শুক্রবার, আগস্ট ০৯, ২০২৪

বিপ্লবের মর্যাদা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

বিপ্লবের নামটা দিয়ে স্বাধীনতা বলি যারে,

সেখানে মুক্তি সে অবরুদ্ধ কারাগারে !

 

যে স্বাধীনতা ছিনতাই হয় রাত্রির অন্ধকারে,

সে জাতির মুক্তি নাই শহীদ রক্তের সম্ভারে।

 

যে যোদ্ধা ছুটে যুদ্ধরণে আন্তরপানে গাঁথি

সে চায় সদা উজ্জ্বল সূর্য- চন্দ্র দিবারাতি !

 

যে বিজয়ে  পুঞ্জিভূত ক্ষোভের আগ্নিবান,

সে বিপ্লবের মর্যাদা থাকে কি করে অম্লান ?

 

স্বাধীনতা তো অসিম বিস্তৃত ধূলির পরে ধূলি,

এখানে নেই কোন বৈষম্য রক্তপাত অলি-গলি।

 

রক্ত ঝরা বিপ্লবে যে  বিজয় আসে উঁচুশির তুলি,

আপন স্বার্থে বিক্রি করে কিভাবে তারে ভুলি ?

--------------------------------------------

মোছো এখন অশ্রুজল

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০8-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওহে মোছো এখন অশ্রুজল, চাও হাসি মুখে,

সোনালী সূর্য  উঠেছে ওই রাঙা রক্তের বুকে!

 

এগিয়ে যাও সংস্কারে নব মুক্তির সন্ধানে,

চির সত্যের স্পন্দন ডেকে লও পরানে।

হউক বিরাগবাজন কেহ যুদ্ধের উদ্যানে

তবু তুমি স্বপ্ন উষার আলো রাত্রির গগণে।

 

হয়তো কেহ ভালবাসে নয় তো কেহ না,

তাতে তোমার কি হে নবীণ উম্মাদনা।

তুমি প্রতিবাদী তলোয়ার, তুমি রাঙা চোখ

তুমি বিজয় নিশান, তুমি রাত্রির চন্দ্র মুখ।

 

ওহে মোছো এখন অশ্রুজল, চাও হাসি মুখে,

সোনালী সূর্য  উঠেছে ওই রাঙা রক্তের বুকে!

-------------------------------------------

বৃহস্পতিবার, আগস্ট ০৮, ২০২৪

যোদ্ধার রক্ত ফুলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-০৮-২০২৪ ইং

***********************************

বিপ্লবের পরে আসে যদি বিজয়- সে এক আনন্দ!

তার চেয় বড় পরাজয় যদি না থাকে বিজয়ের বসন্ত।

 

অনেক রক্তে লেখা বিজয়ের কবিতা-মহাকাব্য,

এখানে থাকে সম্প্রতি- শ্রদ্ধাবোধ- সাম্য -সভ্য।

হে বিপ্লবী, কারা অগ্নি সংযোগ লুটতরাজে মত্ত্ব ?

এই স্বাধীনতা চাইনি যেখানে অবরুদ্ধ মুক্তির সত্ত্ব।

 

ওরে,যোদ্ধার রক্ত ফুলে যদি সুবাস বহে সুমন্দ,

কোন অসুর শক্তি পারবে না ছিনাতে ফুলের সুগন্ধ।

তুমি যদি হেরে যাও হেরে যাবে বিপ্লবের রক্ত,

সাবধান! ওত পেতে আছে শত শকুনের ভক্ত।

 

যোদ্ধার সুরে সুরে গাই মুক্তির গান আপন মনে,

 হে স্বাধীন এসো হে শোষিত বঞ্চিতের আমন্ত্রনে।

------------------------------------------------

পরিচয় কি ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং

***********************************

যোদ্ধার রক্তে লেখা যে বিজয়ের কবিতা- যে গান,

যেখানে যদি চোর ডাকাত দস্যুরা তুলে ঘূর্ণি তুফান!

মাতৃকা যদি হয় নিরাপত্তাহীন অগ্রাসী সন্ত্রাস

যদি ধবংস হয় মাতৃকা জন্মের গর্বিত ইতিহাস

তবে তোমার পরিচয় কি?

 

যে সংস্কারের ব্রতে

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-০৮-২০২৪ ইং

*যে সংস্কারের ব্রতে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং

***********************************

হে যোদ্ধা, দেশ মুক্তির যে অফুরান প্রত্যাশা-

তাজা রক্তে বুঁনেছিলে তা যেন না হয় দুরাশা!

এখানে যেন ফিরে না আসে সেই অভিশপ্ত

যাকে মুক্তি যুদ্ধ বলো তা যেন হয় পরাস্ত।।


স্বাধীনতা রয়েছে পড়ে, শুধু জনতার মুক্তি নাই

এখনো সেই অভিশপ্ত প্রেতের শব্দ শুনতে পাই।

এখনো চারিদিকে সেই পুরনো শুকুনের শৃঙ্খল,

রক্তে পাওয়া স্বাধীনতাকে করতে চায় নিষ্ফল।


স্বাধীনতার যে চিত্রপট রক্তে রক্তে আঁকা,

তা যেন না হয় শুন্যতার দিকে চেয়ে থাকা।

যেখানে নিজেকে করেছা ছাই প্রতি পলে পলে

সেখানে যেন তোমারে না ভাসায় অশ্রুজলে।


যে সংস্কারের ব্রতে জাগ্রত তোমাদের হৃদয়,

সেখানে যেন দৃঢ় শপথ থাকে অস্থিমজ্জাময়।

--------------------------------------------

মঙ্গলবার, আগস্ট ০৬, ২০২৪

গোলাপ ফুটিবেনা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

অপশক্তির যত বাধা,ডিঙ্গিয়ে যেতে চাই,

মুক্তি পাইবার আশে যোদ্ধার কাছে যাই !

