রবিবার, নভেম্বর ০৭, ২০২১

হয়তো পুড়ে শুদ্ধ হয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ০৭-১১-২০২১ ইং

-----------------------------------------

হাতে শিকল বেড়ি। শিকলের বাহিরে অনলের মাঠ!

জীবন আকাশে ঘন কালো মেঘ।

পৃথিবী ব্যাথিত জুলুমের লেলিহান শিখায়

মানুষেরা পুড়ে শুদ্ধ্ হয় !

 

ওরা যেন সংসারের অবরুদ্ধ কপাট

আগুন জ্বলে দিয়ে চিতার মতো জল্লাদের স্বভাবে

নির্দ্য় চিত্তে মিশে গেছে নিম্ম বিত্ত মধ্য্ বিত্তের চৌদিক।

হাতে শিকল বেড়ি। বাজারে বৈষম্যের অগ্নি জ্বলে

হত দরিদ্র- দরিদ্র দিবা রাতি পুড়ে।

 

 জীবন আকাশে ঘন কালো মেঘ।শীতের ঘন কুঁয়াশা

 আলোহীন অবরুদ্ধ্ রাখে ঘরের কপাটে,

 জানালায়। হৃদয়ের মঞ্চে

মানুষের রক্ত ক্ষরণ! কে জানে কোন অভিশাপে

স্বাধীনতায় পরাধীনতা।

      

অধিকার পেতে গিয়ে অনলের লেলিহান শিখায়

বঞ্চিত মানুষেরা আজ বাকরুদ্ধ শিল্পি।

গান আছে কথা নেই! কথা আছে সুর নেই

তাল লয় এলোমেলো ।

 

শনিবার, নভেম্বর ০৬, ২০২১

বংশিয় মর্যাদা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৬-১১-২০২১ ইং

এ মহামিলনের আনন্দগানে আমি দিব সুর

গেয়ে যাবো বংশিয় গান প্রীতি-সুমধুর।

রক্তে রক্তে গাঁথা দূর অদূর  চির বন্ধনে

বংশিয় মর্যাদা রাখবো অটুট হাসি-ক্রন্দনে।

 

বজ্র কণ্ঠে গেয়ে যাবো চির সাম্যের গান;

বংশিয় বন্ধন রাখবো আমি চির অম্লান।

কে বড় !কে ছোট !নাহি হবে ব্যবধান

কালো- ধবল ,ধনী –গরিব, দৃঢ় ঐক্যতান।

 

এ মহামিলনের আনন্দগানে, অফুরান বন্ধনে

জেগেছে ওই পঞ্চায়েত বাড়ী পুস্পিত বাগানে

আয় তোরা আয় কুসুমে চন্দনে

বিরহ ব্যাথা ভুলে উদ্দাম শ্লোগানে।

 

ওই দেখ বংশিয় তরী দোলে নব ছন্দ তানে

আমাদের প্রদীপ জ্বলে বাংলার বুকপানে।

নেই হিংসে নেই বিভেদ রক্তের বন্ধনে

ছুটেছি বিজয়ের সন্ধানে-মাঠে ময়দানে।

 

ওহে এ মহামিলনে গর্ব্ করি মোরা-

এ বংশের মর্যাদা অটুট রাখিস তোরা।

ভালোবাসিয়াছি আমি ধূলিমাটি বংশিয়।

তাই তারে রেখেছি প্রাণে চির উদিয়।

---------------------------------------------------

ফিরে আসবে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৬-১১-২০২১ ইং

তোমাকে বলেছিলাম যত দূরেই থাক

আবার তুমি ফিরে আসবে, ফিরে আসবে

তল আঁধারি প্রাচীর ডেঙ্গিয়ে স্বপ্লীল সাগরে।

রাগ-অনুরাগের ফুল ফুটিয়ে

ফুল শয্যার মালা জড়িয়ে

আবার তুমি ফিরে আসবে

আমি তোমাকে বলেছিলাম।

 

