সোমবার, সেপ্টেম্বর ০১, ২০২৫

জুম্মার ডাকে

 জুম্মার ডাকে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
এসো হে মুসলিম, জুম্মার ডাকে ছুটে চলো,
আযানের সুরে ভরে যাক অন্তর ভক্তির আলো।

কোরআন ডাকে— “ব্যবসা-হাট সব আজ থামাও,
নামাজের ময়দানে দাঁড়িয়ে খোদার মুখ দেখাও।”

রাসূলের আহ্বান— “এ দিন রহমতের ভাণ্ডার,
আগে যে ছুটে যায়, তার জন্য জান্নাতের দ্বার।”

ওহে বিশ্বাসী, অবহেলা করে থেকো না দূরে,
ফেরেশতা লিখে নেয় নামাজিদের নাম নূরে।

খুতবার ভাষণ শুনো, মুছে ফেলো অন্তর ধোঁয়া,
নামাজ শেষে ওঠাও হাত, করো খোদার কাছে দোয়া।

এসো, হৃদয় ভরে দাও ঈমানের দীপ্ত আলোয়,
এসো, জীবন সাজাও জুম্মার রহমতের ছায়ায়।
------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...