শনিবার, নভেম্বর ১২, ২০২২

ছেলে - মেয়ের বন্ধুত্ত্ব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২২ ইং।

*********************************

দেখ, ছেলে মেয়ের বন্ধুত্ত্বটা দেখ,

মোম আর আগুনের কুন্ড এক সাখে রাখ

তারপর বল কি ঘটে গেল!

আগুন যেমন গ্রাস করে মোমকে

ছেলে মেয়ের বন্ধুত্বও হরণ করে সম্ভ্রমকে

এখানে কোন মিত্রতা নেই,

এখানে কোন আপোষ নেই

এখানে আগুন মোমের গলিত রস-

এখানে নিষিদ্ধ পরশ আর পরশ !

বন্ধুত্ত্বের এ সন্ধি

নিষিদ্ধ প্রণয়ের অভিনব ফন্দি

কখনোবা জীবন্ত লাশের সমাধি

কখনোবা আত্মহত্যা নিরবদি-

সুতরাং হতে পারে না,

ছেলে মেয়ের বন্ধুত্ত্ব হতে পারে না

চারিদিকে নিষিদ্ধ ছেলে মেয়ের কোলাহল

বন্ধুত্ত্বের নামে খুন হত্যা ধর্ষণের দাবানল।

এইসব বন্ধুত্ত্ব বাড়িয়ে তুলেছে

সামাজিক অবক্ষয় ! মানুষেরা ভুলেছে

পশুত্ত্বের স্বাদ নিয়েছে—

মনুষ্যত্ব খুয়েছে. নরকের আগুন ছুঁয়েছে—

---------------------------------------


 

শত পাপের ভিত্তি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২২ ইং।

*********************************

রাত্রি নয়, আলো দেখি চারিদিকে

দৃঢ় মগ্নতাই পারে আসন্ন রাত্রিকে

মুক্তির আলো দিতে- এ মর্তলোকে

শুধূ পরিশুদ্ধ প্রাণ চাই সম্মুখে।

 

আমাকে একটি পরিশুদ্ধ প্রাণ দাও

জাতিকে মুক্তি দিবো শহর গঞ্জ গাও।

শত পাপের ভিত্তি আজ অশুদ্ধ প্রাণ

ভরে গেছে অপরাধে স্বদেশের উদ্যান।

 

একটি পরিশুদ্ধ প্রাণ দাও - এ সিংহাসন

শাসকের উষ্ণমন শানিত হউক দুর্দিন।

সম্মুখে দেখি সুদিন ! পাপীদের রক্তপাত

পরিশুদ্ধ প্রাণেরা এসেছে- হানো আঘাত।

ক্ষুধা বুঝে না

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২২ ইং।

*********************************

স্বদেশের সম্মুখে চরম খাদ্য সংকট !

এদিকে মনোযোগের অভাব প্রকোট।

স্বদেশকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা

দুর্ভিক্ষ আসছে শহর গ্রামে নিয়ত দেখা।

 

স্বদেশের ভূমিতে খাদ্য উৎপাদন আজ আর নাই

চারিদিকে দালান কোঠা ঘর বাড়ি নিয়েছে ঠাঁই।

ক্ষুব্ধ কৃষকের মাটি

ফসল শুন্য সোনালী আঁশের ঘাটি

উপহার দিয়েছো জেল জুলুম গুলি

অধিকার নিয়েছো কেড়ে ক্ষমতার পাল তুলি।

 

এইসব কিছু চাই না, স্বদেশ হয়েছে শ্মাশান

বাঁচাও স্বদেশী কৃষকের ইজ্জত মান।

বহু লুন্ঠন করেছো, পেয়ে গেছ পার,

এবার সম্মুখে চরম খাদ্য সংকট

দুর্ভিক্ষ্  হিসাব কষে নিবে তার---

 

ক্ষুধা বুঝে না প্রিয় -প্রেয়সীর সংহতি !

দুর্ভিক্ষে জ্বলে শিরা উশিরা বিদ্যুৎগতি।

তুমুল বিদ্রোহের রক্ত ছড়ায় দিগন্ত রেখা

স্বদেশকে দিচ্ছি চরমপত্র রক্তে লেখা।

-----------------------------------------

নেতৃত্বের সূর্য্ চাই

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২২ ইং।

*********************************

জন বৈষম্যের কালো রাত্রির শেষে

পূব দিগন্তে কি উঠবেনা প্রভাতের আলো ?

