সোমবার, মার্চ ২৫, ২০১৯

দুষ্ট গিয়েছে ভুলি




--------- মোঃ আমিনুল এহছান মোল্লা

ঘূর্ণি তুফান নিন্দুক প্রেমে স্বপ্ন গুলো আঁকা
সংকল্পের বন্ধি শালায়  বিজয় যেন দেখা !
কঠিন ইচ্ছের উজ্জল তরে বীর্য্ কেরামতি
সপ্নীল বোঁটার সূর্যী ফুলে বিজয় প্রজাপতি ।

নিন্দুকেরা আজ দেখছে তা- নাইবা যদি দেখে
যুদ্ধ জয়ের উপমা গুলো যায় যে তারে ডেকে
দেখছে সে যে তোমার জয়ে ভুবন কোলাকুলি
আজকে কিনা তুষ্টে তারও দুষ্ট গিয়েছে ভুলি

যুদ্ধ জয়ের স্বপ্নে ভরা সাধ যে তারও আছে
তোমার জয়ের আলোখানি স্বপ্ন তারি কাছে ।
সে যে আজ পণ করেছে চায় যে আপন আলো
সমর রণে আনবে বিজয় করবে দুর কালো ।
     -------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।

*******************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...