সোমবার, মার্চ ২৫, ২০১৯

চাই যে নাসিক রবি




-----মোঃ আমিনুল এহছান মোল্লা
সব জল্পনা কল্পনার অবসান ঘটে
স্বপ্নের নব সূচনা হল বাংলার তটে ।

অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নাসিক নির্বাচনে
ইতি পূর্বে কেউ দেখেছে এমন আয়োজনে ?

সকল পক্ষ কিংবা প্রার্থী সহনশীল  বলে
ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধী আঘাত নাহি দিলে।

অবাক বিষ্ময়ে দেখল জাতি প্রার্থী নির্বাচনে
সাখাওয়াত আইভি গ্রহণযোগ্য সর্ব্ জনগনে।

ভোট যুদ্ধের সম্মুখ রণে ঘটেনি এমন কোন
একে অপর শ্রদ্ধাবোধে দৃঢ় প্রত্যয় যেন ।

রাষ্ট পক্ষ বিরোধী পক্ষ একে অপর মন
গণতন্ত্রের উদার পথে ছিল সর্ব্ক্ষণ ।

চাই চাই এমনই চাই আগামীর নির্বাচন
গণন্ত্রের মৌ্লিক ধারায় হউক না আয়োজন ?

উপমা এই জাতির আলো জ্বালাও প্রতি বার
গণতন্ত্রের মুক্ত চর্চে পালা বদলের ঘর।

যোগ্য প্রার্থী হারেনি কেউ জিতেছে আইভি
লাল-সবুজের গণতন্ত্রে চাই যে নাসিক রবি ।
----------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর

*****************


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...