বুধবার, অক্টোবর ০২, ২০২৪

হৃদয়এখন আঁধার ঘরে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২৪ ইং

************************

হৃদয় ছুটিছে হৃদয়ের দিকে প্রেমের আশ্বাসে,

এখনো অধরা সেই পূর্ণি রাত্রি জাগরণ শেষে।

 

দীর্ঘ্ পথের যাত্রা শেষে ক্লান্ত আঁখি খুঁজে ফিরে,

ধোঁয়াশার মত ভেসে উঠে তবু দূরে- বহুদূরে।

হৃদয় উথরে উঠে প্রেমের খুঁজে দীপ্ত- প্রদীপ,

তবু প্রেম নেই, ভালবাসা নেই দীর্ঘ্ জ্বালা-দ্বীপ।

 

কেউ এই যন্ত্রণা স্পর্শ্ করতে আসেনি নিবিড় কাছে,

প্রেমহীন দীর্ঘ্ রজনী চাইনি তবু সে পিছে পিছে।

সে এসেছিল চোখ ধাঁধানো আলোর ঝিলিক,

তুলেছিল তুমুল ঝড় অবুঝ হৃদয়ের ভূ-লোক।

 

তছনছ করে চলে গেল- নিভে গেল প্রেমের প্রদীপ,

হৃদয়এখন আঁধার ঘরে মৃত্যুর সাথে করেছে সংলাপ।

------------------------------------------

প্রেম খুঁজে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০২-১০-২০২৪ ইং

************************

ভালবাসা বেশিই চেয়েছিল হয়তো-এ হৃদয়,

শুধুই ভালবেসেছে, অনুমতিটুকু নেইনি নির্ভ্য়!

 

হয়তো ভালবাসার সূত্র শুরুতেই ভুলেগেছে ,

তাই হৃদয় হতে হৃদয়ে বিপুল শুন্যতায় পড়েছে।

প্রেমের তরঙ্গগুলো অধরা ছুটেছে দূর হতে দূর,

চাতক পাখির মত চেয়ে আছে তৃষ্ণার্ত্ বুকে রোদ্দুর!

 

এ বুকে পুষে রাখা প্রেমের শব্দগুলো বোধ হয়,

এখনো হৃদয়ের বাক্য হতে পারেনি কাব্যময়।

কবিতাগুলো প্রেম শুন্যতায় সন্ধ্যা নদীর তীরে,

অধির আগ্রহে প্রহর গুনেছে এ বুক চিরে চিরে।

 

কত ফুল ঝর্ণা ধারায় ভেসে যায় কলতানে,

নদী বয়ে যায় এঁকে বেঁকে মধুর গানে গানে।

সুর বুঝে না চেরাপুঞ্জীতে চন্দন কাঠের চিতায়,

তবু এ অবুঝ হৃদয় প্রেম খুঁজে- প্রেম হারায়।

-------------------------------------------

 

 

সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪

ছুটোছুটি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং

************************

ওরে মাতৃকা সব প্রেম আজকে দিলাম ছুটি-

চাইলেও মিশাতে পারবে না নদীর কূল দুটি!

 

বুকের পাঁজর ভেঙে উড়িয়ে দিয়েছো হাওয়ায়,

ইচ্ছে হলেও পারবে না রাখতে মনের দাওয়ায়।

 

তোমার বুকে যে বিনাশীদের নিত্য আসা যাওয়া

দেশদ্রোহী নোংরা রাজনীতির হিংস্র তপ্ত হাওয়া।

 

দলে দলে দেশদ্রোহী লুটেরাজ করেছে লুটোপুটি,

শাস্তি দিলে না পাঁচার করেছে যারা কোটি কোটি।

 

ওরে মাতৃকা সব প্রেম আজকে দিলাম ছুটি-

সুখের প্রদীপ নাই যে  বুকে তাইতো ছুটোছুটি।

------------------------------------------

ততোটুকুই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং

************************

স্বাধীনতা সে অনেক দূর!তবু চাই এতোটুকুই

যতটুকু ভালবাসলে মাতৃকা হাসে- ততোটুকুই।

 

এর বেশী নয় জমাট ব্যথা, এর বেশী নয় মায়া,

যতটুকু রক্ত দিয়েছিল -বল তা সত্য-যুদ্ধে গিয়া।

স্বীকৃতি এখনো আসেনি- এখনো বজ্র কণ্ঠে বলেনি,

এ যে মুক্তিযুদ্ধের স্বাধীন পতাকা- এ বিস্তৃত ধরনী।

 

এখনো সুর বাজেনি,ওপাশ থেকে বলিল- শুনিলাম,

এ গান নহে তার অন্তর পরশ- বিষ্ময়ে তাকালাম!

