শুক্রবার, ডিসেম্বর ০৩, ২০২১

ক্ষমতাধর

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

আঁধারে তুমি ক্ষমতাধর তাই তো বল রবি!

দিবস জাগেনি তবু বল তুমি মহাকবি!

কি এক অলংকারে এঁকেছো বঙ্গের ছবি

কখনো চাও না বুঝিতে জনতার দাবী।

 

গণতন্ত্রে আজ স্বৈরতন্ত্র হাত বাড়ালো

দুর্ণিনীতিবাজ লুটেরা ক্ষমতার প্রভাত আলো!

স্বাধীনতার বুকে আজ সন্ধ্যা তারা

মুক্তিকামী জনতা দিশেহারা,দিশেহারা--

 

পূব আকাশের অরুণ রবি

এখনো ভালবাসে লাল-সবুজের ছায়া তরু সবি

শুধু বাঙালি লুকে আছে বিদ্রোহী ভালবাসায়

দম্ভ অহংকার ক্ষমতা জনায় জনায়---

 

কবে বলবে তুমি জনতার মাঝে আসি

তুমি দেশপ্রেমিক!

তুমি বাজাবে সোনার বাংলার বাঁশি

মহান স্বাধীনতার যত আয়োজন

তোমার প্রাণে রবে জাতির প্রয়োজন।

 

আঁধারে তুমি ক্ষমতাধর তাই তো বল রবি!

দিবস জাগেনি তবু বল তুমি মহাকবি!

আমি বঙ্গকে ভালবাসি, বঙ্গ আমার সবি।

ওরে ক্ষমতাধর তুই জনতার কবে হবি ?

---------------------------------------------------

মনের দারিদ্রতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

অর্থের দারিদ্রতা গ্রাস করেনি মানুষেরে

গ্রাস করিছে মনের দারিদ্রতা বঙ্গ জুড়ে।

বিবেকবান মানুষেরা ছুটিছে পথ ভুলে

ওগো এই বঙ্গের কূলে।

 

স্বাধীনতার দিশা পেয়ে তাই নিয়ে গেছে লুটে

বিদ্রোহী কুসন্তানেরা রাত্রির পটে-ঘাটে

মুক্তি যুদ্ধের মর্ম্ বুঝে না যে সন্তান

সে কি করে পদ্মা মেঘনা যুমনায় প্রবাহমান ?

 

এখনো বিদ্রোহের দামামা বাজে তার!

ওদের সুর গেয়ে শুধু দেয় ঝঙ্কার

ওরা চায় শুধু ক্ষমতার অলংকার

শত্রুর পতাকা এখনো যাদের অহংকার।

 

শুভ্রতার আড়ালে কালো চিত্ত দুলে,

বাঙালি বুঝে না কি নকশা অন্তর মূলে।

ওগো ওরা এখনো বঙ্গের কূলে

নানান রঙে নানান ফুলে ফুলে।

 

অর্থের দারিদ্রতা গ্রাস করেনি মানুষেরে

গ্রাস করিছে মনের দারিদ্রতা বঙ্গ জুড়ে।

কি এক সর্ব্নাশী

বেসুর বাজিল বাঁশী।

-------------------------------------------------

তুমি দাও অগ্নি জ্বালা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

হৃদয়ের গভীরে দেখেছিলাম তোমার ছায়া

তাই দেখে দেখে অবিরত বাড়িয়েছি মায়া!

আজ তাই ভেসে উঠে শুধু কায়া

এতো প্রেম ! এতো ভালবাসা নয়তো দয়া।

 

তবু তুমি রচো মোর বিরহের মালা-

দেখনি ভেবে কভূ একান্তে নিরালা

এ হৃদয় জানে আর শুধু আমি জানি

কতটুকু ভালবেসেছি তোমায় দিবাযামী!

 

এতো দোষ আমার তবু হারাবে না কভূ!

এতো অপরাধ নিয়ে বলে যাব ভালবাসি তবু

চৌদিক দিশেহারা হৃদয়ের অশান্ত প্লাবন

তবু তোমার দিকে ছুটে যায় উচাটন মন।

 

ওগো তোমার ছায়া মোর গীত-সুর     

বলো না কি করে ভুলি এ বিরহ-বিধুর?

