শুক্রবার, সেপ্টেম্বর ০১, ২০২৩

এই কবিতাই তুমি !


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১-৯-২০২৩ ইং

*************************

সত্যি ভেবেছিলাম তুমি আমার জন্য

এতটুকু জায়গা রেখেছো মনের ঘরে,

যে তুমি রোজ আমার ঘুম ভাঙ্গাবে

কবিতার উৎস হবে পূর্ণি আলোর মতো!

এখানেও বিশ্বাস ঘাতকতা করলে, ছলনা করলে

কাছে এসেও চলে গেলে দুর বহুদূরে

এতো দিন যে মিষ্টি হাসিটা দিয়েছিলে

এর গভীরে যে ছলনা ছিল, ষড়যন্ত্র ছিল

আজ ঢের টের পাচ্ছি !

আজ আমি কাঠগড়ায়, আজ আমি অভিযুক্ত !

হয়তো বেশীই ভালবেসেছিলাম !

তাইতো মনের জানালায় আলপনা এঁকেছিলাম

তুমিও কবিতার উৎস হতে এসেছিলে

কবি আছে শুধু তুমি নেই কবিতায়

কবিতার চরণগুলো অনলে ছাঁই করে দিলে

অথচ এই কবিতাই তুমি !

মিথ্যে অভিনয়ে নিজেকে নিজেই পুড়ালে।

-----------------------------------------------

 


ভালোবসার রুদ্দুরে

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১-৯-২০২৩ ইং

*************************

গোলাপের কাছে আমার মেলেনি ঠাই,

কাঁশ বনের শুভ্রতায় এলাম যে তাই,

পূর্ণিমার আলো যেন পাই,

ঘূর্ণি ঝড়ের ধূলি কণা এলো অবেলায়,

চোখ মুখ ঢেকে দিলো নির্ভাবনায়,

আমার শেষ শুভ্রতাটুকু নিলো বিদায়

কোথায় ছুঁটেছি ! কোন সে দূরের পথে ?

আজ যে সব হারায়ে হায় হায় !

অপলক চেয়েছিলাম পূর্ণিমার শুভ্রতায়

সবই শুন্য, সবই অধরায় !

ভালোবসার রুদ্দুরে কালো মেঘের খেলা

জানি না সে কি কারনে

অনল জ্বালিয়ে দিলে হৃদয় কাননে-

ভালোবাসাই করে গেল নিঃশ্ব আমায়

তবু যে ভালোবাসি তোমায়— হে গোলাপ !

----------------------------------------

 

আর কত অধরা তুমি ?


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১-৯-২০২৩ ইং

*************************

কল্পনা, কোন অধরায় তোমার বসবাস,

এ হৃদয় প্রত্যহ খুঁজিছে তোমায় ।

বিরামহীন অযূত ব্যাকুলতায়—

ওই মিষ্টি হাসিটা দেখতে চেয়েছি মাত্র-

তুমি ছাড়া প্রদীপ জ্বলে না শুন্য অন্তরে

শুধু তোমার হাসিতে জ্বলে উঠবো বলে

অপলক চেয়ে আছি—

দিবসের প্রখরে, নীশির আঁধারে

কল্পনা, কোন অধরায় তোমার বসবাস?

শুনেছি তুমি অনেক সুন্দরী, সুহাসিনী

লাবণ্যময়- গ্ল্যামার !

আমি তার কিছুই দেখিনি, দেখতো চাই না

শুধু দেখেছি ওই মিষ্টি হাসিটা

তুমি তার কিছু জেনেছো কি হে কল্পনা ?

আমি ব্যাকুল হয়ে উঠছি, নিঃশেষ হচ্ছি

ওই মিষ্টি হাসিটার দুর্ভিক্ষে !

বলো না, আর কত অধরা তুমি ?

তোমার মিষ্টি হাসিটায় একটু চুমু খেতে চাই

ভালোবাসতে চাই--

তোমার কল্পপনায় রজনী কাটে নির্ঘুম- ক্ষীন তন্দ্রায়

এ শন্যতার অবসান চাই

শুধু তোমার ওই মিষ্টি হাসিটা দেখে দেখে--

------------------------------------------


ভালোবাসার সুখ কুড়ে নিয়ো

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১-৯-২০২৩ ইং

*************************

যদি ভালোবাসাটাই হেরে যায়

তবে আর হৃদয়ের কথা বলো না;

বুঝে নিও আমি শিখে গেছি

তোমায় ছাড়া একা বাঁচতে।

যদি পূর্ণি শশী আঁধারে ঢেকে আসে

তবে আর অপলক দৃষ্টি দিয়ো না;

মিষ্টি হাসিটা ভুলে যেয়ো-

যে ঊষায় হবে নতুন ভোর,

সে আলোতেই খুঁজে নিবো আমার তুমিকে !

