বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২

স্ব-নির্ভরতার প্রতীক

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা

তারখিঃ ১৬-০৬-২০২২ ইং

***********************

তুমি শুনিয়েছিলে স্বনির্ভরতার অমর গান

বজ্র কণ্ঠে করেছিলে স্বাবলম্বীর ‍ আহবান!

জাতিকে দেখিয়েছিলে এক উজ্জ্বল- দীপালি

বিদ্রোহীর বিদ্রোকে তুমুল গর্জনে হঠিয়ে

পদ্মার বুকে ফুটিয়েছো স্ব-নির্ভরতার সেফালি।

 

অবাক নয়নে চেয়ে আছে এই ধরাধাম!

তুমি শেখ হাসিনা ভেঙ্গেছো নিখিলের ঘুম

এক বিজয়ের রহস্যে তুমি দৃঢ় মনোবল

স্বপ্ন জাগানিয়া দিকপাল এই বঙ্গ তল।

 

স্ব-নির্ভ্রতার এক কালজয়ী প্রতীক

আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু!

তুমি হলে জাতির আশা জাগানিয়া রূপকার

বঙ্গ কন্যা জন নেত্রী শেখ হাসিনা-

মুক্তি যুদ্ধে পাওয়া স্বাধীন বাংলার অহংকার।

-------------------------------------

   

   

আজ ২৫ জুন,২০২২ ইং

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ 16-06-2022

****************************

আজ ২৫ জুন,২০২২ ইং!

স্বপ্নের পদ্মা সেতু তুমি উঠিলে হেসে

হওনি নত শির বিশ্ব  মোড়লের রক্ত চোক্ষুর পরিহাসে!

তুমি হয়েছো ইতিহাসের কালজয়ী সাক্ষী বঙ্গ তল এসে

আজ বিজয় কেতন উড়িল!

আঠার কোটি জনতা হাসিল!

 

অবাক বিষ্ময় !

শেখ হাসিনা এক সমর জয়ী তরবারী !

আজ পদ্মা সেতু দৃশ্যমান - কে দেয় হারি ?

এই হার না মানা বিজয় বঙ্গ বন্ধুর দেশে

জনতার উচ্ছাসী প্রাণ বিপুল উৎসবে হেসে।

 

ওগো দৃঢ় প্রতিজ্ঞ বঙ্গ কন্যা!

আজ তুমি বিশ্ব জয়ী অমর উপমা- চির ঝলমল!

আনন্দ অশ্রু চোখে টলমল !

আজ বিদ্রোহী সব নত শির

তুমি বিজয়িনী ! উন্নত মম শির।

 

আজ ২৫ জুন,২০২২ ইং! এক কালজয়ী ইতিহাস

স্বপ্নের পদ্মা সেতু! বিশ্ব তরঙ্গে ঝলমল আকাশ!

তুমি বিজয়িনী আজ নয়ন  জলে ভেসে।

বিশ্ব দেখে তোমার ছবি মোনালিসা বেশে!!

---------------------------------------

বুধবার, জুন ১৫, ২০২২

জনতার মহা উৎসব

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৫-০৬-২০২২ ইং।

************************

 আজি এ জনতার উত্তাল মোহনায়

হৃদয়ের সঞ্চিত আনন্দ দোলে!

অযুত স্বপ্নের মণিহার -মনিকায়

জীবন তরী ভাসিয়েছি প্রেম চেতনায়।

 

যে জনতার হাসি নেই চোখে মুখে !

যে গৃহে অন্ন নেই বস্ত্র নেই ভূ-লোকে

যে চোখের সলিল ঝরে এ-লোকে

তার মুখে হাসি ফুটাবো আলোকে।

 আমি জনতার মলিন মোহনায়

বঙ্গ বন্ধুর নৌকা দিবো সাজায়!

বিজয়ের উল্লাসে জেগে উঠবে সব

বিশ্ব দেখবে জনতার মহা উৎসব।

----------------------------

আমার পদ্মা সেতু

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৫-০৬-২০২২ ইং।

************************

এতদিন শুধু দুঃস্বপ্ন ছিলে বাংলায় তুমি

এখন স্বগর্বে জাগিলে পদ্মার জল ভূমি!

আজ সকল ব্যর্থতা নেমে এল ধরার ধূলাতে

আমার টাকায় তুমি হাসিলে পদ্মার বুকেতে।

 

নাম তোমার পদ্মা সেতু!

শুধু কল্পনা ছিলে এত দিন!

আজ শোভাময়ী দৃশ্যমান চিত্ত বরণ!

প্রতিটি প্রহরে শুনেছি বিদ্রোহের গর্জ্ন!