উত্তাল কল্লোলের মত বাজিল সেই আদিসুর-

মনে হয় যেন এখনো স্বাধীনতা সে অনেক দূর!

 

এ যেন এক  ছলনা, সাপ- নেউলের যুদ্ধ প্রেম,

দোসর বাঁজায় বাঁশি কানে- এ কথা জানালাম।

------------------------------------------

পিছিয়ে যাচ্ছে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং

************************

মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এ শতাব্দী থেকে,

কয়েক শতাব্দী পিছিয়ে যাচ্ছে জাহেলীর দিকে।

 

ওদের প্রেমময় প্রাণ আবার নির্দয় হয়ে উঠেছে,

ওরা একে একে বস্ত্রগুলো অঙ্গ হতে খসে দিচ্ছে।

বড় অসনি সংকেত মনে হচ্ছে স্বপ্নের ভবিষ্যৎসূর্য্-

সেই আদিম যুগে ফিরে ফিরে হারাচ্ছে যৌবন-বীর্য্।

 

আদর্শের অধ্যায়গুলো এ প্রজন্মের কাছে বিস্মৃত!

বর্বর বন্য-প্রকৃতি যেন প্রাণে প্রাণে হচ্ছে বিস্তৃত।

মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এ শতাব্দী থেকে,

ধীরে ধীরে কয়েক শতাব্দি পিছিয়ে যাছে ভূ-লোকে।

----------------------------------------------

মুক্তির চোখে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং

************************

মুক্তির চোখে আমি দেখেছি পরম শুন্যতা!

দৃষ্টি তো নিভেগেছে অদৃশ্য শক্তির উগ্রতা।

 

তার চোখ ভরা শুধু জল অনেক প্রহর জেগে,

চাঁদের আলোকে খুঁজতে গিয়ে রাগ অনুরাগে

পরাজয়ের শঙ্কা মুক্তির চোখে, রাত্রির হাতছানি,

এখন অসুরের বজ্র ধ্বনি বাজে স্বাধীন এ ধরনী।

 

নোংরা আর্বজনায় ভরে গেছে পথিকের মসৃণ পথ,

ঈগল - শকুনের সন্ধিতে প্রহরী ভুলে গেছে শপথ।

স্বপ্নগুলো জলে ভাসে, হাওয়া উড়ে দূরে-বহুদূরে

মুক্তির চোখে আমি দেখেছি পরম শুন্যতা ঘিরে।

 

দোসরেরা স্বাধীনতার ভেতরে করছে লুটোপুটি-

তাই স্বাধীনতা তোমায়, আজকে দিলাম ছুটি।

----------------------------------------

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

প্রেমের সাইরেন

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

হৃদয়ের স্পন্দনে স্পন্দনে প্রেমের অভ্যুদয়,

তবু প্রেমের শিহরণ অধরা তপ্ত খরা বালুকাময়!

 

প্রখর তেজষ্ক্রিয়তায় আজ ক্লান্ত আমি-অবহেলা

ভিতরে কেমন যেন চলে সাপ নেউলে খেলা।

কেউ স্পর্শ্ করেনি, বলেনি মনের কথা একান্তে,

রৌদ্দুর প্রখরে ক্লান্ত হতে হতে হারিয়েছি অজান্তে!

 

হয়তো পেয়েছি ঠিকানা অধরা স্বপ্নে ভেসে ভেসে

নোঙ্গর করেছি তরী সোনালী রোদ্দুর দীর্ঘশ্বাসে।

এখন গোধূলী বেলায় সন্ধ্যের রঙিন সাজ,

কাজলমাখা চোখে রাত্রি নেমে এল প্রভাত সাঁঝ!