হৃদেয় আকাশে জ্বলে বারে বারে প্রেমের দীপ

তাই তোমার অঙ্গনে রেখেছি আমার প্রদীপ।

 

আমার হৃদয়ে রক্ত ঝরে অবিরল

শুধু তুমি নাই-বুকে ব্যাথা করে টলমল।

তোমার ছায়ায় বাড়ে মায়া তবু নাই কূল

তুমি দাও অগ্নি জ্বালা, আমি দেই ফুল।

--------------------------------------------

স্মৃতির আলাপনে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

হাজারো স্মৃতির আলাপনে

তুমি জেগে উঠো তুমুল কলতানে

কি যেন বলে যাও কানে কানে

তুমি আছো, তুমি আছো নিরন্তর শিহরণে।

 

ঝর্ণা ধারার প্রবল প্রবাহে ছুটে চলা

তুমি যেন প্রেমময় হৃদয়ের কাফেলা

বরষনের অশ্রুসিক্ত ছল ছল মুখে

কিছু একটা বলে যাও থরো থরো বুকে।

 

হাজারো স্মৃতির আলাপনে

হয়তো তেমনি আজি দূর বাতায়নে

তুমি ঝিলিমিল-তলে

মুসচি হেসে উঠো স্পন্দিত অঞ্চলে।

 

কোন অনুভবে এখনো ফিরে আস একা

বারে বারে এঁকে যাও ভালোবাসার রেখা

বারে বারে জ্বলে দাও শিয়রের বাতি

তবু কেন প্রেমের ভুবনে বিরহের রাতি।

 

হাজারো স্মৃতির আলাপনে তুমি

বারে বারে উড়ে আস প্রেমের ভূমি।

হয়তো এমনি করে ডাকিছো আমারে

যেমনি আমি চাই শুধু প্রাণের গভীরে।

----------------------------------------                    

এ বুকে জ্বলছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

আজ দেখি অহংকার গর্জে উঠেছে বরণে

জেগে উঠেছে শুধু হিংসা প্রতিহিংসা পরাণে।

অসম প্রতিযোগীতায় রক্তাক্ত প্রান্তর

মানবতাহীন রচেছে জীবনের সুরাসুর।

 

বৈষম্যের তরঙ্গেরা তুলেছে কল্লোল

বিশ্ব সম্ভারে উত্তাল রক্ত –কমল

হৃদয়ে হৃদয়ে নেই আর কোলাহল

চির দুঃখীদের বুক ভাসে আঁখি জল।

 

প্রেমের হৃদয় কাঁদেনা ক্ষণে ক্ষণে

চৌদিকে হৃদয়হীনার তরী দোলে আনমনে!!

কেন  মানবতার স্পর্শ্ নেই মানুষ হলে যদি?

নির্দয় পাষাণ হলি আজ নিরবধি!

 

আসবে কি আর মুক্তির পালা ?

দিবে কি পড়ায়ে ফুলের মালা ?

এ বুকে যে  জ্বলছে বিরহের জ্বালা

প্রেমের স্পর্শ্ নেই কোমল প্রাণে-

আছে কিছু দুঃখ ব্যাদনা রক্ত প্লাবনে

মানবতার ডাক দিবে কোন জনে ?

 

আজ দেখি অহংকার গর্জে উঠেছে বরণে

জেগে উঠেছে শুধু হিংসা প্রতিহিংসা পরাণে।

-----------------------------------------------------

তবুও ভালবাসি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

হৃদয়ের কাছে হার মেনেছি আজ শেষে

তবুও  বিজয় কেতন উড়ে  বীর বেশে!

 

তুমি অট্ট হেসে

আমাকে অপমান করছিলে পরিশেষে।

আমি বলেছি, আমি ভালবাসি আমার হৃদয়কে

কোন অবহেলাকে তোয়াক্কা করি না ভূ-লোকে  

আমার হৃদয় জয়ী প্রেমের তরবারী

দিনে দিনে বেড়ে ওঠে, বেয়ে চলে তরী।

 

অমি গর্বিত যে প্রেম তোমায় দিয়েছে হারি

শুধু তুমি বুঝনি তার মনোহারি!

