রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

শুধু চিনে নে পথ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং
*********************
কোথায় ছুটেছিস রে ভাই মনুষ্যত্ত হারায়ে ?
প্রভূতো দিয়েছে তোরে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়ে।
পথ হারা পথিক তুই অচিন দেশ পারায়ে,
কার তুষ্টে চলেছিস আপনারে অনল পুড়ায়ে?

বল কে মুক্তি দিবে তোরে !
ওরে যুদ্ধের তরবারি তোর ঘরে
তুই ছিলি তুই আছিস ওরে
আয় ফিরে আয় তাঁর মত করে।

ওরে শ্রেষ্ঠ, ওরে রাজ !ওরে রতন-মাণি !
সত্যের ডাক দিয়ে ফিরে আয় এখনি।
তোর ঘর যে সজ্জিত স্বর্গিয় সুখে.
শুধু চিনে নে পথ উথরোল বুকে ।

পরের হক মাড়ায়ে যাসনা রে পথ বাড়ায়ে,
আঁধার জাগবে উদয় পানে আলো হারায়ে।
-------------------------------------

পথিবী মুক্তি চায়


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং
*********************
এখন মানবেরা বিশ্বের বড় বিস্ময়!
কখন যে পলটি খায়, রঙ বদলায়।

কে জানে তা কত দূর ! কোন সীমানায়?
মানুষেরা অন্ধ ছুটেছে মুক্তির পথ হারায়!
যে মানবেরা উঁচুশির গর্জিত গরিমায়;
সে আজ নতশির তাগুদের ছায়ায়।

সেই আলোকিত মানুষেরা কেথায়?
এখন শুভ্র প্রাণ তো দেখি না বসূধায়।
যেমন সেনাপতি তেমন অধিপতি,
লোভ মোহের তরে করেছে মাথা নতি।

নীতি- নৈতিকতা ঢেকেগেছে মেঘের ছায়ে,
গগণে সহসা জাগেনা আর আলোক মেয়ে।
এই পথিবী মুক্তি চায় ,
ফিরে এসো হে মশাল জ্বালায়।
------------------------------------

ওরে এই মানবই পারে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৮-০৪-২০২৪ ইং
*********************
ওরে এই মানবই পারে শ্রেষ্ঠ হতে দুনিয়ায়,
মানুষের উপর কেহ নাই সৃষ্টি জগতে হায় !

যদি সে সত্য পথে থেকে দৃঢ় রাখে ঈমান,
এর চেয়ে অনুপম আর কেহ নাই- হে ইনসান।
তবুও মানুষই করেছে আপনারে অপমান,
তাগুদেরে নিয়েছে লুফে প্রাণ হতে প্রাণ।

লোভ লালসা হিংসা বিদ্বেষে রাজা- মহারাণী,
হারিয়েছে রাজমুকুট ফেতনা ফ্যাসাদে ধরণী।
যদিও রক্ত মাংস ,অস্থি মজ্জা মানবের গায়,
তবু হারিয়েছে সৌরভ আপন কর্মের মহিমায়।

এই জগতে হায় মানবের সম শ্রেষ্ঠ কেবা,
যদি অন্তরে লুফে নেয় চির সত্যের কাবা !
--------------------------------------------

শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

অশুভ প্রতিযোগিতা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৮-০৪-২০২৪ ইং
*****************************
কার ধ্বংসে কে কত বড় এই সংগীতে,
অশুভ প্রতিযোগিতা উঠেছে আজ মেতে,
হউক সে জুলুম অত্যাচার এই ধরণীতে,
তবু চাই- হার মানা যাবেনা কোনমতে—

আজ বিষাক্ত মৌয়ের শূলে শূলে
নীলাভ বর্ণ সাম্যের ফুলে ফুলে।
মানবতার পাঁপড়ি গুলো পড়ে যেতে যেতে
ফুল শুন্য বাগান হয়েগেছে মানবের ক্ষেতে।

হিংসের দলেরা ভাই আজ উঠেছে মেতে,
কে বড়! কে ভিত্তশালী,কে ক্ষমতার চৌকিতে
এসব হিসাব নিকেষ চলে উথরোল মত্ত রণে,
কি অশুভ প্রতিযোগীতা আজ প্রাণে প্রাণে!
------------------------------------

বিষম শত্রু


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৮-০৪-২০২৪ ইং
*****************************
ওই খেপেছে ঘরে ঘরে রক্তরে ভাই,
শত্রুতার সুর উঠেছে আপন কেহ নাই।
শুনি শুধু চৌদিকে ফাইট আর ফাইট !
লেফ্ট্! রাইট ! লেফ্ট্! রাইট !

কেউ কার মুখ দেখে না বলে নারে ভাই,
করে দখল জমি জমা লাল নিশান উড়াই।
এতো হিংসা- এত বিদ্বেষ -এত দুশমনি !
রক্তের ভাল চায় না রক্ত - এ ধরণী।

রক্তরে করে হেয় পাড়া পড়শি লয়ে,
জোড় যার মুল্লুক তার এই শ্লোগান দিয়ে।
গাছ কাটে, আইল কাটে রক্তের বাঁধন!
বিষম শত্রু হয়ে যায় প্রিয় আপনজন।
-----------------------------------

প্রহরী করেছে চুরি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৮-০৪-২০২৪ ইং
*****************************
পদে থেকে সাধু বলিত আপনারে জাহিরে.
এর চেয়ে চৌকুস নীতিবান আফিসার নাইরে ।

কত দম্ভ গর্ব ছিল ক্ষমতার অহংকারে,
বলিত সদা নহে সে মুক্তিযুদ্ধের বাইরে।
এখন শুনি দুর্নীতিবাজ অবসরের পরে,
অঢেল সম্পদ বাড়ী গাড়ী নিজস্ব বহরে!!

