বুধবার, মে ২২, ২০২৪

মানবের মুক্তি রাহে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২২-০৫-২০২৪ ইং
*********************
সংঘবদ্ধ জাগো রে জাগো পৃথিবীর প্রাণ,
সম্মুখ এসে করে যাও মানবিক কল্যাণ।

জাগো রে জাগো অবরুদ্ধ, উঠ রে যত,
মুছে দাও জগতের অশ্রুজল ভাগ্যহত।
গর্জে উঠ জুলমের বিরুদ্ধে বজ্র হানি
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও আড্ডাখানি।

সংঘবদ্ধ জাগো রে জাগো নির্ভ্য়-দুর্বার।
কল্লা ধরে ধ্বংস কর ওইসব ব্যভিচার!
ওইসব অনিষ্ট অশুর কারা!
ওহে মানবিক প্রাণ তুমি নও সর্বহারা।

সংঘবদ্ধ জাগো রে জাগো হে পালোয়ান,
মানবের মুক্তি রাহে তুল হে নবজাগরণ।
-----------------------------------

মঙ্গলবার, মে ২১, ২০২৪

তুল হে নবজাগরণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৫-২০২৪ ইং
*********************
তুল হে সাথী, তুল হে নবজাগরণ,
আঁধার পেরিয়ে জাগ হে অসীম গগণ!

পূর্ব্সূরী দিয়ে গেছে রবি গ্রহ তারা চাঁদ,
এ ধরায় ছড়িয়ে দাও মানবিক মতবাদ!
এই পৃথিবী চেয়ে আছে তোমার পানে,
জাগ হে সাথী, জাগ হে নবজাগরণে।

নবীণ উদ্যামে যদি না হয় সূর্য্দয়,
কিভাবে হবে ওগো মানবতার জয়!
উঠুক সমুদ্র-কল্লোল নির্ঝর-কলতান-
হে সাথী,তুমি গেয়ে যাও সাম্যর গান।

সম্মুখে বাঁধা হুঙ্কার দূর্গ্মগিরি হিমালয়!
তাতে কি তোমার আছে কোন ভয় ?
জাগ হে সাথী, জাগ হে নব পল্লব,
ছড়িয়ে দাও ফুলে ফুলে সূরভী-সৌরভ।
---------------------------------------

নেশা গ্রস্থ যুবক


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৫-২০২৪ ইং
*********************
একজন নেশা গ্রস্থ যুবক কখনো বুঝে না,
সম্মুখে তার কত ব্যাথা, কত পথ অচেনা!

সে রচে বিষাদের কবিতা, বিরহের গল্প;
সে হারায় যুদ্ধ বিজয়ের দৃঢ় সংকল্প ।
সে হয় অভিশপ্ত প্রাণ গোধূলী রবির মত,
রাত্রি ডেকে আনে দূর্গে দিবাকরে সতত।

স্বর্গিয় পূর্ণিমা ঢেকে যায় মাদকের মেঘে,
অস্থি মজ্জায় তুমুল ঝড় উঠে মৃত্যুর আগে।
নেশা গ্রস্থ যুবক সে শক্তিহীনা ভঙ্গুর প্রাণ,
সে কভু গাইতে পারে না যুদ্ধ জয়ের গান।

নেশাগ্রস্থ যুবক পথ হারায় নিত্যনতুন সাজে,
অভিশাপের পতাকা উড়ায় দিবা কিংবা সাঁঝে।
-------------------------------------

মাদক দ্রব্যের হোতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২১-০৫-২০২৪ ইং
*********************
যে তরুণ্যরে দেখিয়াছি আমি দুরন্ত-দুর্বার,
সে শক্তি ধ্বংসে পৌঁছিয়াছে এই বঙ্গ তর!

কে রচিয়াছে নেশার কবিতা- গীতহার?
কে শুনিয়াছে তারে মাদকের গান দিনভর!
কোন সিন্ডিকেট বসিয়াছে হাট- পথ-ঘাট ?
কোন নাটের গুরুর অধীন মাদক সম্রাট ?