এই হার মানা হার, নহে গো পরাজয়

হৃদয়কে সম্মান করেছি তাই এ মহাপ্রলয়!

 

ওগো হৃদয়ের স্পন্দিত কল্লোল!

আমি সম্মান করেছি আমার হৃদয়ক প্রবল

তাই হয়তো ফেলেছি কখনো চোখের জল

তোমাকে বলেছি আমি ভালবাসি বিপুল।

 

আজ তুমি বিদ্রোহী এই স্বপ্নীল হৃদয় চূড়ে

হে প্রেয়ষী!হৃদয়ে গভীরে এখনো তুমি জুড়ে

যদিও হৃদয়ের কাছে হার মেনেছি আজ শেষে

তবুও ভালবাসি  তোমাকে নয়ন জলে ভেসে।

-------------------------------------

মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১

লিভ টুগেদার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৩০-১১-২০২১ ইং

**********************

হয়তো এরা মানুষরূপী, স্বামী-স্ত্রী নহে,

তবু এরা প্রণয় করে স্বামী-স্ত্রী কহে!

সামাজিক বিয়ে নাই,পূঁজি যৌনবল

নাই ধর্মের আয়োজন, নাই কোলাহল;

 

নির্লজ্জ জুটি এরা শহর গঞ্জ গ্রাম

লিভ টুগেদার নাম ধরে থাকে ধরাধম।

অনৈতিক তাদের তরে, তাদের সম্মান

সভ্য্ যুগে নগ্ন তারা শয্যায় ভাসমান!

 

বেশ্যা সম কর্মী তারা গোপনে কোথায় ?

দু’দিনের লিভ টুগেদার ভেঙ্গে চূড়ে যায়!

লিভ টুগেদার সত্য্ নয়, ক’দিন পর তাহা

ইহ পর ধবংস আনে সুখ আজকে যাহা।

 

 ধর্মিয় বিধান তরে রচে সিংহাসন  

 স্বামী- স্ত্রীর আদলে সামাজিক বন্ধন।

 

শ্রদ্ধার দৃষ্টে দেখবে তোমায় বিশ্বজনগণ

লিভ টুগেদার নহে বন্ধু, জ্বলবে সে তখন

মুক্তি নয় আজ শুধু তোমারই মরন। 

ধর্মিয় বিধান তরে রচে সিংহাসন ।

--------------------------------

  

সোমবার, নভেম্বর ২৯, ২০২১

বিয়ের বিদ্রোহী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-১১-২০২১ ইং

***************************

বিয়ের বাজারে বহে বিরহের সুরাসুর!

যৌবন লুণ্ঠিয়া গেছে তব বিয়েহীন ভরপুর।

স্বপ্ন হারিয়েগেছে তব প্রেমিক তব প্রিয়া

শুধু বিয়েটা নেই আজ বেকারত্ত্ব আসিয়া।

 

সতিত্ব হইতেছে লুণ্ঠন!

পরকিয়ার ঘৃণ্য্ সুধায় নাচিছে জীবন যৌবন!

পাত্র-পাত্রী সব আছে নাই শুধু বিয়ের কেল্লোল

ঘিরে আছে অভাব অনটন! আছে ব্যাথা-উতরোল।

 

 পকেট শুন্য, বাসর শুন্য- শুন্য চারিধার,

যৌবন কাঁদে অণিবার, সীমাহীন রিক্ত হাহাকার!

হে বেকারত্ত্ব! হে চির বিরহী!

হে বিয়ে, হে সংসার! হে বিয়ের বিদ্রোহী

দুঃখ আমার!

তুমি করো চৌচির।

 

হে অভাব, যৌবন আছে তব বিয়ের নাই কূল!

এ অনন্ত বিরহে নাহি পাব পার-স্বপ্ন শুধু ভুল।

বেকারত্ত্ব বিয়ের বিদ্রোহী !

