শুক্রবার, নভেম্বর ০১, ২০২৪

সময় হলো

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ0১-১১-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আবারো সোনালী আকাশ হয়ে গেল কালো,

মেঘে মেঘে ঢেকে গেল সূর্যের প্রখর  আলো।

 

তুল হে প্রবল ঝড় !যুদ্ধে যাবার সময় এলো,

তাড়াও হে কালো মেঘ,ঝড় তুলার সময় হলো।

জাগ হে জাগ সুপ্ত সমীরণ -এবার যুদ্ধে যাবো,

তুল হে প্রবল প্রলয় নব উদ্দ্যামে যোদ্ধা হবো।

 

হয়তো রক্ত ঝরবে, হারিয়ে যাবো তবু লড়ে যাবো

কভূ হবো না নত শির ওইসবা ফসিষ্টের কলরব।

স্বদেশ জুড়ে আবার  ছড়াবো গোলাপের পাঁপড়ি,

তবু বিক্রি করবো না ফুল হউক যত যুদ্ধে বৈরী!

 

তোরা যাসনে ভুলে আমরা চেতনার উত্তসূরী,

ওরে লাল রক্তে করেছি স্বাধীন বাংলাদেশ তৈরী!!

তোরা  আবার কারা অনেক দূর অন্ধকারে!

গর্দান ধরে পুতে দিবো মাটির সাথে জৈবসারে।

 

তুল হে প্রবল ঝড় !যুদ্ধে যাবার সময় এলো,

তাড়াও হে কালো মেঘ,ঝড় তুলার সময় হলো।

-----------------------------------------------

সাইরেন বেজেগেছে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২৫-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

হে কান্ডারী,নোঙ্গর কর হে তরী নদীর কূল,

সাইরেন বেজেগেছে তুমুল আওয়াজে নির্ভূল!

 

পথ ভুলে কোন সে ছুটেছো, কোন সে গাইছো গান

হে জাতির কান্ডারী এই কি তোমার চেতনার তান ?

 

এ তুফান থামবে না কভূ যতই উচ্ছাসে ভাসি,

অথৈ সাগরে ডুবিবে তরী ধবংস করিতে আসি।

 

ইতিহাস ঐতিহ্যের বীর হবে নাকো নত কোনদিন,

সে আসবে ফিরে বারে বারে মুক্তি যুদ্ধের উদ্যান।

---------------------------------------------

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

দুঃখের কবিতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

আমার এই দুঃখের কবিতা কে শুনবে?

এই রক্তক্ষরণের খবর কে মসনদে পৌঁছাবে?

 

কে দেখবে আমার এই দুঃখের চিহ্ন কেমন!

ক্ষমতার পালা বদলেও বদল হয়না শোসন।

বল না কাকে বলবো? এই মৌলিক কাহিনী!

দিকে দিকে আপন দর্শনের ফ্যাসিষ্ট বাহিনী।

 

মুদ্রার এপিঠ-ওপিঠ, আলো বলে কিছু নেই,

চারিদিকে সেই পুরানো শকুন ঝাঁকে ঝাঁকে পাই।

আমার এই দুঃখের কবিতা কে মুছবে?

দুঃখের নিখুঁত চিত্র আরো বেশী মাকে ঢাকবে।

 

একেকটি দুঃখ একেকটি দেশলাই কাঠির মতন,

সুখের চরনগুলোকে ক্রমে ক্রমে করছে দংশন।

দেশপ্রেমের নাম করে ওরা সব সংগোপনে—

দুঃখের কবিতা রচেছে লাল সবুজের কেতনে।

 

আমার এই দুঃখের কবিতা কে বুঝবে?

সাজিয়ে রেখেছি দুঃখ’রে আমি কে তা ভঙ্গবে?

------------------------------------------------

কপাল পুড়েছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

এই নাও রক্ত, এই নাও জীবন তবু মুক্তি দাও,

চারিদিকে নৈরাজ্যের যে মহড়া তা তুলে নাও।

 

স্বাধীনতাকে আদর করে রেখো সজিব শাখে,

চেতনাকে চৈত্র বৈশাখ ঝড়ে দিও নাকো রুখে!

খরা আর ঝড়ে তপ্ত বালুকা আঘাত হানে অন্তর,

গণতন্ত্রকে বুকে রেখো, আগলে রেখো সবুজ প্রান্তর।

 

জাতির দুর্দিনে মায়ের যত্ন নিও সুখী হবে সন্তান,

এই নাও রক্ত, এই নাও জীবন তবু গাও সেই গান।

এখন বড় কষ্টের রাত!

