----------মোঃ আমিনুল এহছান মোল্লা
কোরআন আলোর নিচে এসে হয়েছি গো-ধন্য,
কোরআন আলোর নিচে এসে হয়েছি গো-ধন্য,
হাদিসের স্পর্শ্ পেয়ে
হয়েছি গো পূণ্য ।
প্রভূর বিধানে দেখেছি
ইসলামের মহাসমুদ্র,
শান্তির বার্তা নিয়ে
সদা রয়েছে অনিদ্র ।
মিতালী তোমার দিয়েছে
খোঁজে মুক্তির পথ,
সত্যের আলোয় বুঁনিয়েছে জান্নাতের
ভীত।
মানব সভ্যতাকে দেখিয়েছে
নব দিগন্ত,
বিধির সংবিধানে নেই
কোন শান্তির প্রান্ত ।
দেখি যখন অন্ধকারে নিমগ্ন এ দেশ,
ভ্রান্ত দুষ্টেরা ইসলামে করেছে প্রবেশ!
চৌদিকে লাশ আর লাশ,রক্তের
হোলি
বোমাবজি আর গুলি
কে ওরা করতে চায় সর্বনাশ!
হে মুমিনেরা, হে ইমানদারেরা,
হে মুত্তাকিরা
মুক্তির জন্য কতনা সাথী
গিয়েছে ঐ কাফেলায়,
দুর্গ্ গড়ে তোল সম্মুখ
রণে ইসলামের পতাকায়।
ঐ দেখ বিজয়ের ইতিহাস
কে করবে ইসলামকে পরিহাস?
শান্তি নিয়ে এসেছে কোরআনের
আলো
হাদিসের নির্দেশনা অন্তরে
অন্তরে জ্বালো ।
------------------------,রাওনাট,
কাপাসিয়া, গাজীপুর ।
No comments:
Post a Comment