-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হৃদয় মানবতাকে ভালোবাসে তাই তো
সে প্রেমিক;
প্রেমের এ রূপ- সে যে সাম্যের সেরা
পথিক!!
প্রেমিকা কবিতাকে ভালোবাসে তাই
তো প্রেমিক কবি;
কাব্যের এ রূপ- সে যে হৃদয় হৃদয়ের
ছবি।।
মানবতার জন্য হৃদয়েরা দুয়ার খুললো
যুগে যুগে প্রেমিক প্রেমিকেরা হাত
বাড়ালো-
সাম্যের আকাশে জাগাল মুক্তির আলো,
হাসি মুখে প্রণয় উল্লাসে পাল উড়ালো
প্রেমতো একই তরীর যাত্রী হয়ে
ধর্ম্ বর্ন্ নির্বিশেষে চলল।
আজ এ কি হল?
হৃদয় আকাশের অরুণ রবি,-
অনুভূতিহীন কালো মেঘে ঢাকা মানবতা
সবি!
প্রেমের স্পন্দনগুলো মাথিছে নিষ্ঠুর
হোলি খেলায়,
প্রেয়ষীর প্রেম হারিয়েছে মিথ্যে
ছলনায়’
প্রেমিকার স্পর্শেরা বড় বেশী স্বার্থ্পর;
অগ্নি স্ফুলিঙ্গ, নরঘাতক অতঃপর!
কবিতার শব্দগুলো উম্মাহ উম্মাহ
চিৎকারে!
প্রতিবাদী কন্ঠগুলো ছদ্মবেশী দাস-
দাসী
কে বাজাবে মানবতার বাশীঁ?
চারিদিকে কুঁটকৌশলের মহা আয়োজন!
বিভেদ রিপুগুলো হৃদয় মন্দিরে মন্দিরে
শাসন!
প্রহসনের ধ্বনি, মিথ্যে ভালবাসা,
লোক দেখানো মানবতা!
তোমরা সবি;
আজ অস্র মুখী, অধিকার বিমূখ!
হৃদয় মানবতাকে ভালোবাসে তাই তো
সে প্রেমিক;
প্রেমের এ রূপ- সে যে সাম্যের সেরা
পথিক!!
-------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment