সোমবার, অক্টোবর ২০, ২০২৫

কিবলা

 

কিবলা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*********************************

ওরে ও মুসলিম, বলতে পারিস কোন সে পথ তোর
নামাজ পড়ে মুখ ফিরিয়ে কা‘বার দিকে রে তোমার।
বাতাসে বাজে জিকির, পাথরে ঝরে নূরের ছায়া,
মসজিদুল হারামের দিক দিয়ে ভেসে আসে আলোর ব্যায়া।


মা আয়েশা দেখিয়েছিল নবীজীর পা ধোয়া যথা
নামাজের পথে হেঁটে যেত, রেখেছিল রুহের আলোতর।
প্রথম আজান ভাঙল ঘুমের ঘোরে,
মুখ ফিরল কিবলার দিকে—হৃদয় ভরে নূরের সুর।


হায় রে মদিনার পথ, শিশুর খেলা, পাথর-কুচি, খেজুর বন
নবীজীর পদধ্বনি ছুঁয়েছে মাঠের ধূলা—হৃদয় নীরব মন।
দূর দেশেও শোনায় কিবলার ডাক,
আল্লাহু আকবার ধ্বনি বাজে, নামাজে ভরে প্রাণের পাখি।



পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী
মাসুম শিশুর মতো হাসতেন, দুনিয়ার জন্য আলোয় ভরে হুই।
মুখ ঘুরে কিবলার দিকে, সবার মিলন এই জায়গায়
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম—নূরের ছায়া ছড়ায়।


কিবলা, কিবলা—নূরের দিশারী
মুখ ঘুরিয়ে দাও, দুনিয়ায় আলোর বারি
ইয়া আল্লাহু, হেদায়াত দাও
সালাতের মাঝে হৃদয় ভরে নূরের ছায়া ছাও।

----------------------------------------------

কাবা ঘর

 কাবা ঘর

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

**********************************

ওরে বালিয়াদে হরাম, কিসে ভরে তোর বাতাস?

নূর-ই-খোদা তোর বুকে, মেহেরের সুবাস।
সুবহান, সুবহান ধ্বনি বাজে সর্ব দিক-দিশা,
তাওহীদের ঘর তুই, রুহে খোদার নিশা।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।


ওরে জমজমে রহমা, তোর স্রোতে বরকত ঢালে,
ইব্রাহিমের দু'আ তোর বুকে আজও জ্বলে।
ইসমাঈলের অশ্কে গড়া তোর কণিকা,
রূহে সাকিনা ভরে, গলে পাথরও নরমিকা।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।


ওরে বাইতুল্লাহ দরবার, তুই তাজ-উল-মকাম,
নূর-ই-মোহাম্মদে তোরে দিল আল্লাহ সালাম।
গিলাফে কালো রেশম, জহরাতে ঝলমলে,
জিকিরে কাঁপে আরশ, নামি নূর উজ্জ্বল।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।


ওরে হজরে আসওয়াদ, তোর কালোতে রহমত,
মানবের গুনাহ ঢেকে রাখে তোর নীরব জ্যোত।
চুমে মোমিন, কাঁদে রূহ, কাঁপে অন্তর,
আল্লাহর প্রেমে পুড়ে ওঠে সমুদ্র সম্বর।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।


ওরে কা'বা তুই আরশের ছায়া,
নূর-ই-আজল তোর গায়ে মায়া।
তাওহীদের সাগরে তুই মুক্তার মত,
রবের জামাল তোর রূপে প্রতিফলিত।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।


যাঁর নূরে মুসা বেহুঁশ, জ্বলল তুর পাহাড়,
যাঁর জালালে ফেরেশতা করে সিজদা বারবার।
সে রব্বে রহমান, সে খোদা-ই-কারিম,
তাঁর নামে জিকিরে বাঁচে প্রতিটি মোমিন।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।