মাদক নেশা গ্রাসিয়াছে তারুণ্যরে অণিবার,
কত রূপে কত নামে ছড়িয়াছে বঙ্গ প্রান্তর।
যে তরুণ্যরে দেখিয়াছি আমি দুরন্ত-দুর্বার,
সে এখন উম্মাদ মাতালে পথহারা ভঙ্গুর।

ধবংসের জন্য দায়ী কে হে জাতির কান্ডারী ?
মাদক দ্রব্যের হোতা যে তোমারই প্রহরী!
-----------------------------------

শনিবার, মে ১৮, ২০২৪

অশ্রুজলে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৮-০৫-২০২৪ ইং
******************************
ধীরে ধীরে পাতা ঝরিছে তবু পিছনে ফিরে,
যৌবনের তরঙ্গ উঠে ভেসে অযূত ভীড়ে।

গোধূলী আভা ধরিছে জীবনের টুঁটি চেপে,
সন্ধ্যার ছায়া আসিছে নেমে ক্ষেপে ক্ষেপে।
তবু ফিরে তাকাই প্রভাতের সোনালী উষায়,
যদি প্রখর রৌদ্রটা ফিরে আসে পূণরায় !

জোড় মিনতি করি তবু নদী বয়ে চলে-
অসীম দিগন্ত পথে আমারে কোলে তুলে।
কি অনুপম ! তবু বিরহের ধূসরতায়
আমি ছুটেছি অবনিশ্বরে - নশ্বর হারায়।

এই জীবন প্রকৃতির রঙে আঁকা থাকে,
ঝর্ণা ধরার মত বয়ে চলে বাঁকে বাঁকে।
এই পৃথিবীর অথৈ জলে
জীবনের তরী হবে বিদায় অশ্রুজলে।
--------------------------------------

মানবের প্রাণ বুঝেনা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
******************************
অস্থায়ী ধরণীরে মানব ভালবাসিছে স্থায়ী!
তাগুদের প্রেম এর জন্য জনে জনে দায়ী।

অপরাধের কত গল্প ছাপিছে ছাপাখানা
জুলুম অত্যাচারে সন্ধি করিছে কত জনা।
অথচ এ মানবেরা মোহ বর্জন করে যদি
অবিনশ্বর কাননে ফুল ফুটাতো নিরবধি।

ইহ-পর স্বর্গিয় আলোয় ভরে যেত প্রাণ!
মানবেরা খুঁজে পেত চির মুক্তির গান।
এই নশ্বর প্রেমে পথ হারিয়েছে মানব।
স্থায়ী ভুলে অস্থায়ী নিয়ে করিছে উৎসব।

পৃথবীর প্রেম তাগুদের বেড়াজালে পাতা,
শুধু মানবের প্রাণ বুঝেনা হিসাবের খাতা।
,সত্য ভুলে মিথ্যের ফাঁদে সকলি আছে,
মুক্তি পথ বহুদুর পথহারা মানবের কাছে ।
---------------------------------------

মসজিদেও রাজনীতি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
******************************
মিঃ ক্ষমতাবান অন্তরে ভদ্রতা নাহি যপে,
মসজিদে সামনের কাতারে দাঁড়ায় উগ্র রূপে।

ওরা বিত্তশালী, ওরা ক্ষমতাবান মহল্লায়,
সামনের কাতারে দিতে হয় স্থান হৈ হুল্লায়।
যে প্রভূ ভীরু পরহেজগার নেই তার স্থান,
ওদের ভয়ে চুপ রয় নিয়মিত মুসল্লিয়ান।

মসজিদেও রাজনীতি কুকীর্তি গেছে মিশে,
প্রভূ ভীরু নামাজীরে লঘু করা যায় কিসে!
পরে এসে আগে বসে মিঃ সভাপতি
সেক্রেটারী গর্জে উঠে লোকে বলে কোটিপতি।