কত টাকা বেতন পেত সে চাকুরী কালিন?
দুদক কি নেয়নি খবর কোনদিন !
স্বাধীনতা স্বপক্ষের অফিসার যদি হয় এমন,
তাহলে বাকী অফিসারগুলো কেমন?

যখন চেয়ারে কিংবা ক্ষমায়- সে নহে চোর!
অবসরের পরে হয় জানাজানি এই খবর।
প্রহরী করেছে চুরি বাংলা মায়ের ধন !
তবু রাজা চোখ বুজে গায় মুক্তির গান।
------------------------------------------

ছুঁড়ে দাও ভীরু প্রাণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৭-০৪-২০২৪ ইং
*****************************
বিপুল আত্মবিশ্বাসে এগিয়ে যাও সম্মুখ,
বিজয়ের অদম্য বাসনায় খুলে দাও বুক।

প্রবাহিত কর রক্ত কণিকা শিরা-উপশিরা,
দুর্বার ছুটে যাও যুদ্ধের মত্তে এই বসুন্ধরা।
অন্তরে নিয়ো না কুভ বিরহের জ্বালা,
প্রবল প্রলয়ে ধেয়ে যাও তব হে চঞ্চলা।

ছুঁড়ে দাও ভীরু প্রাণ হে রণ বীর ,
বিজয় তোমার চরণ তলে আসিবে অধীর!
হে,যুবক, তুমি কাঁদিবে না কভূ নতশির,
তুমি মুক্তি যোদ্ধার উত্তরসূরী- এ বঙ্গ তর।

ভীরুরা বিরহে কাঁদে তব ব্যর্থতার সাথে,
তুমি বিজয়ের হাসি লক্ষ শহীদের রক্ততে।
-----------------------------------------------

তোর কণ্ঠে শুনেছি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৭-০৪-২০২৪ ইং
*****************************
জাগিলরে নবীন,আসিলরে জোয়ার,
নোঙ্গর করিছে তরী,ভয় নেই আর!
এবার বজ্র হুঙ্কারে ভাঙিল দুয়ার
ঊষার আলো জাগিছে সবুজ প্রান্তর।

বাংলার মাটিতে ফুটিছে তৃণ-ফুল-ফল
ওরে আলো, ওরে শক্তি ওরে নবীন বল।
তোর কণ্ঠে শুনেছি আমি অভিনব গান,
তোর হাতে পতাকা দেখেছি উজ্জীবন।

তোর জাগরণে স্বপ্ন বুঁনেছি হে নবীণ!
ইয়াবা -মদ-গাঁজা -নিস না কোনদিন।
এই দেশটারে গড়ে যা আনন্দ-বিহ্বল,
বিজয় নিশান উড়িয়ে দে তুমুল কল্লোল।
-------------------------------------

কেউ পারবে না


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
তোমারে কেউ পারবে না করতে আড়াল ,
নিন্দুকেরা নিন্দা করেই থাকে চিরকাল ।

তাতে সূর্য কিরণের পড়ে না কোন দাগ,
এটা কালো মেঘের নিস্ফল রাগ-অনুরাগ।
হিংসুকের হিংসা করাই কাজ
তা কি জান না,ভাই ?
বিনিদ্র রাত্রি জাগে আক্রোশে বৃথাই।

উর্বর জমিনে ফুল ফুটবেই ডানা মেলে,
সৌরভ সুবাসে বাগান হাসবেই ফুলে ফুলে।
এখানে কীট পতঙ্গ থাকবেই শিহরি,
তবু তুমি উত্তাল সমুদ্রে রাত্রির পাঞ্জেরী।

যদিও পরনিন্দা হিংসে বিদ্বেষ আদি শব্দ !
তবুও তুমি নও কোন ভয়ে অবরুদ্ধ!!
তোমারে কেউ পারবে না করতে আড়াল,
যতই হিংসে -বিদ্বেষ করুন মেঘের দল।

উদ্যোক্তা হও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখ ২৬-০৪-২০২৪ ইং
*****************************
দাসত্বের শৃঙ্খল ভেঙে গর্জে উঠ হে নব,,
স্বপ্নের মঞ্চে যেন শুরু হয় বিজয় উৎসব।
দাসত্বকে ফাঁসির মঞ্চে ফাসি দাও,
দৃঢ় উদ্যামে উদ্যোক্তার সারথী হও।

কে সে মনিব ! কোথায় তার বাড়ীঘর ?
সে যদি পারে, তুমি নও্ কেন হে বাহাদুর!
দাসত্বকে ফাঁসি দাও ঝড়ের কল্লোল,
উদ্যোক্তা হও দুর্ণিবার -চঞ্চল হিল্লোল।

হে নব,নবীণ সুরে গাও গান শক্তি বল,
সমুদ্রে তুল তুফান মত্ত জল-ছলছল।
চাকর নয় মুনিব হও তুল হে হুঙ্কার !
নব উদ্যামে উদ্যোক্তা হও বিপুল ঝঙ্কার।
----------------------------------------

বাবা দিবসের প্রার্থনা (গান)

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** তোমাকে নিয়ে কবিতা লিখতে বসলে কলম...