শনিবার, জুন ২৫, ২০২২
বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২
তুমি ধরিয়াছে হাল
কলমেঃ আমিনুল এহছান
মোল্লা।
তারিখঃ২৩-০৬-২০২২ ইং
************************
হে নেতা, হে অরুণ, হে
শিল্পপতি দুর্বার !
তুমি ধরিয়াছে হাল ভঙ্গুর
অর্থনীতি বাংলার
গড়িয়াছো শিল্প প্রতিষ্ঠান
চির মুক্তির আশায়
জ্বালিয়েছো শিক্ষার মশাল
ছাত্র- জনতায়।
ছুটেছো অদম্য এ প্রান্ত-
ও প্রান্ত স্বপ্নীল তৃষায়
তুলেছো নৌকার পাল পদ্মা-
মেঘনা-যমুনায় ।
হে প্রিয় নেতা, হে বন্ধু
জনতার,
লক্ষ অযুত স্বপ্নের কর্ণধার !
যার অফুরান সৃজনে বঙ্গ আজ
আত্মহারা।
সে তুমি ! শুধু তুমি-
বিশ্ব্ জনতার মন ধরা ।
---------------------------------------
বুধবার, জুন ২২, ২০২২
বিজয় তোমার তরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ২২-০৬-২২ ইং
************************
ওহে ওরা বিদ্রোহী,ওহে দেশ নেতা
নহে!
ওদের সৃজন দূর্ণীতি কুঞ্জ বিপুল
আগ্রহে।
ন্যায়- নীতি নাই, চাটুকার
তাবেদার দল
আছে কিছু তপ্ত গর্জ্ন !আছে শুধু
কোলাহল।
আছে বুলেট, মাদক প্রীতি,আছে বক্ষ
ক্ষত
ওরা সুবিধাভোগী বেসুর কোকিল
বংশগত!
আর তুমি উদার প্রাণ !
দিয়ে যাও শুধু অন্তরে অন্তরে
যতুটুকু মহান
তাই বিজয় তোমার তরে, জনতার
সম্মান।
-----------------------------------
মুক্তির দর্পণ
কলমেঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ২২-০৬-২০২২ইং
**********************
তোমার তপস্যায় জনতা আজ আত্মহারা!
তুমি যেন মুক্তির দর্পণ নিয়ে এলে
ধরা !
যেথায় সর্বহারা সেথায় তোমার আত্মদান
বিশ্ব জেনেগেছে তুমি কর নব নব নির্মাণ
তুমি বঙ্গ বন্ধুর বিজয় কেতনে দুর্বার
সন্তান
উত্তাল জনসমুদ্রে তুল হে তুমুল কলোতান।
তুমি বজ্র কণ্ঠে গাও জনতার জয়গান
অন্তরে তুল হে জয় বাংলা শ্লোগান।
উন্নয়নের মহা সড়কে তুমি রও
প্রতিক্ষণ
শেখ হাসিনার পরশে কর হে আলাপন।
-----------------------------------
সেবকের ভূমিকায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-০৬-২০২২ ইং
*************************
বেকারত্বের অভিশাপে অশ্রু যখন
ঝরে
তুমি এসেছিলে আলোক বর্তিকা হয়ে
দুঃখী মানুষের তরে—
তুলেছিলে গড়ে বিবিএস গ্রুপ মৃৎ-পাত্র-সুধা
!
অযুত বেকার এসেছে তখন মিটাতে
পেটের ক্ষুধা।
হাসিছে সবে ব্যাথা সব ভুলে নাহি
গ্রুপ আঙ্গিনায়
হয়ছো তুমি চির মহিয়ান সেবকের
ভূমিকায়
আজ তুমি চেয়ারম্যান ! শিল্পপতি কর্ণধার
!
সি আই পি ইঞ্জিঃ আবু নোমান
হাওলাদার-
----------------------------------------
এক মহান নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
তারিখঃ ২২-০৬-২০২২ ইং
*************************
মানবতার ডাকে খুলেছো যে
হাত- সেতো সকলের
তুমি সৃষ্টির সেরা জীব
নাহি গো সংর্কীনতা অপার।
তুমি যেথায় দুঃখ নাহি গো
সেথায়
তোমার আগমনে হাসিছে সবে বিশ্ব
সভায়।
ব্যদনা সব হারিয়েছে প্রিয়
বন্ধু ভাই-বোন
এক মহান নেতার প্রেমে
উচ্ছাসী এ প্রাণ !
দুঃখীরা ভুলিছে ওগো
জীবনের দুঃখ শোক!
তুমি মহান- তুমি মহিয়ান-
এই মর্তলোক।
জনতা ভুলিবেনা তোমার
মানবতা বিশ্ব কূলে
বিধাতা দিবে প্রতিদান
রহমতের পাল তুলে।
মানবতার ডাকে খুলেছো যে
হাত
কারো শক্তি নেই করে সে
সংঘাত!
