সোমবার, জুন ১২, ২০২৩

পিতা- কন্যার যুগল বন্ধনে

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১২-০৬-২০২৩ ইং

*************************

পিতার ক্লান্তি লগ্নে,কন্যারাই ফিরে আসে,

লোভ-লালসার উর্ধ্বে উঠে পরম ভালবেসে।

কেউ হয়তো চলে যায়, ভুলে যায়

চাওয়া পাওয়ার হিসেব কষে,

পিতা যখন মৃত্যুর শয্যায় বিষম ছটফটায়,

কেউ কেউ ব্যস্ত হয়ে উঠে সম্পক্তির হিস্যায়

আর কন্যারা দায়িত্ববোধের সীমানায়

শ্রদ্ধা- ভালবাসায়

সেবার পতাকা উড়ায়।

পিতার বুকে হাত রেখে বলে- আমি আছি তো !

অভয়ের বাণী শোনায়-

পিতা- কন্যার যুগল বন্ধনে

জ্বলে উঠে স্বর্গিয় প্রদীপ, হেসে উঠে পিতার প্রাণ।

পিতা খুঁজে পায় নির্ভর ঠিকানা ।

কন্যা পিতাদের শীতল ছায়া,সবুজ মাটি ,

যেখানে ভালবাসার ইস্পাত কঠিন ঘাঁটি।

এখানে নেই কোন  দুঃখ, সর্ব্নাশের খাল

কন্যারা ঘাত প্রতিঘাতে পিতার বিজয় পাল।

---------------------------------------

প্রেমের অমৃত পানে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৬-২০২৩ ইং।

**************

এ হৃদয় ভস্মীভূত শ্মশানের দহনে !

অসীম যন্ত্রনা বুকে সবেগে আঘাত করে

এক আবেগের মন মন্দিরে

বয়ে যায় তুমল ঝড় মৃত্যু যন্ত্রনায়

কল্পনার ফুলগুলি ফুটে উঠে দীপ আলোকে

তবু ভালবাসার মসনদে ডাইনীদের আনাগোনা

ওরা বুঝে না রক্তময় রিক্ত প্রাণ

নিঃশেষে নিশ্চিহ্ন করে দেয় প্রেমের দূর্গ্

আজ এ হৃদয়ে দীর্ঘশ্বাস !

কাকে ভালবেসেছিল এ অবুঝ প্রাণ ?

জানি , প্রশ্নের উত্তর আসবে না কোনদিন

তবু বিশ্বকে বলে যাব

ওই ডাইনীকেই ভালবেসেছিলাম উথরোলে

আজ এখানে তৃষ্ণার্ত্ প্রাণ

প্রেমের অমৃত পানে অপলক দৃষ্টি হানে

উম্মুখ হৃদয়ের আর্তনাদে----

-----------------------------------


 

প্রেমের বাসর ঘর

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৬-২০২৩ ইং।

**************

ঠিক জোয়ার ভাটার মত বদলে যাও নিয়ত !

কখনো কালো, কখনো আলো, কখনোবা নিষ্ঠুর

কখনোবা যেমনটা চাই তেমন,

কবিতা বুঝি, গদ্য বুঝি কিন্তু তোমার অভিনয় বুঝিনা

যদি অভিনয় শিল্পী হতে

হয়তো রূপালী পদার্য়্ বেশ মানাতো, আর আমি

বুঝে নিতাম সবকিছুই অভিনয় !

এত কষ্ট লাগত না, এত দুঃখ লাগত লাগত না

তাহলে যে হাসিটা দাও, যে চাহনীটা দাও

তার সবকিছুই কি মিথ্যে ?

ঠিক জোয়ার ভাটার মত বদলে যাও নিয়ত !

এ ছলনার শেষ কোথায় ?

দিগন্তের পর দিগন্ত ছুঁয়েগেছে প্রেমের রশ্মিটুকু

এক নির্মোহ আবেগে--

তবু প্রেমের বাসর ঘরে বিবর্ণ্ মৃত্যু বীজ !!

-------------------------------------------


যদি একটু পরশ দাও

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৬-২০২৩ ইং।

**************

শুন্য প্রাণের কোষে কোষে

অজান্তেই তুমি এসেছিলে মিষ্টি হাসিতে !

