শনিবার, আগস্ট ২৪, ২০২৪

ছলনার তরী

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ছলনা, কেন গো জাতিরে ছলিছ সতত,

প্রত্যেহ গাহিছো নকল কণ্ঠে গান কত!

 

কি অশুভ ভাষায় গান শুনাও আমায়,

বেশুর বাঁশরিতে সুর তুলে যাও- হায় হায়!

ভর দুপুরে নেমে আসে রাত্রির তপন

প্রাণের কথা কেউ বুঝে না- বুঝে না স্বপন।

 

শুভ যেন উড়িয়া চলেছে দিগন্তের পরে

শান্তির সাগর হতে নরক সাগরে-

ছলনার তরী ভাসিয়া উঠিছে র্মমর ধ্বনি,

এ অভিশাপের মুক্তি নাহি জানি নাহি জানি।

 

কেউ কি গাইবে মুক্তির গান? ভাবিতেছি তাই

ছলনা তরী ভাসিয়া চলিছে জানিছে সবাই।

আপন স্বার্থের গান পর্দার আড়ালে গায়

জাতি ছুটিছে ছলনার পিছু শুধু হায় হায়!

---------------------------------------

স্বাধীন কানন ডুবিছে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ঈগল এসে খুলে দিয়াছে নব লুটেরাজের গ্রন্থি!

শকুন ছুটিছে ঝাঁকে ঝাঁকে আদি হাওয়ার পন্থি।

 

নব সাজে সাজিছে সেই ঘাতকের দুলাল,

হিংসা বিদ্বেষ ছড়ায়ে রক্ত রাঙা লাল।

একই রূপে সেই মঞ্চে চলিতেছে আদি নৃত্য,

কোথাও নেই কোন ঝলকানির ঝলমল চিত্ত।

 

চোরেরা সিঁধ কাটিছে স্বাধীন কনকচাঁপার কুঞ্জ,

সবুজ শ্যামল তরু লতায় ঝরিছে বকুলপুঞ্জ।

শৃঙ্খলে উশৃঙ্খল বিচারে অবিচার চলিছে চারিধার,

নিরপক্ষে পক্ষ, আলোতে আঁধার গ্রাসিয়াছে এবার।

 

হরেক রঙের  চিলেরা উড়িছে ফুল গন্ধ এলাকায়,

স্বাধীন কানন ডুবিছে জুলুম অত্যাচারীর বন্যায়।

--------------------------------------------------

সাধু জনের সাধু কথা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

সাধুর দেখা কবে পাব বলে যা ডাকি,

যে-ই -আসে যায় সে-ই- দেয় ফাঁকি !

বিরোধী হলে রাখে গণতন্ত্রের হিসাব,

শাসনে থাকিলে পরে স্বৈরতন্ত্রের ভাব।

 

সাধু গেছে পালাইয়া -মহা প্রভূ একি!

আশার ভেলায় এ যেন সব শুন্য দেখি।

লুটে পুটে ওরা সব একই পথের বাঁকে,

ষড়ঋতুর ভিতরে ষড়রিপুর ছবি আঁকে।

 

এ দেখে স্বাধীন দেশে দোসরেরা হাসে,

সাধু জনের সাধু কথা চাটুক হতে আসে।

সাধু জনে হারিয়ে পথ ব্যক্তি পুজা-খাতে,

ন্যায়নীতি অস্তাচলে ছুটিছে রক্ত পাতে—

 

সাধু জনের সাধু কথা- বড় ভাড়ী বুঝা

 করিছে এখন সে আপন দলের পূজা।

---------------------------------------

নিবেদনে

 

ভোড়ে উঠেই ঝরা বকুলের কথা পড়ে মনে ,

 ঝড়ে গেলেও তার বুকে সুঁই বিঁধায় জনে জনে।

প্রেয়সীকে প্রেম নিবেদনে—

আমি যে মরি লাজে

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

জড়ায়ে আছে যত বাধা, ছড়ায়ে যেতে চাই,

ওরে, চল হে বিপ্লবী- মুক্তির সংগ্রামে যাই!

 

কান পেতে শুনো হে মায়ের অঙ্গে ব্যাথা বাজে,

ওরে, তার সন্তান হয়ে আমি যে মরি লাজে!

জানি হে দেশপ্রেম মম জীবনে শ্রেয়তম,

তবু পাইনা খুঁজে দেশপ্রেমিক যোদ্ধার-সম।

 

চৌদিকে ভাঙাচোরা ঘরেতে অগ্নি পোরা,

প্রাণে বড় কষ্ট লাগে চাহি না যে এ  ধারা।

ক্ষমতারে আবরিয়া ধূলাতে ঢাকে হিয়া,

জুলুম -অত্যাচারে স্বৈরতন্ত্ররে ডাকিয়া-

 

ওরা ডাকি আনে জাতির মরণ  রাশি রাশি-

আমি যে মরি লাজে তবু দেশটারে ভালবাসি।

এখনো অনেক পথ বাকী তাইতো ডাকাডাকি,

হায় বিপ্লবী, আয় বিপ্লবে মাতৃকার মান রাখি।

-------------------------------------------

মনের মসনদে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

মনের মসনদে  কি নিবাস তোমার!

কি এক হিংস্র হায়েনার বংশধর!

 

স্বৈরতন্ত্র বিরাজিছে সেই কটাক্ষ হাসি,

ব্যাঙ্গাত্মক অঙ্গ ভঙ্গিতে বাজিছে বাঁশি!

