বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪

সেই ‍মুখ এখনও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৫-০৯-২০২৪ ইং

*********************************

বাংলার অলিগলি ঘুরে চন্দ্রমল্লিকার বন দেখিলাম,

তবু যেন আঁধার এসেছে নেমে তবু পথ চলিলাম !

 

পথে পথ হারালাম  ধূসর চোখে জ্যোৎম্নায় মিশে—

পথ চলতে চলতে ঘুমালাম অধরা স্বপ্নের বালিশে।

সেইসব জোনাকী পোকারা মরে গেছে পৃথিবীতে

ভূঁত- প্রেতের নির্দ্য়  নখের আঘাতে আঘাতে

 

এখন রাত্রির গম্বুজে এসে জড়ো হয় ডাকাত দল,

আকাশের চেয় বড় রাতে গিরগিটিদের কোলাহল।

তবু প্রহরী রয়েছে ঘুমে নরম বালিশে মাথা গুজে,

চোরাদের চাঁদরে ঢাকা জ্যোৎস্না পাই নাকো খুঁজে।

 

বর্ণচোরা গিরগিটিদের ডাকিল কারা এই প্রসন্ন রাত ?

এইখানে জ্যোৎস্না নাই! এইখানে পড়েছে দোসর হাত।

সেই ‍মুখ এখনও বর্ণচোরা হয়ে নিয়ত করেছে খেলা,

সাধু সবধান! ওরা গিরগিটি, ওদের করো না অবহেলা।

-------------------------------------------------

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

বিপ্লবী অশ্রুজলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং

*********************************

ওরা ভেবেছিল মনে বিপ্লবের গৌরব- সন্মান,

হবে না কভূ অমৃত বিজয়ের শেষে অপমান!

 

মনোহর হর্স্মরূপে রচিত হবে মৃত্যুঞ্জয়ী কবিতা,

রক্তের রাঙা কালি মুছবে না কভূ এ বঙ্গ মাতা।

ওরা ভেবেছিল কালজয়ী ইতিহাস রচিত হবে,

লেখা হবে বীরশ্রেষ্ঠ নাম ইষ্টক প্রস্তরে এ ভবে।

 

এখন সবই মিথ্যা -রূঢ়- ব্যর্থ্ –মনস্কাম,

প্রস্তর খসিয়াছে মৃত্যুর আগে এ ধরাধাম।

স্বার্থ্ শেষে চারিদিকে রাহুগ্রাসের রোষানলে,

উপেক্ষিত- অবহেলিত নদীর কালো জলে।

 

বিপ্লবের বিজয় ছিনিয়েছে ক্ষমতার সিংহাসন,

বিপ্লবী অশ্রুজলে একা একা মনক্ষুণ্ণ  এখন।

ভেসে গেছে বিল্পবের অযূত যোদ্ধার নামগুলি,

যদিও ওরা ভেবেছিলে সমুজ্জ্বল রবে ধূলো-বালি।

-------------------------------------------------

 

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪

উৎস কি ?

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং

*********************************

জবাবদিহীতা বিপন্ন আজ;বিষন্ন বাংলার জীবন,

দুর্ণীতি প্রত্যহ সঙ্গী,নিয়ত দুর্ণীতিবাজের আক্রমণ।

 

দস্যু ডাকাতের প্রণয়ে অবিরাম চলে লুটের প্রসব,

দেখার যেন কেউ নেই এইসব কৃষ্টি এইসব উৎসব।

যদি হত পণ! অন্যায় যদি হত চিত্তমুলে বিসর্জ্ন,

চির সুখের উল্লাসে প্রতিদিন বাংলা দিত গর্জ্ন।

 

তবু দৃঢ় জাতি, এবার নিবে অর্থের হিসাব পাই পাই,

এতো অর্থ্ বৈভবের উৎস কি! দিয়ে যাও হিসাব ভাই।

সরকার -কর্ম্কতা –কর্মচারী তাঁতী জেলে কুমার মজুর,

ওগো আয়ের উৎস কি? জানান দিয়ে যাও স্বচ্ছতার-সুর।

 

শুনেছি সম্মুখে আজ তোমরাই শত্রু রক্তের লাল পথ,

লুটে পুটে তোমারই ভেঙ্গেছো দেশ গড়ার দীপ্ত শপথ।

-----------------------------------------------------

 

অনৈতিকের ভিতর

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং

*********************************

অনৈতিকের ভিতর নিয়ত রাত্রি ঘনায় বিপুল,

দুর্ণীতির মৃত্তিকা জাগে নদীর কূল হতে কূল!

 

বিপুল আমোদ প্রমোদে রাজ্য কোষ লুটায়ে হায় !!

