মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

অতি কথন লীলা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৬-০৮-২০২০ ইং

************************

ওরে আলতু ফালতু বলিস কেন ক্ষেপে !

জানি তোরা জ্ঞানী গুনি তবু ফালতু জপে।

আর কতো করবি তোরা অতি কথন লীলা !

নুন আনতে পান্তা ফুরায় দেশের মানুষগুলা।

কার খুশীতে এমন নাচন চলাচলের পথে?

ক্ষমতা কি ভন্ডের মেলা এই বঙ্গতে ?

কি করিস! কি বলিস ওই চেয়ারে বসে !

পাগল মেলার পাগলগুলো অট্ট হাসি হাসে।

পারিস নাতো বলিস কেন মুখটি তোর খুলে

ওইসব ছেড়ে আয় তোরা দুঃখী মায়ের কোলে।

বঙ্গ বন্ধুর লাল সবুজে প্রেমের দীপ জ্বালা।

অতি কথন বাচালি নয়তো শুভ খেলা।

দেশের মানুষ অতি কষ্টে রাত্রি দিবস বেলা

তবু তোরা মঞ্চে মঞ্চে দিস বিষের দোলা।

ছিঃ ছিঃ লজ্জা জাতির ওইসব চ্যালা-ফেলা

আর কতো করবি তোরা অতি কথন লীলা !

-------------------------------------

সোমবার, আগস্ট ১৫, ২০২২

রক্ত গড়ালো

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************        

রক্ত গড়ালো বুক  ব্যাপে মুজিবের !

স্তম্ভিত হল পৃথিবী ! অশ্রু ঝরলো আকাশের

বাকরুদ্ধ হল পাখ পাখালির কোলাহল

বাঙালি হরালো চিত্ত মনোবল।

 

দোসরেরা নির্দয় বুলেট ছুঁড়লো স্পন্দিত বুকে

বাঙালি এতিম হল- স্থপতি হারা শোকে

স্বাধীনতার উল্লাস ভুলে গেল অশ্রু ধারায়

বুক চাপা কষ্ট নিয়ে

আজো ছুটে যায় জনস্রোত টঙ্গী পাড়ায়।

 

এক হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি- সেই নির্দেশিত অঙ্গুলি

যার বজ্র কন্ঠের উত্তাপে ফুটেছিল লাল-সবুজের ফুলগুলি।

উত্তাপ নেই তবু আছে ফুল !

প্রাণ নেই তবু আছে প্রাণের উথরোল।

 

স্বাধীন বাংলার অমর স্থপতি শেখ মুজিবর রহমান ।

 

--------------------------------------------------

যুদ্ধের দূর্গে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************        

যুদ্ধের দূর্গে তোমায় দেখেছি সম্মুখে

বিজয়ের পথে কে আছে রুখে ?

ওইসব মুসতাকের দোসরেরা কাঁদবে

বঙ্গ তাজের রক্তে প্রবাহে নৌকা ভাসবে !!

কে তোমায় বাঁধবে ?

হাইব্রিড কাউয়ারা কাঁদবে।

 

জানি হে দুর্ণিনীতি অপশাসন ডিঙ্গাবে রক্ত পায়ে

তবু ছুটবে সোনার বাংলার রৌদ্র ছায়ে

বাঙালির মুক্তি রাহে শহর গঞ্জ গাঁয়ে

তুমি যে বঙ্গ তাজের শপথ লয়ে—

 

বজ্র কণ্ঠে হাঁক দিয়েছো

বাজিয়ে আপন তূর্য্ !

মেঘ এড়িয়ে ওই উঠেছে

লাল-সবুজের সূর্য্ ।

 

যুদ্ধের দূর্গে তোমায় দেখেছি সম্মুখে

বিজয়ের পথে কে আছে রুখে ?

