সোমবার, মে ২২, ২০২৩

তুমি এক প্রেমের ফুল

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৫-২০২৩ ইং।

****************

প্রাণে প্রাণে যৌবনের যে পুস্পদল,

রূপ লাবণ্যের মহা যে আয়োজন,

অতুল্য তরঙ্গের যে শস্যক্ষেত্রতল।

যে গৌরব সৌরভ ছড়ায়ে শাখে শাখে

এ পৃথিবীর আঁখি অপলক চেয়ে দেখে !

সেখানে তুমি রূপের মহারাণী !

অযূত প্রাণে শত কামনা-বাসনার ধরনী।

কিন্তু তুমি কখনো কি ভেবেছো ?

এ তুমি নহে তোমার তরঙ্গে তরঙ্গে

ভালবেসেছে বলেই উল্লসিত রঙ্গে

প্রেম আছে বলেই  সুধাগন্ধে মধুবিন্দুভারে

তুমি এতো সুন্দর- সূরভী !

উৎসসম শত প্রাণের স্বপ্নীল কূল !!

উদ্‌বেল উদ্দাম মুক্ত উদার

তুমি এক প্রেমের ফুল।

-------------------------------------

দুরন্ত যৌবন হারিয়ে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৫-২০২৩ ইং।

****************

এইতো কিছু আগেও ছিল যৌবনের তরঙ্গ বান,

ধীরে ধীরে এইসব তরু লতা গিরি নদী বন,

ফাল্গুনের ঝরা পাতার মতো ঝরে যাচ্ছে এখন,

ভাঁজে ভাঁজে সায়াহ্নের ডাক শুনি কম্পিত প্রাণ।

নিথরের দিকে ছুটে চলেছে জীবনের নৌযান ,

সন্ধ্যা লগ্ন ঘনিয়ে এসেছে উথরোল গগণ ।

যৌবনের সূর্যটা দিগন্ত পেরিয়ে-

এক আঁধারে নিয়ে যাচ্ছে স্মৃতির পট হয়ে।

জাগরণপূর্ণ্ আলো আর উঠে না নব প্রভাতে

শরীরের ভাঁজে ভাঁজে পড়ন্ত বিকেলের র্স্পশতে

আমি মৃত্যুর প্রহর গুনি

পৃথিবীর শত লক্ষ ক্ষুধা এখনো মিটেনি !

তবু যে যেতে হবে সেই অনন্তের সন্ধানে-

এই প্রাণ নহে গো তোমার কখনো আপনে।

এখন তুমি দুরন্ত যৌবন হারিয়ে

ভঙ্গুর শরীরে যবনিকায় দাঁড়িয়ে।

------------------------------------------


 

রবিবার, মে ২১, ২০২৩

আল্লাহ’র করুণা চাও হে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২১-০৫-২০২৩ ইং।

******************

আল্লাহ’র করুণা চাও হে এই বসুন্ধরে,

মুক্তির মালিক তিনি রহমের নাম ধরে।

এই সব বিপদ- আপদ, বিরহ- বেদনা

পরীক্ষা ছাড়া নহে কিছু এই নশ্বরে

শুধু গোলাম তুমি বুঝ না-

দু”হাত তুলে ক্ষমা চাও মালিকের দরবারে,

ছবরে পরিপূর্ণ্ করো এ প্রাণ নত শিরে ।

মু্ক্তি আসবে ফিরে চমকিত বার্তা হয়ে,

তুমি উঠবে জেগে বিপুল ঝলক দিয়ে

এই অশান্ত পৃথিবীর মাঝে

যুদ্ধ- বিগ্রহ, রোগ- শোক বিজয়ে

আবার হাসবে ভঙ্গুর প্রাণ নব সাজে।

তোমার স্রষ্টা বড় দয়াময়- করুণাময় !

তার রহমে দেখবে তুমি নব সূর্য্দয় ।

শনিবার, মে ২০, ২০২৩

অধিকার দিবো নাকো

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২০-০৫-২৩ ইং।

******************************

অধিকার দিবো নাকো, দিবো নাকো কিছু,

ক্ষমতা শুধু চাই - তাই তার পিছু !

