সোমবার, অক্টোবর ২১, ২০২৪

ব্যাঙ নাচিছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

**********************

 

স্বাধীনতার ঊষা উঠাইতে  পারিস নে হায়,

ব্যাঙ নাচিছে হাতির কপালে এই জমানায়!!

 

যা কিছু অর্জ্ন এসেছিল ভেঙে ভেঙে যায়,

অন্ধ চক্ষুরে পথ দেখায়, আছি বিষ্ময় ভাবনায়!

সাপের বিষে খুঁজি মধু কাননের ফুল হারায়,

কেইঞ্চা বলে বাঁশে’রে আমি বড় এই ধরায়।

 

অজ্ঞ দেয় আলো জ্ঞানী’রে,তুমি কোথাকার?

পিচ্ছি বলে আমি বীরযোদ্ধা পরাধীন ধরণীর ।

আজি মুর্খ্ লিখে ঐতিহ্যের কবিতা মহা-কাব্য!

আমি ভীত কম্পিত শঙ্কিত বলিনা এটা অসভ্য!

 

বিবেক’কে করেছি কারারুদ্ধ- ম্লান -শুষ্ক মুখ,

পরাধীনতায় খুঁজি ঐশ্বর্যরাশি স্বাধীনতার সুখ।

ব্যাঙ নাচিছে হাতির কপালে বীর বাহাদুর কই?

মোনাফিক মীরজাফর ধরিছে আজ বঙ্গের মই!!

--------------------------------------------

দিব নাকো সুর

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

**********************

তোমার স্বৈরতন্ত্রে আমি দিব নাকো সুর,

দেশদ্রোহী দোসর যত তাড়াব দূর বহুদূর!

 

আমার সোনার বাংলা গাইব প্রীতি-সুমধুর,

মাতৃকারে বাঁধিব আমি দৃঢ় শপথে এ অন্তর।

প্রেমের ছন্দগাঁথা কবিতা বলিব দুঃখের ক্রন্দনে,

বজ্র কণ্ঠে করিব প্রতিবাদ বিষাদবিধুর উদ্যানে।

 

আমি বলিব মুক্তির কথা, আমি পূজিব সাধুরে,

আমি দিব ঐক্যের ডাক প্রমত্ত সিন্ধুর প্রান্তরে।

স্বাধীনতাকে বাঁধিব আমি লাল সবুজের বন্ধনে,

এসো হে এসো হে দেশপ্রেম নিয়ে মাতৃকার-পানে।

 

যে দ্বন্দ্ব যে সংঘাত যে দোলা ধূলিমাটি মাতৃকার,

এখানে আমি দিব নাকো সুর মুক্তি’রে খুঁজিবার।

-----------------------------------------

ভয়তন্ত্র

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

**********************

আর কত কাল প্রহর গুনিব হে কান্ডারী?

এখন যে ভয়তন্ত্র গ্রাসিয়াছে স্বাধীন তরী!

 

বিপ্লবে পাওয়া স্বাধীনতা আজ যে মরি মরি,

মাতৃকারে ঘিরিয়াছে সেই পুরানো সুর বাঁশরি।

বুঝিতে পারি না কি জানি কি আছে দুশমনে,

স্বাধীনতা বলো তবু অবরুদ্ধ বজ্র কণ্ঠ তানে।

 

কি অজানা ভয় ঘুরে ফিরে দুষ্ট অঙ্গুলি তুলি,

স্বৈরাচার ভঙ্গিতে অকুল সিন্ধু উঠিছে আকুলি।

এরূপ স্বাধীনতা চাইনি রক্ত ঝরা অন্বেষণে,

নিয়ত গ্রাসিয়াছে ভয়তন্ত্র স্বাধীন গৃহকোণে!

 

জুলুম অত্যাচার হুলিয়ায় নাচিতেছে শাসক দল,

রাগ ক্রোধ, প্রতিশোধ হানিতেছে আঘাত বঙ্গ তল।

 

স্বাধীনতা যেন ছলছল-আঁখি ব্যথাতুর অশ্রুজলে,

চরণ তলের পিচ্ছি ব্যাঙ উঠিছে হাতির কপালে।

------------------------------------------

স্বপ্নের উদ্ভোব

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

**********************

 

একটি স্বপ্নের অভিসারে, একটি মুক্তির সংস্কারে,

সকল দেহ প্রাণ খুলে দিয়েছিল বিপ্লব সমরে ।

 

আজও দেখি ঘন শ্রাবণ মেঘের মতো অবিরত,

সেই পুরানো ধারায় রসের ভারে মাথা নত।

একটি স্বপ্নের অভিসারে তোমারে ডেকেছিল দ্বারে,

সেই তুমিই মার বুকে ছুরি বিঁধালে – মীরজাফরে।

 

স্বৈরতন্ত্রের সুরে গেয়ে  যাও বেসুর গান আত্মহারা

তোমার মাঝেও সেই দেশদ্রোহী সুরের আকুল ধারা।

এখনো বৈষ্যমের স্রোত ধারা বহে রাগ-ক্রোধ,

এখনো মদ পথ ভিন্নতায় হিংসা বিদ্বেষ প্রতিশোধ!