কিয়দ পদধারী অফিসার ছুটিছে অন্ধকার ছায়।

নেই কোন কৃষক শ্রমিক জনতার কালো মেঘ,

মাতৃকার প্রেমে রক্ত ঝরা ঘামে জানায় আবেগ।

 

শিক্ষিত ধূসর প্রাণে উড়েছে মুক্ত আকাশে,

দুর্ণীতির বজ্র হুঙ্কারে অপমান নিয়ে আসে।

কোটি কোটি প্রাণের মর্মে প্রচ্ছন্ন জিজ্ঞাসা,

কেন চেয়ারে বসে রাজ্যে বাঁধে দর্ণীতির বাসা?

 

চারিদিকে পরাজয়ের বিবর্ণ্ রেখা বাংলার বুকে,

মেধাবীদের মেধা খাটিয়েছে দুর্ণীতির- কৌতুকে!

---------------------------------------------

 

সংস্কার তুমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং

*********************************

সংস্কার,তুমি কত না যুগ কত না কাল ধরে,

পৃথিবীর বুকে ঝড় তুলেছো কাব্যিক অক্ষরে।

 

তুমি শুধু ক্লান্তিহীন বলেই চলেছো শুরু হতে,

কিন্তু আপনাকে সংস্কার করনি কভূ দৃঢ় ব্রতে।

সংস্কার তুমি বড় স্বার্থ্পর, বড় একচোখা কাহিনী,

আক্রোশে ভিন মতে লেলিয়ে দাও নিধন বাহিনী।

 

সংস্কার, তুমি নিরপেক্ষ নও, তুমি শুধু বারংবার,

গর্দান চেপে ধরো আপন চিত্ত হাসিল করিবার।

তুমি এক দাসত্বের ক্ষুদিত বশ্যতা-

এখনো তোমার ভিতরে সেই কথা,সেই প্রথা।

 

 

সংস্কার তুমি সংস্কার হও শুধরাতে পার কিনা,

মিথ্যে মিথ্যে আর কত বলিবে ছিঃ ছিঃ ঘৃণা।

আপনার দিকে জীর্ণ্ –রুগ্ন- ভগ্ন -বেখেয়ালি

শুধু তুমি অঙ্কিত হও পালা বদলের রঙ তুলি।

------------------------------------------------

সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

ইঁদুরের ফাঁদ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

এখানে গর্ত্ হতে বের হওয়া ইঁদুরের উপস্থিতি,

প্রত্যেক নিভৃত কোণে মত্ততা ছড়ায় যথারীতি।

 

ধরালো দাঁতের কামড়ে সহসা ভীত হয়ে উঠি,

নিঃশব্দে ইঁদুর বিড়াল সন্ধিতে মাথিছে এ ঘাঁটি।

এক মৃত্যুর স্পন্দন প্রতিটি প্রাণের স্তরে স্তরে,

এ রক্ত দানের মাটি ধ্বংস করিছে খুড়ে খুড়ে।

 

এখানো সভ্য পৃথিবী স্বাগত জানায় ভাবাবেগে-

অথচ ইঁদুর চিকন দাঁতে জালকাটে বিনিন্দ্র জেগে।

বিষাক্ত সর্প্ ডেকে  ক্রমশ সমাজ্য গড়ে তোলে,

প্রকাশ্যে দংশন করে বিদ্রোহী হানাদারের ছলে।

 

যদিও ফুলে ফলে শষ্যে ভরা,তবু ধবংস এ মাকে,

এখনো স্বপ্ন বুঁনি, ইঁদুরের ফাঁদ পেতে দিকে দিকে।

-------------------------------------------------


মুক্তির মহামারী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

বাংলার বুকে চলিছে এখন অসভ্যতার দিন!

প্রাণে প্রাণে অগ্নি-ঝরা বৈশাখ তীব্র নিদ্রাহীন।

 

এখানে ওখানে চলিছে তান্ডব পশ্চিমা হাওয়া,

চারিদিকে অনল ঝড়ের ঝাপটা পশ্চাৎ দাওয়া।

শুব্রতা ছুটিছে কালোর দিকে আজ বাংলাদেশে,

স্বাধীনতা পরাধীনতা’রে ডাকিছে প্রমোদ উল্লাসে।

 

সভ্য ছেড়ে বেরিয়ে পড়িছে ভবিষ্যৎ ছেলেমেয়ে,

উথরোল যৌবনে কত নগ্নতায় কত গান গেয়ে।

এখানে স্বপ্নেরা পরাজিত, ধূসর রঙের ধূলোয়,

দাউ দাউ জ্বলে দেশটা, স্বাধীনতা গিয়েছে চুলোয়।

 

অঙ্গারে পুড়িছে ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ খোয়ারে,

আজ সত্যের পীঠে মিথ্যেরা চড়িছে উঁচুশিরে।

অনেক রক্তের পরে,অনেক লড়াইয়ের শেষে,

যে পতাকা পেয়েছি তা ক্রমে ক্রমে সর্বনাশে!