ছলনার এ হৃদয় চিরকালের মতো চাহি না,

খুঁজিয়া দেখ আপন কর্মে তিল দোষ আছে কিনা।

 

 জগৎ ভালবাসে মৃত্যুঞ্জয়ী প্রাণ এই শুধু জানি-

যে কিনা গণতন্ত্রের দিশারী তারে চাই মানি।

অগ্নির পথে চাহিনা যাইতে  দোসর সাথে

মুক্তির পথে ছুটিছে সবাই বিপ্লব সংগীতে-

-------------------------------------------

 

জনতা উঠিছে গর্জিয়া

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
অযূত পাপ আজি তাহার কেমনে গেল খুলি!
ভয়ানক অপমান আসি করিছে কোলাকূলি।
ব্যাভিচার -অত্যাচার- জুলুম আরো কত কি,
লুকায়েছিল ক্ষমতার গভীরে আজি সব দেখি।
দাপটি কপালের ভাঁজে পড়িছে বলি রেখা-
ডান্ডা বেড়ী হাতে অশ্রুজলে যায় দেখা।
ছিঃ ছিঃ ধ্বনি উঠিছে বাজি উঠিছে কলরব,
সঞ্চিত ক্ষোভ ছুটিছে গর্জিয়া প্রতিবাদী সব।
শাসন -শোসনে মরন ডাকিছে বুঝি ভাই,
এতো অপমান সহিবার চাহে তবু লজ্জা নাই।
জুলুমে অধিকার কাড়িয়া নিয়েছিলি জাতির,
আজি কাঠগড়ায় অপমান অপদস্তে নতশির।
দেখিছো যারা এ আপমান-নিজেরে শুধিয়া লও
জনতা উঠিছে গর্জিয়া- তা কি শুনতে পাও?
---------------------------------------------

মানুষ -ই -গাহিয়াছে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৩-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

কে ধবল -কে কালো- নাহি স্থান পায়,

মানুষই মানুষের জন্য অভিন্ন কবিতায়।

 

কে মুসলিম, কে হিন্দু. কে বৌদ্ধ এ বসূধায়,

নাহি তার কোন গল্প উপন্যাস কাব্য রচনায়।

একই রাঙা কালিতে রচিত শিরা-উপশিরা।

হরেক ফুল ফলে ভরা স্পন্দিত রক্ত ধারা।

 

মানুষই আঁখি মেলে চাহিয়াছে তার চারিপাশে,

কেউ যেন বিরহের অশ্রু জলে নাহি ভাসে—

মানুষই গাহিয়াছে সাম্যের গান,তাই শুনা যায়

তবে কেন মানুষ তুই কাঁদিবে হায়! হায়!

 

তোরাই তো জগৎপানে বিজয়ের উচ্ছাস.

তোরাই বহিয়া চলিস নির্মল বায়ু- বাতাস।

মানুষ মানুষের তরে নাহি কোন উদাস,

মানবতাই মুক্তির গান, চির সাম্যের সুবাস।

--------------------------------------------

 

 

 

শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪

চারিদিকে নাঁচিতেছে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৩-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

চারিদিকে নাঁচিতেছে গগণের কালো মেঘ,

এদিকে অন্তরে দুলিতেছে হুজুগের আবেগ!

 

দালালেরা আসি ঠোঁটে ঠোঁটে করিতেছে চম্বুন-

সাপে নেউলে শিরহন পুলকে তুলিতেছে তুফান!!

এখন এক অনন্ত শুন্যতা প্রত্যাশার কূলে কূলে,

মৌমাছিরা তুমুল গর্জনে উড়িতেছে ফুলে ফুলে।

 

কীট পতঙ্গেরা দখলে মাতিছে বঙ্গ মাঝার,

এখন চাটুকার বাঁধিয়াছে আপন স্বার্থের ঘর।

যারা গর্জে বলিত ইনসাফের কবিতা আমার,

তারাও পড়িতে পারে না কবিতাখানি দিবাকর!!

 

স্বাধীনতা উড়িছে শুন্যে- নাই কোন ঠাঁই ঘাট,

আমরা ছুটেছি অধরার পিছু  অসুর মন্ত্র পাঠ।

---------------------------------------------

 

তামাশার মেলা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৩-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

রক্ত শুকাইবার আগেই মুক্তিরা কাঁদিতেছে,

কি এক অবাক বিষ্ময়ে স্বাধীনতা পালিয়াছে!

 

এক ত্রাসের যবনিকায় আরেক ত্রাসে প্রবেশিকা,

করুণ কাতর সনে অপলক চেয়ে চেয়ে মাতৃকা।

 

ষড় ঋতুর আগমনে ষড়রিপু আসিয়াছে হায় হায়!

পালা বদলের ঝড় তুফানে বসন্ত বেলা যায় যায়।

 

কভূ কি ফুটিবে না মুক্তির ফুল বাঁধন ছুটি?

এক তামাশার মেলা বসিয়াছে সোনার মাটি ।

---------------------------------------------

 

অবুঝের মত (গান)

  অবুঝের মত (গান) কবি মোঃ আমিনুল এহছান মোল্লা স্থানঃ রাওনাট - কাপাসিয়া - গাজীপুর তারিখঃ ২১ - ১১ - ২০২৪ ইং ********************...