মঙ্গলবার, জুন ১৫, ২০২১

এই আলোটা

 ----- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************

মুমিন কণ্ঠে বাজে বাঁশি,

সে কি মুধর আল-কোরআন!

যেই সুরেতে অন্তর ভূমি

নেচে উঠে প্রভূর গান।

 

নিভে না আর সহজেতে

প্রাণটি তার উঠে মেতে

জগৎ পানে জেগে আছে

এক রবের আল-কোরআন।

 

এই বাণীটা লই আনন্দে

প্রিয় নবীর পথটি ধরে

রক্ত বিন্দুর আদি-অন্তে

ক্ষণিক পথের সব আঁধারে!

 

এই আলোটা আকড়ে ধরে

সাজাও জীবন লও গো তারে

মুক্তির বার্তা আছে সেথায়

যেথায় রবের আল-কোরআন।

------১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ওরে রক্ত রাঙ্গা কৃষ্ণ চূড়া

 


-------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

এখনো শোসিত বঞ্চিত বাঙ্গালীর হয়নি অবসান!

মুক্তির আলোটা দূরে- অনেক দূরে শক্তিমান!

নিস্পেত মানুষেরা অবরুদ্ধ কারাগার!

অধিকার চায় জনতা-ন্যায্যতা চায় দুর্বার!

 

পারবি কি পিতার সত্য নিষ্ঠ পথ ধরে জাগবার?

তবে তুল বজ্র হুঙ্কার!

গুড়িয়ে দে অত্যাচারী জালেম মহলের নগ্ন তোলোয়ার।

তোর কাঁদে চাই দিতে জাতির দায়ভার!!

 

ওরে রক্ত রাঙ্গা কৃষ্ণ চূড়া!! তুই জেগে উঠ সবুজের কোলে কোলে

তোর উদ্দাম সুবাসে বিমোহিত করে যা বৈষম্যের সংঘাত ভুলে

বিজয়ের পতাকা তুলে ধর মুক্ত আকাশে

প্রেমের প্লাবন ছড়িয়ে বিচ্ছেদের উল্লাসে।

 

তুই নবীণ- প্রবীণের সেতবন্ধুন

হে  শাহ্ রিয়াজুল হা্ন্নান!

তোর তরে চাই দেখি কাপাসিয়ার উন্নয়ন!

আজ থেকে শুরু হউক নকশা প্রণয়ন।

 

ওরে রক্ত রাঙ্গা কৃষ্ণ চূড়া!! বিশ্ব চেয়ে আছে আকুল!!

বৃক্ষের ডালে ডালে ফোটা বঞ্চিত মানুষের সঞ্চিত বকুল।

-----১৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

সোমবার, জুন ১৪, ২০২১

সহযোদ্ধা

 

           

-------মোঃ আমিনুল এহছান মোল্লা।

------উৎসর্গ্ঃ কর্মক্ষেত্রের সহযোদ্ধাদের প্রতি।

***********************************************

হে সহযোদ্ধা !জীবন এক হাসি ক্রন্দনের কলরোল

যেখানে কান পেতে শুন তুমি রক্তের কল্লোল।

কখনো শান্ত কখনো বহ্নিবন্যা তরঙ্গের বেগ

কখনো গভীরে গর্জে  উঠে দুর্বার ঘটিকা মেঘ!

 

তবু কিছু শুভ্রতা নীল আকাশে করে আলিঙ্গন

প্রেমের উজ্জ্বল সূর্যেরা খেলা করে রক্তাক্ত প্রাণ

এক বন্ধনের তাজমহল গড়ে উঠে বিষন্ন প্রান্তর

দিনশেষে রাখে না কালিমার দাগ প্রসন্ন অন্তর।

 

জীবনের অধিকাংশ প্রহর এ বাজারে বেচাকেনা!

কখনো তুমি কখনো আমি শ্রম বিক্রির প্রধান সেনা

তীব্র প্রতিযোগীতা হবে যুদ্ধের ময়দান-

তবু একই দেহে দু”টি প্রাণ- চির ঐক্যতান ।

 

আমার আঁধারে তুমি আলো-তোমার বিরহে আমি প্রেম!

