শনিবার, সেপ্টেম্বর ০৪, ২০২১

অশ্রু কাঁদন

অশ্রু কাঁদন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি

গাণিতিক সূত্র ধরে ধরে অংক কষেছি

বিজ্ঞানের স্বচ্ছ দর্প্ণে তোমাকে রেখেছি

কিন্ত কখনো দেখেনি

এমন কিছু দিবস রজনী

 

যতটুকু রাঙিয়েছি তোমায় আপন তুলিতে

ততটুকু সৌরভ সুবাস এখনো ফুলদানিতে

হয়তো পারেনি প্রাচুর্য্যের পতাকা উড়াতে

শুধু পেরেছি অফুরান ভালবাসতে- ভালবাসতে!

 

এ পবিত্র ভালবাসাই তোমাকে করেছে রাণী !

আর তুমি অহঙ্কারে লুফেছো অসূরের বাণী

ভালবাসা এক নির্মোহ চাষাবাদ

আঁধার রজনী পূর্ণিমার চাঁদ।

 

রূপ যৌবনের উত্তালে ভেঙ্গেছো হৃদয় কূল

আর পবিত্র প্রেমকে করেছো অবজ্ঞা- র্নিমূল

তুমি বুঝতে চাইলে না এই অমূল্য সাধন

আজ তার অভাবেই তুমি অশ্রু কাঁদন।

 

যে ভালবাসা তোমাকে করেছিল রাণী !

সে অবজ্ঞা তোমাকে করেছে ভিখারিণী।

আজ তুমি বিরহ কাতর

প্রেমের খুঁজে প্রান্তর প্রান্তর।


অনেক প্রশ্ন করেছি

অনেক প্রশ্ন করেছি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

অনেক প্রশ্ন করেছি এই হৃদয়কে

কোন উত্তর এখনো পাইনি এ মর্তলোকে

কোন কারনে এতো রক্ত ক্ষরণ !

কে করলো এ হৃদয় লুন্ঠন ?

 

শুধু এতোটুকু জানি কেউ একজন

কিছু একটা হৃদয়ে করেছে আয়োজন

অথচ সে নিজেই জানে না

প্রেম ভালবাসার মন বুঝে না।

 

হৃদয়কে অনেক প্রশ্ন করেছি দিবা নিশি

বাজেনা যে বাঁশি

সুর কেন উঠাস তারে ভালবাসি!

উত্তর জানা নেই-তবু ভাবি শশী।

 

এতো দূর! এতো ব্যদনা বিধুর !

তবু  কন্ঠ শুনি তার সুমধুর

অনেক প্রশ্ন করেছি এই হৃদয়কে

কেন ভালবাসিস তীর্য্ক আলোকে ?

 

হয়তো উত্তর কোনদিন পাবো না-

তবু ভালবেসে যাবো হৃদয় যমুনা।

--------------------------------- 

তুমি বলেছিলে

 

তুমি বলেছিলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

সেদিনটা ছিল ঘন কুঁয়াশায় ঢাকা সবুজ প্রান্তর

আলোটা আসেনি ঠিকই তবু জেগেছিল অন্তর!

 

আবিস্কার করেছিল এক নব সূর্যকে

অনুপম শিরহণে শুন্যতার ভূ-লোকে

সোনালী আলোয় জেগে উঠেছিলে তুমি

স্পন্দনের অতল গভীরে নিঃসঙ্গ ভূমি

 

তুমি এসেছিলে হৃদয়ের কাব্য নিয়ে

প্রেমের কবিতা শুনিয়েছিলে রাঙা গায়ে

পূর্ণিমার হাসি দিয়ে

অজান্তেই আমাকে দিয়েছিলে হারিয়ে

 

তুমি বলেছিলে এই কবিতা তোমার-শুধু তোমার

সেদিন হতে  বুকে আগলে রেখেছি অণিবার

কতো উঠেছে ঝড় তুফান বিজলী চমক !

কতো রক্ত ঝরেছে হৃদয় কাব্যের স্তবক

 

তবু কবিতাকে ভালবেসেছি-

এ অশান্ত বুকে গেঁথে রেখেছি

কান পেতে আছি সেই কবিতাটা শুনবো বলে

যে কবির কবিতাকে ভালবাস- তুমি বলেছিলে

---------------------------------------

 

 

শুক্রবার, সেপ্টেম্বর ০৩, ২০২১

ইরিনা পুস্প

 

ইরিনা পুস্প

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

চক্ষু কর্ণ বুদ্ধি মন সব উজার করি,

ইরিনা পুস্প জাতির মশালটিরে ধরি।

 

নিত্য ছুটিছে প্রাথমিক শিক্ষার উদ্যানে

প্রাক শিশুদের জয়গানে

অন্ধ জাতির মুক্তি আশে

আলোক মশালে ইরিনা পুস্প পাশে।

 