 

একটি স্বপ্নের অভিসারে রাত্রি বিছানো অন্ধকারে,

লক্ষ শহীদের রক্ত ঝরেছিল দূর্গ্ হতে যুদ্ধের সমরে।

আজ সেই স্বাধীনতা কোথায়? জনতার মুক্তি কোথায়?

যে যায় লঙ্কাায় সে হয় রাবণ লোভ লালসার বসূধায়।

 

পালা বদল হয় শুধু বদল হয় না স্বৈর মনোভাব!

মসনদের কোথাও যেন নেই সেই স্বপ্নের উদ্ভোব।

 ----------------------------------------

                                 

রবিবার, অক্টোবর ২০, ২০২৪

মবতন্ত্র

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

************************

মবতন্ত্র মুক্ত হয়ে আছ তুমি সুমধুর স্নেহে,

মাতৃকার দুঃখদৈন্যে তুমি জাগ তীব্র দহে।

 

কি এক নিষ্ঠুর অশ্ব তুমি এই করুণক্রন্দন!

আপনার হাতে তুলে নেও বিচার অসুরবন্ধন।

চারিদিকি অশুভ চিহ্ন তোমার সভ্যতাহীন,

বিবেক এখানেও অবরুদ্ধ নিদারুণ কঠিন।

 

গণতন্ত্রের সব বাহু গ্রাসিয়াছে মবতন্ত্র- স্বৈরতন্ত্র,

অধিকার –স্বাধীনতা লুটিয়াছে নিষ্ঠুর শাসনতন্ত্র।

জনে জনে যুদ্ধ-দ্বন্দ্ব বাঁধিছে উগ্রবাদের সাজে,

শাসক এখানেও বহ্নিবান বজ্রসম  বঙ্গ মাঝে।

 

শুধু অপকর্ম্! বিচারহীনতা মবতন্ত্র নিশিদিন,

স্বাধীনতার বাহুতে পরাধীনতা সর্বত্র স্বাধীন।

শাসক যেন এসেছে শুধু ইতিহাস করিতে টানাটানি,

ওরা গেছে ভুলে সেই রক্ত ঝরা শহীদের দেহখানি।

 

মবতন্ত্রের নেশায় মেথেছে কেবলই সুখাস্বাধ,

মাতৃকার দুঃখদৈন্যে অধীর প্রহরে আছে মুক্তিবাদ।

------------------------------------------

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

সে-ই- তোর কবি

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৯-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কবিতার  কবিকে দিতে হবে খাঁটি দাম,

হে বিবেক,তোমারে সেই কথা জানালাম।

 

ওরে দেখে যাও বঙ্গ জননী উঠেছে ক্ষেপে,

কোথাকার মিথ্যে সত্যের টুটি ধরেছে চেপে।

যে কবির কবিতায় বিপ্লবীর প্রাণ জাগে।

সে কবিতা তো কেউ লিখেনি তার আগে।

 

ওরা কারা আজ এত মিথ্যার দায়ভাগী,

চারিদিকে ক্ষেপে উঠেছে ঘৃণার কামান দাগি।

ইতিহাস বলে, ইতিহাস স্বাক্ষী দেয়- এ তুমি,

মৃত্যুঞ্জয়ী মহাকবি!লাল সবুজের স্বদেশ ভূমি।

 

ওরে পথ ভ্রষ্ট বিবেক কানে দেয় হাত চাপা,

বঙ্গ জননী উঠেছে ক্ষেপে,ছুটেছে ক্ষ্যাপা।

কবিতার  কবিকে দিতে হবে নায্য সন্মান,

ওরে বিদ্রোহী যত রুখে দে,রুখে দে অপমান।

 

ওরে কবিতার কবিকে রেখে দে অন্তর কোলাহলে,

ইতিহাস বলেছে সে-ই -তোর কবি চিরদিন কালে।

------------------------------------------------

সেই পুরানো শত্রু

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৯-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

হে বঙ্গ জননী,তোমার এ অশ্রুঝরা চাহনী,

আর সহিতে পারি না মাগো এ দেশদ্রোহী বাণী!

