শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪

প্রবেশিকা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

কোন অভিশাপে রাত্রির আঁধার বারে বারে !

তুমুল ঘূর্ণি ঝড়ে ফিরে আসে বাংলার দ্বারে।

 

চৌদিকে ছলনার ভূমিকায় ইনসাফের বিকৃত ভান,

ত্রাসের বিকট ভঙ্গিতে কান্ডারী গাহিছে মুক্তির গান।

 

যতবারই মুখোশধারী দিশারীরে করেছি বিশ্বাস,

ততবারই এই অন্ধতা বারেবারে করিছে পরিহাস!

 

জন্ম হতে দেখেছি পদে পদে এই বিভীষিকা-

এখনো সেই নিপুন শিল্প দ্বারে দ্বারে প্রবেশিকা।

--------------------------------------------

ওরে ছুটে যাও

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

খুলে দাও ওরে খুলে দাও মানবিক বাহুপাশ-

বাংলার বুক জুড়ে প্রবল বন্যা করিয়াছে গ্রাস!

 

ওরে ঘরে বসিয়া আর করিয়ো না কালক্ষেপণ

মরিছে তোমার ভাই বোন দুর্যোগের মহাপ্লাবন।

খুলে দাও ওরে খুলে দাও বন্ধ এ পরান

এ  দুঃখের হউক চির অবসান।

 

ওরে নেই উষার আলো- অন্ন -বস্ত্র বাসস্থান

ভাঙ্গিছে ঘর বাড়ী ভাসিছে পশুপাখি এ গর্জন

ওরে ছুটে যাও ওরে ছুটে যাও বিলিয়ে দাও ত্রাণ

জল উচ্ছাসে আটকা পড়িছে বহুজন!!

 

ওরে বন্ধু মানবতার পাল তুলি করো কোলাকূলি,

মুক্তিরপানে শূন্যতায় চেয়ে আছে অসহায় মুখগুলি।

ওরে ছুটে যাও ওরে ছুটে যাও সাহায্যে হাত বাড়ায়,

অসহায় দুঃখী প্রাণগুলো মানবতার দিকে তাকায়।

------------------------------------------------

 

 

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪

আর নহে দেরী

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

যে স্বাধীনতা, যে মুক্তি ছিল জীবনের সাধনা!

ওরে জাতি, গুছিবে কি চিরজনমের বেদনা?

 

হৃদয়ে মাতৃকা প্রেম উঠাও হে জ্বলে

কৃপা করিয়ো না কোন ক্ষণে কোন কালে।

ওরে চৌদিকে ঘিরে আছে যড়যন্ত্রের কুট চাল,

ছদ্মবেশী বিপ্লবের মায়া জাল!

 

মাতৃকা পণে যত রক্ত যায় সহিবার চাই,

হারিতে চাহি না বঙ্গ পতাকা যুদ্ধে যাই।

হে জাতি ঐক্য হও, সম্মুখে অসনি সংকেত!

সাবধান! রাঙা চুক্ষে দৈত্য দানব ভূঁত প্রেরেত।

 

প্রহরীর যে ডাক সেই ডাক দাও,

নির্ঘূম রাত্রি তরীর পাঞ্জেরী জ্বালাও।

ওরে আর নহে দেরী, আর নহে মিছে মিছে,

সাবধান ! জাগ্রত থেকো, ওরা পিছে পিছে।

-----------------------------------------

ওরে খুলে দে বুক

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওরে দুরন্ত দুর্বার -নবীণ যোদ্ধা -নবীণ প্রাণ,

তুই এনেছিস যুগে যুগে বিজয় এ কথা চিরন্তন!

 

তুই করেছিস ধ্বংস চির দীপ্ত মুকুটখানি,

তুই হয়েছিস বরণ্য,তুই হেরেছিস যামিনী।

তবু তোর কাছেই বিশ্বের মুক্তি সংগোপন,

ওরে নবীণ উদয় সূর্যে তোরে করি নিমন্ত্রণ।

 

ওরে লাগামহীন ছুটিস না ওই আঁধার তলে,

ওরে খুলে দে বুক বিজয় হাসির অশ্রুজলে।

যৌবন তোর বিপ্লবী বাণী উত্তাল ঝড় তুফান!