শিক্ষার আলো যেন জ্বলে উঠে বিশ্বমহাতরী

তার অনুপম সাধনে এই পণ করি

প্রাথমিক শিক্ষকেরা  জাগিছে অতন্ত্র প্রহরী

ইরিনা পুস্প ফুটিছে বাগানের দশদিক ভরি।

 

বিচিত্র রূপের বাহারে ‍তুমি অসংখ্য পরানে

চৌকস প্রাথমিক শিক্ষা অফিসার

শিক্ষার বাগানে-জাতির কল্যাণে-

নিপুন স্পর্শে দিয়ে যাও আলো প্রেমের যতনে।

 

ছড়িয়ে দাও পুস্পের ডানা প্রাথমিক দুয়ারে

সৌরভ সুবাসে ভরে  দাও জাতির প্রান্তরে।

তোমার কঠোর বিধি  শাসনে

প্রাথমিক শিক্ষা মর্যাদার আসনে।

--------------------------------------

যেমন তুমিও

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

হৃদয় দিয়ে তাকালেই চিনবে আমাকে!

 

আমি সেই ভালবাসার ব্যকরণ

চিরন্তন প্রেমের পুস্পিত বিজ্ঞান

হৃদ স্পন্দনের রঞ্জিত মৌল উপাদান

রক্ত কণিকার তরঙ্গিত কলোতান

হৃদয় হতে হৃদয়ের পুলক শিরহণ

 

হারিয়ে ফেলা তোমার সেই আমি!

এক পবিত্র প্রমের উর্ব্র ভূমি।

আমাকে চিনতেই হবে

হৃদয় দিয়ে তাকালেই চিনবে আমাকে!

 

আমি যে তোমার হারিয়ে যাওয়া প্রথম প্রেম !

আমাকে না চেনা মানে

তোমার হৃদয়কে অস্বীকার করা

এক অনুপম প্রেমকে সমাধিস্ত করা ।

 

তোমার হৃদয়কে চেনা মানে আমাকে চেনা

এক পবিত্র প্রেমের সম্মান!

ঝরে যাওয়া ফুলেও সুবাস থাকে

সৌরভ থাকে স্ব-গৌরবে

ভালবাসার অনুভবে- যেমন তুমিও

-----------------------------------

অবুঝ একটি প্রাণ

 

অবুঝ একটি প্রাণ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

হে প্রাণ বড়ই অবুঝ তুমি নির্দ্বিধায়

প্রেমের অলংকারে সেজেছো শুধু ছলনা জানো না

সব গয়না উজার করে দিয়েছো অন্য কাউকে

যে কিনা তার মর্যাদা দিতে জানে না !

 

তোমার নোলক দুল চুড়িতে সে রূপবতী!

প্রাচুর্য্যর সিংহাসনে বসে ভুলে গেছে

প্রেমের সৌরভ-গৌরব।

হৃদয়ের অলংকার আর বাজেনা ।

 

রূপ যৌবনের প্রলয়ে নিজেকে ভাসাবে বলে

গর্জে উঠেছিল বাদল মেঘে বিজলী চমকে

আজ বিষাদের বিপুল বিস্তৃতি

তবু তুমি অবুঝ প্রাণ নির্দ্বিধায়

হৃদয় দিতে জেনেছো শুধু ছলনা জানো না ।

 

আমি তোমাকে ভালবাসতে বলিনি

শুধু মর্যাদাটুকু চেয়েছি

দম্ভ অহমিকা ভুলতে বলেছি-

অবুঝ একটি প্রাণ

প্রেমের আবেদন করেছিল অহংকারীর অনুকূলে

অবশেষে তুমি হারালে বেদনার নীল সাগরে

জানিনা তোমার বিজয় কতটুকু

তার চেয়ে ঢের বেশী এই হৃদয়ের।

-------------------------------------------------

স্বপ্নের শুভ্র আকাশ

 স্বপ্নের শুভ্র আকাশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

আমি আর কতোটুকু ভালবাসতে পারি ?

তার চেয়ে ঢের বেশী হৃদয়ের তরঙ্গ রাশি !

 

কতোটুকু ভালবাসলে মনে হবে ভালবেসেছি তোমায়,

যতোটুকু ছিল সবটুকু দিয়েছি অবলিলায়

 

ওইটুকু নিয়ে তুমি সুখী হও

হৃদয় দিতে ‍দিতে কিছু নত হও

ভালবাসতে বাসতে বাসতে হৃদয় হবে দুর্বার

তুমি ও আমি ছুঁবো স্বপ্নের শুভ্র আকাশ।

 

আমি আর কতোটুকু ভালবাসতে পারি ?

এর চেয়ে বেশী পারেনি পৃথিবীর প্রাণ

 

উদগ্রীব হয়ে আছে অভিজাত পূর্ণিমার চাঁদ !