যা খুশী করবো তা, নাহি কিছু অন্য,

তুই  কে ? আমি সব ,কর তা গন্য।

নইলে পদাঘাত তোরে যাবো করি,

লাভ নাই কোন কিছুর বিদ্রোহ গড়ি ।

বৃক্ষের ডালা পালা সব আমার তরে

যা চাই হবে তা- বাকী সব ঝরে ।

দিক থেকে দিকে আমার শাসন চলে,

বিদ্রোহ করিসনা কোন কালে ভুলে !

তন্ত্র মন্ত্র গণতন্ত্র দিবো নারে মোটে-

তোদের নেতা আমি হবো বিনাভোটে।

কিসের ভোট ,কিসের রায় !

জনতার হায় হায়---

অধিকার দিবো নাকো, দিবো নাকো কিছু,

ক্ষমতা শুধু চাই - তাই তার পিছু !

-----------------------------------------

বিদ্রোহ

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২০-০৫-২৩ ইং।

******************************

বিদ্রোহ কি  গর্জে উঠিছে চারিধার !

এসো তবে বিদ্রোহ করি দুর্বার ।

আমরা যে সবাই গণতন্ত্রের প্রহরী,

কে রুখে এই জনতার তরবারি ?

ওই লক্ষ শহীদের রক্তের দাগ

এখনো গর্জে উঠে, এখনো দেয় ডাক !

তোরা আয় তুফান বেগে মাটি ও পাহাড়ে

জ্বালিয়ে দে আগুন জুলুমের হাড়ে হাড়ে।

বিদ্রোহ পৌঁছে দে দ্বারে দ্বারে,

আয় সাহসীরা আয় মুক্তির অভিসারে ।

মানবো না বাধা, মানবো না কোন ক্ষতি

এবার ঐক্য হয়েছি-

জনে জনে বিদ্রোহের সম্মতি ।

কে রুখবে জনতার এই অগ্রগতি।

সাধ্য আছে কার ?

বিদ্রোহ কি  গর্জে উঠিছে চারিধার !

এসো তবে বিদ্রোহ করি দুর্বার ।

-----------------------------------------

এখনকার গণতন্ত্র

  নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২০-০৫-২৩ ইং।

******************************

এখনকার গণতন্ত্রের অবস্থা কি দুঃসহ !

সব অধিকার কেড়ে নেওয়া হয় অহরহ।

মাথা তুলতে গেলেই পাহাড় সম ঝুঁকি,

জেল জুলম হুলিয়া প্রতিক্ষণ দেয় উঁকি।

চৌদিকে মৃত্যুর আতংক ভয় !

এটা মত প্রকাশের উপযুক্ত স্থান নয় !

আমার প্রচারে পথে পথে পাথর বাধা,

আমি সতন্ত্র তাই মুখে ছুঁড়ে দেয় বালি-কাদা ।

ওরা করে না জনতার ভোটকে গন্য্

নির্বাচনে ভোট কেন্দ্রগুলো ভোটার শুন্য!

সৎ যোগ্য জনপ্রতিনিধিরা নিভৃতে চলে-

দস্যু ডাকাতেরা ক্ষমতার কোলাহলে।

এখনকার গণতন্ত্রের অবস্থা ভয়ঙ্কর !

লুটেরাদের উপদ্রব বড় তীব্র আর প্রখর।

-------------------------------------

শুক্রবার, মে ১৯, ২০২৩

ক্ষমতা সুখের উল্লাসে

 

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৫-২৩ ইং।

********************************

আজ- ক্ষমতা সুখের উল্লাসে

সে হাসে তো দল হাসে টগবগিয়ে লুট হাসে !

আজ- ক্ষমতা সুখের উল্লাসে

দস্যু –ডাকাত হচ্ছে তারা সূর্য্যি মামার আড়ালে,

হুমকি দমকি দিচ্ছে তারা বাধ ভাঙ্গা কল্লোলে ।

সত্যে ফাঁসি , সত্যে মরণ

হরণ হলো, সু-শাসন।

শুন্য ঘরে ধন আসে

আজ- ক্ষমতা সুখের উল্লাসে !

বাহু বল- অর্থ্ শক্তি

নাই যুক্তি- নাই মুক্তি।

নেতা আর চামচাতে

নাই তফাৎ কোনটাতে ।

বক্ষে তার রক্ত নেশা সব নিধনের উল্লাসে,

আজ- ক্ষমতা সুখের উল্লাসে !