কে আছে রুখে তোরে মুক্তি যুদ্ধের উদ্যান?

 

তুই ধ্বংস! তুই মুক্তি !তুই প্রলয়ঙ্করী প্রলয়!

তুই উচ্ছল! তুই অবিনাশী!তুই মৃত্যুঞ্জয়ী নির্ভয়!

----------------------------------------------

পরগাছা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

*********************************

ওরে পরগাছা হয়ে তোর এ কি চপলতা?

কেন করিস হাস্য পরিহাস এত প্রফুল্লতা!

 

তুই তো বৃক্ষের ডালে এক রক্ত চোষা প্রাণ,

তুই তুচ্ছ গীতরসে গেয়ে যাস বিদ্রোহী গান।

বৃক্ষের ডাল পালে আছে কি তোর টান,

তারে মারিবারে তুই জন্মেছিস জগৎপান।

 

তোর শাখে ডালে ফুটে ভীন জাতের ফুল,

তোর চিত্ত মহনায় এখনো রক্ত রাঙা কূল।

যদি পারিস দিতে বৃক্ষের সুর, তাহারি দান,

ওরে কারো সাধ্য নাই নষ্ট করে তোর গান!

 

ওরে পরগাছা, তোর কি আছে সেই ক্ষমতা ?

যদি না পারিস ফিরে আসে তবে অন্যথা।

----------------------------------------------

আদর্শহীন ঐক্যে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

*********************************

আদর্শহীন ঐক্যে নিবিড়তিমির নিশা,

অসীম কান্তার দুর্গমগিরি দুর্ল্ভ আশা।

 

অন্ধকারের বিজয় মুক্তি বাহু বল গর্জ্ন,

অসুর ছোবলে হারায় তাহা জগৎ পান।

যদিও মনে হয় যুদ্ধ বিজয়ের চির সুখ,

তবুও এখানে মীরজাফরের রাঙা চোখ মুখ!

 

কত স্বপ্ন কত তৃপ্তি কত বিপ্লবের গান,

আশাহত করিয়ার যায় শিহরিয়া প্রাণ।

স্বপ্নের মাঝেও দুঃস্বপ্ন ঝলি উঠে বজ্র আলো

তখনই থরো থরো কাঁপে যারে বাসি ভালো।

 

আদর্শহীন ঐক্য ডাকিয়া বলে-ধন্য নহে জীবন,

শুধু স্বার্থের লাগিয়া এক তরীতে করিছে ভ্রমন।

যদি না থামে যৌবনের এ উত্তাল ঘূর্ণি ঝড়!

বিপ্লবের স্বাধীনতা হেরে যাবে,ভেঙ্গে যাবে মর্ম্র!!

---------------------------------

 

ওরে কোথায় আছিস?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

*********************************

ওরে কোথায় আছিস মানবতার ফেরিওয়ালা!

ওই ডাকিছে দুঃখী বঞ্চিত বন্যা বাসি এলাকা।

 

ওরে খুলে দে উদার প্রাণ মুক্তির বরষনে,

ওরে চেয়ে দেখ কত প্রাণ ভাসিছে প্লাবনে।

হে মানবতা, তোরেই চাহিছে জনে জনে,

ওরে জল রাশি আন্দোলিছে বিরাট মন্থনে!

 

ওরে অশ্রু জলে কাঁদিছে বঙ্গের ভাই বোন,

ওরে কোথায় আছিস! ছুটে আয় এই ক্ষণ?

ওই বন্যা বাসি বিষম দুঃখে ক্ষুধায়-তৃষ্ণায়,

তোর পানে চেয়ে আছে- আয় ছুটে আয়।

 

মানুষের ভিরতেই মানবতা,মানুষে ই মুক্তি,

বন্যার কল্লোলভঙ্গে ঐক্যই বিজয়ের শক্তি।

ওরে কোথায় আছিস মানবতার ফেরিওয়ালা!