 

তবু তুমি হাসিলে শেখ হাসিনার মুখে

তুমি হলে বাংলার কালজয়ী স্থাপনা

বঙ্গ বন্ধুর সোনার বাংলার সুখে-দুঃখে

তুমি আঠার কোটি জনতার আলপনা।

 

ঠিক যেন তুমি প্রভাতের ঊষা কুমারী

বিশ্বের গৌরব গরিমা!আমার পদ্মা সেতু

বিশ্বের বিরল উপমার লহোরি—

বাঙালি জাতি নহে কো কোনদিন ভিতু!!

 

তুমি শেখহাসিনার স্বপ্ন- সাধনা !

বাঙালি জাতির অমর প্রেরণা প্রেষণা-

আজ হলে তুমি পদ্মায় চির রূপসী

হৃদয় তরঙ্গ দোলায় পূর্ণিময় শশী!!

---------------------------------------

আলোর উৎসব

 

   

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৫-০৬-২০২২ ইং

***************************

বিশ্ব দেখিতেছে আলোর উৎসব নবীণ বরণে

যা ছিল ইস্পাত কঠিন হিংসে বিদ্বেষে বারণ-রণে!

ওরা চেয়েছে শুধু বিষাক্ত-কাঁটা বাংলার কমল –বনে।

তবু সারি সারি আলোর ঝলক বিপুল গর্জনে।

 

আজ পদ্মা সেতুর দু’ধারে পূর্ণি করিতেছে কোলাহল!

রাত্রির আঁধার ভুলিতেছে নিষ্ঠুর তরঙ্গের রক্ত-কমল।

বিশ্বের বিষ্ময় আমাদের পদ্মা সেতু !

উন্নত মম শির- উজ্জ্বল ধূমকেতু !

 

তরঙ্গের দোলায় দুলিতেছে তরী বুক ভরা জল!

এ পার ওপার বন্ধনে হাসিতেছে পদ্মার দু’কূল।

ফুটিছে স্বপ্নের ফুল ! শেখ হাসিনার বাগান

বিশ্ব শুনিতেছে  আজ সোনার বাংলার  জয়গান।

 

নিন্দুকেরা বেজায় চুপ কেন? আলোর ঝলক যদি!

 আজ ওদের বুক পুড়ায় শুধু তাই কাঁদে নিরবধি!

ওই দেখ জাতির গলায় আজ বিজয় মালা !

শুরু হল স্বপ্নের পদ্মা সেতুর রাজসিক পথ চলা।

-----------------------------------------

 

শনিবার, জুন ১১, ২০২২

নবীজির অপমানে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১১-০৬-২০২২ ইং

 

নবীজির অপমানে যদি না কাঁদে তোর প্রাণ

বুঝে নিবি পড়েছে ভাটা তোর ঈমান !!

প্রভূ আলোয় প্রিয় নবী রহমত দুনিয়ায়

কে আছে এমন তোর রাসূলের পর্যায় ?

কেন  নিশ্চুপ নত শির হে মুসলমান !

বজ্র হুঙ্কারে জ্বালিয়ে দে ওইসব বেঈমান ।

তোর আছে হাদিস কোরআন দৃঢ় ঈমান

কে পারে তোর নবীকে করতে অপমান ?

বিজয়ের সব গৌরব  ইসলামের মহিমায়

নে তোরা নবীর রিসালাত মুসল্লিাম উম্মাহ !

তোর বিজয় আসন্ন ঈমানের গড়িমায়

লেখা হবে বাতিলের নাম ইতিহাসে পরাজয়!

তোর ত্যাগ চির অক্ষয়

মুসলিম উম্মাহ সদা অভয়!

কিসের নূপূর শর্মা! কিসের নবীণ জিন্দাল

উম্মতের গর্জনে কাঁপিবে বাতিলের নিখিল।

তোর আছে ঈমানী শক্তি- আল কোরআন

আছে নবীজির রিসালাত মুক্তির কানন।

ওহে মুসলিম তোরা বাতিলের বিষ্ময় !

চির দুর্বার ! চির অক্ষয়! চির বিজয়!!

----------------------------------------------

 

উন্নয়নের রূপকার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১১-০৬-২০২২ ইং

 

জলে স্থলে আকাশে পাবে তার দেখা

যেখানে  চলেছে তরী উন্নয়নের রেখা !!

ওই সুদূরের মেঠো পথ ঘাটে

শহর গঞ্জ জল রাশি বাদ নাই মোটে

কত শত উড়াল সেতু মুসকি হেসে

ধরে আমার হাতটি এসে

শুধু কি তাই! আরো কত কি

স্বপ্নের পদ্মা সেতু দিয়েছে উঁকি!