হে বঙ্গ কন্যা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************        

হে জয়তু !বঙ্গ বন্ধুর মতো তুমি গাও সেই গান

হে বঙ্গ কন্যা !শোধে দাও বঙ্গ তাজের অবদান।

 

ভেঙ্গে দাও অন্তরে সুপ্ত যত অভিমান

সম্মুখে তোমার দুরন্ত দুর্বার নির্ভিক পালোয়ান।

সয় না কো অপমান নহে কো বেঈমান

বঙ্গ তাজের সূর্য্ সন্তান--

যে ফুল দেখিয়া বাঙালি আনন্দে ভাসি

তুমি তারে লুফে নাও জনস্রোতে আসি।

 

 জাতি চায় দেখে তারে তোমারই পাশে-

আর যেন না পারে কেহ দুর্ণিনীতি পোষে।

তুমি আগলে রেখা আঁচলে স্নেহ ভালবেসে

ষড়যন্ত্রকারী যত যাবে গঙ্গার জলে মেশে।

 

জয় বাংলা-জয় বঙ্গ বন্ধু তার বড় আপন

সে নির্ভিক –নিলোর্ভ্ সত্যে নাই কোন গোপন।

হে জয়তু !বঙ্গ বন্ধুর মতো তুমি গাও সেই গান

বঙ্গ তাজ তারই সারথী মুক্তি যুদ্ধের উদ্যান।

 ----------------------------------------

চারিদিকে লুণ্ঠন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************          

মাতৃকার বুক জুড়ে সোনালী প্রভাতে

নির্দয় চাবুক পিঠে দুঃশাসনের কষাঘাতে।

আয় -ব্যায়ের সংঘাতে

বাঙালি আজ রক্তপাতে !!

 

 অদুরে সিন্ডিকেট বসা-বাজারে কাটে মাথা

সিংহাসনে যেন তেন- কে কয় কথা-

শাসকের অতিকথন অযথা

কে বুঝে নিন্ম মধ্য বিত্তের ব্যাথা?

 

চুরি ডাকাতি লু্ণ্ঠন রাহাজানি অপশাসন

নানা বিধ প্রসহন- শাসকের গর্জ্ন !

শুন্য শুধু জনতার অর্জ্ন

লুণ্ঠন- লুণ্ঠন- চারিদিকে লুণ্ঠন ---

 

আয় – ব্যয়ের বৈষম্য কে দিবে ছুটি ?

এমন একজন নেতা চাই যে হবে খাঁটি ।

------------------------------------------

তুমি এসো রে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************          

 হে সূর্য্ ! হে বজ্র ! হে সত্য নিশান !

তুল হে বিদ্রোহের সুর ! তুল হে ঘূর্ণি তুফান !

বাজাও হে মুক্তির বাজনা, তুল হে সুর নব

জাগো হে দুর্গ্ম গিরি  পথ অমানিশা তব !!

 

কোল কালে হারেনি তো কভূ বঙ্গ তাজ –ওগো

বঙ্গ বন্ধুর বাংলায় দিয়েছিল লাল সবুজের লগো।

তুমি জাগো, তুমি জাগো

লাঞ্চিত বঞ্চিত জনতার অযুত বিরহে

এমন করে ডাক দাও কেউ যেন না রহে।

 

বিদ্রোহী দোসরে স্বাধীন বাংলা গিয়েছে ভরে !

জনতার প্রদীপ গিয়েছে নিভে দুর্ণিনীতির বহরে।

তুমি  এসো রে - তুমি  এসো রে

মুক্তি যুদ্ধের চেতনা জাগাওরে---

----------------------------------------------

ঘূর্ণি হাওয়া

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************

বঙ্গ বন্ধুর সুর উঠুক তবে বাজি

সোহেল তাজের দৃঢ় চেতা বাঁশিতে

বঙ্গ তাজের আত্মত্যাগের পরে আজি

লক্ষ শহীদের নৌকা চলুক হাসিতে।

 

ঘূর্ণি হাওয়া ওই যে উঠেছে- ওগো

ওই যে উঠেছে

হাইব্রিড কাউয়াদের বক্ষে এবার !