যদি হৃদয় ভেঙ্গে যায় শুন্যতার হাহাকারে,

যদি আবার  ফিরে আসে তাড়া করে

আমি বলে দিবো, আামি আর চাই না

যেখানে ‍হৃদয়টা হেরে যায়

সেখানে আর ভালোবাসার কথা বলো না।

যদি হৃদয় দিয়ে ভালবাসতে পারো তবেই শুধু

বুঝতে পারবে এ শুন্যতার ব্যাথা।

যদিও ঝড় বয়ে যায় এ বুক জুড়ে

তবুও হৃদয় কপাট খুলে দিবো

ভালোবাসার সুখ কুড়ে নিয়ো হে প্রিয়া !

---------------------------------------------

শুধু মিষ্টি হাসিটার জন্য

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১-৯-২০২৩ ইং

*************************

মিষ্টি হাসির শুভ্রতা দেখবো বলে

                    তাকিয়ে আছি

দিপালী আসে দিপালী যায়

ফিরে তাকানোর সময় নেই তাঁর

অপলক তাঁর দিকে তাকিয়ে আছি

যদি একবার রাঙা ঠোঁট হেসে ওঠে

স্বর্গিয় প্রাশান্তির অনুভব খুঁজে নিবো

ওই রোমাঞ্চকর মিষ্টি হাসিতে

এই যে এতো রূপ ! এতো লাবণ্য

এতো সুহাসিনী ! এতো গ্লামার

সেই দিকে নজর নেই কিঞ্চিত

শুধু হাসিটার জন্য তাকিয়ে আছি

হয়তো দুর থেকেই অনুভব করে যাবো

তবু যে চঞ্চল হয়ে ওঠে প্রাণ

কি জানি ,কি শুন্যতা, কার অপেক্ষা !

শুধু এতোটুকুই জানি

এই দেহ যৌবন রূপ লাবণ্যের প্রতি

কামনা নেই ,বাসনা নেই, মোহ নেই

শুধু মিষ্টি হাসিটার জন্য

তোমার দিকে অপলক চেয়ে আছি ।

-------------------------------------

বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩

এক অতুল্য মিষ্টি হাসি

 


মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩১-৮-২০২৩ ইং

*************************

শত প্রসংশায় প্রশংশিত তুমি শত রূপের সমাহারে,

এক অধরা দীপালি তুমি অযূত স্বপনে এই নশ্বরে।

এক অতুল্য মিষ্টি হাসি তুমি শত লাবণ্যের উৎসবে,

ঠিক জোনাকী আলোর মতো ঝলঝল অবয়বে !

উঁচু পাহাড় হতে নেমে আসা ঝর্ণার জল রাশি,

পুলক শিহরণে বয়ে যাও সাগর নদী ভালবাসি।

বুকের ভাঁজে ভাঁজে লুফে নেও তরঙ্গ উত্তাল তরী

যেখানে স্বর্গিয় প্রণয়ে বিনিদ্র কত শত তরবারি।

তুমি এক অনুপমা ! তুমি অপরূপা সুহাসিনী !

রূপের দিপালী দেখেছি আমি তোমার কোমল অঙ্গে,

মিষ্টি হাসির মুর্ছায় তোমায় দেখেছি আমি নয়নভঙ্গে।

কি সে আঁখি তোমার পরম সুন্দরে

প্রেমের ঢেউ তুলে যায় গভীর অন্তরে।

তোমার তুলনা শুধু তুমিই শত রূপে শত রঙে

যারে ভেসেছি ভাল সে যে দুলিছে আমার সঙ্গে।

তোমার রূপের ঝলকে কত হিংসুক হিংসায় কাঁদে

তবু তুমি শুভ্রতায় হৃদয় গহিনে গ্রহ-তারা-চাঁদে।

তুমি যে অতুল্য আপন রূপের আলো !

আমারে ভুলিয়া শুধু তোমারেই ভেসেছি ভালো।

---------------------------------------------

 

শনিবার, আগস্ট ২৬, ২০২৩

বন্ধু হতে পারো যদি

 

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-৮-২০২৩ ইং

*************************

পিতা হেরে গেলে সন্তান হবে নাকো কিছু,

অসূরের পরশে ঘুরবে সে ব্যর্থের পিছু পিছু !

প্রথম আলো তার পিতা-মাতা হতে আসে

উষার আলোয় জেগে ওঠে সন্তান হেসে।

বন্ধু যদি হতে পারো আদর সোহাগ শাসনে

সন্তান জিতে যাবে উত্তাল তরঙ্গের প্লাবনে।

নৈতিক যদি হতে পারো চরিত্র গঠনে-

সন্তান যাবে নাকো কভূ অন্ধকার ভুবনে।

মাতা যদি হেরে যায় খসে যাবে সবগুলো

সন্তান পাবে নাকো পথ পৃথিবীর ধুলো-বালু!