নিঁপুন পরশে ঢেউ তুলেছিলে অন্তর গভীরে

ভেসে নিয়েছিলে ভালবাসার কিণারে

নিঃশব্দে প্রেমের বীজ বুঁনেছিলে প্রত্যেক স্নায়ুতে

প্রত্যেক শাখে শাখে আজ অঙ্কুরিত

সেইসব বীজগুলো-

বসন্তের মত উম্মুখ রসালো পাঁপড়িগুলো

যদি একটু পরশ পেত !

ভালবাসার সুগন্ধি ছড়ায়ে যেত দিগন্ত পেরিয়ে

একান্ত কোন রোমান্টিক সংকেতে

আলিঙ্গনে আলিঙ্গনে মেতে উঠত

প্রণয়ের প্রবল উৎসবে-

জানি না, গোপনে নক্ষত্রগুলো খসে যাচ্ছে কিনা

তবু অপলক চেয়ে আছি পূর্ণির সন্ধানে

যদি একটু পরশ দাও—

-------------------------------------

খুব গভীরে অনুভব করি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৬-২০২৩ ইং।

**************

এমন করে তাকালে যেন পূর্ণিমার চাঁদ!

মিষ্টি হাসি দিয়ে ভেঙ্গে দিলে জীবনের অবসাদ ।

এ হাসির জন্যই অপলক চেয়ে থাকি

ঘন কালো আকাশের দিকে-

তুমি না তাকালে মনে হয় দুর্ভিক্ষের করাল গ্রাসে

পৃথিবীটা নিঃসঙ্গ হয়ে যায় শুভ্র কফিনে

জীবন্ত লাশ যেমন প্রেমহীন প্রাণ !

আমি তেমনই ঝরা বকুল হয়ে যাই

যদি তুমি হাসিটা দাও শিশির বিন্দুর মত

আমি জেগে উঠি হিমেল পরশে সোনালী রৌদ্রে

খুব গভীরে অনুভব করি কোমল ভালবাসা

যেখানে শুধু তুমি- শুধু তুমি

আমারই আলো, আমারই মধুচন্দ্রিমা

তাইতো পৃথিবীকে বলি তুমিই আমার ফুলশয্যা

প্রেমের উথরোল তরঙ্গ

শুন্যতার অনুপম সর্প্শ, সুখ স্বর্গের ঠিকানা।

------------------------------------------

রবিবার, জুন ১১, ২০২৩

আজ পৃথিবী শোকাহত

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৬-২০২৩ ইং।

****************

ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!

হে প্রাণ তুমি এসেছিলে যেখান হতে

সেখানেই করতে হবে প্রস্থান !

কে আগে ,কে পরে, কে জানে শুনি ?

মৃত্যুর পরওয়ানা বুঝে নাকো প্রেমের ধরণী !

এইতো সেদিন তুমি ছিলে প্রাণবন্ত এক প্রাণ,

হেসে খেলে গেয়ে গেছো জীবনের জয়গান।

আজ তুমি নেই এ পৃথিবীর প্রান্তরে

চলে গেছো দূর- বহুদূর রক্তের বাঁধন ছেড়ে

যেখানে কেউ নেই শুভ্র কফিনের ভিতরে !

ওই অন্ধকার কবরে-

তোমার এ প্রস্থানে জগৎ স্তম্ভিত! প্রাণ ব্যথিত

আজ পৃথিবী শোকাহত !

তবু দু’হাত তুলে ফরিয়াদ করি বিধাতার সনে

তিনি যেন ক্ষমা করেন কাল হাশর ময়দানে।

-----------------------------------------

শনিবার, জুন ১০, ২০২৩

তোমার এ পরাজয়ে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৬-২৩ ইং।

******************************

যেখানে প্রেমের স্বর্গ্ রাজ্য  ছিল,

হৃদয় উথরোল ছিল মিছিলে মিছিল।

যেখানে ফুটত ভালাসার মঞ্জরী.

আজ সেখানে বিরহ ব্যদনা সহচরী !