দিকে দিকে দেশদ্রোহীদের কালো হাত।

 

অনাদরে কি রকম ক্ষত হয়েছে স্বাধীন মাতৃকার গায়ে,

অটুট রয়েছে স্বৈরতন্ত্র,পরিবারতন্ত্র- ফ্যাসিবাদী হয়ে।

এই নাও রক্ত, এই নাও জীবন তবু মুক্তি দাও,

জন্মাবধি কপাল পুড়েছে- তুমি কি দেখতে পাও?

------------------------------------------

 

অনুপম প্রেম

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

অনুভূতির প্রতিমা তুমি,হৃদয়ের তরঙ্গ আমার,

অবুঝ কৈশোর হতে তোমাকে জেনিছি -এ অন্তর।

ভেঙেছি ক্ষণে ক্ষণে নিজেকে কি যে তুমুল উল্লাসে,

তুমি কি বুঝেছো? নাকি আমি শুধু অবিরাম হরষে!

 

কত যে ছুটেছি এই পথে নিলোর্ভ্ ভ্রমণে-

তবু অধরা রয়ে গেলো সেই স্বপ্নের ঠিকানা ভুবনে।

মৌলিক প্রেমের অন্বেষনে কি যে ব্যকুল ছিলাম,

কোন কালিমার পিছু না ছুটে শুধু তোমাকেই যপিলাম।

 

শুধু তোমাকেই জানালাম, কতটুকু জেনেছো?

শুনেছি খুব সুখেই আছো!!

এখনো ভেঙেচুরে যায়, তোলপাড় করে তবুও আছি,

যে অনুভূতির প্রতিমা তুমি, তা নিয়েই ছুটে চলেছি।

 

অনেক কষ্টের দামে কেনা ভালবাসা যদি মলিন হয়,

এর চেয়ে বিরহের উজ্জ্বলতা কি আছে ধরাময় ?

যা ইচ্ছে তাই বলো, তবু বলি তুমিই ছিলে অনুপম প্রেম,

সোনালী গৌরব ! এই হৃদয়ে আসা অনুভূতি প্রথম।

--------------------------------------------------

নিটোল ট্রাজেডি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

হৃদয় দিয়েই আমি ভালবাসা ফেরাবো বলে,

খুলে দিয়েছিলাম বদ্ধ ধার জীবনের কল্লোলে।

 

মনে কি পড়ে রোজ প্রতিদিন গোধূলীর প্রাক্কালে!

নীড়ে ফেরা পাখিটি অপলক দেখিতাম বকুল তলে।

কি অপরূপা শাপলা পদ্ম ফুটিত উত্তরের ঝিলে!

সেই পাঁপড়িতে তোমার ছবি দেখিতাম হিল্লোলে।

 

একদিন নদীর উল্টো জলে সাঁতার দিতে গিয়ে,

শুণ্য হাতে ফিরে এলাম চিতার অনল বুকে নিয়ে।

সেই যৌবনের শৈশবেই তোমাকে চিনেছিলাম,

অজান্তেই অবুঝ প্রেমের রাঙা স্কেচ এঁকেছিলাম!

 

শরীরের শিরা উপশিরা অস্থি মজ্জাকে বলেছিলাম,

হৃদয় দিয়েই আমি ভালবাসা ফেরাবো এ ধরাধাম।

কিন্তু বুঝিনি এখানে এত নিখুঁত নিটোল ট্রাজেডি

আজো সেই উজ্জ্বল রঙের স্কেচে রক্তক্ষরনের ঘাঁটি।

 

বদলে গেল পৃথিবীর কত কিছু,শুধু বদলায়নি আমি,

এখনো সেই আগের মতই হৃদয়ে গভীরে আছো তুমি।

কেবল প্রেমই কিছু এখনো হৃদয়ের মিছিলে-

নিয়ত খুঁজে ফিরে সেই কিশোরী বকুল ঝরা ফুলে।

-----------------------------------------

 

সেই স্পর্শ্

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২৪ ইং

**********************

ওগো হৃদয়ের চোখ দিয়ে দেখো চিনবে আমাকে,

অযূত ফুলের মাঝেও ঠিক যেমন চিনি তোমাকে।

 

জানি হে তুমি পরিশুদ্ধ প্রেমের ব্যকরণ,

সেথায় আমি পরীক্ষিত পুষ্পিত বিজ্ঞান।

এক সুব্র সভ্যতার প্রবাহে জীবন নদীর মোহনায়,

হৃদয়ের উথরোল কলতানে চিনেছিলাম দু’জনায়।

 

এখানে খুঁজে পেয়েছিলাম প্রেমের মৌল উপাদন,

জেনেছিলাম তুমি এসেছিলে অনুভূতি হয়ে এ প্রাণ।

ওগো হৃদয়ের চোখ দিয়ে দেখো সকালের গগণ

সোনালী রবির পরশে কেমন উঠেছে নেচে ভুবন।

 

চন্দ্র -সূর্যের অনুপম যুদ্ধে যেমন জাগে রাত্রির শশী!