আমি তোমাকে বলেছিলাম এ অভিমান কিছু নয়

আবার তুমি ফিরে আসবে

হৃদয়ের প্রগাঢ় নেশায় ভালাবাসাকে মাতিয়ে দিয়ে

আমি যখন নিভে যাবো

আঁধার পথ পাড়ি দিয়ে দিয়ে

সুপ্ত বুকে মাথা রেখে

তুমি কাঁদবে, আবার তুমি ফিরে আসবে।

 

অবুঝ হৃদয়ের বিরহী শব্দ শুনতে শুনতে

আবার তুমি ফিরে আসবে, ফিরে আসবে

আমি তোমাকে বলেছিলাম।

 

সেই এলে ! আর দেখা হয়নি !

হৃদয়ের সেই কল্লোল এখন স্তব্দ হয়ে গেছে।

তবু যেন তুমি সেই আগের মতোই আছো

শুধু আমি নেই—শুধু আমি নেই !

---------------------------------------------

এ কোন যন্ত্রণা রচিলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৬-১১-২০২১ ইং

এ কোন যন্ত্রণা রচিলে,আর

এ কোন যন্ত্রণা উঠালে

হৃদয়ের তরঙ্গ গর্জে উঠিছে বিস্তর

আমি ডুব দিয়েছি অনলে।

 

বুঝেনি, অবুঝ প্রাণের ঝড়ো হাওয়ায়

তুমি করেছিলে মাতামাতি

ভাসতে নেই স্বপ্নের মোহনায়

তবু চলেছি দিবা-রাতি।

 

ভেবেছি তোমাতে আনিন্দ্য সুন্দর !

বুঝেনি হৃদয়ের গুপ্ত লেখা

এবং ভাবেনি এ কবিতা অবান্তর

এ কাব্যেই প্রেমের সীমারেখা।

 

তবু আমি গিয়েছি বিপুল আশায়

বুঝেনি কভূ তোমার বুক

তবু তুমি প্রেমের দীপ জ্বলিছো হায়

পুড়িছো আমার সুখ।

 

এ কোন যন্ত্রণা রচিলে,আর

এ কোন যন্ত্রণা উঠালে

হৃদয়ের তরঙ্গ গর্জে উঠিছে বিস্তর

আমি ডুব দিয়েছি অনলে।

------------------------------------------

প্রেমের শিকল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২১ ইং

যখন সুর বাজে তোমার কণ্ঠ স্বরে

আমি মুর্ছিত হই গানের অমৃত সুরে!

যেন ডাকিলে অমায় আপন পাশে

হৃদয় কল্লোলের গহিন প্রকাশে।

 

এ সুর যেন লুণ্ঠিত করে মোরে আপনাকে হারাই

জানি না কোন মোহে পিছু পিছু দৌড়াই-

শুধু কিছু একটা উঠিছে জেগে

গভীরে খুব গভীরে তরঙ্গিত বেগে।

 

আমি ভেসে যাই অসীম কল্পলোকে আজি

এক অনুভবের সন্ধানে তোমাকে খুঁজি খুঁজি।

শত অপমানের ঢাকে ঢোলে

তোমাকে দেখি আমি ফুলে ফুলে।

 

নেই ছুটি, নেই ছুটি ওরে নেই ছুটি

ঠিক যেন তুমি হৃদয়ের জুঁটি

প্রেমের শিকল পড়ায়ে  প্রাণে

কি সুর শুনালে তুমি অমৃত তানে!

 

হৃদয়ে উঠিছে ঝড় তুফান !

কে থামাবে বল এ কলোতান ?

ঝাঁপ দিয়েছি অতল পানে

এক অনভূবের অনুপম-টানে।

------------------------------------

শুক্রবার, নভেম্বর ০৫, ২০২১

হান্ড্রেড কোর

 

            

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২১ ইং

এ আনন্দ উল্লাস স্বপ্ন বিজয়ের !

