মঙ্গলবার, জুলাই ১২, ২০২২

ডাক দিয়ে গেলে

 

ওগো এই পদ্মা মেঘনা যুমনার কূলে

তোমাকে দেখেছি শুভ্র কাঁশ ফুলে !

দুর্বার হেসে চলেছো আঁকা বাঁকা পথে

কি এক সুষমায় মেলেছো ডানা

প্রকৃতির  আঙ্গিনাতে – অপরূ ভঙ্গিতে!!

ঠিক যেন অসহায় মানুষের সংগীতে

অমৃতের গান শুনালে কণ্ঠ ধ্বনিতে

কি এক মানবতার ম্যাজিক তুমি !

দুঃখীরা উঠেছে জেগে এই জন্মভূমি।

তোমার চপল চারণ –গতি দুর্বার

নির্ভয়ে ডাক দিয়ে গেলে মানবতার।

 

সোমবার, জুলাই ১১, ২০২২

বিরহের কালো

 

আমি এসেছি শুন্যতা দিবো ভরি

ফুটাবো সুষমা নিরন্তর যুদ্ধ করি।

তোমরা সঙ্গে থেকো হে সাথী

আমি হবো আঁধারে উজ্জ্বল বাতি।

জানি হে ফুটন্ত গোলাপ চেয়েছো তুমি !

আমি এসেছি তাড়াতে বেদনার ঝুমঝুমি।

জেনে রেখো,

আমি হবো তোমাদের প্রেম আলো-

হৃদয়ের সঙ্গী হবো যদি হ্যাঁ বলো

রাখবো না আর কোন বিরহের কালো।

যে আজ পান্তা বাসি

 

আজ সুবাস নেই বসন্ত ফুলে ফুলে !

কোকিলের সুমধুর ডাক নেই ডালে ডালে

আছে কিছু  কাউয়াদের কা কা শব্দ!

চৌদিকে হোট্টোগোল কান সব স্তব্দ।

তবু কিছু ফোটে যে গোলাপ

হৃদয়ের মঞ্চে করিনা সংলাপ।

উদয়ের পথে যে আজ পান্তা বাসি

সে ফুল রাখি ফুলদানিতে ভালবাসি।

জাতির সংকটে যদি আমি তুমি জাগি

যোগ্য কান্ডারী পাবো গন্ধ সুষমা লাগি।

 

কলঙ্ক রেখা

 

এতো তারা তবু ধরায় আলো নেই !

সে তারার চোখ নেই ভেবে নাহি পাই

যে চাঁদ জাগালো সাগরে জোয়ার

সে চাঁদের আলো নেই নিরন্তর !

যে কূলে কূলে ভাঙ্গা গড়ার খেলা

সে কি বিধাতার নির্মম অবহেলা ?

নাকি মাবনবতার ফুলে কলঙ্ক রেখা !

আজ এই প্রশ্ন সভ্যতার চিত্রে আঁকা।

ওই মানবতা ছুঁল না হৃদয়ে আসি !

হিংসে বিদ্বেষ মোহ দিতেছে ফাঁসি।

 

যখন প্রয়োজন

 

শুনাতে এসেছি আমি বিজয়ের গান !

করতে এসেছি আমি বিরহের অবসান।

তোমাদের অন্তরে যে ব্যাথা লুকায়ে রয়

যে দুঃখের দুঃখে তোমাদের পরিচয়

যে বঞ্চিতের দহনে এতো ব্যাকুলতা !

ভাঙতে এসেছি সেইসব নিষ্ঠুর প্রথা।

অন্তরে বাজে শুধু তোমাদের প্রতিধ্বনি !

বিজয় কেতন তুলতে এসেছি ধরণী।

আমি যুদ্ধের দূর্গে  সৈনিক একজন

ডাক দিও, ডাক দিও সাথী যখন প্রয়োজন।

র্দুভোগ

 

সন্ত্রাসীদের আস্তানা

বাংলা নয় ঠিকানা !

ঘুষ খোর চাঁদাবাজ

নগ্ন ওরা ঘৃণ্য আজ !

নিমুখ হারাম নাই লাজ

বেহায়া দুর্ণিনীতিবাজ ।

বেঈমান যত টেন্ডারবাজ

লুটে পুটে যায় কাজ।

পাতি ছাতি কত নেতা

নর্দমায় ব্যাঙের ছাতা

হরেক পেশায় রাজনীতি

ধর্মে কর্মে নাই নীতি !

জোড় যার মুল্লুক তার

র্দুভোগ দেশ জনতার।

রবিবার, জুলাই ১০, ২০২২

ক্ষুদ্র আমি-তুচ্ছ নই

 

ক্ষুদ্র আমি-তুচ্ছ নই !

বিদ্রোহী আমি গর্জে কই।

এ বাংলায় নাই’রে ঠাঁই

দুর্ণিনীতিবাজ যেথায় পাই

গর্জে ওঠি আমি ভাই।

চাই না দেখি মাদক নেশা

দেশটা সবের প্রভাত উষা

তুলরে শ্লোগান পথ-ঘাট

কে আবার মাদক সম্রাট ?

রাখবো না আর স্বৈরাচার

রুখবো এবার অত্যাচার।

দেশটা আমার দেশটা সবের

গড়বো মিলে বলরে এবার।

আমি কন্ঠ মিলাব

 

আমি কণ্ঠ মিলাব নব নব গানে

আমি শিল্পি হব জনতার উত্তাল শ্লোগানে

কে আছো হাত তুল আমারই আহ্বানে ?

দুর্ণিনীতি উৎখাত করবই জনতার প্লাবনে

আসন্ন বসন্তে ফুল ফুটাবো নবীণ বরণে

কোকিলের গান শুনাবো সুমধুর তানে।

তুল হে তুল জয়ধ্বনি

মুক্তি যুদ্ধের মর্মবাণী

জয় বাংলা এখনি।

আমি কন্ঠ মিলাব লক্ষ শহীদের রক্তে

আমি বিজয় কেতন উড়াবো অসীম রিক্তে !!

লক্ষ শহীদের রক্ত

 

যদিও নগণ্য আমি,

আজিকায় চাটুকার সমাজে !

তবুও এই উদ্দাম ভ্রমণে

এক বিজয়ের কলধ্বনি বাজে।

যদিও বিদীর্ণ্ আজ উর্বর মাটি

তবুও দেখছি ফসলের আনাগোনা

 যে শিকড়ে  লক্ষ শহীদের রক্ত

 যে বুকে  মুক্তি যুদ্ধের চেতনা

সে অন্তরে যে প্রেম অঙ্কুরিত

সে তো না নোয়াবার মাথা—

সে তো লাল-সবুজের শিকড় !

সে তো বঞ্চিত জনতার ছাতা।

 

যদি ডাকো আমাকে

 

আমি দুর্বার- আমি উদ্দাম প্রাণ

বঞ্চিতের সহযোদ্ধা-চালাই মেশিনগান

আমি সমর সৈনিক !

আমি বিজয় কেতন তুলি চারিদিক।

আমি মানবতার অঙ্কুরিত বীজ

আমি অবহেলিত মানুষের স্বপ্নের খনিজ।

আমি ছুটে যাই জনতার ডাকে

অযূত স্বপ্ন বুঁনে আছি তোমাদের ঘিরে

যদি ডাকো আমাকে—

ওদেরকে ভেঙে চূড়মার করে দিবো

এই সমাজে--

তোমরা কি আছো আমার এই কাজে ?

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...