ঠিক তেমনি হৃদয়ের উপমায় সেই স্পর্শ্ ভালোবাসি।

--------------------------------------------

 

বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

এসো তবে যুদ্ধ করি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-১০-২০২৪ ইং

**********************

কে তুমি! নির্বিচারে ঢুকে গেলে হৃদয় মহলে,

শিরা উপশিরা অস্থি মজ্জা চেপে ধরেছে অনলে।

 

যদি না এসো কারারুদ্ধ হয়ে যাবো এ তল্লাটে,

খুব করে চাইছে দেখি কাঙ্খিত মুখখানি বটে!

মধুর যুদ্ধের পরে যদি ফিরে আসে বিদ্রোহ-

সেখানে কভু জাগিবে না বিরহ ব্যদনার প্রবাহ।

 

এসো তবে যুদ্ধ করি মধুর মুখর প্রখর উচ্ছাসে,

হারাবো বলে সাণিত করেছি অস্র দুরন্ত হরষে!

তোমার সাগরে তরী ভাসাবো এই আনন্দ ভ্রমণে,

উড়ে যাবো দুর সীমানায় অমৃতের যুগল বন্ধনে।

 

কে তুমি! নির্বিচারে ঢুকে গেলে হৃদয় অঙ্গনে,

এসো তবে যুদ্ধ করি পরম সুখের উল্লাসে সমর রণে!!

যদি হেরে দেই জিতে যাবে তুমি, আমি হবো বীর,

যদি স্বীকৃতি দাও আমি হবো মাঝি এই প্রেম তরীর।

 

এসো তবে যুদ্ধ করি হৃদয়ে হতে হৃদয়ের ছন্দে,

প্রেমের কবিতা রচি হাসনেহেলা ফুলের সুরভী গন্ধে।

----------------------------------------------

পত্র লিখেছি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩০-১০-২০২৪ ইং

**********************

সূধীজনের কণ্ঠগুলো এখন ভিনসুরে কথা বলে,

সত্যের ভিতরে অনেক সত্য লুকিয়ে খেলে।

বিবেকের সাথে বিবেকের এখন তুমুল খেলা,

স্বার্থের সংযোগে ক্যান্সার ব্যাধিতে শব্দমালা।

 

দিকে দিকে বিকৃতির মহড়া চলে অবলীলায়,

সম্নান লুটিয়ে মাঠে খোলোয়াড় খেলাখূলায়।

এখন স্বাধীনতার চোখে অবাক বিষ্ময় !

নাটের গুরুরা কখন যে কাকে খেলায়।

 

ইতিহাস ঐতিহ্যের পাতাগুলো ঝরা পাতার মত,

ঊনুনের অনলে নিঃশব্দে পুড়ছে দেশদ্রোহী সতত!

আধুনিক প্রেমের কথা বলে যত্রতত্র রক্তের হোলি,

অঙ্গে অঙ্গে অবৈধ প্রণয়ে সভ্যতাকে দিয়েছে গালি।

 

তবু সূধীজনের কাছে পত্র লিখেছি নিশীথ জেগে

যেমন লেখে বয়ঃসন্ধি কালে প্রবল প্রেমের আবেগে।

কিন্তু ওরা এখনো সেই প্রাণহীনা মাতৃকার সন্তান,

ওদের প্রেম এক বিরহের যন্ত্রনা এ বিজয় কেতন।

-----------------------------------------

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

এতো সহজেই

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-১০-২০২৪ ইং

**********************

এতো সহজেই বিশ্বাস করে ফেলি কেন?

জানি না কি আছে রক্তে মেশা- কি যেন!!

 

তবে কি মীরজাফরের রক্ত বহে জাতির শিরা ধমনী?

দৃশ্যপটে তাই মনে হয়! তাই যেন দেখি শকুন চাহনী।

এ এক বিষ্ময় উদাসী বাতাস মেখে-

আউলা ঝাউলা চুলে অনিদ্রা ছুটেছি বঙ্গ- লোকে।

 

এতো সহজেই বিশ্বাস করে ফেলি কেন?

কেন এতো বেদনার বেনোজলে ভাসি ব্যাকুল প্রাণ?

এতো সহজেই বিশ্বাস করে ফেলি সব কিছু,

মিথ্যা তন্ত্রের তনুতে পুড়ি ধোঁকায় ছুটেছি পিছু পিছু।

 

দিকে দিকে ছলনার লাল ঘুড়ি ছুঁয়েছে শুব্র শশী,

তবু অন্ধের মতো ছুটেছি মীরজাফরের পাশাপাশি।

-----------------------------------------

মাগো তুমি আলো

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর , ------------------------------------ মাগো তুমি আমার অন্ধকার পৃথিবীর ...