ওই নীল অসীমে ইথারে ভেসে

লাল-সবুজ পতাকা হেসে হেসে

বাঙালি জাতিকে বলে

বঙ্গ বন্ধুর বাংলাদেশ কে বলে বিফলে ?

বঙ্গ কন্যা চলেছে উদ্দাম- নির্ভ্য়

কে আছে রুখে তারে বঙ্গ বিজয়!!

উন্নয়নের মহা সড়কে আপোষহীন তুমি

তাইতো গর্জেছো বারে বার এ মাতৃভূমি।

বিশ্ব জেনে গেছে তুমি উন্নয়নের রূপকার

তুমি শেখ হাসিনা- বঙ্গ বন্ধুর বঙ্গ কন্যা

বাঙালি জাতির চির অহংকার।

---------------------------------------------

দৃষ্ট্যমান পদ্মা সেতু

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১১-০৬-২০২২ ইং

বাঙালি নহে গো মেরুদন্ডহীন জাতি বন্ধু

এনেছি স্বাধীনতা  ত্রিশ লক্ষ শহীদের রক্ত বিন্দু।

আমরা লড়তে জানি এ নহে গো শুধু আলাপন

আমরা গড়তেও জানি আপন স্বপ্নের মতন

 

এ নহে গো শুধু স্বপ্ন দেখা অনিমেষ

আমরা গড়েছি স্বপ্নের পদ্মা সেতু পরিশেষ!!

বাঙালি উঁচু শির নব নব পরিচয়ে

হয় না নত শির কভূ দুষ্টের ভয়ে !

বঙ্গ বন্ধুর কন্যা শেখ হাসিনা নির্ভিক প্রাণে

দৃষ্ট্যমান পদ্মা সেতু গড়েছে বিপুল গর্জনে।

 

আজ বঙ্গ জনতা বিজয়ী!

পদ্মার বুকে চলন্ত গাড়ী বহর !

বিদ্রোহীদের তরঙ্গ থেমে গেছে

বঙ্গ বন্ধুর নৌকার কাছে

তাই জাতির পানে তুমি দীপ্ত বেশী

এত আনন্দ উল্লাস, এত খুশী !

আমাদের শত ব্যথি হৃদয়ে

শেখ হাসিনা তুমি চেয়েছিলে বলে

পদ্মার বুকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে।

--------------------------------------------

নোমান শুধু সাম্যের প্রতীক

কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১১-০৬-২০২২ ইং

**********************************

গর্জে মিছিল চলছে মিছিল হচ্ছে জানাজানি

নৌকার প্রাথী নোমান ভাই করছে কানাকানি।

বীর দর্পে এগিয়ে নেতা মুজিব কোট গায়ে

লক্ষ জন পিছুন পিছুন আসছে ধেয়ে ধেয়ে।

 

আকাশ বাতাস ছড়িয়ে গেছে জন প্রেম তাহার

গর্জে মিছিল চলছে মিছিল আবু নোমান হাওলাদার।

বিদ্রোহীরা চমকে গেছে এ কি হল এবার !

সবার মুখে নোমান শুধু যোগ্য প্রার্থী নৌকার।

 

জেনে গেছে জন সকল শান্তি হেরি মানব

নোমান শুধু সাম্যের প্রতীক জনতাই সব।

জাগরে তোরা, বলরে তোরা এই মহাজ্যোতি

নৌকার প্রার্থী আবু নোমান নয়রে দূর্গতি।

-----------------------------------------

আবু নোমান জিন্দাবাদ

 আবু নোমান জিন্দাবাদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান  মোল্লা

তারিখঃ ১১-০৬-২০২২ ইং

******************************************

চাইনা মোরা হিংসা বিদ্বেষ নিন্দাবাদ

আমার বলি আবু নোমান জিন্দাবাদ।

সন্ত্রাসী আর দুর্ণীতিবাজ রুখতে চাই

তাইতো সবে এক হয়েছি নোমান ভাই।

 

বিদ্রোহী সব লুকাবে আজ কচুবনে্

উঠছে জেগে ভোলার জন লালমহনে

তজুমদ্দিনে নৌকার মিছিল তুমুল বেগে

বিশ্ব জানে তুমিই নেতা সবার আগে।

 

ওরা বিদ্রোহী ওরা অত্যাচারী-ওরা অবিশ্বাসী

তুমি চির উন্নত মম শির! তুমি বিনয়ী মিষ্টভাষী!!

ওরা স্বার্থ্ ও লোভবশে

নৌকার পালে মুখ ঘষে।

 

চাইনা মোরা হিংসা বিদ্বেষ নিন্দাবাদ

আমার বলি আবু নোমান জিন্দাবাদ।

----------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...