দু’জনার দুঃখে দু’জনা সহযোদ্ধা- দু’জনাই উত্তম।

হিংসা বিদ্বেসের পথ ছাড়ি

হৃদয়ের দ্বার দেই খুলি সাম্যের পাল ধরি।

 

তুমিই আমার সহযোদ্ধা জীবনের অধিকাংশ সময়-

আমিই তোমার প্রথম সঙ্গী ধুঁ ধূঁ বালু চরের তপ্তময়!

সন্ধিতে এসেছে সমর বিজয়- জানেনা তো দুষ্ট কেউ

শূন্যতায় শুন্য নেই ! প্রাণে প্রেমে উঠায়ে ঢেউ!!

---১৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

আপনাকেই খুঁজছি

 

-----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

ওহে শুন, শুন হে কাপাসিয়ার উজ্জল বাসি

কবি আলী হোসেন চৌধুরী ডাক দিয়েছেন

চলো আসি-ওহে দেশী –ওহে বিদেশী।

তিনি ছুটেছেন সৎ মানুষের খোঁজে

পৃথিবীর ভাঁজে ভাঁজে ।

 

ওহে সব পেশায় জড়িত কাপাসিয়ার গর্বিত সন্তান

তোমাদের খোঁজে ছুটেছেন কবি মাঠে আর ময়দান

কবি কবিতায় তুমি রবে চির অম্লান-চির মহিয়ান

ওহে কাপাসিয়ার ন্যায় নীষ্ঠ গবির্ত্ পালোয়ান

কবির  ডাকে হও আগোয়ান-হও আগোয়ান-

 

সৎ মানুষের খোঁজে-”আপনাকেই খুঁজছি” শিরোনামে

সাড়া দাও সাড়া দাও আপনার গল্প লিখে

মকবুল আলম সাহেবের তৈরি গ্রুপের  এ্যালবামে।

আগামীর প্রজন্ম জানুক আপনাকে

যে যেথায় আছে  বিশ্ব ভূ-লোকে

নতুক আলোকে

চিনুক আপনাকে----

--------১৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

ত্যাজদীপ্ত সাংবাদিক

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

---------উৎসর্গ্ঃ সকল সাংবাদিকদের প্রতি

**************************************************

তোমার দপর্ণে ভেসে উঠে সমাজের শেষ পরিপূর্ণ্তা

আলো-আঁধারে লিখে যাও নির্ভয়ে আমাদের কথা।

তুলে ধরো বৈষম্যের ইতিকথা কলমে গেঁথে গেঁথে

বলিষ্ঠ কণ্ঠে অসীম সাহসে গর্জে উঠো পথে পথে.

 

এ বিশ্ব যে জেগে আছে তার সবটুকু সংবাদ

বীর দর্পে অন্ধকার প্রকোষ্টে পৌঁছে  দাও অবাদ।

দুষ্টদের বিনিদ্র রাখো কলমের বুলেটে বুলেটে

তিলক বসাও দূর্ণিনীতিবাজদের কপাটে কপাটে

 

শত ভয় উপেক্ষা করে মৃত্যুকে আলিঙ্গন করো তুমি

সম্মুখে তুলে ধরো অত্যাচারী জুলুম শাসকের বধ্যভূমি!!

একটি শুভ দৃষ্টিপাতের ডাক শুনি

সাংবাদিকদের স্বচ্ছ র্দপণে- এ ধরণী।

 

আকাশের সূর্য্ রশ্মি জ্বলে আছে তোমার চিত্ত মাঝে!

তবু কখনো কখনো কেউ কেউ কালো রঙে সাজে।

ওহে আঁধার প্রকোষ্ঠের  ত্যাজদীপ্ত সাংবাদিক!

সত্য উম্মুচনে জেগে উঠো সাংঘাতিক।

-----১৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

জীবন যোদ্ধা

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

------- উৎসর্গ্ঃ সকল সংগ্রামী মানুষের প্রতি।

********************************************

রক্ত ঘর্ম্ চক্ষু কর্ণ্ সব রুদ্ধ করি

স্বপ্নের অভিযাত্রী যুদ্ধের পথ ধরি

বুদ্ধি মন সব বিক্রি করি

জয় করে জীবনের মণিহারী!

