বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩

প্রত্যাখান করেছি

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৩-২০২৩ ইং।

*********************

তোমার এই রূপ লাবণ্যকে ভালবাসিনি,

আমি দেখেছি অহংকারের কালো মেঘ,

যেখানে ছিল বিজলীর ভয়ঙ্কর ঝলক !

এখানে মৃত্যু ভয় ! এখানে পরাজয়-

এখানে আমি হব ক্ষত-বিক্ষত!

তাইতো এই রূপ লাবণ্যকে প্রত্যাখান করেছি

ঘৃণা করেছি ঘোর অন্ধকার রাত্রির মতো

হয়তো কেউ দেখেনি , কেউ বুঝিনি

তুমি কতটা অহংকারিনী ! কতটা ছলনাময়ী!

ঠিক অগ্নি চুল্লির মতো দাউ দাউ আগুন !

তবু বলি হঠাৎ যদি ছিটকে যাও, ফিরে এসো

তিমির রাত্রিতে ছড়াবো শুভ্রতার আলো

হদয়ের ভ্যালকুনিতে ফুটাবো প্রেমের ফুল

তুমি হবে পুস্প রাণী— প্রেমের সৌরভ !

সভ্যতার গৌরব---

তাইতো মিথ্যে রূপ লাবণ্যকে প্রত্যাখান করেছি

ভালবেসেছি, শুধু কোমল হৃদয়কে ভালবেসেছি—

------------------------------------

পরাধীন শুধু আমি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৩-২০২৩ ইং।

*********************

সেই স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি এখনো,

জানি,

শিঁশির কণাগুলো সোনালী রূপ নিবেনা কখনো,

হালকা পরশে ঝরে যাবে কিংবা উড়ে যাবে

অদৃশ্য কোন সীমানা----

সেই স্মৃতিগুলো ফিরে আসে, বারে বারে আসে

কখনো মনে হয় সদ্য ফোটা পদ্ম ফুল তুমি !

আবার কখনো মনে হয় জ্বলন্ত আগুনের গোলা !

একি কোন ভুল যোগ- বিয়োগের ?

জানি ফল শুন্য      

তবু ভালবাসার পত্র দিয়েছি তোমার রাজ্যে

এ হৃদয় স্বাধীন- পরাধীন শুধু আমি---

পাসপোর্ট পাইনি এখনো নির্বাসন দন্ডে আছি--

-------------------------------------

 

কেন এ পরিহাস ?

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৩-২০২৩ ইং।

*********************

এল হে , এল হে পবিত্র মাহে রমজান !!

এখনো ইনসাফ জাগেনি হে মুসলাম !

আমরাই আমাদের ঠকাই কেন ?

লেবাজ নিয়েছি তবু হয়নি তাকওয়াবান।

আমরাই নিঃশেষ করি আমাদের পুড়িয়ে

নেই কোন মানবতার লেশ হৃদয়ে হৃদয়ে

দিয়েছি বাড়িয়ে নিত্য পণ্যের দর দাম

তবু বলি মুসলমান আমি, রোজাদার আমি

এই নশ্বর ধরাধাম—

এই ঈমানের দাম বড় কম অবিনশ্বর জগতে

আর অনন্ত দিবসে হারাতে হারাতে

কি করে পাবে মুক্তি এই জুলুম-শোষনে ?

এই রোজা কি ঢাল হবে বিচার আসনে ?

রোজা তো ধর্য্য ছবরের মাস-

হে ঈমানদার! হে মুমিন ! কেন এ পরিহাস ?

---------------------------------------

মানুষের কত রঙ ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২৩-০৩-২০২৩ ইং।

*********************

রঙ ধনুর সাত রঙ, মানুষের কত রঙ ?

আকাশের নীল রঙ, মানুষের কত ঢং !

কেহ নাহি বুঝে তারে ভিতরে রাঙা রং

চলন বলন কত রূপ- করে সে বং চং !

মানুষরূপে চিনি তারে আদমের বংশ

তবু সে হয় গো  শয়তানের অংশ।

ছিঃ ছিঃ অন্ধকার মানুষের কর্ম্

কেহ নাহি বুঝে তারে কি তার ধর্ম্!

শয়তানের রঙ ভাই, আদমের নিখিলে

মানুষ সে আজ নাই, শ্রেষ্ঠের দখলে।

-----------------------------------

 

বুধবার, মার্চ ২২, ২০২৩

এক অন্ধকার প্রাণ

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*********************

ভালবাসা চাইতে আসিনি, জানাতে এসেছি,

সূর্যের আলোয় তুমি এক অন্ধকার প্রাণ!

এখনো তুমি আড়ালে, এখনো ‍তুমি মেঘে ঢাকা

সমদ্র তীরের চোরাবালি !

তুমি গ্রাস করে যাও নিভৃতে কত উদ্যান।

অথচ দু’হাত বাড়ালে

কত না আলিঙ্গন হত বুকে বুকে ঠোঁটে ঠোঁটে

রাত্রিতে জ্যোৎস্মা জাগত মধুর প্রণয়ে

অহংকারী চেয়ারে বসে কল্লোল দিয়েছ শুধু

বুঝতে চাইলে না

কারো প্রাণ আছে, কারো ভালবাসা আছে তোমার জন্যে

এ ঢেউ কেন রাখলে আড়ালে ?

