শুক্রবার, সেপ্টেম্বর ০৯, ২০২২

ধ্রুবতারা

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৮-০৯-২০২২ ইং।

***********************************          

এক আঁধারে ধ্রুবতারা হয়ে তুমি জ্বলেছিলে

এ হৃদয়ের উথরোল গগণে শুভ্র ডানা মেলে ।

কি এক শিহরিত গভীর অনুভূতি

তীব্র তরঙ্গে বয়ে চলেছে অবিরতি !

 

এতো মলিন এ পৃথিবী তবু উজ্জ্বল তুমি !

এতো দূরে তবু কাছে চঞ্চল অনুভূতি

ঠিক যেন বিনিদ্র প্রহরী এ হৃদয় ভূমি।

এ চঞ্চলতা – এ শুন্যতা- এ ব্যাকুলতা

একটু প্রেমের অপেক্ষায় হে ধ্রুবতারা।

-------------------------------------

 

শনিবার, সেপ্টেম্বর ০৩, ২০২২

প্রবল ভালবাসা আছে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

***********************************              

প্রবল ভালবাসা আছে তবু বুকে ভয় !!

যদি না আসে যদি না হয়-

যদি করে অপমান ইজ্জত ক্ষয়-

জানি সেতো কঠোর নিষ্ঠুর লাবণ্যময়।

 

 প্রবল ভালবাসা আছে তবু বুকে ভয় !!

 আমার এ প্রাণ শুধু তোমার কথা কয়-

এতো ভালবাসি বলে অসীম কৌতুহল-

বল না, তোমাকে ভালবাসা কি নিস্ফল ?

       ------------------------------------------  

আমায় ভুলে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

***********************************              

এখনো বিপুল কম্পন ওঠে -এ বুক !

হৃদয়ে গর্জে ওঠে এলোমেলো সব দুঃখ !

তবু যেন তুমি হলে আগুনভরা আনন্দ

বিরহের তুফান তোলা ব্যাকুল বসন্ত ।

 

তুমি কলি হলে- ফুটলে না ফুলে-

তবু তোমার পাঁপড়ি চেয়ে চেয়ে

অগ্নি ঝরা জীবন চলেছি ধেয়ে ধেয়ে

তুমি কি ভালবাসার পরশ পেলে ?

আমায় ভুলে----

-----------------------------------

আবার ফিরে এলে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

***********************************              

সেদিন তুমি পুস্প বাগানে ঘুরেছিলে একা-

কেউ ছিল না, কেউ ছিল না,তোমারে দেখা।

সেদিন কোথাও ছিল না কারো চাওয়া-পাওয়া

আচমকা উঠেছিল হৃদয় ছেঁড়া ঝড় হাওয়া !

 

তুমি উড়ে এলে স্পন্দিত প্রাণ- ভাঙিলে ঘুম

সেই থেকে ভালবাসার ফুল আনন্দ -কুসুম।

প্রেমের বাগান ভরে গেল ফুলে ফুলে

এ প্রাণ রাঙিয়ে দিলে -দুলিয়ে দিলে

 

আমায় তুমি তোমার মাঝে হারিয়ে ফেলে

নব রূপে নব সাজে আবার ফিরে এলে।

----------------------------------------

 

আশার আলো

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

***********************************              

 তোমার বদ্ধ গৃহে নাহি কো ভালবাসা

আছে কিছু দহনের লিলা খেলা প্রাণ ঊষা !

এ কোন পুলক ব্যাকুল হিয়া

তোমাকে অন্ধকার করিছে ঘেরিয়া।

 

 প্রেম নেই ভালবাসা নেই  প্রাণ সমীরণে

মিথ্যে দম্ভে চলিছো আপনারে ভুলিয়া।

ভালবাসার পূর্ন্চন্দ্রকর রাশি

দিয়েছে মৃত্যু ফাঁসির মঞ্চে আসি।

 

ভালবাসার নব যৌবন মুকুলে

তুমি হেসেছিলে

স্বর্গীয় লাবণ্যের ডানা মেলে তবু নেই !