এ কেমন আচরণ ! এ কেমন বিধিবিধান ?
মসজিদেও ধনী- গরিবের বিস্তর ব্যবধান !
ওহে জেনে নেও হে প্রভূ ভীরু মুসলমান
নামাজে ধনী গরিব, ধবল কালো সমান সমান।
--------------------------------------------

শুক্রবার, মে ১৭, ২০২৪

একদিন যুবক ছিলাম


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
******************************
বুড়ো হয়েগেছি তবু যৌবন টানে পিছু;
স্মৃতিপটে ভেসে উঠে ফেলা আসা কিছু।

একদিন যুবক ছিলাম সেই কথা ভেবে,
এখনো শিহরে উঠি সে কি আর হবে?
যৌবনের তরঙ্গ শেষে এখন আমি বুড়ো.
তবু ফিরে যাই সেইদিনে যদি হত শুরু।

শুধু ভাবি নিজেরে কেমনে যুবক বলি!
চলে না দেহ টাক মাথা নুঁয়ে নূয়ে চলি!
কোন স্বপ্নে ভাবি যৌবনের তড়িৎ গতি ?
বুড়ো হয়েগেছি জ্বলে না নয়ন জ্যোতি!

তবু যৌবনের গর্ব নিয়ে আমি উঁচু শির!
এখনো শিহরে উঠি জল শুন্য নদীর তীর।
----------------------------------------

বিজয়ের বীজ বুঁনে যাও

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৫-২০২৪ ইং
উৎসর্গঃ মশিউর রহমান নাঈম ( ভাগিনা-নব উদ্যোক্তা)
******************************
হে নবীন জেগে উঠ নব ঊষার আমন্ত্রণে,
সোনালী আলো ছড়িয়ে যাও বিপুল গর্জনে।
জগত কাননে ফোটাও পুস্পের মঞ্জরি ,
আপন আলোয় মাস্তুলে জাগ হে পাঞ্জেরী।

ধরণী চাহিয়াছে তোমারে তপস্যার প্রদীপে
দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে জ্বলে উঠ উত্তাপে।
উদ্দামে উদ্যোক্তা হও স্বপ্নের আসনে বসি!
হয়ো না দাস মনিবের তরে চাকরীতে আসি।

তুমিও যে পার দেখিয়ে দাও তপস্যার পরে,
তরু- লতা উঠিবে জেগে বালুকার প্রান্তরে।
বিজয়ের বীজ বুঁনে যাও দাসত্বকে না করি।
স্বপ্নের উদ্যোক্তার হও বেকারত্বের গলা ধরি।
--------------------------------------

বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

ছদ্মবেশী দেশ প্রেমিক


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৫-২০২৪ ইং
*********************
এ যেন আলোর গভীরে রাত্রির তামাশা!
মাতৃকার প্রেম নেই তবু নব সূর্যের আশা।
যুবক হয়েছে বষয়ে,শুধু যৌবন নাই!
ভঙ্গুর দেহে ছুটিছে আগামীর প্রজন্ম ভাই।
ভয়ঙ্কর মাদক নেশা করিয়াছে গ্রাস শৃঙ্খল
শিক্ষায় দিপালী নেই পথ চলিছে নিষ্ফল।
স্বাধীনতা পেয়েছি তবু মুক্তির পানে চেয়ে থাকা,
বিজয় কেতন যেন শুধুই শহীদের রক্তে আঁকা।
লক্ষ শহীদের রক্ত এখনো বয়ে চলে—
তবু অবরুদ্ধ জনতার অধিকার বঙ্গতলে।
এ সংসারে নেই কোন জাগ্রত হৃদয়,
শুধু খাই খাই চাই চাই ঠিক ছন্দময়!
ওইসব ছদ্মবেশী দেশ প্রেমিকেরা দলে দলে
এ জাতিরে করিয়াছে গ্রাস প্রতি পলে পলে।
----------------------------------

জাগো হে রাওনাট স্কুল(গান)

  জাগো হে রাওনাট স্কুল(গান) কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ******************************************** এই য...