যাঁর নাম “আল্লাহু আহাদ”, যিনি রব্বুল আলামীন,
তাঁর তাজে আছে দয়া, ভালোবাসা বিলীন।
তাঁর প্রেমে কাঁদি আমি, রূহে ইশ্‌কের ঝরনা,
তাঁর নামেই মৃত্যু, তাঁর নামেই বাঁচা।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।

ওরে মরুভূমি বল, তোরে কে দিল এ প্রাণ?
বালি রেণুতে কেন বাজে নূরের গান?
কা'বার ছায়ায় জেগে উঠে ইমান,
রহমতের নূর ঝরে বালি কণায় কণায়।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।

-------------------------------------------------------------

মানবই প্রথম পরিচয়

 

মানবই প্রথম পরিচয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************************

হে মানব, মানবিক হও,
অন্তঃকরনে ঝাঁপিয়ে পড়ো মানব কল্যাণে।
মানুষই মানুষের জন্যে,
সাম্যের কথা কও, সাম্যের গান গাও।

কে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান-মুসলিম, তা নহে গো মানবতায়,
মানুষই প্রথম পরিচয়।
ধর্ম নহে গো এখানে বিভেদ রেখা,
কল্যাণে নহে গো বৈষম্য।


মানুষ সুন্দর, মানবতা সুন্দর,
সুন্দরতম আদর্শ নিখিলের,
হে রাসুলে খোদা!
জুলমাতে পথ দেখালে জান্নাতের।

মিথ্যার কাছে মানুষ যখন
সপেঁছিল তার সারা তনু মন,
ভাঙ্গিলে তখন নিজ হাতে তুমি
অসত্যের জাল কেটে ফেলিলে।


তোমার আলোকে মিলাল হে নবী,
অন্যায়, অবিচার।
তুমি দিলে চির বঞ্চিত জনে
মানুষের অধিকার।

এই ধরণী তল চির ভুলে ভরা,
পেল অপরূপ শান্তি পশরা,
দিলে এনে যবে খোদার কালাম
সওগাত সত্যের।


হৃদয়ে আলো জ্বালো, অন্ধকার দূর করো,
দূর করো বিভেদ, মিলনমুখী হউ।
মানবের চোখে দেখো শুধুই প্রীতি,
ভেদাভেদ ভুলে মিলো মিলনের ছায়ায়।


যদি কেউ দুঃখী, তুমি দাও সহায়,
যদি কেউ পিপাসু, তুমি দাও জলের ধারা।
মানবতার হাতে মানবতার আশ্রয়,
প্রেমের সুরে বাজুক সবারই ধারা।


সত্যের পথ ধরো, মিথ্যা দূরে রাখো,
অন্যায়ের শত্রু হউ, ন্যায়ের বন্ধু হউ।
চল মানবতার দীপ হাতে হাতে,
আলোকিত হউ বিশ্বের বুকে, পূর্ণ করো যুথ।


ভালোবাসার গান গাও, সব প্রান্তে বাজাও,
জাগাও হৃদয়, ভালোবাসা পূর্ণ করো।
মানবই প্রথম পরিচয়, মানবতার লহরী,
সকলের জন্যে মানবিকতার স্রোত বহাও।

----------------------------------------------------

ইসলামী দাওয়াতুল হক, রাওনাট

 ইসলামী দাওয়াতুল হক, রাওনাট

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************

আল্লাহু আল্লাহু

রাওনাট গ্রামে জাগে আলো নূরুল্লাহ
রাওনাট স্কুল মাঠে মিলন মজলিসে ওয়াজ
সাত দিন ব্যাপী ওয়াজ মাহফিল-এ
ইসলামী দাওয়াতুল হক উজ্জ্বল চির প্রিয় দলে
আল্লাহু আল্লাহু