একটা নেতৃত্বের সূর্য্ চাই স্বদেশে

যে জাগাবে ঘুমন্ত প্রাণ অনিমেষে

স্বাধীন পতাকার তলে ক্ষমতার দ্বন্ধ-দম্ভ।

পতাকা উড়াই তবু স্বদেশ প্রেম নেই

মুক্তি যুদ্ধের জয়স্তম্ভ।

এতো বৈষম্যের ঝড়ে অধিকার হতভম্ব !

একটা নেতৃত্বের সূর্য্ চাই স্বদেশে

যে জাগাবে ঘুমন্ত প্রাণ অনিমেষে।

----------------------------------

ঘুষের আগুনে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২২ ইং।

*********************************

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

তুমুল প্রতিযোগীতা অফিসারে অফিসারে

অফিসের প্রতিটি শাখায় শাখায়

ব্যাক্তিতে ব্যাক্তিতে হাত বদলায়।

প্রজাতন্ত্রের প্রতিটি দায়িত্বশীল চেয়ারে

একই চরিত্রের মহরা হয় বিপুল হারে।

চারিদিকে ঘুষের সংগীত বজ্রপাতে

মরণ অস্র আজ অফিস আদালতে

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

পতাকা আছে, অধিকার নেই-দূরে বহুদূরে!

যেদিকে তাকাই সেদিকে দুর্নীতিবাজ !

কে দিবে জাতিকে মুক্তি- কেউ নেই আজ ?

উঁচু থেকে নীচু একই রঙের সাজ

তাইতো বংলার আকাশে নেমেছে সাঁঝ।

ভেবেছিলাম তুমি মুক্তি কামী

না, না এখন দেখি ভুল আমি ।

ঘুষের আগুনে আজ মুক্তির পতাকা পুড়ে !

তুমুল প্রতিযোগীতা অফিসারে অফিসারে ।

-------------------------------------

 

 

 

 

তুমি রং বদলেছো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২২ ইং।

*********************************

কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,

তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে !

অথচ দাবী কর তুমি এক শক্তি সুসংহত

জাতি বুঝেগেছে,

তুমি এক প্রতারক, মোনাবিক ছদ্মবেশী রত।

যেখানে স্বদেশ দুঃখ শোকে রক্তাক্ত আঘাতে

সেখানে তুমি একি বল পথে ঘাটে টক শোতে ?

নিজ স্বার্থ্ হাছিলে পরিপুষ্ট তোমার এ হৃদয়

তাই তুমি দেখনা জনতার পরাজয়-

জ্ঞান পাপীদের অগ্রাসনে নিন্দা ও অখ্যাতি

নিরপেক্ষতা নেই নিরপেক্ষ জ্ঞানের জ্যোতি!

এ কিসের ইঙ্গিত ?

এ কিসের সংকেত ?

বঞ্চিতের প্রাণ চেয়ে দেখ, রক্ত ক্ষরণে থরো থরো

যুদ্ধের মুক্তির সঙ্গে জনতার মুক্তিকে যোগ কর।

কখনো দেখিনি অবিচল জাতির দুঃসময়ে,

তুমি রং বদলেছো ক্ষমতা সংকটের ভয়ে----

---------------------------------------------

 

বিপ্লব শুরু হউক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১২-১১-২২ ইং।

*********************************

অধিকার আদায়ে আরো হও উদ্ব‌ুদ্ধ,

শুরু করো জনতার প্রতিরোধ, জনযুদ্ধ।

আজ তোমাদের বিপ্লবের দিন !

শুরু হউক জনতার মিছিল, বিপ্লবী মিছিল

ফ্যাসিস্টদের ডেকে আনো ঘোর দুর্দিন !

মিলিত হও পীছ ঢালা রাজপথে অভিন্ন প্রাণ।

বঞ্চিত জনতা আজ মহাক্র‌ুদ্ধ

শুরু হইক জনতার প্রতিরোধ , জনযুদ্ধ।

জ্ঞান পাপী দেশ দ্রোহীদের ঠাঁই নাই, ঠাঁই নাই

গর্জেছে বিপ্লবী জনতা, ভয় নাই, ভয় নাই !

