সোমবার, মার্চ ১১, ২০২৪

সুখ বলে কিছু নাই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
গোপন খনিজ তুই এই পৃথিবীর কাছে,
অতুল্য লোভনীয় কত কবিতা রচে !
তোকেই খোঁজে যতই অপরাজিতা নাম,
এই ধরা জেনেগেছে তুই নয়নাভিরাম !

কত বলেছি গোপন রাখিস কোমল অঙ্গ,
তবু খুলে দিস! তবু করিস অবাদ সঙ্গ।
তুই রূপসী! তুই রূপবতী-সুহাসিনী !
প্রকাশ্যে এই সৌরভ কাকে দিস এই তটনী?

তুইতো গোপন কুটিরে বিজলীর ঝলক!
তোকে সেখানেই শানীত করেছে প্রতিপালক।
ময়দানে আসবি যদি তবে কেন অশ্রু ঝরে?
সুখ বলে কিছু নাই নিষদ্ধ পল্লীর বাসরে।
---------------------------------

লক্ষ শহীদের রাঙা জলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
লক্ষ শহীদের রাঙা জলে স্বাধীন পতাকা আঁকা,
সে পতাকায় ঘুনে ধরা মুক্তির ধনু বাঁকা।
বিজয় কেতন উড়ে ওই লাল সবুজে রঙিন,
ফুলে ফলে শস্যে ভরা কৃষকের মুখ মলিন !

লক্ষ শহীদের রাঙা জলে এ কোন কেরামতি ?
বিদ্রোহী বেশে স্বাধীন ফুলে দোসরের প্রজাপতি!
রাজ্যের রাজা দেখছে না তা- নাইবা যদি দেখে-
চোর ডাকাতের বজ্র হাওয়া কেমন ছবি আঁকে!

জানে সে চৌদিকে তার ওইসব কোলাকূলি,
সিন্ডিকেট আর দুর্ণীতিবাজ দেশপ্রেম গেছে ভুলি।
স্বাধীন দেশে পরাধীনে জুলুমের ভিতর আছি,
কেউ শুনে না জাতির ডাক- আমরা কেমনে বাঁচি?
------------------------------------------

আঁধার ছাঁয়া

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
হউক না শিশু যতই কালো,
এমন সম্পদ নাইরে নাই-
নৈতিক শিক্ষা পেলে পরে হবে সে জগত আলো!
আজকে এটার অভাব ভাই।

শিশুর মুখে গাঁজার ধোঁয়া
কে সেটা দেখছে বল ?
চৌদিকে তার আঁধার ছাঁয়া
পায় না খোঁজে নদীর কূল।
----------------------------

দুষ্টদের দুরন্ত প্রতাপ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
নম্র ভদ্রদের স্থান কোথাও নাহি রাখি,
দুষ্টদের দুরন্ত প্রতাপ দূর থেকে দেখি।
রন্ধে রন্ধে ব্যাভিচার অত্যাচারে ঠাসা,
প্রতিবাদ করতে গেলে ভেঙে যায় আশা।
মনে আর বল নেই- কোন সংসারে আছি ?
চারিদিকে জুলুম অত্যাচার- কি করে বাঁচি !
এজলাসে বিচারক দেয় ফাঁকি,
আজ নিভে গেছে ন্যায় নীতির আঁখি।
সবে যেন ক্ষমতা অর্থের দাপটে চলমান,
বিচারিক এজলাসে বাদী হয় অপমান।
দুষ্টদের দুরন্ত প্রতাপ দূর থেকে দেখি।
সত্যের মুখ যেন কপাটে রুদ্ধ- বোবা দুঃখী!
------------------------------------

আলোর মঞ্চে আঁধারের খেলা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
ওয়াজের ময়াদানে বিস্তর ফাঁকা,
প্রভূ ভীরু জন নাই চাঁদরে ঢাকা !
সারি সারি অতিথি সামীয়ানার তলে,
হুজুরের ওয়াজগুলো তারই মধ্যে চলে।
হৈ হুল্লো মেতে উঠে দোকান পাটগুলো,
ওয়াজের নাম দিয়ে এই কি হলো ?
এই জন সেই জন পোষ্টারে পোষ্টারে,
ওয়াজের অতিথি বিস্তরে বিস্তরে!
ঘুষ খোর, সুদ খোরের টাকা দিয়ে রাঙা
আজিকার ওয়াজগুলো করতে চায় চাঙা।
চট করে ছুটে যায় যার তার কাছে,
প্রভূ ভীরু প্রাণ কি তার কভূ আছে ?
নাই আর নাই আর দূর থেকে দেখি,
আলোর মঞ্চে আঁধারের খেলা- এ কোন ফাঁকি?
---------------------------------------

কোরআনের কিরণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৩-২০২৪ ইং
**********************
মুমিন সে আলোকিত কোরআনের কিরণ,
প্রভূর দিকে চোখ তার ক্ষনিক জীবন।
নত শির হয় সে অন্তর কোণে,
এক আল্লাহ অদ্বিতীয় এই কথা শোনে।

তবু কেন মুমিন তুমি তাগুদের ছানা,
জেগে উঠ, জেগে যাও বাতিল করো মানা।
রহমতের মাস এলো সেদিকে চেয়ে,
উঠ তুমি সুবেহ সাদিক প্রভূর মন জয়ে!