জনাব আমানুল্লাহ সরকারের নেতৃত্বে
হাজার হাজার তৌহিদী জনতা একত্রে
সবার অন্তর আলোকিত হয় ফিকরুল্লাহ
ইসলাম কি দাওয়াত ছড়িয়ে চির প্রেমে মুহাব্বতুল্লাহ
আল্লাহু আল্লাহু


সত্যের ডাক কহে, "ওরে মানুষ, শুনো এই বার্তা
কোথা পেলি কোরআনের আলো, জীবন বিধান সুপথের?"
কহে আল-কোরআন, "আমার আলোতলে চল,
হৃদয় শুদ্ধ করো, আল্লাহর হুকুম মানো।"
আল্লাহু আল্লাহু

হে রবি শশী, হে গ্রহ-তারা
কোথা পেলি এই নূরের জ্যোতি, সজল হৃদি জ্বালা?"
কহে জীবনপন্থা, "সালাত, জাকাত, তাওবা ও সদকা দিয়ে চলো,
আল্লাহর রহমতে পূর্ণ হবে পথচলা।"
আল্লাহু আল্লাহু


নূরের ডাক কহে, "শোন, শোন ওরে হৃদয়!
কোথা পেলি এ আলোকিত পথ, সত্যের রূপ অতুল?"
কহে কোরআন, "আমার আলোয় চল, হেঁটো নূরানী পথে
হৃদয় শুদ্ধ করো, আল্লাহর হুকুম মানো।"
আল্লাহু আল্লাহু

দ্যুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া
তোমারি কাছে পড়ি লুটাইয়া
তোমারি কাছে যাচি হে শক্তি
তোমারি করুণায় পূর্ণ কামি
আল্লাহু আল্লাহু


সরল সঠিক পুণ্য পন্থা সিরাতুল মুস্তাকীম
মোদেরে দাওগো বলি দাওয়াতুল হক
চালাও সে পথে তাবলীগুল্লাহ
যে পথে তোমার প্রয়োজন গেছে চলি ইজতিহাদুল্লাহ
আল্লাহু আল্লাহু

যে পথে ভ্রান্তি চির পরিতাপ গালাতুল ইমান
যে পথে চির অভিশাপ লানাতুল্লাহ
হে মহাচালক মোদেরে কখনো
করো না সে পথগামী শিরক ও বিদআত থেকে বাঁচো
আল্লাহু আল্লাহু


যাঁরে আউলিয়া-আম্বিয়া ধ্যানে না পায়
কুল-মাখলুক যাঁহারি মাহিমা গায়
যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়
সেই নাম নিতে নিতে মরি — এই আরজু
আল্লাহু আল্লাহু

চল মোদেরে দাওয়াতুল হক সিরাতুল ইসলাম
চল ইসলাম-এ নূর ভরা পথে নূরুল কোরআন
হৃদয় ভরে আলোকিত চির শান্তি ও প্রীতি সালাম ও মওয়া
মোদেরকে করো তোমারি করুণায় পূর্ণ হে প্রভু রাব্বুল আলামিন
আল্লাহু আল্লাহু


অমর হউক এ ইসলামী দাওয়াতুল হক
দাওয়াতুল হক হউক
ইসলাম প্রচারে আমান ও সালামের আহ্বান হউক
সকলের হৃদয় আলোকিত হোক নূরানী হৃদয়
ভ্রান্তি দূর হোক ফাজায়েল
মমত্ব জাগুক চির মুহাব্বতুল্লাহ
আল্লাহু আল্লাহু

------------------------------------------------

জানি হে কত সুন্দর তুমি

 

জানি হে কত সুন্দর তুমি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************


জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া…
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া…


জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া,
প্রেমের ঘর, ভালোবাসার ভরা দ্যুতি,
সন্তান হাসে আনন্দে,
আলোর ছোঁয়ায় ভরা,
স্বর্গিয় সংসার হোক ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।


