বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩

হয়তো এভাবেই

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৬-০৩-২০২৩ ইং।

*********************

এক ফুলের বুকে ফুটে উঠেছিল

সেই মুচকি হাসিটা- সেই না বলা কিছু !

আজো ছাড়েনি পিছু-হয়তো ছাড়বেও না

কত কাল রাত্রি এসেছে,কত ঝড় উঠেছে

তবু সূর্যটা বার বার উঁকি দিচ্ছে

হৃদয়ের সীমানায়-

কোন কালো মেঘা কিংবা অশুরের ছায়া

সেই হাসিটাকে আড়াল করতে পারেনি

এইতো খুব কাছেই গোলাপটাকে দেখি

ঠিক আমার মত করেই—

কখনো বন্দুকের শব্দে নীল হয়ে উঠি

মৃত্যুর প্রহর গুনি, তবু বেঁচে আছি

বেঁচে যাই-

হয়তো এভাবেই ফুলের অপেক্ষায় থাকবো--

---------------------------------

বুধবার, মার্চ ১৫, ২০২৩

এত বিষাক্ত রক্তকণা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৫-০৩-২০২৩ ইং।

*********************

কেউ এসে চুড়মার করে দিয়ে গেল,

ফুলে ফুলে আঘাত করে গেল-অবেলা !

বাগানটি পড়ে আছে ইট পাথরের মতো

প্রচন্ড আঘাতেও থরে থরে সাজানো স্বপ্নের

প্রদীপ জ্বলে ঘোর রাত্রি !

উজ্জ্বল পূর্ণিমার আলো

ডাক দিয়ে বলে

ভাল থেকো---

বুকের নিভৃত কোণে যে ঝলক জ্বলে

তা কখনো স্পর্শে যায় তমুল হরষে—

তবু অনুভূতিগুলো খুঁজে বেড়ায় কাউকে—

এত মান-অভিমান, এত বিষাক্ত রক্তকণা

আমি একা সামলাবো কি করে ?

------------------------------

তবু কেন শুন্যতা ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৫-০৩-২০২৩ ইং।

*********************

মিথ্যে স্বপ্নের পিছু হওনা অগ্রতি,

অযুত অহংকারে ডুবিও না অতি !

রাত্রির পূর্ণিমাকে দাও দৃঢ় স্বীকৃতি

কে রুখবে এই অতুল্য জ্যোতি ?

তুমি যেখানে প্রসন্ন প্রাণ-

পরাজয় সেখানে বিজয়ের গান।

অযুত মিথ্যের মুখে পদাঘাত করি

লুপে নাও সত্যকে বিদ্রোহ গড়ি

প্রেম যেখানে শৃঙ্খল দড়ি

বিজয় সেখানে  স্বর্গিয় তরী ।

হৃদয় হতে শিরে শিরে তরঙ্গ ছোটে

তবু কেন শুন্যতা প্রবল হয়ে উঠে ?

------------------------------

মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩

স্বপ্ন বুঁনেছি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৪-০০৩-২০২৩ ইং।

*********************

যখনই দেখেছি আমি স্বপ্নের সিঁড়ি

গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে সময়ের ঘড়ি !

কেউ যেন চলেছে আজ বিদ্রোহ করি,

তব আমি ইস্পাত কঠিন অদম্য প্রহরী।

 

রাজনীতির এ খেলায় উঠুক ডাক

সৎ সাহসী, যোগ্য ন্যায়নীতি সম্মুখ যাক

দুর্নীতিবাজ নষ্টেরা থাক-

জ্বলুক আগুন ওইসব গুন্ডাদের হাড়ে হাড়ে

প্রতিবাদের তুফান উঠুক মাটি ও পাহাড়ে ।

 

তব আমি যাব বঞ্চিত জনতার দ্বারে দ্বারে

আমি স্বপ্ন বুঁনেছি এক মুক্তির অভিসারে।

আমি জনতার- জনতা অমার

এ অভিযান থামায় সাধ্য আছে কার ?

-----------------------------------

বড় অনিশ্চিত প্রাণ

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তাঃ ১৪-০২-২০২৩ ইং

*********************

হে প্রাণ, তুই তো তোর নহে চির আপন !

আসবে ডাক যখন দিতে হবে ছেড়ে স্থান।

তুই যে বড় ক্ষণিকের মেহমান

এই প্রিয় অপনজন- এই প্রিয়ভুবন।

কে বাদশা ! কে ফকির! কে ক্ষমতাধর !

কারো নাহি পরোয়া করে যমদূত অতঃপর।

বড় অনিশ্চিত প্রাণ তব নিশ্চিত প্রস্থান

কারে এতো ভেসেছিস ভাল এই উদ্যান ?

কেউ তো রবে না সেইদিন তোর আশে –পাশে

তুই এসেছিলি একা !

তুই যাবি একা কবর নিবাসে—

বড় অনিশ্চিত প্রাণ তব নিশ্চিত প্রস্থান-

তব প্রাণের এতো ব্যাকুলতা নশ্বর প্লাবন।

---------------------------------

সোমবার, মার্চ ১৩, ২০২৩

অপার মহিমা মাহে-রমজান

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১৩-০০৩-২০২৩ ইং।

*********************

মানব মুক্তির বার্তা লয়ে এই ধরণীর তলে,

এল হে ,এল হে মাহেরামজান রহমের ফুলে,

ওই উঠেছে ওই উঠেছে রমজানের চাঁদ

জাগে হে ,জাগ হে, নাহি করে অবসাদ !

