শনিবার, আগস্ট ২৮, ২০২১

আমি পাপী গোলাম

 

আমি পাপী গোলাম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

 

 ডাকার মতো ডাকতে নাও যদি জানি

হে প্রভূ, তবু তুমি বিপুল মেহেরবাণী !

দয়াময় করুণার চরণে নিও টানি

তোমার রহমবিনে পাবো নাকো কূলখানি।

 

গোলাম আমি পারিনি পাল তুলে

ডাকার মতো ডাকতে তোমায় এ নিখিলে

এ জীবনটা করেছি পার ভুলে ভুলে

তবু চাই তোমার পরশে জাগি ফুলে ফুলে।

 

জানি হে জানি, পারিনি করতে  যোগ্য উপাসনা

তবু যে প্রবল বাসনা

ওগো রেখ না ঘৃণাভরে

কঠিন দিবসের বিচারে।

 

আমি পাপী গোলাম

তোমার দরবারে ফরিয়াদ জানালাম।

ক্ষমা করো হে আল্লাহ যত আছে ভুলে ভুলে!

তোমার আরশে ‍দিও ঠাঁই করুণার ছায়াতলে।

--------------------------------------------

তফাৎ

 

তফাৎ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

মুমিন প্রাণের ভাঙিল ঘুম উঠিল কলস্বর

কণ্ঠে  স্বরে ভাসিল ডাক আযানে মধুকর।

মসজিদ পানে  ছুটিল মুমিন

জলদি ঘুম ভাঙি-

আল্লাহ’র ভয়ে মুসল্লিাদল

মসজিদ ঘর রাঙি

পাঁচ ওয়াক্ত নামাজ বেলা

জাগিয়া নরনারী

নত শির রাজাধিরাজ,

নামাজ আদায় করি।

ফজর যোহর আছর পরে মাগরিব এশা ধরে

দলে দলে মুমিন ছুটে মসজিদ পানে দৌড়ে।

অন্তরে যার প্রভূ ভয় বিজয় দীপ জ্বালা

হিদায়েত তার জীবন তরে মুক্তির দীপমালা।

কুফুরে ভরা প্রাণখানি মহর মেরে দিল

আল্লাহ ভয়ে মুক্তি চেয়ে নাহি ঈমান নিল

দোযখ অনল যতনে রাখা যাইবে সেদিন পুড়ে

প্রাণে জাগাও আল্লাহ’র ভয় নামাজ খানা পড়ে।

এনেছো যদি ঈমান তুমি ভেঙ্গে ফেলো লাজ।

তফাৎ শুধু মুমিন কাফের নামাজ আর নামাজ

মুমিন প্রাণের ভাঙিল ঘুম উঠিল কলস্বর

কণ্ঠে  স্বরে ভাসিল ডাক আযানে মধুকর।

------------------------------------

সেখানেই তোমার পরাজয়

 

সেখানেই তোমার পরাজয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

হয়তো সেই দিনগুলি আর আসবে না

হয়তো দুরন্তপনা ছুটে যাওয়া হবে না

হয়তো হৃদয় ডানা মেলে রবে-

সেই তুমির অপেক্ষোয় এই ভবে!

 

হয়তো ফুলগুলি ফুটেগেছে সেই কবে

সৌরভ সুবাসও হয়েতো মৌয়ের স্পর্শ্ নিবে

হয়তো নতুন প্রজন্মও এসেগেছে এতদিন

তবু হৃদয় আকাশে সূর্য্ উঠে প্রতিদিন

স্পন্দনে স্পন্দনে তরঙ্গ নেচে উঠে

এখনো রক্ত কণিকাগুলো দূর্বার ছুটে—

 

জানি না এর মূল্য  কি হবে ?

এতটুকু জানি- তোমার সেই অর্থ্ বৈভব নেই

এ ভালবাসার মূল্য দিবে !

যা কিছু অহংকার আছে সেও আজ ভিখারী

ভালবাসার ভিখারী—

 

হৃদয়কে হৃদয় দিয়েই কিনে নিতে হয়

আর তুমি অহংকারে চেয়েছিলে জয় !

সেখানেই তোমার পরাজয়!

------------------------------------------

অভিমানী খেলা

 অভিমানী খেলা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

অভিমান করে আর কত মুখ ঘুরে রবে ?

তোমার এই ভালবাসা মুখ ফিরে তাকাবে।

ওই দেখ হৃদয়ের তপ্ত কোণে

আমি এসেগেছি বিপুল শিহরণে

অনুভবের দ্বার খুলে দেখ- একটু দেখ

হৃদয়ের এ্যালবামে তুমি যাকে আঁক

সেই আমি!

এই তুমি !

একই মহনায়

প্রেম যমুনায়—

হৃদয়ের পুলকিত শিহরণে প্রেমের প্রাঙ্গণে

তবে অভিমান কিসের আজ এই ক্ষণে ?