জ্বলে আগুন, জ্বলে দ্বিগুন

ন্যায় বিচারের নাইরে গুন।

অত্যাচার আর জুলুমে সব জনতার বুক ভাসে,

আজ- ক্ষমতা সুখের উল্লাসে !!

----------------------------------------

 

মুক্তির মহাভার


 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৫-২৩ ইং।

********************************

দুর্গ্ম গিরি, যুদ্ধ রণ ,দিতে হবে তোরে পার,

হতে হবে তৈরী শক্ত হাতে ওরে তোরা  হুশিয়ার !

মরিতেছে অধিকার, জ্বলিতেছে আগুন,

ভুলিতেছে কান্ডারী পথ,

লুটিতেছে ভোট, ছিনিতেছে ধন, ডুবিতেছে ভবিষ্যৎ ।

আয় তোরা আয় যুদ্ধে আয় ওরে নজোয়ান,

তুলরে তুল বজ্র তুফান! তুলরে জোয়ার বান !

আসছে তেড়ে হায়না দস্যু চালারে অভিযান,

পড়া ওদের শিকড় বেড়ী ভাঙরে গর্দান ।

গর্জিছে আজ বঙ্গ জন- দুষ্টেরা সবাধান !

রাজপথে ওই লড়ব সবাই ভেঙ্গে অভিমান।

সব অধিকার ছিনিছে ওরা এই মাতৃতর,

আয়রে তোরা বীর বাঙালি বুক উঁচিয়ে ধর।

বিজয় তোদের সুনিশ্চিত সন্দেহ নেই আজ !

লক্ষ শহীদ চেতন তোদের মুক্তি যুদ্ধের তাজ।

ভৃলিস না পথ, ছাড়িস না হাল যুদ্ধের প্রান্তর,

তোর কাঁধেই দিয়েছে জাতি মুক্তির মহাভার।

---------------------------------------------

দুঃখ তুই এলি

 

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৫-০৫-২৩ ইং।

********************************

দুঃখ তুই এলি সোনালী শস্য মারায়ে,

কে ডাকিল তোরে শহর গঞ্জ গাঁয়ে !

তুইতো নাচিস দরিদ্রের বুক চিরে চিরে

তুইতো লুটে নিস পকেট ছিড়ে ছিড়ে।

পকেটে টাকা নেই, চোখে অশ্রুজল,

চারিধার হাহাকার ! চৌচির মনোবল।

পন্য দ্রব্যের বাজারে আগুন !

ইনকাম অর্ধেক! খরচ দ্বিগুন।

হতভম্ব জাতি এই বৈষম্যের তরে,

হে দ্বিগুন খরচ তবু তুই এলি ঘরে।

ওরে কান্ডারী ওরে মুক্তির ধ্বনি !

তুই কোথায় গেলি একটু শুনি ?

তোর জনতা যে নেই নিবিড় সুখে,

কান্নার ঢেউ উথলে উঠে এ বুকে।

দুঃখ তুই এলি সোনালী শস্য মারায়ে

কে ডাকিল তোরে শহর গঞ্জ গাঁয়ে !

---------------------------------------

বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩

ভালাবাসা ছড়িয়ে দাও

 


নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৮-০৫-২০২৩ ইং।

********************

ভালাবাসা ছড়িয়ে দাও স্বর্গ্ দেখাবো,

হৃদয় খুলে দাও প্রেমের ঢেউ উঠাবো।

যুগল বন্ধনে খুঁজে নিবো অমৃতের স্বাদ

তরঙ্গ উঠাবো প্রবল জোয়ারে পূর্ণি চাঁদ !

অথৈ জলে হারিয়ে যাবো গভীর সাগরে,

মুণি মুক্তা কুঁড়ে নিবো তপ্ত বালু ঝড়ে !

ফুল হতে চুষে নিব মধুময় রস,

মেঘ ধারায় ভেসে যাব হরষ-বরষ !

খুলে দাও পুস্প কলি মধুগন্ধময়

বিন্দু বিন্দু মধু নিয়ে সাজাবো হৃদয়।

ভালাবাসা ছড়িয়ে দাও স্বর্গ্ দেখাবো,

হৃদয় খুলে দাও প্রেমের ঢেউ উঠাবো।

--------------------------------------

আমিতো ভুলে যেতে চাই

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। *********************************** আমিতো ভুলে যেতে চাই, তোমার অবহেলা ছাড়ে না কিছু মানু...