সোমবার, মার্চ ২৫, ২০১৯

মনরাজ




---------মোঃআামিনুল এহছান মোল্লা
প্রত্যাশার ডানা মেলে উতাল মনরাজ
প্রিয়ার খুঁজে এসে হঠাৎ বিহবল আজ!
চারিদিকে থৈ থৈ উদাস প্রেম নদী
ছুঁতে তার সাধ জাগে , হায় তবু যদি!

কতই না হাসত প্রিয়া হত যদি সফল,
প্রত্যাশার সুখেরা  ছুঁয়ে যেত কপোল।
স্বপ্নেরা যেখানে হৃদে হৃদে আপনারে ছাড়ি
অবুঝ মন তখন খুঁজে এক রাজকুমারী ।

প্রত্যাশা আছে লোভ নেই, লোভ অলঙ্কারে
বীর্য্ প্রেম বিবস্ত্রা ক'রে চায় তোমারে
যেথায় শুধু   অপরূপা স্পর্শ্  সাগর পার
হয়না কভূ দানব ছায়া যুগল স্বপ্ন তীর ।
         
রাজকুমারীর প্রেকিক আমি প্রত্যাশিত প্রণয়
আমায় ছেড়ে হাসবে নাকো-কোনোমতে নয়-
চাই আমি পেতে চাই তোমার নিপীড়ন
যেখানে উতাল হবে সুপ্ত শিহরন।

রাজকুমারী সুন্দরী তুমি প্রত্যাশা প্রেমের জাগরণ
যেখানে ঝল্‌সে উঠাও মনরাজের বীর্য্ কিরণ ।
------------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।

*********************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...