কোথায় আছো বন্ধু ? ফিরে এসো ধরা।

 

সেই পথ! সেই ঘর বাড়ি-আজ শুধু স্মৃতি !

কিছু নাই! আছে শুধু সেইসব হারোনো ভীতি !

চাই তোমার মানবতা দুর্যোগ বন্যা প্লাবনে

আরো প্রিয় হও বন্ধু – অসহায় প্রিয়জনে।

------------------------------------

বৃদ্ধাশ্রমে বাবারা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তরিখঃ১৯-০৬-২০২২ ইং

************************

আল্লাহ’র আরশ হতে নেয়ামত তবু উদাসী

এ রক্তের বাঁধন তবু নাহি বাজে সুর বাঁশী ।

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী ছগীরা

আজ নাহি অন্তরে জানাজানি

শুধু দিবস এলেই প্রাণ কাঁদে এ মুধুর বন্ধখানি।

 

যে বাবা এঁকেছিল রক্ত-ধূলি-তুলি দিয়া

সন্তানের জীবন ফ্রেম আপনারে ভুলিয়া

আজ সে বৃদ্ধ দীপ্তহীন ! আজ তুমি নাই

বৃদ্ধাশ্রমে তার পথ চলা- অশ্রু ঝরে তাই।

 

যে আলোয় তুমি জ্বলেছিলে নিখিল রেখা

সে আলো আজ অবহেলে হৃদে নাই লেখা!

বাবাদের প্রাণ তাই ব্যাদনার অসীম সাহারা

একাকিত্বের দীর্ঘ্ রাত্রি- বৃদ্ধাশ্রমে বাবারা ।

 

সন্তানের দীপ্ত রাত্রি- চন্দ্র, সুর্য, তাহারা

অন্তরে যপ হে

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী ছগীরা।

--------------------------------------

জানি নাই

 

 জানি নাই জানি নাই তুমি আমার জীবনে

তবু তুমি আছো লেখা হৃদয়ের গহনে

রূপসী হলদে দিয়ে করেছে মোরে উদাসী

তাইতো সদা ক্ষণে গভীরে বাজে অমৃত বাঁশী।

পদ্ম ফুল

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ২০-০৬-২০২২ ইং

************************   

 তুমি হলে নেত্রীর অদ্যম ইচ্ছের বহিঃপ্রকাশ

এক মহিয়সী নারীর হৃদয় নিংড়ানো উদ্ভাস।

হার না মানা বিপুল স্বপ্ন-কামনা

বাঙালি জাতির কালজয়ী স্থাপনা।

 

তুমি হলে সেই তরঙ্গ জলের পদ্ম ফুল !

বিদ্রোহীদের সমচিত ঘাত প্রতিঘাতের শূল

তুমি হলে বিশ্ব আলিঙ্গনের শিহরিত যৌবন

আঠার কোটি জনতার পুলক ফুল শয্যা!

বঙ্গ কন্যা শেখ হাসিনার সজ্জিত পুস্প কানন।

 

আমাদের গর্বের প্রতীক-উদয়ের পথখানি

দৃশ্যমান পদ্মা সেতু চির অমরের হাত ছানি।

-------------------------------------

শনিবার, জুন ১৮, ২০২২

কি এক ম্যাজিক তুমি

 


কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ১৮-০৬-২০২২ ইং

********************************

বিপুল উৎসবে মেতেছে জন্ম ভূমি।

লাঞ্চিত বঞ্চিত জনতার পৃথিবী তুমি !

 

বহু হরষে সবুজ শ্যামল মৃত্তিকাসনে

তুমি এসেছিলে মাতৃকার কোলে

জনতার মুক্তি হয়ে তজুমদ্দিন- লালমোহনে।

দুর্বার চরণে করিতেছো প্রদক্ষিণ ভোলা তিনে

কি এক ম্যাজিক তুমি জনতার কাননে!

তুমি জ্বলিছো অবিরাম অসীম গগণে---

 

তুমি অদম্য নাবিক সমুদ্রের উত্তাল ঝড়ে !