বন্ধু হতে পারো যদি,

কুঞ্জে কুঞ্জে স্বর্গিয় সুখ উঠবে জমি,

সন্তান অমানুষ হলে কেমনে আপনারে ক্ষমি ?

--------------------------------------------

কিছু বুঝি নাকো

মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-৮-২০২৩ ইং

*************************

কি করো কি বলো কিছু বুঝি নাকো,

এতো জ্ঞানী গুনি, তবু লুকিয়ে থাকো !

আল কোরআন নবীর সুন্নাহ পরশিয়া

একি করো বিভাদে জড়িয়ে হরষিয়া ?

কেউ বলো কাফের কেউ বলো মুশরিক

কেউ বলো বাতিল –মুনাফিক -শিরক -শিরক!

কে ঠিক ! কে ঠিক তুমি করো দেখা

ধরিয়ে দাও শুধরিয়ে দাও তুমি এসে একা।

তুমি মুমিন তুমি মুসলমান এ সবে জানি

তবে কেন এতো দলাদলি রাহাজানি ?

পাহাড় সম গীবত যেন তোমাদের কণ্ঠ স্বরে

তাল বেতাল সুরে সুরে্

ইউটিউব ফেইসবুক পতায় পাতায় ঘুরে—

কে আসল ! কে নকল ভেবে নাহি পাই,

সবাই যেন ভাইরাল হতে চায়

একে অপরের গীবত গেয়ে ভাই !!

কি করো কি বলো কিছু বুঝি নাকো,

এতো জ্ঞানী গুনি, তবু লুকিয়ে থাকো !

--------------------------------------------

ভালোবাসার বাঁধনে

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-৮-২০২৩ ইং

*************************

ভালোবাসার বাঁধনে বাঁধপড়া আমার প্রাণ,

ক্ষণে ক্ষণে কেউ যেন করে যায় কলতান ।

চঞ্চল হয়ে ওঠে দিবা-যামী হৃদয়-মর্ম্র

কিছু একটা অনুভব করি  শুন্য প্রান্তর ।

সে কে ? চিনা জানা হয়নি আজো বিস্তৃতি

তবু সে প্রাণবন্ত ! চির চেনা উজ্জ্বল হীরেমতি

অপলক তাকিয়ে থাকে মিষ্টি হেসে

ঠিক যেন মোনালিসা শ্রাবণের বরষে

তুমুল ঝড়ো হাওয়ার পরশে

চূর্ণ্ বিচূর্ণ্ করে যায় হরষে !

তবু যেন আমি অদৃশ্য সংকেতে

ভালোবাসার বাঁধনে বাঁধ পড়েগেছি

তারই অনলময় শিখাতে-

অফুরান ভালোবেসে ফেলেছি চৈত্রের তাপ,

জ্বলে পুড়ে হয়েছি ছাঁই তব নেই অভিশাপ !

যদি কখনো তোমাকে খোঁজে পাই-

হৃদয়ে হৃদয়ে বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি

এখন নেই, তাই বলে কি তুমি হবে না ফুল ?

ভালোবাসার জলে ভরে যাক নদীর কূল।

------------------------------------------------

 

মৃত্যু সর্বভুক

 মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৬-৮-২০২৩ ইং

*************************

আরশ হতে এসেছি আমি, আমি সেথাকার,

ক্ষণিকের মুসাফির আমি এই নশ্বর !

তাঁর ডাকে যেতে হবে অবিনশ্বর

কখন যে এসে যায়  নাহি জানি স্থির ।

মৃত্যকালে কেউ নিবে না সুখদুঃখভার

আমি একা যাইব সেথা আমিই অতঃপর

তিনিই অসীম একক প্রভূ উভয় জগতে

তাই তো আমি নতশির তাঁরই কুদরতে

ক্ষমা কর হে সর্বমালিক কাল কেয়ামতে

পানা চাই হে পানা চাই হে তাঁর রহমতে।

শুন্য আমি, নিঃশ্ব আমি, শুষ্ক আমার মুখ,

জানি আমি তাঁরে ছাড়া অধরা  মোর সুখ।

আরশ হতে এসেছি আমি, আমি সেথাকার,

ক্ষণিক তরে এসেছি আমি এই নশ্বর।

সব প্রাণেতে হানা দেয় মৃত্যু সর্বভুক !

গোলাম হয়ে শান্ত করো এই তপ্ত বুক।

------------------------------------------

 

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...