 

ওই দেখ ভরেগেছে প্রাণ বসন্ত ফুলে ফুলে

কোরআন এসেছে মুক্তি রাহে মানবের কূলে

যে বুঝেছে , সে ঈমানদার মুমিন - মুসলমান।

উঠ হে ,উঠ হে সুবহে সাদিক মাহে-রমজান ।

 

দিয়েছে খুলে ক্ষমার দ্বার আল্লাহ মেহেরবান।

ক্ষমা চাও হে, ক্ষমা চাও হে ওই মহান তর

অপার মহিমা মাহে-রমজান হে ঈমানদার।

লও হে,লও হে রহমত আল্লাহ’র -হে রোজাদার।

---------------------------------------

শনিবার, মার্চ ১১, ২০২৩

তুমি তার বিজয় মুকুট !

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১১-০৩-২৩ ইং।

***************************************

হে মানবিক বসন্ত, আজ ঋতুরাজের পথ চলা,

এখনই শুরু হউক যুদ্ধের কাফেলা।

হে যোদ্ধা, শুরু হউক বিজয়ের দিন গোনা,

পরাজয় নয়, মুক্তির বিপুল সম্ভাবনা।

দুঃখীরা শুরু করছে মহা আনন্দ উৎসব

তুমি তার বিজয় মুকুট ! তুমি তার সব।

তোমার পরশেই এতো উম্মাদনা !

ক্রমশ চলছে সেবার তরী জন-জনা ।

তোমাকে নিয়ে স্বপ্নের বীজ বপন করেছি সদ্য,

তুমি ফুট হে, তুমি ফুট হে- দুঃখী প্রাণের পদ্ম।

হে মানবিক যোদ্ধা,

আজই শুরু হউক প্রেম ভালবাসার গান,

তুমি মানবিক বলেই দুঃখীরা সব ঐক্যতান।

-----------------------------------------

জনতার বিদ্রোহ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১১-০৩-২৩ ইং।

***************************************

জনতার বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,

অধিকার চাই , মুক্তি চাই আজ বঙ্গ বুকে ।

স্বাধীনতা পেয়েছি, মুক্তি পাইনি এখনো কেউ,

নেতা পেয়েছি, নেতৃত্ব পাইনি গঙ্গার ঢেউ।

পেয়েছি দেশদ্রোহী -লুটেরাজ -দুর্নীতিবাজ,

অসৎ নীতিহীন -যোগ্যহীন -কিছু তেলবাজ।

মসনদের চূড়া হতে নেমে আসে জুলুম-অত্যাচার

প্রতিবাদী নিশ্চুপ নতশির !

জনতার বিদ্রোহ আজ চৌদিকে ধর্ম্ঘট

গর্জে উঠেছে বঞ্চিত বাঙালি পথ-ঘাট ।

ফিরে দাও স্বাধীনতা, ফিরে দাও অধিকার

ফিরে দাও গণতন্ত্র, ফিরে দাও মুক্তি সবার।

ওই শুন, ওই শুন বাঙালির উত্তাল কলরব,

জনতার বিদ্রোহ আজ বিদ্রোহ কতসব ।

---------------------------------------

তুমি হেরে গেলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১১-০৩-২৩ ইং।

উৎস্বর্গ্ঃ জনাব, তাজউদ্দিন আহম্মেদ মোল্লা।

*********************************************

তুমি হেরে গেলে শুরু হবে বিদ্রোহ চারিদিকে,

বঞ্চিত হবে অবহেলিত জনতার স্বপ্ন ভূ-লোকে।

তোমার পরশে ফুটে উঠে দুঃখী মানুষের হাসি

জগত জেনে গেছে তুমি সেই পূর্ণী শশী।

তুমি হেরে গেলে জ্যোৎস্না পাবে না কেউ,

যদি না জাগাও সূর্য্ কিরণের  ঢেউ

দুঃখী হবে পথ হারা এলমেলো পথিক !

জগত দুঃখীরা হবে বঞ্চিত দশ দিক।

অভিমান চূড়া হতে নেমে এসো ভাই,

তোমার মানবিক কুটিরে একটু দিও ঠাঁই।

শুনেছ ? শুনেছ ওই দুঃখী মানুষের কলরব ?

তোমায় ঘিরে স্বপ্ন বুঁনেছে ওরা  জীবন উৎসব।

তুমি হেরে গেলে শুরু হবে বিদ্রোহ চারিদিকে,

বঞ্চিত হবে অবহেলিত জনতার স্বপ্ন ভূ-লোকে।

----------------------------------------------

শুক্রবার, মার্চ ১০, ২০২৩

যুদ্ধের সুর-বাঁশি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১০-০৩-২৩ ইং।

*******************************

নৌকার পাল তুলে ছুট হে ঘুর্ণি তুফান !

নোঙ্গর কর হে তরী উত্তাল কলতান ।

সম্মুখে দুর্গ্ম-গিরি আঁকা বাঁকা জলরাশি

আঁধার রাত্রি হে কান্ডারী, হে পাঞ্জেরী

জ্বালাও যুদ্ধের শশী ! চালাও তরবারি

ওই দেখ মুজিবের তর্জনী ! ওই শুন বজ্র ধ্বনি !

চল হে চল যুদ্ধ রণে এখনি-

মুক্তির পতাকা উড়াও  বিজয়ের তরঙ্গে ভাসি

জয় বাংলা- জয় বঙ্গ বন্ধু যুদ্ধের সুর-বাঁশি।

নৌকার পাল তুলে ছুট হে ঘুর্ণি তুফান !

নোঙ্গর কর হে তরী উত্তাল কলতান ।

যুদ্ধের পর যুদ্ধ শেষে

লাল-সবুজের বুকে পতাকা উড়াও হেসে।

------------------------------------------

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...