ছুটিয়া চলিছো বঙ্গ নৌকায় পূর্ণপালভরে

এই পথ চলা বড় বর্ণিল- দীপ্তোজ্জ্বল

সম্মুখে তবু চোরা বালির প্রচ্ছন্ন-অনল!

নৌকার আলো

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৮-০৬-২০২২ ইং

******************************

জয় হবে জনতার!

জয় হবে তজুমদ্দিন-লালমোহনের।

গর্জে উঠবে ভোলা-৩ এবার

কেউ নেই হারাবার !

জনতার প্রার্থী আবু নোমান হাওলাদার।

 

জনতা জেনে গেছে সে খুব ভালো

শেখ হাসিনার আস্থাভাজন নৌকার আলো।

কে মুছবে তারে মানুষের মন হতে ?

আলোক রশ্মি জ্বলে তার পথে পথে।

-------------------------------------------

জনতার ইঞ্জিয়ার

  

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিঃ১৮-০৬-২০২২ ইং

*********************************

নৌকার উত্তরসূরী,জনতার ইঞ্জিয়ার

সদা হাস্য আবু নোমান হাওলাদার।

উজ্জ্বল জ্যোতি তার দুর্বার গতি

হাজার সেলাম তাই যুদ্ধের সাথী ।

 

জনতার প্রার্থনা শোন হে মুক্তি চাই

এমন সদা হাস্য জ্ঞানী গুনী নেতা নাই

তোমার কন্ঠে জনতার ভাষা যাবে শোনা

এই আশায় বুক পেতে আছি শুভ্রমনা।

জনতার সরকার

 

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃতারিখঃ ১৮-০৬-২০২২ ইং

*************************************

এ পথ যদিও কুয়াশাময় !

তুমি তার চেয়ে ঢের বেশী সূর্যোদয়

তুমি আছো, জনতা আছে দুর্জয় দুর্বার,

যাবোই প্রাচীর ভেঙে মুক্তির শেষ দ্বর।

 

শেষ দেখে নিবো ওইসব দুর্ণীতিবাজ স্বৈরাচার

অত্যাচর-অনাচার, বিদ্রোহীদের হুঙ্কার

সত্যের অনলে করে দিবো ছাড়খার।

তুমিই হবে জনতার সরকার।

 

----------------------------------------------

জনতার সম্মান

 

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৮-০৬-২০২২ ইং

*********************************

আজ অস্থির হাওয়া স্বাধীন বঙ্গতে

গুঞ্জন উঠেছে নেতারা ব্যর্থ্ সত্যের পথে

কোটি জনতা মুক্তির সভায় তোমার সম্মুখে

শপথ নিয়েছে আঠার কোটি প্রাণ মুখে মুখে

 

আজ তুমি জনতার প্রাণ- জনতার সম্মান

তুমি ন্যায়নীতি নিষ্ঠবান- চরিত্রবান

তুমি চির সত্যের রক্তবান—

অনেক পথ দিতে হবে পারি হে মহান

ভয় নেই হে !জনতা রয়েছে পাশে

তুমি জনতার সম্মান প্রতিটি নিঃশ্বাসে।

--------------------------------------

জনতার নব যৌবন

 

         

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৮-০৬-২০২২ ইং

**************************************

তুমি বঞ্চিত জনতার নব যৌবন

চালাও হে তরী ঘূর্ণি ঝড় তুফান!

জনতার মুক্তি রাহে তোমার তরবারি

কিসের বিদ্রোহী !কিসের দুর্ণীতিবাজ -অত্যাচরী

তুমি ভেঙ্গে চূড়মার করো ওইসব বাহাদুরী।

 

তুমি শুধু জনতার উন্নত মম শির !

তুমি দুষ্টের তপ্ত খরা ধুঁ ধুঁ বালুচর

ভেঙ্গে করো চৌচির !

তুমি বিদ্রোহী, তুমি প্রতিবাদী তুমি গুলবাহার!

      

শেষ দেখে নিবো ওইসব দুর্ণীতিবাজ স্বৈরাচার

অত্যাচর-অনাচার, বিদ্রোহীদের হুঙ্কার

সত্যের অনলে করে দিবো ছাড়খার।

তুমিই হবে জনতার সরকার।

---------------------------------------------

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...