হান্ড্রেড কোর  ডাক ওঠায় নব যুদ্ধের।

দৃঢ় শপথ নিয়ে ছুটিছে উঁচু শির মাথা

দূর্গে দূর্গে  খুলিছে হৃদয়ের পাতা।

 

তবে শুনো হে হুঙ্কার বিবিএস যোদ্ধার !

পরাজয় শিখেনি কভূ কোটি অবরুদ্ধের।

ভয়কে তাড়াও, ওদেরও তাড়াও

বিবিএস কেবলস পতাকা উড়াও, বিশ্বে ছড়াও।

 

ভুলে যাও ক্ষত বিক্ষত বিরহী বেলা

বিজয় আসবেই এ যুদ্ধের হোলিখেলা।

জানি হে প্রাণে বিপুল রক্ত ক্ষরণ অসহ্য ব্যাথা

তবু তোমরা অদম্য দুর্বার বিবিএস যেথা।

 

এ হান্ড্রেড কোরে তৃষ্ণার জল পাবে কত কাল ?

আসন্ন যুদ্ধের দূর্গ্ বড়ো বেশী উত্তাল!

তৈরী হও- আমাদের জিজ্ঞাসা উদ্দাম

বিজয়ের পতাকা নিয়েই ‍গুছাবো বদনাম।

 

জানি হে প্রখর দিবসে সূর্য্ নহে পরবাসী !

রাত্রির আঁধারে শুভ্রতায় জাগো হে  পূর্ণি শশী।

এ আনন্দ উল্লাসে না যেন থামে কলরবরাশি

হে বিবিএস কেবলস  দিপালী- হে মহারতি !

বাজাও হে বাজাও হে সেই অমৃত সুর -সেই মধুর বাঁশি।

----------------------------------------------

শনিবার, অক্টোবর ৩০, ২০২১

কার তুষ্টে ?

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২১ ইং

আজি যৌবন পাতে জাগিছে অভিসার!

ফুলেরা খুলিছে পাঁপড়ি চৌদিকে অণিবার।

কামনার মৌয়েরা চটিছে দুর্ণিবার !

শূলে শূলে রক্তাক্ত ব্যাভিচার।

 

হে পরান সখা বন্ধু হে আমার !

কার তুষ্টে তুমি খুলিছো এ গুপ্তধার ?

এ গুপ্তধন শুধু ওই কামনার

যে কিনা জীবন সঙ্গী তোমার।

 

আজি ফুলেরা কাঁদে হতাশ-সম

নাই যে নিরাপত্তা এ রূপের মম।

যেথায় সেথায় খুলে হে প্রিয়তম

তুমি হয়েছো নগ্ন সম- এ ধরাধম।

 

চাই যে বারে বার তুমি ফুটো সেথায়

অপরূপ সাজে

যে তোমার রাজে!

আর যেন গুপ্ত কিছু দেখিতে না পাই

তোমার মুক্তি যেথায় ভাবি আমি তাই।

 

এ রূপ যৌবন খুলিয়ো প্রিয়ের অভিসারে

যে কিনা অধিকার রাখে আলো-আঁধারে।

হে পরান সখা বন্ধু হে আমার !

কার তুষ্টে তুমি খুলিছো এ গুপ্তধার ?

অন্তর গৃহে দিয়ো ওগো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২১ ইং

এ ধরায় এসেছি শুধু গাইতে তোমার গান;

দিয়ো ওগো জগৎ সভায় অপার কৃপা দান।

তুমি বিনা কে আছে আর আমায় দিবে স্থান!.

পালা ক্রমে জগৎ সভা রচিবে কবরস্থান।

 

ক্ষণিক তরে এসেছি আমি তোমার ভুবন মাঝে;

দু’হাত তুলে ফরিয়াদ করি রেখো ‍মুমিন সাজে।

আমি পাপী আমি গুনাগার নাইতো মাবুদ আর

যাবো কোথায় তুমি ছাড়া একূল-ওই কূল পার !