চলো উড়ে যাই সন্ধির ডানা মেলে-

দূর-বহুদূর- এ বিপুল ভবের স্বর্গীয় কূলে।

আমি তুমি একই জনা কেউ জানে না

এই প্রেম পবিত্র নহে খেলনা

গভীর বিশ্বাসে ভালবাসার পাল তুলি

দু’জনা চলেছি পথ এই পৃথিবীর ধূলিবালি।

হউক অভিমান! এ অভিমানে কোথায় তুলনা !

নেই ছলনা-নেই ছলনা---

জানি পারবে না তুমি থাকতে একেলা

এ যেন অতুল্য ভালবাসার অভিমানী খেলা।

------------------------------------------

পাত্রী পাই না খোঁজে

 

পাত্রী পাই না খোঁজে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

আজিকায়  মেয়েদের হৃদয় প্রাণ

অতি গোপনে কারে যেন করেছে দান।

শরমখানি বিলিয়ে নিশিদিন সবখানে

ব্যাকুল ছুটেছে কথিত প্রেমিকের টানে

 

বিয়ের আগেই কারো বউ সেজে

আজিকায় পাত্রী পাই না খোঁজে

কোটি কোটি মেয়েদের মাঝে !

যদিও পাত্র নয় কো বাজে---

 

কতো যতনে পাত্রকে গড়েছি

তবু হেরেছি কথিত প্রেমের কাছে হেরেছি !

শুধু ঘুরেছি শুধু ঘুরেছি

পাত্রের পাত্রী পাইনি খোঁজে-

সকাল –বিকাল- সাঁঝে !

 

আজিকায় পাত্রীর এ কেমন পরিহাস !

কথিত প্রেমের টানে কত পাত্রের সর্বনাশ!

‘দিন ক্ষণ সব ঠিক

তবু বুকে ধিক ধিক!

বিয়ে হবে তো ?

 

পাত্র আছে পাত্রী নাই বিয়ের পিঁড়িতে!

---------------------------------------

প্রেমের মর্যাদা

প্রেমের মর্যাদা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২১ ইং

********************************************* 

অবহেলায় প্রেমটুকু যেওনা ভুলে

ওই টুকু অনুভূতি রাখিও খুলে

এ হৃদয় খুলেছি আমি ভালবাসিতে

আবিস্কার করেছি তোমায় শুভ্র শশীতে

 

তোমাকে দেখেছি জোছনার আলোয়

ঝল ঝল শুভ্রতায় তুলেছো প্রলয়

হয়তো সেই শুভ্রতাকেই ভালবেসেছি

নয়তো সবটুকু হৃদয় খুলে দিয়েছি

বিনিদ্র রাত্রি কত যে জেগেছি !!

 

তার কতটুকু তুমি অনুভব করেছো ?

তবে কেন হৃদয় বাগানে ফুটেছো !

আমিতো চাইনি এ প্রেম- এ খেলা

একটু কম্পন আছে তব অবহেলা !

 

হৃদয়ের তরঙ্গে উঠিছে জলচ্ছাস

প্রবল ঘূর্ণি তুফানের নাভিশ্বাস

তব পরিহাস! তব পরিহাস!

বুঝলে না এক পবিত্র প্রেমের সর্বনাশ!

 

অহঙ্কারী  জেনেও হারমেনেছি-ভালবেসেছি

এ হৃদয়কে জানাতে চেয়েছি

তুমি এ হৃদয়েরই আছো মৃত্যু অবধি!

এ প্রেমের মর্যাদা দিতে যদি------

--------------------------------- 

শুক্রবার, আগস্ট ২৭, ২০২১

কেয়ামত ঘটবে!

 

কেয়ামত ঘটবে!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

নিশ্চিত কেয়ামত ঘটবে!

কোন সন্দেহ নেই এ বাস্তবতায় যোগ দিতে হবে।

 

প্রবল কম্পনে প্রকম্পিত হবে নিখিলের সনে

কাউকে নীচে কাউকে সমুন্নত আসনে

পর্বতমালা চূর্ণবিচূর্ণ্ হবে বিপুল র্গজনে

উৎক্ষিপ্ত ধূলিকণার মতো উড়বে গগণে

এ ভয়ঙ্কর কেয়ামত আয়োজনে—

 

ওহে তুমি লুকায়ে কোন অন্ধকার কোণে?

ওইদিন পাবে না খুঁজে কোন দিশে প্রাঙ্গণে।

একে একে ভাগ হয়ে যাবে তিন শ্রেণীতে

কেউ আগে কেউ ডানে কেউ বাম সারিতে

 

ডানদিক কতই না ভাগ্যবান

বামদিক কতই না হতভাগ্যবান!!

অগ্রবর্তীগন সামনেই থাকবে

কেয়ামত ঘটবে! ভয়ানক কেয়ামত ঘটবে!

 

শান্তির উদ্যানসমূহ জাগ্রত হবে

পূর্ব্ যামানার বহু আখেরি যামানার অল্প

স্বর্ণ্খচিত সিংহাসনে পরস্পর মুখোমুখি

হেলাল দিয়ে বসবে—

চির কিশোরীরা পরিচর্যায় থাকবে।

কেয়ামত ঘটবে! ভয়ানক কেয়ামত ঘটবে!