আশার আলো----

 ---------------------------------------------                 

দেহ মন উদ্যানে

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

************************************

 একবার কান পেতে  শুনো এ প্রাণ

কিসের বাজনা বাজে হৃদয়ের কলতান!

নিশিদিন উঠে শুধু  উঠে স্পন্দনের কল্লোল

তুমি ছাড়া কে আছে বলো থামাবে হিল্লোল !

 

প্রেমের কি অমৃত সুর বাজে হৃদয় জুড়ে !

একবার এসে দেখো উড়ে উড়ে---

তোমারই তাল লয় বিনিদ্র স্বপনে।

আমার এ দেহ মন উদ্যানে।

----------------------------------

 

এ হৃদয় করেছি দান

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

************************************

দৃঢ় বিশ্বাসে এ হৃদয় করেছি দান

কোন ভালবাসা মজুদ রাখেনি এ প্রাণ।

সযতনে রেখেছি নিজের পান-নিশিদিন!

তবুও বিপুল যন্ত্রণা পেয়েছি প্রতিদান ।

 

হে  বন্ধু, এমন স্বচ্ছ ভালবাসার উচ্ছাস

কোন অহংকারে করলে তুমি পরিহাস !

আজ সে ভালবাসা চির সতত অশ্রুজল

এক অহংকারিনীর অগ্নি দাবানল—

 

দৃঢ় বিশ্বাসে এ হৃদয় করেছি দান

কোন ভালবাসা মজুদ রাখেনি এ প্রাণ।

----------------------------------------

নিরব অশ্রুজল

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

************************************

প্রেমের সন্মান নয় তো ভীরুতা

নয় তো হীনবল,

এ এক অগ্নি জ্বালা নিরব অশ্রুজল।

তবু হৃদয়ের সুমধুর সুর শুধু তুমি !

সদা তাল লয় রাগে জেগে উঠো ভূমি।

 

তোমাকেই পেতে চায় শুধু পেতে চায়

এ আবেগ নয় তো ভীরুতা- নয়তো পাগল

এ এক বিরল সন্মান ! নাহি বুঝো হায়

এ এক অগ্নি জ্বালা নিরব অশ্রুজল।

 

গর্জে উঠো যখন ভীষণ অহংকারী সাজে

এ হৃদয়ে তীব্র চাবুকের আঘাত বাজে।

-------------------------------------

সে তো ডাক শুনেছিল

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

************************************

সে তো ডাক শুনেছিল তবু জাগেনি

মিথ্যে ঘুমের ঘোরেছিল অহংকারিনী !

সে তো ডাক শুনেছিল নীরব রাতে

তবু জাগেনি , তবু জাগেনি- তবু বলেনি

 

হৃদয়ের মাঝখানে বেজে উঠেছিল গভীর রাগিণী

তবু জাগেনি , তবু জাগেনি হৃদয়হীনা পাষাণী

বুঝেনি এ হৃদয়ের ব্যাকুলতা আপন করিয়া

শুধু জাগিছে অহংকার তাহার ডানা মেলিয়া।

 

সে তো ডাক শুনেছিল হদয়ের পরশ !

প্রেম পেয়ে প্রেম নেয়নি অহংকার বরষ।

---------------------------------------------

ডাইনী কবি


 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২২ ইং।

************************************

সে তুমি ফিরবে না আর আপন করে,

এখন তুমি মোহের ঘোরে !

অহংকারের তকমা লয়ে ভুবন পানে

তুচ্ছ করে চলছো তুমি কল্প গানে।

 

 বুঝবে কি আর প্রেমের পরশ হৃদয় দিয়ে ?

তুমি যে এক ডাইনী কবি গোমরা হয়ে-

ঘুরছো শুধু কল্পপানে মিথ্যা লয়ে

আজকে তুমি প্রেমিক হারা শুন্য হয়ে ।

 

ডাক শুনে ওই বধির কানে নিখিল মাঝে

আর কত কাল থাকবে তুমি নকল সাজে?

--------------------------------------------

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...