 

তবু বজ্র বিজলী আঘাত হানে

রাহু গ্রাসে স্বপ্নের জগৎ পানে

বার বার ধূলিসাৎ হয় পর্ব্ত শৃঙ্গ

স্বপ্ন খুঁজে বেড়ায় বিজয়ের সঙ্গ

 

জীবন যোদ্ধা হারতে শিখেনি কভূ!

দেশ থেকে দেশান্তরে ছুটেছে তবু

একটু সুখের খুঁজে

কত জন কত কাজে।

 

রক্ত গঙ্গায় ভেসে যায় যোদ্ধার দেহ তরী

তবু সে দুর্বার নাবিক মাস্তুলের হাল ধরি।

সুখের তৃপ্ত হাসি হাসে আঁধার -আলোকে

জীবন যোদ্ধা  হারে না কভু যুদ্ধের ভূ-লোকে।

 

শ্রম আর প্রেমের সন্ধিতে

পতাকা উড়ায় বিজয়ের সঙ্গীতে।

পরাজয় চলে যায় কাঁদতে কাঁদতে----

ফুটে ফুল তার গলায় লাল গালিচাতে।

----১৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

এ বন্ধন ছুটে চুলুক

 

--- মোঃ আমিনুল এহছান মোল্লা।

 উৎসর্গ্ঃ সকল দম্পতিদের প্রতি

***************************************

হে চির অবিনশ্ব প্রভূ তোরে বেশি ভালোবাসি

এ ধরিত্রীর ভাঁজে ভাঁজে অনুপম স্বর্গীয় হাসি

স্পন্দিত হৃদয় গভীরে  অনুভবের ঢেউ তুলে

গড়ে তুলে প্রেমের বন্ধন লিঙ্গের ভেদ ভুলে।

 

রহস্যে ঘেরা এই বুক সাজে এক প্রীতির বন্ধনে

কি অপরূপ সৌরভে ফুল ফুটে প্রেমিকার চুম্বনে!

রাত্রির আঁধারে পূর্ণিমা জাগে যুগলের কাঁশবনে

স্বর্গীয় শুভ্রতায় প্রেমের পৃথিবী নেচে উঠে

পুলক সন্ধির  কলতানে----

 

এ ধরণী গর্জে উঠে নব উল্লাসে নব আলোয়!

প্রেমের নিখিল খুঁজে পায় আরেক সূর্য্দয়

বিধাতার করুণা হতে রস –রক্ত- নিয়ে

যুগল তরঙ্গ হেসে উঠে বাগানের ফুল হয়ে!!

 

প্রাণটুকু সপেছি তাই ফুলের সৌরভ সুবাসে

প্রেমের পৃথিবী বিস্তৃত করেছি স্বর্গীয় পরশে।

এ বন্ধন ছুটে চুলুক চিরন্তন হরষে

দিক থেকে দিগন্তে অসীম আকাশে।

--১৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

রবিবার, জুন ১৩, ২০২১

বঙ্গ যাত্রী খুঁজছে তোমায়

           -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************************

ফিরে এসো হে ফিরে এসো হে তোমার আপন গাঁও

অভিমান ভেঙ্গে ফিরে এসো হে বঙ্গ তাজের নাও।

একটু ফিরে তাকাও

জাতির সাধু উধাও!!

 

তোমার নায়ে চাই যে চড়ি উত্তাল নদী পারে

নাবিক তুমি নির্ভিক জানি কালো ঘূর্ণি ঝড়ে!

বঙ্গ যাত্রী খুঁজছে তোমায় অথৈ সাগর জলে

পথ হারায়ে মাঝি-মাল্লা তোমার অন্তরালে।

 

বলো আমায় কথা দাও থাকবে না আর লুকে-

জাতির পিতার সন্তান তুমি বাংলা মায়ের বুকে

একটু এসে দেখে যাও আমরা কেমন দুঃখে

দুষ্ট ছেলে দুর্ণিনীতিবাজ আছে বেজায় সুখে।

 

বঙ্গ তাজের দীপ্ত শিখা- তুমি সোহেল তাজ!