যুবক যুবতী বিয়েহীন আগ্রহী।

 

যৌবন ফুরিয়ে যাচ্ছে ক্রন্দন আমার !

বৃথাই খুঁজেছি প্রিয়া নাহি পাব আর।

 পকেট শুন্য, বাসর শুন্য- শুন্য চারিধার,

যৌবন কাঁদে অণিবার, সীমাহীন রিক্ত হাহাকার!

-----------------------------

 

হতাশার নেশা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-১১-২০২১ ইং

***************************

দুরন্ত যুবক যুবতী তব অভিশপ্ত এসে

আপন করিতে আসে নাই কেহ ভালবেসে!

তাই তো চোখ বেয়ে ঝরে ব্যাদনার অশ্রু ধারা

সকল পাড়া ! যেন ওরা সর্বহারা !

 

মাদকে আসক্ত! পরকিয়ার রঙিন যৌতুক

যুবক যুবতীর তপ্ত বুক!

চাকুরী দাও, কর্ম্ সংস্থান দাও

সামাজিক বন্ধনের পাল উড়াও, পাল উড়াও

 

হে বিপুল সম্ভাবনা! তব শুধু ক্ষয়, তব শুধু ক্ষয় !

ভয় শুধু ভয়!

জানি হে নিত্য নব নব ক্ষয়েরে তুমি করিছো জয়!

দাও দাও অভয়! দাও অভয়!

তোমার তরেই লুকে আছে তারুণ্যর নব সূর্য্দয়।

 

একটা কর্মসংস্থান যদি দাও মুক্তি সম

তারুণ্য উঠিবে জাগি মায়ের কোল অনুপম!

কর্ম্ সংস্থান তব অনন্ত যৌবন

দুঃখের হাহাকারে গর্জে উঠে অমৃতের মতন।

 

বেকারত্বের অভিশাপ আজ যেন তারুণ্যের আছে

তাইতো ঘরে ঘরে হতাশার নেশা চরণের কাছে।

তুমি চেয়ে নাহি দেখ বেকার উদাসীন!

কিসের নেশায় ছুটিছো তুমি নিশিদিন ?

------------------------------------

যদি জাগাও পুস্পসম

কলমেঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ-২৯-১১-২০২১ ইং

*****************************

হে বেকার বন্ধু মোর, অভিশপ্ত প্রাণ,

এতো শিক্ষার আলো তব, তবু নাহি বিজয়ের গান!

এতো আশ্বাস প্রতিশ্রুতি তব পদে পদে অপমান,

শিক্ষিত! তবু কি পারিল দিতে কর্মসংস্থান ?

দুর্বার গো ক্ষমতার মহাবাহু

তবু কেন চৌদিকে শনির রাহু ?

 বেকারত্ত্ব সবটুকু গ্রাসিয়াছে নহে কিছু বাকী!

মুক্তি তার কোথাও নাই কাঁদিতেছে সখী !

হে স্বাধীনতা! খোলো খোলো খোলো দ্বার

কতো অভিশপ্ত বেকার প্রাণ প্রতীক্ষায় তোমার।

মাদকের করাল গ্রাস দানিয়াছে কূলে কূলে

মরিতেছে তারুণ্য্ তব নাহি নাও কোলে

তুমি আছো ক্ষমতা নিয়া দুরন্ত কল্লোল

তারুণ্য ঝরিছে তব নাহি দেখ ভুল!

আপনে বিভোল!

পাশে নাই বেকারে তব গাও মুক্তির গীত;

দেখনা বর্তমান, গড়না ভবিষ্যৎ-

তাই শিক্ষিত তারুণ্য্ ছুটিছে উদাসীনবৎ ।

এখনি উঠো জাগি উত্তাল তরঙ্গের মতো

বেকারত্ত্বের অভিশাপ ভেঙ্গে মহানন্দে তত!

জাতির তারুণ্য্ আজো দূর্বার ধরা, আজো অম্মান

যদি জাগাও পুস্পসম, শিক্ষিত বেকার নজোয়ান।

জাতির যত পাপ গ্লানি

শিক্ষিত বেকার যুবক যুবতী করিয়াছে সম্মান হানি।

--------------------------------------------


বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...