ঘুম যে ছুটেছে ।

 

অত্যাচারী দুণিনীতিবাজ অতি কথন ভুলে

অকুল জলের তরঙ্গতে

কে গো তাজ তুমি দাও বাঁধন খুলে

তোমার এজলাসের ফাঁসিতে—

----------------------------------------------- 

         

আয় বেড়িয়ে আয়

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************

বঙ্গ বন্ধর সমর সৈনিক

চালা অভিযান !

বঙ্গ তাজের রক্ত যে আজ

সত্যে মহীয়ান।

 

চারিদেক আজ কাউয়ার মেলা

হাইব্রিড নেতায় নৌকা ভরা-

রক্তে কেনা সোনার বাংলা

ডুবেছে নৌকা নোঙ্গর ছাড়া।

 

করছে ওরা দোসর খেলা

ডাকছে তোরে তাজের পোলা

খেলেরে এবার মুক্তির খেলা

রক্ত জলে ভাসিয়ে ভেলা।

 

দুঃশাসন আর দুর্ণিনীতি

মীর জাফরের ন্যায়নীতি।

ঘরে থাকার নাইরে সময়

আয় বেড়িয়ে আয় ।

-------------------------------

তুমি হাল ধরো হে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************

এ জাতি ডাকছে তোমাকে দুর্দিনে !

এক যুদ্ধের দূর্গে- সমর রণে ।

নব সৃজনের সমুদ্রমন্থনে

জাতি আজ পদধূলিত এক দুঃসাশনে !

দুর্ণিনীতি –অত্যাচার- নানা প্রহসনে

বঙ্গ তাজের বাংলাদেশ-

তুমি হাল ধরো হে অনিমেষ।

চারিদিকে গর্জে উঠেছে বাংলার নর-নারী

 অতলের শয্যাতল ছাড়ি!

তুমি হাল ধরো হে বঙ্গ তাজের রক্ত

এদেশ এনেছে তোমার পিতা- বঙ্গ বন্ধুর ভক্ত ।

এবার গর্জে উঠ বসন্তের পুস্পিত প্রলাপে

চির সত্য নির্ভিক গোলাপে

জাতি চেয়ে আছে এক স্নিগ্ধ বাসনায়

প্রভাতী সূর্যোদয়ের পরিপূর্ণতায়---

------------------------------------------

ভুলি নাই ,কভূ ভুলি নাই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************

এ রক্ত একদিন করেছিল কত কোলাহল

বাংলার মুক্তি রাহে লয়ে দলবল।

ছুটেছিল দেশ দেশান্তরে আপনার মোহ ভুলে

মাতৃকার প্রাঙ্গনতলে জয় বাংলা শ্লোগান তুলে

ধরেছিল শোষিত বঞ্চিত বাঙালির হাল

বঙ্গ বন্ধুর অবর্তমানে তুলেছিল নৌকার পাল

যুদ্ধের তরী স্বাধীন বেশে নোঙ্গর করেছিল

পদ্মা মেঘনা যুমনা তীরে

সেই দুঃসাহিক নাবিক বঙ্গ তাজের বাহুবল।

জুঁই চ্যামীলি পশালগুচ্ছে কাঞ্চনে পারুলে

পল্লবে বনে বনে শস্য শ্যামলে ফুলে ‍ফুলে

নব সূর্যোদয়ে লাল-সবুজ উড়েছিল গগণে

আজ সেই আলোক রশ্মি অন্ধকার আবরণে

রক্ত ক্ষরণে- চির সয়নে—

বুলেটের অগ্রাসনে—

প্রাথর্না করি হে মহান নীলাম্বর রক্তিম চুম্বনে

ভুলি নাই কভূ ভুলি নাই তুমি আছো সিংহাসনে

চির শ্রদ্ধা ভালবাসার অনিমেষে-

লক্ষ শহীদের স্বাধীন বাংলাদেশে।

------------------------------------------------------

 

         

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...