 

মাতৃকার রক্ত ক্ষরণে অন্তরে ব্যাথা বাজে,

তবু মুক্ত ফুল  চাই বনে বনে দিবা-সাঁঝে।

জানি হে রাঙা ফুল মম যুদ্ধের শ্রেয়তম

স্বাধীনতার ধন আর নহে যে কারো সম।

 

যে ফুলকে দিয়েছি ভেঙ্গে চূড়ে- পোড়া,

সে ফুলকে একদিন খুঁজিবে পাড়া পাড়া।?

তাড়িয়েছি গোলাপ ফুল- জবারে ফুটিয়া,

এখন জুঁই চ্যাঁমিলী খুজি অশ্রু জড়িয়া।

 

ওইসব বিষাক্ত কীট পতঙ্গরে ঘৃণা করি,

ওরে কত যে বিফলতা, কত যে আহাজারি।

তোর সম্মুখে অপেক্ষা করিছে  অগ্নি পুরি,

সেদিন আর গোলাপ ফুটিবেনা এ পথ ধরি।

-------------------------------------------

যে বিজয় রক্ত লাল

 তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

রাজপথে এসেছিল এক মুক্তির প্রয়োজনে

তরুণ যোদ্ধা যত!

একে একে তাজা রক্ত দিল বুলেটের গুলিতে

মৃত্যু সহ!

জাতি স্বাগত জানিয়েছিল ক্ষণে ক্ষণে

তুপ্তির আসনে বসি

দীর্ঘ দিনের বহ্নিতপ্ত ক্ষোভের উথরোলে

স্পন্দিত প্রাণ!

যে বিজয় রক্ত লাল অযূত প্রাণে উৎসর্গে !

তা বিপুল উৎসবে মাতিছে মাঠে প্রান্তরে

এ উৎসব যদি ডেকে আনে আগুনের শিখা

এর চেয়ে পরাজয় আর কিছু নেই

সেই বিপ্লব! সেই স্বাধীনতা! সেই রক্ত লাল

মুছে যাবে ইতিহাসের কালজয়ী পাতা থেকে্-

--------------------------------------------

নাট্য মঞ্চে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

ওরে গণতন্ত্র যদি পদে পদে পায় বাধা-

রাজ্যের জনতা হয় শুধু ধোপার গাধা।

 ক্ষমতাই যদি থাকে শাসকের মননে গোঁজা।

নিরহ জনতার মুক্তি কেবল অসুরের সাজা।

 

বঙ্গে কে আছে এমন গণতন্ত্রের কবি?

যার ছায়ায় উঠবে জেগে মাতৃকার ছবি!

কেউ স্বৈরতন্ত্রে এসে গণতন্ত্রের ছুঁড়ে বুলি

কেউ গণতন্ত্রের নামে ছুঁড়ে বুলেট গুলি।

 

ওরে,  ওরা সবাই ক্ষমতার পিছু ছুটে-

শুধু নিরহ জনতা বুঝে না তাহা মোটে!

রাজ পথে জনতা গুলি গায়-প্রাণ হারায়,

ওরা নাট্য মঞ্চে মীর জাফরের ভূমিকায়।

 

দেশ প্রেমিক কান্ডারী কোথায় এ বঙ্গ তর?

কার পিছু ছুটিস হে জনতা দিন রাত ভর!!

-----------------------------------------

 

বর্জন করি যদি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওরে অন্তরের আর্বজনা বর্জন করি যদি,

যা ঘটেছে তা ঘটবে না কোনদিন নিরবধি।

 

এই যে চারিদিক হতে গর্জন করে উঠি

মূল উৎঘাটন না হয় যদি ,পাবে কি ছুটি?

ঘাতকের বুলেটে লেখা যে ইতিহাসের পাতা

সেখানেই রক্ত ক্ষরণের রঞ্জিত খাতা।

 

ওরে রক্তের মূল্য তুচ্ছ করি কাহার কাছে?

ঘাতক দোসরেরা মিলে যে মসনদে আছে

সেখানেই জাতির ঐতিহাসিক যন্ত্রনা জাগে

তবু এ জাতি বুঝে না তাহা রাগ- অনুরাগে—

 

শুধু ক্ষমতার দ্বন্দে আগুন জ্বলে শুধু জ্বলে,

রক্ত ঝরে প্রাণ হারায় নিরহ জনতা মিছিলে।

জোড় হাত ধরে বলি আমি – শোন কথা,

এ মাতৃকার বুকে মুক্তিরে করো না বক্রতা।

--------------------------------------------

 

 

সোমবার, আগস্ট ০৫, ২০২৪

হে নব সৃষ্টির কবি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

তারুণ্য শক্তির উদয়দিগঙ্গনে,

জাতির বিজয় ঊষা ভাবি মনে মনে ।

 

শত স্বপ্নের পিয়াসি হই ধরিত্রীর বনে বনে

আগামীর সূর্য দেখি অসীম শুভ্র গগণে।

ওরে,এসো হে, এসো হে- নব সৃষ্টির কবি,

তুল হে নবজাগরণ সু -প্রভাতের রবি!

 

গেয়ে যাও গান নব ছন্দের তালে তালে,

বিপ্লবী শ্লোগান দাও তরুণী উষার কালে।

বিজয় ছিনিয়ে আন দুর্বার আনন্দবিপ্লবে

বলো হে তারুণ্যের শক্তি হেরেছে কবে?

 

তারুণ্যের সুর এখনো বাজে রাগরাগিণীতে,

ওরে শুনাও হে মুক্তির সুর আগমনীসংগীতে।

-----------------------------------------

 

 

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...