ও নামে ফুল ফোটে বাগানে রাশি রাশি,
প্রেমেরই চাঁদ ভরা আকাশে হাসি,
স্নেহের সুরে বাজে,
হৃদয়ের গান গায়ে,
মধুময় মধুরে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।


সন্তান খেলে নদীর তীরে,
সুখের ঢেউয়ে, দুঃখের ঝড়ে,
মায়ের আদর, পিতার স্নেহ,
ভালোবাসার ছন্দে,
প্রতি মুহূর্তে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।


ধৈর্য আর মমত্বে ভরা সংসার,
প্রেমময় চোখে ঝলকে প্রতিটি তার।
শিক্ষা, জ্ঞান, সদ্ব্যবহার,
সন্তান-পত্নীর মিলনে হোক আনন্দ,
প্রতি পদক্ষেপে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।


স্বর্গিয় সংসারে বাজুক সুর,
মায়া-মমত্ব, ভালোবাসার জ্বালা।
প্রেমময় বন্ধনে আবদ্ধ হৃদয়,
মর্যাদা রক্ষা করে সুখী জীবন ঢেউয়ে,
প্রতি ছন্দে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া।


ভালোবাসার আলো ভরে ওঠে ঘর-বাড়ি,
সন্তান হাসে, সংসার হোক পূর্ণিমা।
ধৈর্য, স্নেহ, প্রেমের মেলায়,
প্রতি মুহূর্তে বাজুক হৃদয়-গান,
প্রতি ছন্দে দেয় ঝঙ্কার,
জানি হে কত সুন্দর তুমি হে প্রিয়া…

----------------------------------------------

আমি বেদ্রোহী মুজাহিদ

 আমি বেদ্রোহী মুজাহিদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

আমি বেদ্রোহী মুজাহিদ — লা ইলাহা ইল্লাল্লাহ্‌!
ভয়ে কাঁপে তাগুত, জালেম, ফিরাউন সব দাহ্‌!
আমি হক্কের নূর, আমি কুফরের বজ্রাঘাত,
আমি আল্লাহর সৈনিক, শাহাদতের আহ্বাত!

আমি তুফান! আমি সাইকা-স্বর!
আমি হাকের বজ্র-অবর্বর!
আমার মুখে “আল্লাহু আকবর!” —
কাঁপে জাহেলিয়াতের প্রাচীর ঘর!

আমি কিবলাহর সিপাহি, আমি ঈমানের সৈরান,
আমি রণধ্বনি, আমি ইকরামের আহবান!
আমি লাঠি নয়, তলোয়ারের ভাষা জানি,
আমি কুফর ভাঙি, জুলুমের দেয়াল টানি!

এই যুগে ভয়, এই যুগে মুনাফিকি রাজ,
দাদা’দের সামনে করে সবাই সাজ!
মানবিক কাজেও লাগে অনুমতি-ফরমান,
হায়, এ কেমন দেশ! এ কেমন ইমান!

বুক ভরা ভয়, মুখে শান্তির বুলি,
ভেতরে ভেতরে শয়তানের খুলি!
দোসর চকমা দেয়, সত্য করে জাহির,
আমি বলি — “তুমি কুফরি রাহে সাফির!”

আমি তাওহীদের সৈনিক, আমি হক্কের হায়দার,
আমার তলোয়ারে আগুনের দরবার!
আমি মুজাহিদ, আমি রণভূমির শাহীন,
আমার হৃদয়ে বাজে আজান ধ্বনি — “হায়া আলাল ফালাহীন!”

আমি ভণ্ড নেতার পদভারে নত নই,
আমি নতজানু নয়, আমি আরশেরই জুই!
আমি আল-হক্ক, আমি ন্যায়ব্রতী,
আমি বিদ্রোহী, আমি আল্লাহর শক্তি!

বৈষম্যের বেড়াজাল ছিন্ন করি আজ,
আমি বলি, ওরে মুনাফিক, থাম তোর লাজ!
তুমি সংগঠন করো, কিন্তু ভয় পেও না,
তাওয়াক্কুল করো, খোদার পথে চলো না!