মানবের ক্রন্দন রুধে ছুটে আয় -এ কাফেলা।

------------------------------------------

যে স্বর্গিয় স্পন্দনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
*********************************
করিয়াছি প্রেমের তপস্যা দীর্ঘকাল ধরি,
আজ সেই তারে ক্ষণে ক্ষণে উপহাস করি।
 
যে হৃদয়ের স্পন্দনে স্পন্দনে দীর্ঘ্ পরিচয়,
সে তারেই ভুলে চলেছি নব সূর্যোদয় !
যখন গোলাপ ফুটিছে বাগানের মগডালে,
ঠিক তখনই শুরু করেছি বিষ্ময়কর অবহেলা।
 
প্রেমের স্বাধীনতা আজ অবরুদ্ধ- নিহত,
হৃদয়ে কাব্য কবিতা সবই যেন অতীত।
তরঙ্গগুলো ছুটিছে আপন স্বার্থের মিছিলে,
বিরহের রক্ত ক্ষরণে ক্ষরণে চলিছে দোলে।
 
অদম্য চলেছি অজানা পথে দূর হতে দূরে-
তাই অশুভ আজ যাইতেছে পুড়ে পুড়ে।
যে স্বর্গিয় স্পন্দনে স্বাধীনতারে পেয়েছিলাম,
আজ আপন স্বার্থে সেই পূর্ণিমাকে হারালাম।
---------------------------------------------------------


উত্তাল জলে ভাসিছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

*********************************

জল আসিছে সিন্ধুরূপে, হে অন্তরযামী,

প্লাবন সে বাংলার বুকে তলিছে সব ভূমি।

 

হে প্রভূ তুমি রক্ষা করো হে অবাক বিষ্ময়,

ভাসিয়া চলিছে পশু পাখি স্তব্দ এ হৃদয়।

কি এক রহস্যভারে জল আর জল আসে,

অনাহারে অর্ধাহারে কত প্রাণ অশ্রু ভাসে।

 

কাঁদিতেছে বঙ্গ ভূমি, কিছু নাই,কিছু নাই,

হে প্রভূ ক্ষমা চাই, পানা চাই, পানা চাই।

উত্তাল জলে ভাসিছে দেহ বুক হাহাকার,

অন্ন -বস্ত্র -বাসস্থান শুন্য এ ভবসংসার!

 

হে মানবতা তুমি জান হে- চিরকাল সবিনয়ে,

অপার বিষ্ময়ে মানুষই ছুটিয়া যায় দুঃখ জয়ে!

খুলিয়া দাও হে প্রেমের দ্বার সেবার ভ্রতে,

গাহিয়া চলো সাম্যের বাণী মু্ক্তির সংগীতে।

---------------------------------------------

বুধবার, আগস্ট ২১, ২০২৪

এ শুধু ধবংসের কাব্য

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২১-০৮-২০২৪ ইং

*********************************

এ শুধু ছলনার মায়া, এ শুধু ক্ষমতার খেলা,

এ শুধু দূর হতে বুকে টেনে ছুঁড়ে ফেলা।

 

এ শুধু রক্তের হোলি, ক্ষমতা লোভীদের গর্জ্ন,

এ শুধু নাটের গুরুদের ঘৃণ্য তামাশা –প্রহসন।

এ শুধু চৈত্রের ডাক, প্রখর রৌদ্দুর সারাবেলা,

এ শুধু মসনদের লিপ্সা,মাতৃকা লুটের কাফেলা।

 

এ শুধু অসুর ছায়া, গোলা বারুদের গুলি,

এ শুধু বাক রুদ্ধতা, দস্যু-ডাকাতের রঙ তুলি।

এ শুধু গুজব-হুজুগ, হিংস্র জন্তুর ডাক,

এ শুধু নির্বোধ ঘুঘু,বন্ধির ফাঁদে ভাঙ্গে রাগ!

 

এ শুধু আবেগী গান, অন্ধ ছুটে অভিযানে,

এ শুধু শুন্যতা, জন মুক্তির আহ্বানে।

এ শুধু ভুলে ভরা কবিতা, কে শোনে, কে শোনে?

এ শুধু ধবংসের কাব্য,স্বাধীন মাতৃকার বুক পানে।

--------------------------------------------

 

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...