 

দুমড়ে মুছড়ে গেল প্রেমের অগভীর শেকড়,

রাত্রি নেমে এল হৃদয়ের লাইটে নিস্তব্ধ অন্ধকার!

তবু স্পন্দনে স্পন্দনে বেজে ওঠে প্রেমের সাইরেন,

উদাস মনে তাকিয়ে থাকি- ক্লান্ত দেহ, ক্লান্ত মন।

------------------------------------------

প্রেমহীন স্বাধীনতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

বৈষম্যের দীর্ঘ্ প্রণয়ের মত্ততে রাত্রি জাগরণ শেষে,

প্রেমহীন স্বাধীনতা জাতিরে ডাকিছে সুখের আশ্বাসে।

 

বিদ্রোহী প্রসবের খুঁজে ফের আবারও দুঃখের প্রদীপ,

ঘরে ঘরে জ্বলিছে লক্ষ শহীদের রক্তে পাওয় এ দ্বীপ।

এখানে ছদ্মবেশী হৃদয়ে উথরিছে প্রেম ভালবাসা,

ভয়ঙ্কর ছলনার শত ছাল ছড়িয়ে আছে বাংলার ঊষা!

 

এ বিপ্লবের প্রেমহীনা দীর্ঘ্ রজনী চাই না ভূ-লোক,

প্রেমের ভিতরে চাই না কোন চোখ ধাঁধানে ঝিলিক।

জ্বলে উঠুক অসম্প্রদায়কি প্রেমের দীপ্ত-প্রদীপ মম

গেয়ে উঠুক সবাই কালো ধবল ভিতর রাঙা সম!

 

ওরে প্রেমময় স্বাধীনতা বেঁচে থাকুক সারাটি প্রহর,

এইটুকু চাই প্রেমিকা হতে মাকে ভালবাসুক অন্তর।

--------------------------------------------

কুঞ্জবনে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

সর্বনাশ জেনেও তোমাকেই চিনেছে এ প্রাণ দেহ,

সদা ভেবেছে অমৃত আস্বাদন! নাহি আর কেহ !

 

এত আগুন জেনেও চোখের জলে ভেসেছি,

ঝর্ণা গলে নদী হতে দেখেছি,তবু চেয়েছি-

রাত্রির জ্যেৎস্নায় শুব্র কাশ ফুলে ফুলে

হারায়ে যাবো দু’জনা নদীর কূলে কূলে।

 

প্রতীক্ষার হৃদয় বুঝি এমনি হয় যন্ত্রনার ফাঁদ,

রক্ত ক্ষরণের চিহ্ন এঁকে যায় পূর্ণি্মার চাঁদ !

ফুলে ফলে ভরে যায় পৃথিবী- শুধু বিরহী এ প্রাণ!

সর্বনাশ জেনেও তোমাকেই ভালবেসেছি অফুরান।

 

তাই বলি আয় প্রিয়া, আয় ফিরে আয় কুঞ্জবনে,

প্রেমের অনলে পুড়াবো দেহ প্রাণ অকৃপণ বন্ধনে।

-------------------------------------

তবু যেন কিছু বাধা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং

****************************

সেই অনুভূতিটা চলে গেছে দুর পরবাসে,

হৃদয়ের গভীরে এখনও বিরহী দুঃখেরা হাসে।

 

চারিদিকে ব্যদনার জল করে থৈ থৈ,

কত ভেবেছি শিহরণগুলো করবে হৈ হৈ হৈ!

রাত্রির আকাশে জোনাকিগুলো লুকোচুরি খেলে,

জোৎস্নার শুব্রতাও অভিমানে মেঘের আড়ালে।

 

হৃদয়ের গভীরে কেউ একজন মারে উঁকি ঝুঁকি.

জানি না সে কি তুমি! যার ছবি নিয়ত আঁকি।

এখনো বকুল তলায় খুঁজি- সেই ঝরা বকুল-

যারে মালায় গেঁথে গলায় জড়িয়েছি ব্যাকুল।

 

তবু যেন কিছু বাধা, কিছু সংশয় আছে দুই কূলে,

হৃদয়ে উঠেছে ঢেউ,প্রেম বসে আছে বৈঠা তুলে।

--------------------------------------------

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...