আমার দেহে শাহাদতের শিরা,
আমার হৃদয়ে লা-ইলাহার নূর-ধারা!
আমি বেদ্রোহী মুজাহিদ — হক্কের সৈনিক,
আমি আল্লাহর বাণী, আমি অমর চিরবিক!

আমি বলি — সত্য এসেছে, মিথ্যা ভেঙে যায়,
আমি মুজাহিদ, আমি বজ্র, ভয় কিসে হায়!

ওকুল জা-আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল!
(বলো — গর্জে ওঠ, সমস্ত জালিম কাঁপুক!)

আমি বেদ্রোহী মুজাহিদ — লা ইলাহা ইল্লাল্লাহ!
আমি আগুন, আমি বজ্র, আমি সত্যের তুফান,
আমি খোদার কলাম, আমি ঈমানের পতাকা,
আমি বিদ্রোহী — আমি অমর, আমি অজেয়!

-----------------------------------------------

রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

পেশাজীবিদের রাজনীতি

 পেশাজীবিদের রাজনীতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-----********************************

শিক্ষক উঠে কলম হাতে, দলবাজির তাওয়ানে,
শিক্ষার মাঠে নয়, ক্ষমতার খোঁজে মিশন আসে।
গবেষক, বিজ্ঞানী, আলোর রাহবার যারা দাঁড়াত,
আজ কলম বিক্রি, জনস্বপ্ন নিভে যায় রাত।

ডাক্তার, নার্স, স্বাস্থ্যখাতের শাহরায়,
রোগ নিধন নয়, তহরিকের খোরাক খায়।
ফার্মাসিস্ট, নীতি প্রণেতা, স্বাস্থ্য নীতি সাজায়,
কিন্তু জনসেবায় নয়, নিজের ত্রিপ্তি ছড়ায়।

আইনজীবী, বিচারক, ন্যায়ের কায়দা,
দলবাজি খেয়ে কলম হয় বিকৃত, সত্য নিভে রাব্তা।
নীতি-নিয়ম প্রণেতা, কওমের তোরণ,
শাহিদদের স্বপ্ন ভেঙে যায়, হারায় বিজয়রঙ্গ।

ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, সেতু আর শহর গড়ে,
কিন্তু দলবাজির লোভে জনকল্যাণ হারায় তোরণ ধরে।
তথ্য–প্রযুক্তি দিয়ে গণতন্ত্রে আলো জ্বলে না,
দুষ্টশক্তি বড় হয়, ইস্তিকলালের আলো লুকায়।

সাংবাদিক, প্রতিবেদক, কণ্ঠে তহরিক,
কিন্তু কলম বিকৃত, সংবাদ হয় পক্ষপাতির শিক।
মিডিয়ার বাতাসে বাজে দুষ্টরাজ্যের বাজম,
শাহিনের মতো উড়ে স্বপ্ন, নৈতিকতা নিভে আসে বান।

ব্যবসায়ী, উদ্যোক্তা, অর্থনীতি সাজায়,
কিন্তু লোভ–স্বার্থে জনসেবা রুগ্ন হয়, জনগণ পিছনে যায়।
শোষণ–বঞ্চনায় চোখে তেজ, সতর্ক মন হারায়,
ইস্তিকলালের স্বপ্ন কুয়াশার আঁধারে ডুবে যায়।

সমাজকর্মী, এনজিও, জনসংযোগের বাতাস,
দুর্নীতি, অন্যায়, দারিদ্র্য খাওয়া যায় দমবন্ধ্যাস।
পরিবেশ, স্বাস্থ্য, মানুষের কল্যাণে কাজ হারায়,
শাহিনের মতো উড়ে স্বপ্ন, দলবাজির ছায়ায় নেমে আসে।

শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতির তোরণ,
কিন্তু ক্ষমতার ছায়ায় সেবা হয় রুগ্ন, কাব্য নিভে যায় অরণ।
নাট্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, কলমে শিল্পের গান,
আজ দলবাজি–স্বার্থে ভেঙে যায় মানবতার প্রাণ।

সরকারি কর্মকর্তা, নীতি প্রণেতা, প্রশাসন-শক্তি,
দলবাজি ধাক্কায় বাজে জনস্বপ্নের ধ্বনি।
ক্ষমতার লোভে পেশার মর্যাদা নষ্ট হয়,
জনসেবা ব্যর্থ হয়, স্বপ্ন ও সত্য নিভে যায়।

দলবাজি, লোভ, প্রতিপক্ষের নিগ্রহ, বিভাজন–
সব মিলিয়ে আজ পেশাজীবির রাজনীতি রুগ্ন।
ইনকিলাব নয়, আজাদি হারায়,
সত্য নিভে মেলে, কওমের আশা জলে ডুবে যায়।

-------------------------------------------------------

মিরাজ

 

মিরাজ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************

হে মিরাজের নবী, আলোর পথে তুমি,  

শান্তি দাও আমাদের হৃদয় ভরা।  

ফরজ নামাজ হলো, রহমতের দিশা,  

সিজদায় আল্লাহর ধরা পায় প্রাণ।।  


শোন শোন, ইয়া ইলাহী, আমার মোনাজাত,  

তোমারি নাম জপে যেন হৃদয় দিবস-রাত।  

যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা,  

চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত।।  


মক্কার কোল থেকে আকসার পথে, জিবরাইল সঙ্গী সাথে,  

মসজিদে নবীদের ইমাম হলেন, হৃদয় জ্বলে আলোকময় রাতে।  

আদমের দোয়া, ইউসুফের হাসি, ইদ্রিসের আশীর্বাদ,  

মূসা কেঁদে বলিল— “তোমার উম্মত হবে ধন্য সদা।”  


ইব্রাহিম বায়তুল মা’মূরে দাঁড়িয়ে, জান্নাতের দোয়া কবে,  

হারুন দয়া দেখালেন, প্রেমে ডুবে নবী খোদার আলোয় ভরে।  

সপ্ত আসমান অতিক্রম করিলেন, নবীরা দিলেন অভিবাদন,  

সিদরাতুল মুনতাহায় নবী পৌঁছে আল্লাহর দরবার।।  


পঞ্চাশ নামাজ প্রথমে ফরজ, পরে কমে পাঁচ, তবু সমান সওয়াব,  

নবী ফিরে এলেন পৃথিবীতে, সকল উম্মত পেল আশীর্বাদ।  

হে প্রিয় নবী! হে মিরাজ-পথিক! হৃদয় নূরে ভরা,  

তোমার প্রেমে জ্বলে দুনিয়া, সিজদায় আল্লাহ ধরা।।  


মুখে যেন জপি আমি কলেমা তোমার দিবস-যামী,  

তোমার মসজিদেরি ঝাড়ু-বরদার হোক আমার এ হাত।  

সুখে তুমি, দুখে তুমি, চোখে তুমি, বুকে তুমি,  

এই পিয়াসি প্রাণে খোদা তুমি, খোদা তুমি আবহায়াত।।  


হে মিরাজের নবী, আলোর পথে তুমি,  

শান্তি দাও আমাদের হৃদয় ভরা।  

ফরজ নামাজ হলো, রহমতের দিশা,  

সিজদায় আল্লাহর ধরা পায় প্রাণ।।  

------------------------------------------

মিথ্যার অভিশাপ

 

মিথ্যার অভিশাপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************

হে ভাই, হে বোন, শুনো আল্লাহর কথা,
সত্য ছাড়া যে পথ নেই, সে ভুল পথে যাতা।

মিথ্যা বলো না কখনো, শয়তান হয় সঙ্গী,
হৃদয় ভরে যায় ধোঁয়ায়, অশ্রু ঝরে চোখে অবিরাম।