--------------------------------------
মঙ্গলবার, জুন ২১, ২০২২
দুঃস্থ মানুষের পক্ষে কথা বলি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২১-০৬-২০২২ ইং
************************
আমি অসহায় মানুষের পক্ষে কথা বলি
হে দুঃস্থ বন্ধু, আমি নাহি
তোমাদের ভুলি।
তোমাদের কাছ থেকে ভালোবাসা
পেয়েছি
চঞ্চলা শৈশব কৈশোর আজবদি যা
চেয়েছি
এখন অনেক দায়িত্ব কর্তব্যবোধ
আমার
তোমাদের এই র্দুদিনে হতে চাই দুর্বার!
যদি দাও সেই তরী দিবো আমি পাহারা
অনাবিল বিজয়ে তোমারা হবে
আত্মহারা।
আমি সদা দুঃস্থ মানুষের পক্ষে
কথা বলি
নাহি কিছু হারাবার! নাহি কিছু
চাহিবার
তোমাদের এই র্দুদিনে হতে চাই দুর্বার!
হে দুঃস্থ বন্ধু, আমি নাহি
তোমাদের ভুলি।
----------------------------------
তুমি প্রেমের শিল্প
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
তারিখঃ ২১-০৬-২০২২ ইং
**********************
তুমি উদার বিস্তৃত তবু
নও সকলের।
তুমি নও ক্ষতি !যে ক্ষতি
ধ্বংসের।
তবু কেন তুমি পৃথিবীর
দুঃখ শোক ?
নাকি চায় না বুঝে তোমায় মর্তলোক।
তুমি তো পৃথিবীর মুখচ্ছবি
!
তুমি তো কবির প্রেমময়
ছবি!
আজ কবির কবিতা বিপুল বিরহে!
তবু ওরা সুখী হোক নশ্বর
প্রবাহে।
হে কবিতা ! দুঃখ কর না এই
মর্তলোক
দেখুক বা না দেখুক তুমি চির
আলোক!
তুমি কবির হৃদয় নিংড়ানো
সৃজন
তুমি প্রেমের শিল্প- তুমি
ভেবনা কুজন।
--------------------------------
তুমি তুচ্ছ- তুমি নগন্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
তারিখঃ২১-০৬-২০২২ ইং
**********************
আচমকা যেন শুন্যতার নিঃশব্দ ক্রন্দন!
সেদিন পাশে রবে না কেউ
পরিবার পরিজন
এই তুমি একদিন লাশ হবে নব পরিচয়ে
মৃত্যু স্বাদ দিবে ডাক
অনন্তের পথ লয়ে।
এতো ক্ষনিক জীবন ! তবু
শুধু মনে হয়
কতো অতৃপ্তি !কতো পথ বাকী
এ জগতময়
আপন করে ভাবো যাহা, তবু
যেন হায়
নিয়তি পর করে এই পৃথিবীর
লোকালয়।
হে প্রাণ ! তুমি নশ্বর
যাত্রী -তবু ব্যস্ত ভুবন
হয়তো বুঝনি এখনো! তুমি নও
অবিনশ্বর প্রাণ।
ভুলে যাবে, পৃথিবী ভুলে যাবে-
ভুলে যায়
এই রক্ত ঝরা অবদান অসীমের সীমানায়
নিজেকে হারায়-সব হারায়-আপন
হারায়।
তুমি তুচ্ছ- তুমি নগন্য –শুধুই
ক্ষনিকের স্মৃতি
তুমি হারিয়ে যাবে বন্ধু, সখা, প্রিয়, ভাই বোন
প্রিয়জন অতি—
তুমি নব পরিচয়ে লাশ! শুধু
লাশ ! শুধু লাশ!
অনন্তের পথে কেউ রবে না
কবরের আশ- পাশ।
----------------------------------------
সোমবার, জুন ২০, ২০২২
জনতার প্রতিধ্বনি
কলমেঃ আমিনুল এহছান
মোল্লা।
তারিখঃ২০-০৬-২০২২ ইং
***************************
সেই প্রাণ সেই নেতা নাড়ী
ছেড়া ধন
সম্ভ্রান্ত পরিবারের মুসলিম
সন্তান !
আলহাজ্ব ইঞ্জিঃ আবু নোমান
গৌরব ভোলা- ৩- তজুমদ্দিন-
লালমোহন।
সদা হাস্য বিনয়ী বাংলার সম্মান
প্রত্যয়ী সাহসী চালায়
অভিযান !!
দেশ বন্ধু শিল্পপতি
শিক্ষার কল্লোল
মানবিক দানবীর নাই চিত –উতরোল।
সেই প্রাণ সেই নেতা জনতার
অন্তরে
মাস্তুলে আলো জ্বলায়
নিশীথ আঁধারে।
ক্ষয় করি আপনারে শুনায় সে
মুক্তির বাণী
সেই প্রাণ সেই নেতা জনতার
প্রতিধ্বনি।
--------------------------------
জাগো হে রাওনাট স্কুল(গান)
জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ************************************* ওরে ও পাতি - নেতার দল ! চামচা - বেষ্...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ***************************************** হারাম লুটেছ ? গড়েছ প্রাসাদ ? করেছ ...
-
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর *************************************** কভু মনে মনে বলিও না আর — " ...