জন শক্তির ক্ষয় নাই, ক্ষয় নাই

কে আছে বিপ্লবের গতিপথ করে রুদ্ধ ?

শুরু করো জনতার প্রতিরোধ, জনযুদ্ধ।

বিপ্লব শুরু হউক, শুরু হউক শুভ লগ্ন

মুক্তির তপস্যাই হউক তোমাদের  মগ্ন।

---------------------------------------

শুক্রবার, নভেম্বর ১১, ২০২২

নিরপেক্ষতার নামে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১১-১১-২২ ইং।

*********************************

নিরপেক্ষতা আজি বুঝি অবরুদ্ধ কারাগার,

কোথাও পাই নাকো চির সত্যের সমাহার।

দল মত পথ আদর্শে সত্য মিথ্যে একাকার

সত্য জেনেও সত্য বলিনা বিচারিক দরবার।

নিরপেক্ষতায় যুদ্ধ দুর্বার !

সেই ভয়ে বিচারক নিশ্চুপ নিচু শির ।

স্বার্থের পৃথিবীতে পক্ষপাতের নিষ্ঠুর ধারা

আজিকায় ঘিরে আছে মানুষের অন্তর ধরা।

নিরপেক্ষতার নামে এ কি অদ্ভুত ধাঁধা !

নিরপেক্ষ নিরপেক্ষ চিৎকারে ছুঁড়ে দেয় কাঁদা।

আসলে কেউ নিরপেক্ষ নয়

কেউ সত্যে কেউ মিথ্যের পক্ষে রয়।

তবু চাই নিরপেক্ষ শাসক, নিরপেক্ষ বিচারক !

যে রায় দিবে চির সত্যের পক্ষে‘- এ ভূলোক।

-----------------------------------------------

হৃদয় হতে হৃদয় নেই

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১১-১১-২২ ইং।

*********************************

প্রেমের সাহিত্যে এ কি পরিণাম !

কত কবিতা, কত গান কত উপন্যাস ছিল ধরাধরাম

কত ছিল হৃদয় নিংড়ানো চিঠির তরঙ্গ

সেইসব ছুটেছে নিরুদ্দেশে গভীর সুরঙ্গ।

 

এখন চারিদিকে ডিজিটাল সুরের মূর্ছনাতে

নগ্নতায় মেতেছে প্রেমের পৃথিবী দিনে রাতে

এখানে নেই নীতি নৈতিকতার বিধিবিধান

আছে শুধু অবৈধ মিলনের সংবিধান

আছে কিছু চরিত্র হরণের রক্তাক্ত ধর্ষ্ণ !!

 

এখানে তান তুলেছে প্রণয়ের সুর

এখানে চরিত্র হরণ, ধর্ষ্ণ, ব্যভিচার।

এখানে নগ্ন প্রেম ভালবাসার সংসার।

প্রেমের সাহিত্যে এ কি পরিণাম !

হৃদয় হতে হৃদয় নেই প্রেমের শিরোনাম।

------------------------------

শুধু স্বার্থের জন্যে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১১-১১-২২ ইং।

*********************************

শুধু স্বার্থের জন্যে মিথ্যা বলছে মানুষেরা,

সম্মুখে সত্যের হাতছানি তবু নিশ্চুপ তারা।

সত্যেরা খুঁজে সহজ পন্থা এ মর্তলোক,

স্বার্থেরা জ্বলে দেয় দ্বন্দ্বের আগুন এ বুক।

 

শুধু স্বার্থের জন্যে মানুষেরা বলেনা হক কথা

মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চায় যথা তথা—

মানুষের এরূপ বড় বেশী ভয়ঙ্কর !

তাদের সকাশে দেখি শুধু স্বার্থের শিবির।

 

মুক্তির প্রদীপ নিভে গেছে রৌদ্রজ্জ্বল দিনে

এখন মিথ্যেরা গর্জ্ন- তর্জনে

বীর দর্পে হয়েছে সমাজের পতি !

যার অগ্রাসনে সহজ সরলেরা হয় নতি।

-----------------------------------------

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...