 

জানি হে জানি মুক্তি রাহে তোমার সুর বাজে;

এ পৃথিবী বজ্র হবে বিপদ দিনের কাজে

অন্তর গৃহে দিয়ো ওগো তোমার দীপ জ্বলে

নশ্বর মোহে না যেন যাই অনন্ত কাল ভুলে।

 

সব প্রহরে করি যেন তোমার আরাধন

মৃত্যু পরে যাবে ভুলে আমার প্রিয়জন।

তাইতো অমি চাই ওগো গাই তোমার সুরে

রহম করো মহান আল্লাহ ক্ষণিক কাল জুড়ে।

 

হে আল্লাহ, আমি যেন না যাই দূরে

তুমি হয়ো মেহেরবান এই নশ্বরে।

তুমি বিনা কে আছে আর আমায় দিবে স্থান!.

পালা ক্রমে জগৎ সভা রচিবে কবরস্থান।

-----------------------------------------------------

জনতার ঘৃণা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২১ ইং

আবার এসেছে ফিরে ক্ষমতার নিবার্চ্ন

চৌদিকে বৈরী বৈরী ভাব নানা আয়োজন।

গণতন্ত্রের চোখে একি দেখি আবরণ !

কেন্দ্রে কেন্দ্রে ভোটারের নেই বন্ধন।

 

নিশি রাত্রি কেন্দ্রে কেন্দ্রে ভোট জমে;

জনতার ভোট নেই তবু সে পালা ক্রমে।

আবার সেই সিংহাসন

তাহারই চরণ ।

 

শুধু জনতার ঘৃণা হৃদয়তলে-

কেউ দেখেনা শুনেনা ক্ষমতার কোলাহলে।

গণতন্ত্রের মাঝে ক্ষমতার সাথে থাকো

জনতাকে সদা ভোটে কেন্দ্রে ঢাকো।

 

মানবিক চেতানায় আপনাকে রাখো

অসাম্পদায়িক প্রেমে জনতাকে দেখো।

মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান

লাল-সবুজে রাঙা বিজয় কেতন।

 

 আবার এসেছে ফিরে ক্ষমতার নিবার্চ্ন

চৌদিকে বৈরী বৈরী ভাব নানা আয়োজন।

আসলে গণতন্ত্র কি ?

কোথাও আছে কি ?

---------------------------------------------

বিদায়ের অতিথি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২১ ইং

হারিয়ে ফেলেছি তবু চির প্রাণময় !

তবু খোঁজে ফিরি তবু আশা জেগে রয়!

তুমি যেন চির উদিত চির দীপ্তময়

এক স্বপ্নের চির সূর্য্দয়----

 

যেথায় থাকো তবু চাই পরশবন্ধনে

গর্জে উঠো সারা বিশ্বে প্রলয় সৃজনে

জানি হে তুমি এক প্রজ্জ্বলিত জ্যোতি

প্রেমের গগণে জ্বলে উঠো অবিরতি।

 

গভীর রজনী তুমি দীপ হয়ে এসে

মুক্তির আলো দিয়ে যাও আঁধার আকাশে।

কখন যে সায়াহ্নের শেষ স্বর্ণরেখা

তোমাকেই ঘিরে আছে হয়নি তা দেখা।

 

শত দুঃখীর অশ্রুজল শুন্য করে

মানবিক দ্বার খুলে দিয়েছো পূর্ণ্ করে।

কঠিন পথে দুর্বার দূর্গে ছিলে সেনাপতি

আজ কি করে বলি বিদায়ের অতিথি!!

 

ভারাক্রান্ত হৃদয়গৃহে তুমি চিরবাসী !

তাই তো থেমেগেছে ওগো কলরবরাশি।

তবু জানি হে জানি তুমি যে রাত্রির শশী !

সোনালী প্রভাতে জাগো  সূর্যের পাশাপাশি।

------------------------------------------

রাওনাট আমার প্রিয় গ্রাম (গান)

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর **************************************** কাপাসিয়ার আঁচল - ঘেরা গাঁখানি ...