সোমবার, মে ১৮, ২০২৬

তুমি কি জনতার শাসক?

 

তুমি কি জনতার শাসক?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***********************************

ওরে ভণ্ড মুসলিম!
তসবিহ হাতে জালিয়াত!
রাজার গদিতে বসিয়া করিস মানুষের রক্তে হোলি?
প্রভুর ইসলাম সাম্য এনেছে, দেয়নি তো জুলুমের ছাড়—
তবে কেন আজ গদি বাঁচাতে করিস জনতার হক সাবাড়?
তুই কি শাসক?
না না—তুই রক্তখেকো পিশাচ!
তোর তখত-তাউস টলমল করে, ঘনায়মান তোর বিনাশ।

শোনো ওরে জালিম শাসক!
শোনো ওরে খুনি!
তোর পতন-ঘণ্টা আজ বাংলার ঘরে ঘরে শুনি।
কোরআন বলে ইনসাফ, সুন্নাহ বলে নীতি—
আর তুই শিখিয়েছিস লাঠি-গুলি-গ্যাসের বিষাক্ত প্রীতি?
লুণ্ঠনকারী!
ফ্যাসিবাদী!
মব-তন্ত্রের হোতা—
তোর ইশারায় কেন রাজপথে মরে নিরপরাধ জনতা?

কেন কেড়ে নিলি ভোটাধিকার?
কেন মানুষের মুখ বন্ধ?
তোর সাঙ-পাঙ্গরা আজ কেন স্বার্থের অন্ধ?
কবির কলম বেঁধেছিস?
কণ্ঠ রুখবি কার?
রক্তের কালিতে আজ মহাকাব্য লিখবে কারাগার!
ভিনমতের মানুষ মানেই কি তোর তলোয়ারের লক্ষ্য?
ইসলাম কি দিয়েছে অনুমতি বিদীর্ণ করতে মজলুমের বক্ষ?

দেশবিরোধী চুক্তির দামে বেঁচে দিলি মা’র আঁচল?
চাঁদাবাজ তোরা!
স্বৈরাচারী তোরা!
ক্ষমতার মোহে পাগল!
আজ জনতা কেন ভয় পায়? কেন কাঁপে ডর-ডোরে?
তোর শাসনের বিষবাষ্প কেন মানুষের শ্বাস কাড়ে?
শোনো ওরে জালিম—
তোরে চেনে না ইসলাম, চেনে না এই পবিত্র মাটি—
তোর কপালে লেখা আজ লাঞ্ছনা আর নরকের খাঁটি!

জাগো হে মুসলিম!
জাগো হে মজলুম!
জাগো হে বিপ্লবীরা—
ভেঙে ফেলো এই মিথ্যে শাসনের নিগড় ও জঞ্জিরা!
ইসলাম মুক্তি এনেছে, আনেনি পরাধীনতা—
খতম করো এই শয়তানি রাজ, আনো জনতার স্বাধীনতা!
যে শাসক হরে অধিকার—
সে তো পাপিষ্ঠ পাষণ্ড!
বিপ্লবের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে করো তারে খণ্ড-বিখণ্ড!

----------------------------------------------------------

 

তৌহিদের রণ-ডঙ্কা

 

তৌহিদের রণ-ডঙ্কা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

***********************************

আল্লাহু আকবার!
ওই গগনে গুমরে বাজে কাহার মহিমা-স্বর?
তিনি আদি-অন্ত, মহাশক্তিমান, অনাদি সে জগত-পরওয়ারদিগার।
যাঁর ভুকুটির ত্রাসে চরাচর কাঁপে, সৃষ্টি নুয়ে রয়—
মহা-মহিমার তখতে আসীন, চির-অক্ষয় জয়।

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ—
মম শির নুয়ে রয় ওই মহা-দরবারে, নাই আর কোনো শাহ!
সাক্ষ্য দিচ্ছি— এক আল্লাহ বিনা উপাস্য নাহি আর,
তিনিই খালিক, তিনিই মালিক, নিখিল অন্ধকার-হার।

আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ—
মম রুহ গাহে সেই মহামানবের গীতি, লা-ইলাহা ইল্লাল্লাহ!
মুহাম্মদ (সা.) পেয়ারা রসূল, খোদারি শ্রেষ্ঠ দান,
যাঁর নূরে আজ তামাম জাহান পেলো হেদায়েতি প্রাণ।

শোনো মুয়াজ্জিনের ওই তপ্ত আহ্বান—
হাইয়া আলাস সালাহ!
আয় রে নামাজে, আয় রে গাফেল, ত্যজিয়া সর্ব গুনাহ।
পাক-পবিত্র হয়ে দণ্ডায় আজ ওরে মুসলিম বীর,
সিজদাহ-সুখে হোক আজ তোর প্রশান্ত ওই শির।

হাইয়া আলাল ফালাহ—
আয় রে সাফল্যের তোরণ-দ্বারে, লভিবি খোদারই রাহ।
মহা-কল্যাণ ডাকিছে তোরে ফালাহ্-র ওই তানে,
তৌহিদী সুধা করিবি পান আজ তৃষিত এ পরাণে।

লা ইলাহা ইল্লাল্লাহ—
নাই উপাস্য আল্লাহ বিনে, জপ রে ‘ইয়া-আল্লাহ’।
এই সে কালিমা ধ্রুবতারা তোর, এই তো জীবন-সার,
এই নামে ভাঙিবি তুই ওরে জগত-মোহের কারাগার।

---------------------------------------------------------------------------

 

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...