Saturday, March 23, 2019

মুক্তি নয় যে অধির




                         --------মোঃ আমিনুল এহছান মোল্লা
জন্ম মৃত্যু চক্রে বাঁধা
খোঁজছে মানুষ সুখ
ক্ষণিক মোহে ছুটছে মানুষ
আনছে ডেকে দুঃখ ।

কেন এলে ? তুমি কার ?
ভুলছো নিশি ভোরে
ধরার সাজে হারিয়ে তুমি
দুষ্ট চক্রের ঘোরে ।

উদ্দেশ্যহীন চলছো তুমি আঁধার পথে পথে
পিছুন ফিরে দেখনি কভূ ভ্রান্ত মতের ছায়া
কোনটি পর? কোনটি আপন?
আলোক পথের কায়া ।

ধরার মোহ সুখ নয়
উপহার নেও প্রেম
প্রেমের মর্ম্ বুঝে বুঝে
উড়াও জীবন পাল ।

শয়তান প্রেমে হেলায় হেলায়
যাচ্ছে দিন যে ক্রমে
এসো ফিরে আলো পথে
মুক্তি সুখের ভ্রমে ।

পৃথিবীর মোহ যাও ভুলে যাও
স্পর্শ্ নেও যে প্রভূর
সব কিছুই তোমার হবে
মুক্তি নয় যে অধির ।
----------,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।






No comments:

Post a Comment