 

এ বুকে ঘাতকের ছড়াছড়ি,স্বাধীনতার সুখ কাড়ে,

এদেশে মুক্তির মহামারী, আগুন জ্বলে ঘরে ঘরে।

-----------------------------------------------

 

 


ভবিষ্যৎ মন্দির

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

আঘাত হেনেছে তীব্র নেশা ভবিষ্যৎ মন্দির,

জোয়ার এসেছে প্রাণে প্রাণে তারুণ্য নদীর।

 

নিস্তার নেই কূল ভেঙ্গে চলিছে পথ হারায়,

আবেগ হুজুগে শপথ করিছে মন্দ সাধনায়।

সভ্যতা নীতি নৈতিকতা অবরুদ্ধ বন্দীশালায়,

ঠিক যেন লাগামহীন অশ্বের মত ধূর্ত্- দৌড়ায়।

 

যৌবনের উত্তালে ভেঙ্গে চূড়ে চলিছে সভ্য,

জাহেলের মত রচিছে রক্ত ক্ষরণের মহাকাব্য।

শ্রদ্ধাবোধের প্রদীপ যেন নিভেগেছে এ আমলে,

হিংস্র হায়নারা গর্জ্নে ছুটিছে নিবিড় শ্যামলে।

 

তারুণ্যের গভীরে অমানিশা কাড়িয়াছে শুব্র ছন্দ,

শত পরাজয় হাকিছে তাহাদের-সম্মুখ দুয়ার বন্ধ!

যে তারুণ্য ছিল বিপ্লবের মৃত্যুঞ্জয়ী হাতিয়ার,

সে হারিয়েছে আলোক পথ- কান্ডারী হুশিয়ার।

 

আঘাত হেনেছে ক্ষমতার নেশা ভবিষ্যৎ মন্দির,

সভ্যতা লুটিয়েছে হিংস্রতা এসে তারুণ্যের অন্তর।

--------------------------------------------

আশ্রয়-প্রশ্রয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

ওরে হচ্ছেটা কি সারা বাংলা বিভেদময় !

হারিয়েছে পথ মুক্তির খুঁজে অশুর প্রশ্রয়।

 

সাধুতে সাধুতে দ্বন্দ বাঁধিছে মোহ লালসে,

চোর চোরে সন্ধি গড়িছে বিলাসে আবেশে।

অন্তরে অন্তরে নানা পথ মত চিন্তা-লতা,

দানা বাঁধিয়াছে পল্লবাকীর্ণ্ ঘন জটিলতা।

 

হৃদয় বেষ্টিয়া আছে সেই পুরানো জালে,

তাই দিবা নিশী ভিনসুর বাজে উদয়চলে।

নিগূঢ় শিকড়ে এখনো তার বিন্দু বিন্দু সুধা,

প্রকাশ্যে গোপনে সিঞ্চন করি তৃষ্ণা-ক্ষুধা।

 

এ এক ভয়ানক ঘূর্ণি ঝড় হারাবার ভয়!

ওরে হচ্ছেটা কি তোদেরই আশ্রয়-প্রশ্রয়?

-----------------------------------------

অবাক হয়ে শুনি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

তুমি কেমন করে ব্যবধান করো হে গুণী,

কি বৈষম্যের গান গাও অবাক হয়ে শুনি!

 

হত্যার প্রতিবাদে উত্তাল মিছিলে ছিলে তুমি,

আজ কোথায় লুকিয়ে আছো রক্ত ঝরা ভূমি ?

এখন যে বিচার বর্হিভূত মব জাষ্টিস চলে,

কত প্রাণ অকালে ঝরে দিবানিশি কত ছলে!

 

কি পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,

বুকের উপর বসিছে চেপে মৃত্যুর ছায়ে।

সংস্কার বাহিয়া যায় সুরের সুরধনী,

আপনার সংস্কার হয় না কভূ -এ ধরণী।

 

ওরে সব হত্যার বিচার চাই, কইতে কথা বাধে,

স্বাধীনতার স্বাধীনতা আটকে গেছে কোন ফাঁদে?

কি বৈষম্যের গান গাও অবাক হয়ে শুনি!

চারিদিকে হচ্ছেটা কি ছলনার জাল বুনি?

---------------------------------------------


জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...