-------------------------------------

অসীম বিশ্বাসে

 

অসীম বিশ্বাসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

আর কত পথ ভুলে যাবে তুমি আঁধারে ?

চির সত্যের পথ ধরে আলোয় এসো ফিরে ।

 

আল্লাহ মেহেরবান শিক্ষা দিয়েছে আল-কোরআন

ভাব প্রকাশ করো অবলিলায় পেয়েছো যে প্রাণ

চেয়ে দেখ চন্দ্র সূর্য্ নির্ধারিত কক্ষ পথে

বিচ্যুত হয়না কখনো- কনো মতে ।

 

হে গোলাম, কোন পারে ভিড়াবে জীবন তরী!

বৃক্ষ তরুলতা সব সৃষ্টি রাজি তারি সেজদা করি।

 একটু ভেবে দেখে ওগো নশ্বরী

আসমান জমিন সবই তার সৃষ্টির লহরী

হয়নি ভারসাম্যহীন কখনো-

তুমি কি জাগবে না এখনো ?

 

অসীম বিশ্বাসে যাও কোরআনের পাল তুলি

বিপুল রহমত উঠিবে জাগি জীবনের শেফালি

ওহে ন্যায্যতা কায়েম করো কম দিওনা ওজনে

ফল ফুল শষ্য তরুলতা সৃষ্ট জীবের জীবন চরণে।

 

আল্লাহ’র কোন অনগ্রহকে অস্বীকার করবে ?

ফিরো এসো তাঁরই পথ চিনে এই বিশ্ব ভবে।

-----------------------------------------------


 

কোন তাগুদের পিছনে

কোন তাগুদের পিছনে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

 হে গোলাম, তুমি কি করিয়া আমায় ভুলিয়া থাক ?

কোন তাগুদের পিছনে আপনাকে লুকিয়ে রাখ!

 

আমি বরকতময় নাযিল করেছি ফুরকান

আসন্ন বিপদ দিনের সতর্ক্ করেছি অফুরান !

আমার প্রভূত্ত্বের সত্ত্বা ফুরকানে বলে দিয়েছি তাই

যাতে গোলাম ফিরে আসে সত্যের পথে যাই।

 

এই আসমান যমীনের একক সত্ত্বার অধিকারী

কেবলই তোমার মালিক-আল্লাহ হে নশ্বরী !

তাঁর প্রভূত্ত্বরে অংশ নাহি করো ক্ষণিক প্রাণে

কোন শরিক নেই অসীম রাজত্ব নিরূপনে

তিনি সব সৃষ্টির মহান কারিগর

তিনি অবিনশ্বর!তিনি অধিশ্বর!

‘

তবে তাঁরে ছাড়া কারে করেছো ইলাহা গ্রহণ ?

ওরা নিজেরাই তো মহান আল্লাহ’র সৃজন

ওরা কল্যাণ –অকল্যাণের ক্ষমতা রাখেনা

মৃত্যু জীবন ও পুনরুত্থান করতেও পারে না।

ওরা চির মিথ্যা অকল্যাণকর

ওই দিকে নিও না মুমিনের অন্তর।

 

হে গোলাম, তুমি কি করিয়া আমায় ভুলিয়া থাক ?

কোন তাগুদের পিছনে আপনাকে লুকিয়ে রাখ!

------------------------------------------------

  

মুক্তাকির রূপ হেরি

 

মুক্তাকির রূপ হেরি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-০৮-২০২১ ইং

********************************************* 

আল-কোরআনের রূপ হেরি পৃথিবীর মাঝে

এসেছে হিদায়েতের জন্য সন্দেহহীন সাজে।

 

এই সেই কিতাব উঠিছে জাগিয়া

মানব কল্যাণে পৃথিবীতে আসিয়া।

সত্যের আলোয় বুক তরে বজ্র বাজে

মুক্তাকির রূপ হেরি মানবের মাঝে।

 

 প্রাণে প্রাণে দূর সুদূরের প্রতি ঈমান আনে

অদৃশ্যের প্রতি সেজদার ছলে প্রভূর গুনগানে

দলে দলে সালাত কায়েম করে ধরনী তলে

জানে না কিছুই কোন রহমের দ্বার খুলে

 

রিযিক এসেছে মানবের তরে পৃথিবীর কোলে

ব্যয় করে তাহা হইতে ঈমানী পাল তুলে--

 

 ঈমান আনে সেই কিতাবের প্রতি নশ্বর রাজে

হিদায়েতের রূপ হেরি পূর্বেও এসেছে মানবের মাঝে।   

ইয়াকীন রাখে  যারা আখিরাতের বাণী

মুমিনের পরিচয় দেও তারে নশ্বর ধরনী।

                           

 যারা কিনা আল্লাহ’র প্রতি নতশির জীবন রাজে;

ওরাই সফলতার রূপ হেরি এই ধরনীর মাঝে ।

---------------------------------------------    

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...