মেঘলা আকাশ গর্জে উঠো ভাইরে তুমি আজ

দুষ্ট বলয় ভাঙ্গবো মোরা হও যদি রাজ!

সঙ্গী হবো রাজপথে হঠবে দুর্ণিনীতিবাজ।

 

সৎতুমি! নির্ভিক তুমি

লাল-সবুজের ভূমি।

তোমার সুরে চাই যে গাই বঙ্গতাজের গান      

 ফিরে এসো- ফিরে এসো- ভেঙ্গে অভিমান।

-----১৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার তুলনা তুমি নিজেই

             --মোঃ আমিনুল এহছান মোল্লা।

         উৎসর্গ্ঃ সকল শিক্ষিকাদের প্রতি

*********************************

তুমি জাগ্রত! জাতির মশাল হাতে ঘরে বাইরে;

তোমার তুলনা তুমি নিজেই আর কেহ নাইরে!!

তবু তুমি আঁচল পেতেছো জগৎ বিস্তারে

ডাক দিয়েছো শিক্ষার মন্দিরে

জীবনটাকে উজার করে।

 

রক্ত রাঙা সাজিয়ে তোমায় ছুটছো ভুবন জুড়ে

কখনো মা! কখনো আলো জাতির অন্ধকারে।

কষ্ট কি যে! নাই যে প্রাণে

সামলাও ঘরে-বাইর।

আনন্দ তাও মনে।

 

কেউ দেখে না চরণ তলে কিসের এসব ধূলা !!

রক্ত ঝরা ঘর্মে বহে আবর্জনাগুলা

কষ্টের পর কষ্টগুলো সুপ্ত রাখো বুকে

ভালবেসে  যাও তব সংসার মায়ার সুখে।

দিনরজনী ঘরে বাইরে

তুমি থাকো দৌড়ে----

 

তুমি নারী- তুমি শিক্ষিকা- তুমি দ্বৈত ভূমিকা!

তুমি দুর্বার ঘরে বাইরে কভূ নেই অহমিকা ।

তোমার নেইকো যবনিকা

তুমিই আঁধারের দীপিকা!!!

 

তুমি জাগ্রত! জাতির মশাল হাতে ঘরে বাইরে;

তোমার তুলনা তুমি নিজেই আর কেহ নাইরে!!

 ------১৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


চোখের আড়ালে

 

           -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

       ---উৎসর্গ্ঃ সকল প্রয়াত শিক্ষাগুরুদের প্রতি

*****************************************

চোখের আড়ালে এখনো জাগো-এখনো জাগে প্রাণ!

সূর্য্টা নিভে গেছে সেই কবে এখন হয়নি প্রস্থান ।

ধরাধমের প্রতিটি ভাঁজে ভাঁজে

এখনো জ্বলে উঠো প্রচন্ড ত্যাজে!!

 

মেঘাচ্ছন্ন আকাশে এখনো ভেসে উঠে সেই মুখ

স্কুলের আঙ্গিনায় ব্ল্যাক বোর্ডে ছাত্র-ছা্ত্রীদের ভিড়ে

কতো না উৎসুক!!

তুমি এখনো জ্ঞানের মশালে পৃথিবীর চৌদিক ঘিরে

আঁধারকে মুক্তির আলো দিয়ে যাও দূরে-বহুদূরে

তবু নিখিলের বুকে অশ্রু ভরা গান

বিশ্ব তোমাকেখুঁজে হৃদয়ের কলতান।

 

বকুলটা ঝরে গেছে সেই কবে ধূলির পদমূলে!

তবু বীজটা গজে উঠে নব প্রাণে নব ডালে

ফুলে ফুলে-

সৌরভের ডানা মেলে

মাতৃকার কোলে।

বলো কি করে যাই ভুলে?

 

চোখের আড়ালে এখনো জাগো-এখনো জাগে প্রাণ!

সূর্য্টা নিভে গেছে সেই কবে এখন হয়নি প্রস্থান ।

পৃথিবীর বুকে লিখে রেখেছি তোমার এই অমূল্য দান!

ফরিয়াদ করি আল্লাহ যেন ওপারে নাহি করে অবসান।

----১৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...