মধু চন্দ্রিমার অপেক্ষায় ঝর্ণার জল ধারা

ফুলগুলো ভেসে যায়

ফুল শয্যার শিহরণে।

দীর্ঘ্ রজনী দিবসের অপেক্ষায়।

 

জানি, মূলত বিদ্রোহ করে অহংকারী প্রাণ ।

তবু প্রেমের স্বপ্ন বুঁনি আগামীর শুভ্র আকাশ।

ভালবাসার পথে তুমি আমার হৃদয়ের সৈনিক।

বিজয়ের পতাকা উড়াবোই পৃথিবীর চৌদিক।

------------------------------------------------------

অনুপম প্রেম

 

অনুপম প্রেম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

কবির কবিতা তুমি, প্রেমের তীর্থ্ আমার।

হৃদয়ের স্পন্দিত তরঙ্গ হতে তোমাকে রচিব বলে

হারিয়েছি নিজেকে কি যে তুমুল উল্লাসে অবিরাম

তুমি কি তার কিছু অনুভূব করেছো ?

 

প্রতিদিন অতুল্য শিহরনে কাব্য রচি

শব্দের সম্ভারে খুঁজে ফিরি হৃদয়ের উপন্যাসে

মৌলিক প্রেমের চেয়ে নিঁখুত স্থপতি কি আছে ?

তোমার অংকিত চিত্রে দেখেছি আমি

এ হৃদয়ের পটভূমি !

 

জেনেছি প্রেমের চিত্র শিল্পী তুমি

সে চিত্রটি ছুঁয়েছি আমি নির্লোভ ভালবাসায়

তা পরম যত্নে হৃদয়ের এ্যালবামে রেখেছি

ওসবের কতোটা জেনেছো ?

 

শুনেছি ভালবাসার মাঝে ভালবাসা নেই !

ভালবাসার শিল্পী আজ ভালবাসার শুন্যতায়

বিরহের তুলি হাতে---

তপ্ত হৃদয়ের এ্যালবামে বেদনার ছবি আঁকে।

 

এক হৃদয়ের দরখাস্তে তোমাকে চিনেছি

ভালবাসার কবিতায় লিখেছি- তুমি আমার

শুধু আমার!

তুমি সে আমার অনুপম প্রেম।

---------------------------------------

অনাবাদি প্রেমের জমি

 অনাবাদি প্রেমের জমি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

তোমার হৃদয়ে একটু জায়গা হবে ?

বহুদিন চাষাবাদ করিনা প্রেমের।

 

সেই কবে হতে প্রস্তুত রেখেছি প্রাণ

দু’জনা মিলে গাইবো ভালবাসার গান।

শুধু তোমার হৃদয়টা চাই

এর বেশী কিছু চাবো না- কখনো না

 

যুক্তিসঙ্গত এই হৃদয়ের দাবি খুব উর্ব্র

তবু কি হৃদয়টুকু পাবো না?

অধীর আগ্রহে খুলে দিয়েছি  দ্বার

হৃদয়টা চেয়েছি বারংবার

এমন কী অপরাধ কখনো করেছি!

 

ততোটা রূপসী আর শুরভী না হলেও ক্ষতি নেই

কামনা নেই লাবন্যের উজ্জ্বলতায়

সব হৃদয় আর প্রেম দিয়ে

ভালবাসার পরিচর্যা দিয়ে

হৃদয়টা খুলে দাও-----

 

সঙ্গী করে নিবো তোমাকে ফুল শয্যা রাতের মতো

তোমার শুন্যতায় হৃদয় খাঁ খাঁ

অনাবাদি প্রেমের জমি—

তোমার হৃদয়ে একটু জায়গা হবে ?

-------------------------------------

ভালবাসা পুড়ালে

 

ভালবাসা পুড়ালে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

আগুনের লেলিহান শিখা আর কতটুকু পুড়ে !

তার চেয়ে ঢের বেশী এ অশান্ত হৃদয় জুড়ে

রাঙা জল স্রোতে

নিভে না কোন মতে

 

তুমি যে আগুন দিয়েছো জ্বলে- আজো জ্বলে!

প্রবল কম্পনে নেচে উঠে শিরা উপশিরা

অসীম ক্ষয় হচ্ছে উদ্যাম ভয় হারা

প্রেমের মতো আর অতো নয় আগুনের সন্ত্রাস!

বুকটা চৌচির হয়েগেছে তোমার অগ্রাসনে

 

কি ছুরি বিঁধালে ?

ব্যথা করে অবিরাম ব্যথা করে পলে পলে ।

 

আগুনে পুড়ালে তবু কিছু ছাঁই থাকে

ভালবাসা পুড়ালে জীবনটাকে দেয় বেঁকে

স্পন্দনের ফাঁকে ফাঁকে

রক্ত ঝরা কবিতা লিখে।

হউক না আগুন তবু হৃদয় ভালবাসে

প্রেমিকার স্বপ্ন বুঁনে রক্তিম আকাশে।

ভালবাসা পুড়ালে আর কিছু থাকে না

কিছুই থাকে না---

------------------------------------------

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...