তাই ব্যথাতুর ক্ষত বিক্ষত প্রাণ

যদিও ভালবাসা ছিল চিরন্তন ।

মোহেরা নিষ্ঠুর হাত বাড়াল চৌদিকে

গ্রাস করে নিল ভালবাসার পৃথিবীকে !

তুমিও অহংকারী হয়ে গোধূলী সন্ধ্যায়

প্রণয় প্রদীপ নিবে দিলে ফুল শয্যায়!

কঠিন আঘাত লাগে বিপুল যাতনায়

তবু আসলে না ভালবাসার সুখ-সূধায়

নিভে গেলে উত্তাল ঝড়ের ঘূর্ণিপাক !

তোমার এ পরাজয়ে বিশ্ব হতবাক!

------------------------------------

তবু লিখে যাাব কবিতা

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৬-২৩ ইং।

******************************

হৃদয়ের তরঙ্গতে প্রেমের ফুল

হয়তো রচে গেছে ভুল !

যদি  প্রাণেরা জানতো এত বিষাদ বিধুর

হয়তো কেউ ভালবাসত না বিন্তর !

হৃদয় - হৃদয়হীনা এখন

আগুনের শিখায় প্রজ্জ্বলিত প্রাণ।

তবু ভালবাসে অনুপম কারুকার্যে নিয়ত

যদিও হৃদয় উত্তপ্ত গলিত।

তুমি এসেছিলে অবুঝ প্রাণে আকস্মাৎ

আর তাতেই করে গেলে

প্রমত্ত গতিতে ঘাত-প্রতিঘাত !

হয়তো কোনদিন লেখা হবে নীল ইতিহাস

সেদিন না হয় করে যেও পরিহাস !

যতই আঘাত কর

তবু লিখে যাাব কবিতা

তবু বলে যাব তুমি আমার নিঃশ্বাস !

-----------------------------------------

যতই আমায় নিন্দা কর

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৬-২৩ ইং।

******************************

যতই আমায় নিন্দা করে দাও না যত গালি,

আমি কিন্তু ভাবছি তোমায় প্রাণের বুলবুলি।

তুমিই আমার গদ্য-পদ্য প্রেমের প্রিয় ছড়া,

যতই আমায় নিন্দা কর তুমিই নিত্য পড়া।

তুমি যতই হও না কেন ঝাঁল কিংবা টক

আমি ততই ভাবি তোমায় মিষ্টি স্বাদের সুখ।

তোমার প্রাণে যতই আমি হই না কেন মন্দ,

আমার কাছে তুমি সদা বেলী ফুলের গন্ধ।

যতই আমায় নিন্দা কর তোমার দিকে ঝোঁক,

যতই তুমি নাহি বুঝ আমার প্রাণের দুঃখ ।

তোমায় আমি ভালবাসি কেমনে দিব ছুটি ?

তুমি আমার হৃদয় তাবু- জীবন ঘরের খুঁটি।

যতই আমায় নিন্দা করে দাও না যত গালি,

আমি কিন্তু ভাবছি তোমায় প্রাণের বুলবুলি।

-------------------------------------------

মানবিক মহাপ্রাণ

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১০-০৬-২৩ ইং।

******************************

মানবিক মহাপ্রাণ, সেবা করে মানবের,

ঐকের ডাক দেয় নাহি ভেদ ধরা তর ।

কে সে ? কে সে ? গরীব দুঃখীর আপজন!

বিভেদ ভুলে যে সাম্যের ডাক দেয়

সে জন- সে জন- সমাজের প্রিয়জন।

যদি সে আসে গো নাহি রবে অভাবও

মানবিক প্রাণ জনের এ তার স্বভাবও ।

মিলে মিশে থাকে সে প্রভূ তার রক্ষী,

জগতের কর্ম্ সব হাশরের স্বাক্ষী।

ধর তুমি ,ধর হে বঞ্চিতের হাল-চাল,

সাম্যের ডাক দাও নাহি করে গোলমাল।

ওহে ,এপার- ওপার নাহি কোন সমাচার

আমরা মানুষ সবে এ ধরনী তর

এটাই ব্যাপার !

মানবিক মহাপ্রাণ, সেবা করে মানবের,

ঐকের ডাক দেয় নাহি ভেদ ধরা তর ।

-------------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...