মাগফিরাত চাও ওগো মাহে রমজান,
নাজাতের সুযোগ এলো মুমিন-মুসলমান।
মুমিন সে আলোকিত কোরআনের কিরণ,
প্রভূর দিকে চোখ তার ক্ষনিক জীবন।
----------------------------------

রবিবার, মার্চ ১০, ২০২৪

রোজার মাসে

 রোজার মাসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১০-০৩-২০২৪ ইং
**********************
রোজার মাসে কুট কৈশলে বণিক করে পূঁজি,
ঈমান আমল তুচ্ছ করে রোজাদার বেশে সাজি।
রোজার মর্যাদা উধাও হলো অর্থের মুলুক খুঁজি;
ওরে মুমিন তাকওয়ার মাসে তাকওয়া নাহি আজি !
রোজার মাসে এগিয়ে আসে জোড় জুলুম দ্বারে,
বণিকেরা ডাকাত সাজে সিন্ডিকেটের তরে।
বল দেখি কেমন সে- তাগুদে ভরা প্রাণ ?
ছদ্মবেশে রোজার মাসে গায় শয়তানের গান।
------------------------------------------

সমাজের বুক আজ

 সমাজের বুক আজ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১০-০৩-২০২৪ ইং
**********************
সমাজের বুক আজ পাতি নেতায় ঠাসা,
বললে কিছু নিভে যায় বুকভরা আশা।
গণ্য মান্য ব্যক্তিবর্গ্ আর নাহি দেখি;
নেশা গ্রস্থ গাঁজা খোর তাদের মধ্যে থাকি।
ওমুক নেতার ছোট ভাই এই ধমকে আছি;
প্রতিবাদ করতে গেলে নাহি আর বাঁচি !
বিলকুল সব দেখি জোর যার মুল্লুক!
নীতির বাণী মুখে মুখে যে যাই বলুক।
সব যেন অসুর, সব যেন খালি,
দেখলে জনতা জুড়ে দেয় তালি।
গন্য মান্য ব্যক্তি বর্গের চোখে মুখে কালি,
সমাজের বুক আজ মরু ভূমির বালি।
চোর ডাকাত গুন্ডা পান্ডা সমাজের পতি;
জ্ঞানী গুনি শিক্ষিত লাজে হয় নতি।
---------------------------------

শুক্রবার, মার্চ ০৮, ২০২৪

ওই মহান মাস এলো ফিরে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ০৮-০৩-২০২৪ ইং
***************************************
ওই মহান মাস এলো ফিরে মাহে রমজান!
যে রাত্রিতে নাযিল হলো আল-কোরআন।
যে কিতাব এলো এই পৃথিবীর অন্ধকারে;
হেদায়েতের বাণী প্রিয় নবীজির হাত ধরে।

তাইতো মাহে রমজান পেল এতো সন্মান
জাগ হে জাগ- হে মুমিন -হে মুসলমান ।
হে মহর খচিত প্রাণ, ওই পথে এসো ফিরে;
যে পথে মানব মুক্তির পতাকা উড়ে।

হে মুমিন হও নতশীর ওই রহমের দরবার;
এই মাস যে বড় বরকতময় হে ঈমানদার।
যার প্রতিদান সরাসরি দিবে পারওয়ারদীগার
যদি তুমি হও তাকওয়াবান- পরহেজগার ।

তাঁর ভয়ে কেবল রোজা রাখো হে মুমিন!
তাগুদের মন্ত্র ভুলে যাও এই মাহে রমজান।
-----------------------------------------

শেষ হাসিটা

 শেষ হাসিটা

কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৩-২০২৪ ইং
****************************
কি ভাবছো ? হেরে গেছো ভাই ?
সবাই কি হাসছে ! নাহি কোথাও ঠাই ?
ওরে ভয় নাই, ওরে ভয় নাই,
নামাজ পড়ো , চেষ্টা করো ধৈর্য্ ধরো
একুট অপেক্ষা করো
শেষ হাসিটা তুমিই হাসবে হে মুমিন দল !
প্রভূ দিবে তোমায় আলোক রবি দু’ধরা তল।
যে রহমে তুমি হবে খুশী
ঠিম যেমন আঁধার রাত্রির শশী।
----------------------------------

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...