নবী বলেছেন সরাসরি, মিথ্যা নরকের দাওয়াত,
সত্যের আলো না মানিলে, ধ্বংস আসে ঘরে ঘরে।

যে সমাজে মিথ্যা ছড়ায়, বিশ্বাস ভাঙে সেখান,
ভালোবাসা কাঁপে ভয় থেকে, বন্ধুত্ব হয় ধূসর ধ্বংসান।

চোর, দুর্নীতি, প্রতারণা, সব মিথ্যারই ফল,
আল্লাহর দৃষ্টি ক্ষীণ হয়, শাস্তি আসে ভয়ঙ্করোল।

হে মানুষ, সতর্ক হও, আজই ফিরো পথে সত্যের,
মিথ্যার শেকল ছিঁড়ে ফেলা, আল্লাহর দয়ায় ভরে।

সত্যের আলোয় মন আলোকিত হোক, প্রাণ ভরে উঠুক,
মিথ্যার কুসমাচার দূরে থাক, শান্তি আমাদের সঙ্গে থাকুক।

যে মুখে সত্য নেই, সে হৃদয় শুকায়,
যে পদে মিথ্যা লেগে থাকে, ধ্বংস সেখানে ঘুমায়।

আল্লাহ দেখেন সব, কখনো কিছু লুকানো যায় না,
মিথ্যা বাঁচায় না কাউকে, তার ফল হবে যন্ত্রণা।

হে ভাই, হে বোন, সত্যের পথে থাকো তুমি,
মিথ্যার অভিশাপ থেকে মুক্তি পাক, আল্লাহর দয়া তোমায় ভর।

সত্যের সুরে গাও এই গান, হৃদয় ভরে উঠুক,
মিথ্যার আঁধার চিরতরে দূরে থাক, আলো আল্লাহর ছড়াক।

-----------------------------------------------------------------

জাতীয়তাবাদ

 

জাতীয়তাবাদ 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************

জাতীয়তাবাদ হলো হৃদয়ের গান,
ভাষা, মাটি, নদী আর ইতিহাসের সান।
এটি চেতনা, যা দেয় প্রাণে আগুন,
এক হয়ে বাঁধে জাতি, দেশ, স্বপ্নের সোপান।

শহীদদের রক্তে মাতৃভাষার গান,
বলেছিল তারা—“হারাবো না প্রাণ!”
এই আত্মত্যাগে জন্ম নেয় ভাষাভিত্তিক চেতনা,
যা জাগায় হৃদয়ে অম্লান আশা।

মুক্তিযুদ্ধের মাঠে ঝরল রক্তের রঙ,
স্বাধীনতার সপনে জাগে নতুন সঙ্গ।
রাজনৈতিক জাতীয়তাবাদ গড়ে তোলে দেশপ্রেম,
স্বাধীনতা ও মর্যাদার জন্য লড়ে প্রতিটি সৈন্য।

আজকের জাতীয়তাবাদ শুধু যুদ্ধ নয়,
এটি চেতনা, যা শেখায়—ভাষা, ঐতিহ্য রক্ষা।
মাটি, নদী, মানুষ, ইতিহাস এক সঙ্গে বাজে সঙ্গ,
সব মিলিয়ে গড়ে তোলে জাতির অহংকার, মর্যাদা ও বঙ্গ।

চেতনা জাগায় উদার, ন্যায়ের পথে চলার গান,
এক হয়ে বাঁধে আমরা, বাধা অতিক্রম করার প্রাণ।
জাতি ও দেশকে রক্ষা করি, এক সঙ্গে হাত ধরি,
এই চেতনা আমাদের, স্বপ্নের আলোকে ঝলমল করি।

----------------------------------------------------------------

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...