আজ ভালবাসা চাইতে আসিনি, জানাতে এসেছি,

সূর্যের আলোয় তুমি এক অন্ধকার প্রাণ!

----------------------------------------

অসীম আগুনের নদী

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*********************

যেখানে ঝিনুক খুলে মুক্তা খোঁজে লোকে-

সেখানে দেখেছি আমি অসীম আগুনের নদী !

অনেক খোঁজেছি হিম শীতল হিমালয়-

আমি পেয়েছি তপ্ত খরা ধুঁ ধুঁ বালুচর।

জ্বলে পুড়ে কুড়িয়েছি ভালবাসার সুখ !

নিভৃতে চেয়েছি তবু সে থাকুক তবু সে হাসুক

আমার ভালবাসকে ছুঁতে পারিনি কখনো

তবু চেয়েছি ভালবাসা দিতে পাগলের মতো

শুধু সে দিয়েছে অসীম আগুনের নদী-

তার ভালাবাসার ভাষা বিষ্ময়ে পড়েছি-

মর্ম্ বুঝাতে পারেনি,ঝিনুকের ভিতরেই মুক্তা।

আজ এখানে আগুনের গোলা হৃদপিন্ড ছুঁয়ে।

---------------------------------------

 

মুঞ্জর করা হলো

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*********************

প্রেমের সব জানালা বন্ধ করা হলো,

হাত পা বেঁধে প্রচন্ড আঘাত করা হলো

প্রবল অপমানে রক্তাক্ত করা হলো প্রাণ

জুড়ালো প্রত্যাখান করা হলো আবেদন

মুঞ্জর করা হলো ব্যাদনার ফোয়ারা

সীমাহীন অথৈ জলে চেঁচিয়ে উঠল সে

কেউ আসল না, কেউ বুঝ না

লাশের কফিন আনা হলো হত্যা করে

হৃদয় আছে, ভালবাসা নেই

সে চিৎকার করতে পারে না, বলতেও পারে না

ভালবাসা এক অভিশাপ!

----------------------

একটু যদি জানতে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*******

একটি জিজ্ঞাসা পুড়াচ্ছে নিয়ত,

ভিতরে ছুঁয়েছে লেলিহান শিখা অবিরত!

কোন অপরাধে অপরাধী এ প্রাণ ?

চিতার চাবুক যেন মর্মে মর্মে হেনেছে আঘাত !

হয়তো অজান্তেই গিয়েছিল ছুটে পুস্প বাগানে

তাই বলে কি এত কাঁটার আঘাত ?

একটু যদি জানতে ক্ষত বিক্ষত কতখানি

হয়তো প্রসারিত করতে কোমল শোভন প্রাণ

এখন বৈশাখির মেঘে ঢেকেছে আকাশ

ক্ষুধার্ত্ পাখি ফিরে আসে, শুন্যে ফিরে আসে

এ যন্ত্রনার ঝড় আর কতদিন ?

আর কতকাল এ বসূধায় জ্বলবে আগুন !

----------------------------------

এ ফুলের পরাজয় নেই

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২২-০৩-২০২৩ ইং।

*********************

এ ফুলের পরাজয় নেই, কখনো নেই বুকের বুননে,

যত ক্ষয় আসুক যত ভুল বঝুক যতই দুরে যাক নির্জনে।

তবু এ ফুল শাখে শাখে ফুটে যাবে কঠিন পাথরে

এ আঁখি জানে, এ প্রাণ জানে এর মূল্য কত নশ্বরে।

যতই একা থাক, যতই দুরে থাক, যতই ভুলে যাও

সুবাস তো ফিরে আসে শহর- গঞ্জ- গাও

পরাজিত ফুল তনুর তিমিরে বারে বারে হানে আঘাত !

ফুলের খুঁজে এ প্রাণ ছুটে বেড়ায় দিবস কিংবা রাত।

তুমি তো সেই ফুল ! ভালবাসার ফুল-

এ ফুলের পরাজয় নেই হোক সে ভুল।

কতদিন আর রক্ত ঝড়ে নিহত হব আমি ?

তবু আমি চাই শাখে শাখে প্রতিদিন ফুট তুমি।

------------------------------------------

মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

তুমি কোথায় ?

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ২১-০৩-২০২৩ ইং।

*********************

ফুল ফুটে ফুল ঝরে তবু শুন্যতা !

তবু তারে বাগান বলি সবুজ শ্যামল তরুলতা।

এখানে কভূ হিম শীতল কভূ রৌদ্রের প্রখরতা।

এ পথ বড় বন্ধুর- বড় নিষ্ঠুরতা

তবু ভালবাসি তবু ভালবাসে তবু মৌনতা।

তবু প্রাণ নিজেকে বিষের দহনে পোড়ায়

তবু ছুটে! তবু আশায় ! তবু হারায়—

তবু খুঁজি তবু বলি- তুমি কোথায় ?

আমি ভাবি, আমাকে ভাবায় ! আমাকে তাড়ায়—

তোমার সন্ধানে এ বসূধায়-

---------------------------------------

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...