 

উজ্জ্বল গগণে উঠিছে ভরি ঘন কালো মেঘ,

রাত্রির আঁধারে বজ্র হানিছে আঘাত তীব্র বেগ।

এখনো সেই পুরানো শুত্রুরা মীরজাফর রূপে,

পুড়ে দিতে চায় রক্ত ঝরা ইতিহাসের পাতা ধাপে ধাপে।

 

হে বঙ্গ জননী, তুমি এসেছিলে যার হাত ধরে,

তারেই মুছে দিতে চায় সেই পুরানো শত্রু দোসরে।

হে বঙ্গ জননী তোমারে যে নিয়েছি এ বুকে,

তবু সংশয়! তবু শঙ্কা!চারিদিকে মুনাফিক ঢুকে।

 

ওরা কারা ভক্তি পাবন শত্রুর পূজার ধূপে?

জাগো হে জাগো বঙ্গ জননী নব যোদ্ধা রূপে।

-----------------------------------------------

এতো নিন্দ্রা কেন

 

এতো নিন্দ্রা কেন

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৮-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

খুব ভীবৎস ভয়ঙ্কর লাগছে হে কান্ডারী!

চারিদিকে তিমির রাত্রি ডুবিতেছে  সোনার তরী।

 

মুহুর্মুহু বিস্ফোরণে মায়ের বুক আজ চৌচির,

তবু তুমি নিশ্চুপ! তবু তুমি খুব ধীরস্থির।

মনে হচ্ছে কেউ যেন তুলে নিচ্ছে ঠোঁট থেকে লাল,

এখন ফ্যাকাশে ঠোঁটে ভয়ে কাঁপছে আকাশ পাতাল।

 

শরীরে মাংস ছিড়ে খাচ্ছে সেই পুরানো শকুকের ঝাঁক!

ভয়ঙ্কর অশনি সংকেত! তবু তুমি তারেই দেও হাক।

মনে হচ্ছে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে সুব্র চাঁদ

শরীরে  বিষাক্ত সর্প বিষের অবিকল স্বাদ।

 

হে কান্ডারী এতো নিন্দ্রা কেন রাত্রি চিরদিন!

ওরা বাইছে  উল্টো তরী গাইছে বিদ্রোহী গান।

------------------------------------------

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

কে মুছে এই ফুল?

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৮-১০-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ইতিহাস মুছে দাও নব ইতিহাস লিখবো,

যোদ্ধা এগিয়ে এসো নব শকুন মাড়বো।

 

রক্ত ঢেলে দাও রাঙা গোলাপ ফোটাবো,

কানের পর্দা খুলো সেই বজ্র কণ্ঠ শুনাবো।

যে  সুরে খুঁজে পাবে তুমি স্বাধীনতার স্বাদ,

সেতো যুদ্ধে মৃত্যুঞ্জয়ী  প্রাণের পূর্ণিমা চাঁদ।

 

সেতো নিভিৃক কান্ডারী উত্তাল বৈশাখী ঝড়ে,

তারে কি করে ভুলি সোনালী সূর্যের প্রহরে?

যার রক্ত ফোটা হতে চুষে নিয়েছি  বীর্য রস-

তারেই গোলাপ ভাবি পুষ্প কাননের  প্রবেশ।

 

সেই তো পুস্পের সুরভী সুবাস মধুগন্ধময়,

কে মুছে এই ফুল? সেতো অনুভূতি এ হৃদয়।

---------------------------------------------

 

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪

এখনো সংশয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১৭-১০-২০২৪ ইং

************************

 এখনো সংশয়, এখনো ভয়, স্বপ্ন ক্রমে ছিন্ন,

এখনো সেই দখলবাজিরা উম্মোচন করেছে ঘৃণ্য।

বিপ্লবের সেই রক্ত সেই আত্মত্যাগ সেই দৃষ্টি,

এখনো অধরা মুক্তি, এখনো সেই পুরানো কৃষ্টি।

 

এখনো গুম হত্যা চলে,মিল কলকারখানা আক্রান্ত,

এখনো শকুনেরা আঘাত হানে,এখনো চলে চক্রান্ত।

এখনো বিদেশী চর ঢুকে তছনছ করে মায়ের বুক,

তবু ওরা চিনে না শত্রুদের,তবু জাগেনা চৈতন্য

তবু বুঝে না মাতৃকার সুখ-দুঃখ।

 

তবু গুপ্ত ঘাতকের পাশে পাশে চলে সম্মুখ যুদ্ধে-

যারা কেড়েছে সভ্যাতা,স্বাধীনতা রেখেছে অবরুদ্ধে।

সহসা জাতির মুক্তি হবে না, হবে না চর শুন্য

ক্ষমতা লোভীরা নীতি নৈতিকতাকে করেছে নগন্য।

 

এখনো সেই সেন্ডিকেটের দৈরাত্ব  ‍মুক্তির বৈরী,

এখনো স্বৈরতন্ত্রের জাল হয় দিকে দিকে তৈরী।

এখনো সংশয়, এখনো ভয়, স্বপ্ন ক্রমে ছিন্ন,

এখনো সেই বিচারহীনতা উম্মোচন করেছে ঘৃণ্য।

----------------------------------------------

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...